JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ০৬:২৬ পিএম
Breaking
UNSC: ১৯৪৩-এ বাংলায় দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছিলেন ৩০ লক্ষেরও বেশি, রাষ্ট্রপুঞ্জে সরব ভারত Vaibhav Sooryavanshi: ৫৩ বলের তাণ্ডবে বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস! ১৫ বছরেই দ্বিশতরান, বৈভব... পর্যাপ্ত ঘুম হচ্ছে না? স্মৃতিশক্তির উপর কী প্রভাব পড়ছে, জানাচ্ছে গবেষণা পর্যাপ্ত ঘুম হচ্ছে না? স্মৃতিশক্তির উপর কী প্রভাব পড়ছে, জানাচ্ছে গবেষণা Sheikh Hasina: হাতকড়া পরিয়েই বাংলাদেশে ফেরানো হবে হাসিনাকে! দাবি হুমায়ুন কবিরের বাইরে শক্ত, মনের ভিতরে জমছে কষ্ট! কেন আবেগ লুকিয়ে রাখেন পুরুষরা? Bengal vs Uttar Pradesh: অভিষেক-করনের ব্যাটিং ঝড়ে উত্তরপ্রদেশকে ৯৩ রানে হারাল বাংলা, সুপা... Sugandh Adhikari : মুখ্যমন্ত্রীর বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি অভিযান, গো-হত্যার অভিযোগে... UNSC: ১৯৪৩-এ বাংলায় দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছিলেন ৩০ লক্ষেরও বেশি, রাষ্ট্রপুঞ্জে সরব ভারত Vaibhav Sooryavanshi: ৫৩ বলের তাণ্ডবে বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস! ১৫ বছরেই দ্বিশতরান, বৈভব... পর্যাপ্ত ঘুম হচ্ছে না? স্মৃতিশক্তির উপর কী প্রভাব পড়ছে, জানাচ্ছে গবেষণা পর্যাপ্ত ঘুম হচ্ছে না? স্মৃতিশক্তির উপর কী প্রভাব পড়ছে, জানাচ্ছে গবেষণা Sheikh Hasina: হাতকড়া পরিয়েই বাংলাদেশে ফেরানো হবে হাসিনাকে! দাবি হুমায়ুন কবিরের বাইরে শক্ত, মনের ভিতরে জমছে কষ্ট! কেন আবেগ লুকিয়ে রাখেন পুরুষরা? Bengal vs Uttar Pradesh: অভিষেক-করনের ব্যাটিং ঝড়ে উত্তরপ্রদেশকে ৯৩ রানে হারাল বাংলা, সুপা... Sugandh Adhikari : মুখ্যমন্ত্রীর বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি অভিযান, গো-হত্যার অভিযোগে...

UNSC: ১৯৪৩-এ বাংলায় দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছিলেন ৩০ লক্ষেরও বেশি, রাষ্ট্রপুঞ্জে সরব ভারত

UNSC: ১৯৪৩-এ বাংলায় দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছিলেন ৩০ লক্ষেরও বেশি, রাষ্ট্রপুঞ্জে সরব ভারত
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: যুদ্ধের মাশুল সবাইকে সমান ভাবে দিতে হয় না। সংঘাতের জেরে খাদ্য, জ্বালানি ও সারের সঙ্কটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উন্নয়নশীল দেশগুলি। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে এই বার্তাই দিল ভারত। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তার সঙ্কট তুলে ধরতে গিয়ে ১৯৪৩ সালের বাংলার ভয়াবহ দুর্ভিক্ষের প্রসঙ্গও টেনে আনল নয়াদিল্লি। সেই দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছিলেন ৩০ লক্ষেরও বেশি মানুষ।

সোমবার নিরাপত্তা পরিষদের এক উচ্চপর্যায়ের বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি তথা রাষ্ট্রদূত হরিশ পার্বতনেনি বলেন, ‘সংঘাতের মূল্য যে সবাইকে সমান ভাবে দিতে হয় না, তা ভারত বার বার তুলে ধরেছে।’ তাঁর কথায়, ‘বর্তমান বিশ্বের সংঘাতের কারণে খাদ্য, জ্বালানি এবং সারের সঙ্কটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্লোবাল সাউথের দেশগুলি।’

‘গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামো এবং বিশ্ব খাদ্য সরবরাহের কৃষ্ণসাগরীয় পথের সুরক্ষা’ শীর্ষক বৈঠকে পার্বতনেনি জানান, ইউক্রেন সংঘাত পঞ্চম বছরে প্রবেশ করলেও তার প্রভাব আর কোনও নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নেই। পরস্পরের সঙ্গে যুক্ত বর্তমান বিশ্বে এই যুদ্ধের অভিঘাত সর্বত্র অনুভূত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘এটি যুদ্ধের যুগ নয়’ বার্তার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সংঘাতের অবসানে ভারত শান্তিপূর্ণ সমাধানের সব প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত।

ভারতের বক্তব্য, যুদ্ধের কারণে কৃষিকাজ ব্যাহত হয়, মানুষ ঘরছাড়া হন, পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং ত্রাণ পৌঁছনোর পথ বন্ধ হয়ে যায়। এর প্রভাব ছড়িয়ে পড়ে জ্বালানি, সার, পরিবহণ এবং কৃষিপণ্যের আন্তর্জাতিক বাণিজ্যেও। ফলে সবচেয়ে বেশি চাপের মুখে পড়ে উন্নয়নশীল দেশগুলি।

এই প্রসঙ্গেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বাংলার দুর্ভিক্ষের উদাহরণ দেন ভারতের রাষ্ট্রদূত। তাঁর কথায়, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও সংঘাত শুরু করার জন্য দায়ী নয়, এমন মানুষদের তার অনিচ্ছাকৃত মূল্য চোকাতে হয়েছিল। ১৯৪৩ সালে ভারতে ভয়াবহ বাংলার দুর্ভিক্ষে ৩০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। দূরের একটি সংঘাতের জেরে যুদ্ধকালীন অগ্রাধিকার ও হিসাব-নিকাশের ভয়াবহ মানবিক মূল্য কতটা হতে পারে, সেই ঘটনা তার স্পষ্ট স্মারক।’

পার্বতনেনি আরও বলেন, ‘গ্লোবাল সাউথের কাছে শান্তি কোনও বিমূর্ত ধারণা নয়। ক্ষুধার্ত মানুষের মুখে খাবার পৌঁছলে, কোনও জাহাজ বন্দরে পৌঁছতে পারলে এবং নাবিক নিরাপদে বাড়ি ফিরতে পারলেই শান্তির বাস্তব অর্থ বোঝা যায়।’ তাই নিরাপত্তা পরিষদকে মানবিক সাহায্য পৌঁছনোর ব্যবস্থা, সাধারণ মানুষের পরিকাঠামোর সুরক্ষা এবং আন্তর্জাতিক জলপথে অবাধ চলাচল নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। বাণিজ্যিক জাহাজ চলাচল, শস্য ও জ্বালানির সরবরাহ যাতে বাধা না পায়, তা নিশ্চিত করার কথাও বলেছেন তিনি।

ভারতের মতে, কৃষ্ণসাগরীয় অঞ্চল এবং ভারত—দু’টিই বিশ্বের গুরুত্বপূর্ণ খাদ্য উৎপাদনকারী অঞ্চল। বিশ্বে মোট শস্য উৎপাদনের প্রায় এক-পঞ্চমাংশ আসে এই দুই অঞ্চল থেকে। অন্য দিকে, গম, ভুট্টা ও বার্লির আন্তর্জাতিক রফতানির প্রায় এক-চতুর্থাংশের সঙ্গে যুক্ত রাশিয়া ও ইউক্রেন। ফলে এই অঞ্চলে কৃষি উৎপাদন, সমুদ্রপথে যোগাযোগ কিংবা আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হলে তার প্রভাব পড়ে বহু দূরের দেশগুলিতেও।

বিশ্বের খাদ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখতে ভারতের মানবিক সাহায্যের কথাও তুলে ধরেছেন পার্বতনেনি। আফগানিস্তানে গম, সুদানে চাল এবং প্যালেস্টাইনে ত্রাণ পাঠানোর উদাহরণ দেন তিনি। একই সঙ্গে সংঘাতের মধ্যে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, ‘বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের উপর হামলা বন্ধ করতে হবে। আন্তর্জাতিক জলপথে দ্রুত নিরাপদে জাহাজ চলাচল ফিরিয়ে আনতে হবে।’ সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের উচ্চপর্যায়ের বৈঠকের সময় ভারত ও লাইবেরিয়ার উদ্যোগে জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিয়ে ‘গ্রুপ অব ফ্রেন্ডস’ গঠনের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

বৈঠকে রাষ্ট্রপুঞ্জের রাজনৈতিক ও শান্তি প্রতিষ্ঠা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্লো জানান, গত বছরের একই সময়ের তুলনায় জ্বালানি পরিকাঠামোর উপর হামলার ঘটনা বেড়েছে। এর ফলে ইউক্রেনে তাপ, বিদ্যুৎ ও জল সরবরাহ ব্যাহত হচ্ছে। কৃষ্ণসাগরে ড্রোন হামলা সাধারণ মানুষের নৌ চলাচল এবং খাদ্য রফতানির ক্ষেত্রেও বিপদ তৈরি করছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান লুক লিন্ডবার্গ সতর্ক করে বলেন, শস্য মজুত থাকলেও কৃষ্ণসাগর দিয়ে খাদ্য পরিবহণ উল্লেখযোগ্য ভাবে কমেছে। এ বছর রাশিয়া ও ইউক্রেনের প্রায় এক কোটি টন গম আন্তর্জাতিক বাজারে পৌঁছতে না-ও পারে। এই পরিমাণ গম দিয়ে চার কোটি ৪০ লক্ষ মানুষের খাদ্যের সংস্থান হতে পারত। তিনি দেশগুলির কাছে তিনটি বিষয়ে একজোট হওয়ার আবেদন জানান—আর কোনও দুর্ভিক্ষ নয়, খাদ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার নয় এবং মানবিক সাহায্যকর্মীদের উপর হামলা নয়।

রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচির প্রধান আলেকজান্ডার ডি ক্রু জানান, শীতের আগে ইউক্রেনে বিদ্যুৎ ও জরুরি পরিষেবা ফিরিয়ে আনতে জাতীয় ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে তাঁদের সংস্থা। পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্গঠনের প্রস্তুতিও চলছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

Sheikh Hasina: হাতকড়া পরিয়েই বাংলাদেশে ফেরানো হবে হাসিনাকে! দাবি হুমায়ুন কবিরের
বিদেশ

Sheikh Hasina: হাতকড়া পরিয়েই বাংলাদেশে ফেরানো হবে হাসিনাকে! দাবি হুমায়ুন কবিরের

নিউজ ডেস্ক: বাংলাদেশে ফিরতে চাইলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়েই ফিরতে হবে। নয়তো তাঁকে কড়া নজরদারির মধ্যে দেশে আনা হবে। মঙ্গলবার এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর এ...

২৪ নভে ২০২৬, ০৬:০৯ পিএম · 3 মিনিট
Sheikh Hasina: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান হাসিনা, বিজয় দিবসকেই বেছে নিলেন প্রত্যাবর্তনের দিন হিসাবে
বিদেশ

Sheikh Hasina: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান হাসিনা, বিজয় দিবসকেই বেছে নিলেন প্র...

নিউজ ডেস্ক: দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর বাংলাদেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর দেশে ফেরার জন্য ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসকেই বেছে নিয়েছেন তিনি। মঙ্গলবার নিজের মুখপাত...

২৪ নভে ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট
India Pakistan Relations: এসসিও বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান, সম্পর্কের বরফ কি গলবে?
বিদেশ

India Pakistan Relations: এসসিও বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান, সম্পর্কের...

নিউজ ডেস্ক: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন অব্যাহত থাকলেও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র মঞ্চে সহযোগিতা বজায় রাখতে চাইছে পাকিস্তান। আগামী বছরের শুরুতে নিজেদের সভাপতিত্বে এসসিও-র সংস্কৃতিমন্ত্রীদের...

২৪ নভে ২০২৬, ০২:৩০ পিএম · 2 মিনিট
Sheikh Hasina: বিজয় দিবসেই বাংলাদেশে ফিরতে চান হাসিনা! দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য চাইলেন সরকারি বিমান
বিদেশ

Sheikh Hasina: বিজয় দিবসেই বাংলাদেশে ফিরতে চান হাসিনা! দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্...

নিউজ ডেস্ক: দু’বছরেরও বেশি সময় ধরে ভারতে রয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বার দেশে ফেরার জন্য নির্দিষ্ট দিনক্ষণও জানিয়ে দিলেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসেই ঢাকায় ফিরতে চান আওয়াম...

২৪ নভে ২০২৬, ০২:২১ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.