JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ০৭:৩৯ পিএম
Breaking
শীতের সন্ধ্যায় গরম কিছু খেতে মন চাইছে? চটজলদি বাড়িতেই বানান মাশরুম ও চেস্টনাটের ক্রিমি স্... Enamul Molla : কুলতলিতে বাংলাদেশি সন্দেহে টোটো চালক আটক, তারপরেই চাঞ্চল্যকর দাবী! ভোটের পর গ্রামে ফিরতেই তাড়া! পুকুরে ঝাঁপ দিয়েও রেহাই পেলেন না তৃণমূল নেতা Rahul Gandhi: বাবার নিরাপত্তা ইচ্ছাকৃতভাবেই সরিয়ে নেওয়া হয়েছিল, আশঙ্কা সত্যি হয়েছিল রা... Space Technology: রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট! স্টারলিংকের দাপটে হারিয়ে যেতে প... India: এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে অবস্থান ধরে রাখল ভারত, আঞ্চলিক নেতৃত্বে দ্বিতীয... ফুটন্ত চা-কফিতে চুমুক দেওয়ার অভ্যাসেই বাড়ছে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি? কী বলছে গবেষণা বয়স ৭৪, অ্যামাজনের জঙ্গলে ১১ দিন একা, অবশেষে উদ্ধার আলঝাইমার্স আক্রান্ত বৃদ্ধ শীতের সন্ধ্যায় গরম কিছু খেতে মন চাইছে? চটজলদি বাড়িতেই বানান মাশরুম ও চেস্টনাটের ক্রিমি স্... Enamul Molla : কুলতলিতে বাংলাদেশি সন্দেহে টোটো চালক আটক, তারপরেই চাঞ্চল্যকর দাবী! ভোটের পর গ্রামে ফিরতেই তাড়া! পুকুরে ঝাঁপ দিয়েও রেহাই পেলেন না তৃণমূল নেতা Rahul Gandhi: বাবার নিরাপত্তা ইচ্ছাকৃতভাবেই সরিয়ে নেওয়া হয়েছিল, আশঙ্কা সত্যি হয়েছিল রা... Space Technology: রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট! স্টারলিংকের দাপটে হারিয়ে যেতে প... India: এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে অবস্থান ধরে রাখল ভারত, আঞ্চলিক নেতৃত্বে দ্বিতীয... ফুটন্ত চা-কফিতে চুমুক দেওয়ার অভ্যাসেই বাড়ছে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি? কী বলছে গবেষণা বয়স ৭৪, অ্যামাজনের জঙ্গলে ১১ দিন একা, অবশেষে উদ্ধার আলঝাইমার্স আক্রান্ত বৃদ্ধ

Enamul Molla : কুলতলিতে বাংলাদেশি সন্দেহে টোটো চালক আটক, তারপরেই চাঞ্চল্যকর দাবী!

Enamul Molla : কুলতলিতে বাংলাদেশি সন্দেহে টোটো চালক আটক, তারপরেই চাঞ্চল্যকর দাবী!
বাংলাদেশী সন্দেহে আটক টোটো চালক ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: বাংলাদেশী সন্দেহে পুলিশের জালে এক টোটো চালক। পুলিশের হাতে আটক হওয়ার পরেই চাঞ্চল্যকর দাবি করলেন তিনি। যা শুনে রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে গেছিল পুলিশ আধিকারিকদের। দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস, বিয়ে করে সংসার পাতা, এমনকী টোটো চালিয়ে জীবিকা নির্বাহ। সবকিছুর মাঝেই এবার নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়লেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির এক বাসিন্দা। বাংলাদেশি সন্দেহে এনামুল মোল্লা নামে এক টোটোচালককে আটক করেছে কুলতলি থানার পুলিশ। তাঁর বাড়ি বাংলাদেশের খুলনা জেলায় বলে পুলিশের দাবি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলতলি থানার চার নম্বর গরানকাটি এলাকায় বসবাস করতেন এনামুল। পেশায় তিনি টোটোচালক। স্থানীয় সূত্রে খবর, কাজের সন্ধানে প্রথমে বসিরহাটে এসেছিলেন তিনি। সেখানে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। পরবর্তীতে কুলতলিতে এসে বিয়ে করে বসবাস শুরু করেন। তাঁর তিন সন্তানও রয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি গোপন সূত্রে খবর আসে, চার নম্বর গরানকাটি এলাকায় বাংলাদেশের এক ব্যক্তি পরিচয় গোপন করে বসবাস করছেন। সেই খবরের ভিত্তিতে সোমবার কুলতলি থানার পুলিশ তাঁর বাড়িতে পৌঁছে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, এনামুলের দাবি, প্রায় ৪০ বছর আগে মাত্র আট বছর বয়সে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তিনি। এরপর দীর্ঘদিন বসিরহাটের ইটভাটায় কাজ করার পর কুলতলিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

বর্তমানে তাঁর কাছে ভারতে বসবাসের বৈধ নথিপত্র রয়েছে কি না, পরিচয় সংক্রান্ত তথ্য কতটা সঠিক, তা খতিয়ে দেখছে পুলিশ। নাগরিকত্ব ও পরিচয় সংক্রান্ত বিষয়টি যাচাইয়ের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

5 Views 0 Likes 0 Comments

Related News

ভোটের পর গ্রামে ফিরতেই তাড়া! পুকুরে ঝাঁপ দিয়েও রেহাই পেলেন না তৃণমূল নেতা
রাজ্য

ভোটের পর গ্রামে ফিরতেই তাড়া! পুকুরে ঝাঁপ দিয়েও রেহাই পেলেন না তৃণমূল নেতা

নিউজ ডেস্ক: ভোটের ফল প্রকাশের পর থেকেই ছিলেন এলাকাছাড়া। দীর্ঘদিন গ্রামে দেখা মেলেনি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের। অবশেষে সোমবার রাতে গ্রামে ফিরতেই তাঁকে ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের কালনায়। অভিযোগ, তাঁকে দেখেই তাড়া...

২৪ নভে ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট
Sugandh Adhikari : মুখ্যমন্ত্রীর বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি অভিযান, গো-হত্যার অভিযোগে গ্রেফতার ৪
রাজ্য

Sugandh Adhikari : মুখ্যমন্ত্রীর বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি অভিযান, গো-হত্যার...

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই একেবারে অ্যাকশন মুডে রাজ্য পুলিশ। শুভেন্দু অধিকারীর ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে পশু জবাইয়ের অভিযোগে গ্রেফতার হলেন চার জন। মঙ্গলবার ভোররাতে সাগরদিঘির শেখদিঘির হাজিপুর এলাকার একটি নির্জন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ।

২৪ নভে ২০২৬, ০৫:৪৮ পিএম · 3 মিনিট
Police Assault : পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার দুই
রাজ্য

Police Assault : পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার দুই

শিলিগুড়ি জেলা হাসপাতালে পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগ ঘিরে এবার তদন্তে আরও এক ধাপ এগোল পুলিশ। ঘটনার পর এক অভিযুক্তকে গ্রেফতারের পর এবার পুলিশের জালে আরও এক যুবক। মঙ্গলবার রাতে ডাবগ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।

২৪ নভে ২০২৬, ০৩:৪৯ পিএম · 2 মিনিট
Ras Mela : ঘোড়ার গাড়িতে নগর পরিক্রমা, রাসমেলায় নজর কাড়লেন মন্ত্রী-অভিনেতা-অভিনেত্রী!
রাজ্য

Ras Mela : ঘোড়ার গাড়িতে নগর পরিক্রমা, রাসমেলায় নজর কাড়লেন মন্ত্রী-অভিনেতা-অভিন...

বহু বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আয়োজিত এই রাসমেলার উদ্বোধন করেন সুন্দরবন বিষয়ক তথা উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী প্রেরণা, অভিনেতা সায়ন এবং গৌড়ীয় মঠের সভাপতি মহারাজ ব্রজ বিনোদ দাস অধিকারী।

২৪ নভে ২০২৬, ০২:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.