JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ০৬:৩৮ পিএম
Breaking
ফুটন্ত চা-কফিতে চুমুক দেওয়ার অভ্যাসেই বাড়ছে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি? কী বলছে গবেষণা বয়স ৭৪, অ্যামাজনের জঙ্গলে ১১ দিন একা, অবশেষে উদ্ধার আলঝাইমার্স আক্রান্ত বৃদ্ধ Russian Oil: রুশ তেলের রেকর্ড আমদানিতে ভারত-চিন, ২০২৭-এ বদলাতে পারে ছবিটা! Riemann Hypothesis: ১৬৭ বছরের অমীমাংসিত গণিতের ধাঁধা কি শেষ পর্যন্ত সমাধান করল AI? নেপথ্যে... UNSC: ১৯৪৩-এ বাংলায় দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছিলেন ৩০ লক্ষেরও বেশি, রাষ্ট্রপুঞ্জে সরব ভারত Vaibhav Sooryavanshi: ৫৩ বলের তাণ্ডবে বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস! ১৫ বছরেই দ্বিশতরান, বৈভব... পর্যাপ্ত ঘুম হচ্ছে না? স্মৃতিশক্তির উপর কী প্রভাব পড়ছে, জানাচ্ছে গবেষণা পর্যাপ্ত ঘুম হচ্ছে না? স্মৃতিশক্তির উপর কী প্রভাব পড়ছে, জানাচ্ছে গবেষণা ফুটন্ত চা-কফিতে চুমুক দেওয়ার অভ্যাসেই বাড়ছে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি? কী বলছে গবেষণা বয়স ৭৪, অ্যামাজনের জঙ্গলে ১১ দিন একা, অবশেষে উদ্ধার আলঝাইমার্স আক্রান্ত বৃদ্ধ Russian Oil: রুশ তেলের রেকর্ড আমদানিতে ভারত-চিন, ২০২৭-এ বদলাতে পারে ছবিটা! Riemann Hypothesis: ১৬৭ বছরের অমীমাংসিত গণিতের ধাঁধা কি শেষ পর্যন্ত সমাধান করল AI? নেপথ্যে... UNSC: ১৯৪৩-এ বাংলায় দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছিলেন ৩০ লক্ষেরও বেশি, রাষ্ট্রপুঞ্জে সরব ভারত Vaibhav Sooryavanshi: ৫৩ বলের তাণ্ডবে বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস! ১৫ বছরেই দ্বিশতরান, বৈভব... পর্যাপ্ত ঘুম হচ্ছে না? স্মৃতিশক্তির উপর কী প্রভাব পড়ছে, জানাচ্ছে গবেষণা পর্যাপ্ত ঘুম হচ্ছে না? স্মৃতিশক্তির উপর কী প্রভাব পড়ছে, জানাচ্ছে গবেষণা

বয়স ৭৪, অ্যামাজনের জঙ্গলে ১১ দিন একা, অবশেষে উদ্ধার আলঝাইমার্স আক্রান্ত বৃদ্ধ

বয়স ৭৪, অ্যামাজনের জঙ্গলে ১১ দিন একা, অবশেষে উদ্ধার আলঝাইমার্স আক্রান্ত বৃদ্ধ
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: আলঝাইমার্স রোগে আক্রান্ত। বয়স ৭৪ বছর। তবু অ্যামাজনের ঘন জঙ্গলে টানা ১১ দিন একা বেঁচে রইলেন ব্রাজিলের এক বৃদ্ধ। শুক্রবার বনকর্মী ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় তাঁকে জীবিত উদ্ধার করা হয়েছে। আপাতত উত্তর-পূর্ব ব্রাজিলের মাকাপা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন জানারিনো ফেরেইরা দোস সান্তোস।

উদ্ধারকারীরা জানিয়েছেন, জঙ্গলে বেঁচে থাকার জন্য বেরি জাতীয় ফল খেতেন ওই বৃদ্ধ। প্রাকৃতিক জলাশয় থেকে জল পান করতেন। রাত কাটানোর জন্য আকাই পাম গাছের পাতা দিয়ে বিছানার মতো জায়গাও তৈরি করেছিলেন। মাকাপা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ঘন জঙ্গলের মধ্যে তাঁকে খুঁজে পাওয়া যায়।

https://x.com/JasADRxquisites/status/2125207594163683708?a=-oll6ih8EQA6N1zxJH8&s=20

উদ্ধার অভিযানে অংশ নেওয়া বনকর্মী আনিয়েল কারদোসো জানিয়েছেন, ছোটবেলায় জঙ্গলে কাজ করার অভিজ্ঞতা ছিল সান্তোসের। সেই কারণেই জঙ্গলের পরিবেশে কিছুটা হলেও নিজেকে মানিয়ে নিতে পেরেছিলেন তিনি। শুক্রবার স্বেচ্ছাসেবকদের নিয়ে খোঁজ চালানোর সময় উদ্ধারকারীরা তাঁর পায়ের ছাপ দেখতে পান। পরে বুঝতে পারেন, তিনি একই জায়গার চারপাশে ঘুরছিলেন।

পায়ের ছাপ অনুসরণ করতে গিয়ে উদ্ধারকারীরা আকাই গাছের পাতা দিয়ে তৈরি একটি বিছানা দেখতে পান। সেটি অন্তত চার দিন আগের বলে মনে হয়েছিল। আরও কিছুটা এগিয়ে তাঁরা দ্বিতীয় একটি বিছানা খুঁজে পান। সেটির পাতা দেখে মনে হয়েছিল, সেদিন সকালেই গাছ থেকে নামিয়ে আনা হয়েছে। কারদোসোর কথায়, ‘তখনই আমাদের মনে হয়েছিল, তিনি হয়তো বেঁচে রয়েছেন এবং কাছাকাছিই কোথাও আছেন।’

এর কিছু ক্ষণ পরেই ঘন জঙ্গলের মধ্যে বসে থাকা সান্তোসকে দেখতে পান উদ্ধারকারীরা। তাঁর পায়ে জুতো ছিল না। পরনে ছিল শুধু অন্তর্বাস। কারদোসো জানিয়েছেন, ‘তিনি কথা বলতে পারছিলেন না। হাঁটার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন। প্রচণ্ড তৃষ্ণার্ত ছিলেন।’

বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পরের দিন থেকেই শুরু হয়েছিল তল্লাশি। পরিবারের সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক, দমকলকর্মী এবং নিরাপত্তা বিভাগের বিশেষ দল অভিযানে যোগ দেয়। জঙ্গলের দুর্গম এলাকায় তল্লাশির জন্য হেলিকপ্টার, ড্রোন এবং তাপ শনাক্তকারী ক্যামেরাও ব্যবহার করা হয়। দিনের পর দিন কোনও খোঁজ না মেলায় সান্তোসের নাতনি সমাজমাধ্যমে আবেদন জানান, যাতে উদ্ধার অভিযান বন্ধ না করা হয়।

তবে বৃদ্ধকে জঙ্গল থেকে বের করে আনাও সহজ ছিল না। ঘন গাছপালা, জলমগ্ন এলাকা এবং কাদায় ভরা জমির কারণে তিনি নিজে হাঁটতে পারছিলেন না। শেষ পর্যন্ত দড়ি দিয়ে অস্থায়ী স্ট্রেচার তৈরি করে তাঁকে বহন করে নিয়ে আসেন উদ্ধারকারীরা।

কারদোসো জানিয়েছেন, পরিবারের সদস্যেরা এক প্রতিবেশীর বাড়িতে যাওয়ার সময় জঙ্গলের ধারে নিজের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সান্তোস। তাঁকে জীবিত উদ্ধার করতে পেরে অত্যন্ত স্বস্তি পেয়েছেন উদ্ধারকারীরা। কারদোসোর কথায়, ‘দু’মাস আগে মাকাপার কাছে জঙ্গলে আর এক ব্যক্তি নিখোঁজ হয়েছিলেন। তাঁকে যখন খুঁজে পাওয়া যায়, তখন তিনি আর বেঁচে ছিলেন না। এ বার ঈশ্বরকে ধন্যবাদ, আমরা এই নাগরিককে জীবিত ফিরিয়ে আনতে পেরেছি।’

1 Views 0 Likes 0 Comments

Related News

Russian Oil: রুশ তেলের রেকর্ড আমদানিতে ভারত-চিন, ২০২৭-এ বদলাতে পারে ছবিটা!
বিদেশ

Russian Oil: রুশ তেলের রেকর্ড আমদানিতে ভারত-চিন, ২০২৭-এ বদলাতে পারে ছবিটা!

নিউজ ডেস্ক: রাশিয়ার তেলের বাজারে ভারত ও চিনের গুরুত্ব আরও বাড়ছে। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির টানাপড়েন, মধ্যপ্রাচ্যে সংঘাত এবং সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা—সব মিলিয়ে ২০২৬ সালে মস্কোর অপরিশোধিত তেলের অন্যতম প্রধান গ...

২৪ নভে ২০২৬, ০৬:২৮ পিএম · 5 মিনিট
UNSC: ১৯৪৩-এ বাংলায় দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছিলেন ৩০ লক্ষেরও বেশি, রাষ্ট্রপুঞ্জে সরব ভারত
বিদেশ

UNSC: ১৯৪৩-এ বাংলায় দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছিলেন ৩০ লক্ষেরও বেশি, রাষ্ট্রপুঞ্জে সর...

নিউজ ডেস্ক: যুদ্ধের মাশুল সবাইকে সমান ভাবে দিতে হয় না। সংঘাতের জেরে খাদ্য, জ্বালানি ও সারের সঙ্কটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উন্নয়নশীল দেশগুলি। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে এই বার্তাই দিল ভারত। ইউক্রেন যুদ্ধের প্রেক্...

২৪ নভে ২০২৬, ০৬:২১ পিএম · 3 মিনিট
Sheikh Hasina: হাতকড়া পরিয়েই বাংলাদেশে ফেরানো হবে হাসিনাকে! দাবি হুমায়ুন কবিরের
বিদেশ

Sheikh Hasina: হাতকড়া পরিয়েই বাংলাদেশে ফেরানো হবে হাসিনাকে! দাবি হুমায়ুন কবিরের

নিউজ ডেস্ক: বাংলাদেশে ফিরতে চাইলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়েই ফিরতে হবে। নয়তো তাঁকে কড়া নজরদারির মধ্যে দেশে আনা হবে। মঙ্গলবার এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর এ...

২৪ নভে ২০২৬, ০৬:০৯ পিএম · 3 মিনিট
Sheikh Hasina: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান হাসিনা, বিজয় দিবসকেই বেছে নিলেন প্রত্যাবর্তনের দিন হিসাবে
বিদেশ

Sheikh Hasina: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান হাসিনা, বিজয় দিবসকেই বেছে নিলেন প্র...

নিউজ ডেস্ক: দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর বাংলাদেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দেশে ফেরার জন্য ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসকেই বেছে নিয়েছেন তিনি। মঙ্গলবার নিজের মুখপাত...

২৪ নভে ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.