JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০৬:০৭ পিএম
Breaking
ভুয়ো ভারতীয় নথিতে বসবাসের অভিযোগ, আলিগড়ে ধৃত ১২ সন্দেহভাজন বাংলাদেশি TVK: সেতু থেকে ঝুলছে টিভিকে বিধায়কের কুশপুতুল! ‘থেরি’ ছবির দৃশ্য পুনর্নির্মাণ করে বিক্ষোভ... Ajmal Kasab: কসাবের হয়ে ন’মাস মামলা লড়েছিলেন, ১৫ বছর পরেও ফি পাননি দুই আইনজীবী! Lille vs Bayern: কেনের অনুপস্থিতিতে ধাক্কা, চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হার বায়ার্নের Liverpool: ইসাকের জোড়া গোল, উইর্ৎজের জাদুতে শেষ ষোলোর পথে লিভারপুল Wiaan Mulder: ত্রিশতরান, সাত উইকেট! টেস্ট ক্রিকেটে এমন অবিশ্বাস্য নজির গড়ে ইতিহাসে মুল্ডা... ১০ জুটি বদল, এতদিনে মিলল সমাধান! ভারতের টেস্ট ওপেনিংয়ে নতুন ভরসা রাহুল-জয়সওয়াল? Bengal vs Rajasthan: মুস্তাক আলিতে রাজস্থানের কাছে হেরে স্বপ্নভঙ্গ লক্ষ্মীর ছেলেদের ভুয়ো ভারতীয় নথিতে বসবাসের অভিযোগ, আলিগড়ে ধৃত ১২ সন্দেহভাজন বাংলাদেশি TVK: সেতু থেকে ঝুলছে টিভিকে বিধায়কের কুশপুতুল! ‘থেরি’ ছবির দৃশ্য পুনর্নির্মাণ করে বিক্ষোভ... Ajmal Kasab: কসাবের হয়ে ন’মাস মামলা লড়েছিলেন, ১৫ বছর পরেও ফি পাননি দুই আইনজীবী! Lille vs Bayern: কেনের অনুপস্থিতিতে ধাক্কা, চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হার বায়ার্নের Liverpool: ইসাকের জোড়া গোল, উইর্ৎজের জাদুতে শেষ ষোলোর পথে লিভারপুল Wiaan Mulder: ত্রিশতরান, সাত উইকেট! টেস্ট ক্রিকেটে এমন অবিশ্বাস্য নজির গড়ে ইতিহাসে মুল্ডা... ১০ জুটি বদল, এতদিনে মিলল সমাধান! ভারতের টেস্ট ওপেনিংয়ে নতুন ভরসা রাহুল-জয়সওয়াল? Bengal vs Rajasthan: মুস্তাক আলিতে রাজস্থানের কাছে হেরে স্বপ্নভঙ্গ লক্ষ্মীর ছেলেদের

ভুয়ো ভারতীয় নথিতে বসবাসের অভিযোগ, আলিগড়ে ধৃত ১২ সন্দেহভাজন বাংলাদেশি

ভুয়ো ভারতীয় নথিতে বসবাসের অভিযোগ, আলিগড়ে ধৃত ১২ সন্দেহভাজন বাংলাদেশি
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ভুয়ো নথিপত্র তৈরি করে দীর্ঘদিন ধরে ভারতে আত্মগোপন করে থাকার অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় জেলা থেকে অন্তত ১২ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার রোরাওয়ার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায়। ধৃতদের মধ্যে নাবালকও রয়েছে।

পুলিশ ও স্থানীয় গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা বাংলাদেশের গাইবান্ধা জেলার বাদিপুর এলাকার বাসিন্দা। পাসপোর্ট বা ভিসা ছাড়াই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তারা এ দেশে ঢুকেছিল। দীর্ঘদিন ধরে রোরাওয়ার থানা এলাকার হাড্ডি গোদাম ও গোন্ডা রোড সংলগ্ন অঞ্চলে বসবাস করছিল তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ প্রথমে আমিনা বেগম নামে এক মহিলাকে আটক করে জেরা শুরু করে। জেরায় আমিনা স্বীকার করেন, ১৯৯২ সালে স্বামী ও পরিবারের সঙ্গে বিনা নথিতেই তিনি ভারতে প্রবেশ করেছিলেন। এরপর ভুয়ো নাম ও ঠিকানা ব্যবহার করে সিম কার্ড এবং একাধিক ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘোরার পর অবশেষে আলিগড়ে থিতু হন।

আমিনার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই গোন্ডা রোডের একটি ডেরায় হানা দেয় পুলিশ। সেখান থেকে আমিনার ছেলে মহম্মদ শরিফ উল, শাহরুখ, মহম্মদ সলমন-সহ পরিবারের আরও কয়েকজন সদস্যকে পাকড়াও করা হয়। সব মিলিয়ে আটজন প্রাপ্তবয়স্ক ও তিনজন নাবালক-সহ মোট ১২ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নথিপত্র উদ্ধার করেছে তদন্তকারীরা। বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর তালিকায় রয়েছে ১০টি আধার কার্ড, দুটি প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, ই-শ্রম কার্ড, ইপিএফও নথি এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাসবই ও এটিএম কার্ড। এছাড়াও পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই ফোনগুলির কল লিস্ট ও মেসেজ খতিয়ে দেখে বাংলাদেশের আত্মীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ মিলেছে।

আলিগড়ের পুলিশ সুপার (সিটি) আদিত্য বনসল জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে রোরাওয়ার থানার পুলিশ এই সাফল্য পেয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং অভিবাসন ও বিদেশি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করা হয়েছে।

তবে এই ঘটনার পর প্রশাসনের অন্দরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আলিগড়ের মাংস প্রক্রিয়াকরণ ও তার অনুসারী শিল্পগুলিতে এই ধরনের আরও অনুপ্রবেশকারী ভুয়ো পরিচয়ে কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, সরকারি নজরদারি এড়িয়ে কীভাবে অভিযুক্তরা আধার, প্যান বা ব্যাংক অ্যাকাউন্টের মতো গুরুত্বপূর্ণ নথি তৈরি করল, সেই চক্রের হদিস পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।

2 Views 0 Likes 0 Comments

Related News

বাংলাদেশের সুন্দরবনে “এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট-সেভ”এর বার্ষিক সভায় ১০ দেশের ৪৫ প্রতিনিধি
বিদেশ

বাংলাদেশের সুন্দরবনে “এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট-সেভ”এর বার্ষিক সভায় ১০ দ...

হাবিবুর রহমান, ঢাকা : প্রাকৃতিক ঝাড়ুদার খ্যাত মহাবিপন্ন পাখি শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও শকুনের বংশ বৃদ্ধির লক্ষ্যে বুধবার সকালে সুন্দরবনে শুরু হয়েছে দুইদিন ব্যপী “এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট-সেভ”(এশিয়াস ভলচার্স ফ...

২৬ নভে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
Donald Trump: ইরান যুদ্ধ বন্ধের দাবিতে ট্রাম্পের উপর চাপ বাড়ালেন ডেমোক্র্যাট সেনেটররা
বিদেশ

Donald Trump: ইরান যুদ্ধ বন্ধের দাবিতে ট্রাম্পের উপর চাপ বাড়ালেন ডেমোক্র্যাট সেনে...

নিউজ ডেস্ক: ইরানের সঙ্গে চলতে থাকা সংঘাতের অবসান চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ বাড়ালেন ডেমোক্র্যাট সেনেটররা। তাঁদের অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়িয়েছে ট্রাম্প প্...

২৬ নভে ২০২৬, ১২:২৪ পিএম · 2 মিনিট
ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়ে জামাকাপড় ভাড়া দিয়ে ব্যবসা জমালেন ওয়েন সং
বিদেশ

ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়ে জামাকাপড় ভাড়া দিয়ে ব্যবসা জমালেন ওয়েন সং

নিউজ ডেস্ক: আলমারিতে সাজানো দামি পোশাক। কোনওটি পার্টিতে পরার, কোনওটি বিশেষ অনুষ্ঠানের জন্য। বেশির ভাগ পোশাকই হয়তো বছরে এক-দু’বারের বেশি পরা হয় না। কিন্তু সেই পোশাকই যদি অন্যকে ভাড়া দিয়ে মাসে প্রায় ৪.৬১ লক্ষ টাকা আয় করা ...

২৬ নভে ২০২৬, ১১:০৩ এএম · 3 মিনিট
Cairo Road Accident: কায়রোয় জ্বালানিবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ! আগুনের গ্রাসে অন্তত ৩১ প্রাণ, আশঙ্কাজনক ৪ জন!
বিদেশ

Cairo Road Accident: কায়রোয় জ্বালানিবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ! আগুনের গ্রাস...

নিউজ ডেস্ক: মিশরের রাজধানী কায়রোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন অন্তত 31 জন। বুধবার ঘনবসতিপূর্ণ এলাকার কাছে একটি ব্যস্ত সড়কে জ্বালানিবোঝাই ট্রাক উল্টে যাওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের বিশাল গোলা এবং ...

২৬ নভে ২০২৬, ১০:৫৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.