JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০৫:৩৮ পিএম
Breaking
TVK: সেতু থেকে ঝুলছে টিভিকে বিধায়কের কুশপুতুল! ‘থেরি’ ছবির দৃশ্য পুনর্নির্মাণ করে বিক্ষোভ... Ajmal Kasab: কসাবের হয়ে ন’মাস মামলা লড়েছিলেন, ১৫ বছর পরেও ফি পাননি দুই আইনজীবী! Lille vs Bayern: কেনের অনুপস্থিতিতে ধাক্কা, চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হার বায়ার্নের Liverpool: ইসাকের জোড়া গোল, উইর্ৎজের জাদুতে শেষ ষোলোর পথে লিভারপুল Wiaan Mulder: ত্রিশতরান, সাত উইকেট! টেস্ট ক্রিকেটে এমন অবিশ্বাস্য নজির গড়ে ইতিহাসে মুল্ডা... ১০ জুটি বদল, এতদিনে মিলল সমাধান! ভারতের টেস্ট ওপেনিংয়ে নতুন ভরসা রাহুল-জয়সওয়াল? Bengal vs Rajasthan: মুস্তাক আলিতে রাজস্থানের কাছে হেরে স্বপ্নভঙ্গ লক্ষ্মীর ছেলেদের ফুসফুসের ক্যানসার দ্রুত শনাক্ত করতে ব্রিটেনের হাসপাতালে নতুন প্রযুক্তির ব্যবহার TVK: সেতু থেকে ঝুলছে টিভিকে বিধায়কের কুশপুতুল! ‘থেরি’ ছবির দৃশ্য পুনর্নির্মাণ করে বিক্ষোভ... Ajmal Kasab: কসাবের হয়ে ন’মাস মামলা লড়েছিলেন, ১৫ বছর পরেও ফি পাননি দুই আইনজীবী! Lille vs Bayern: কেনের অনুপস্থিতিতে ধাক্কা, চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হার বায়ার্নের Liverpool: ইসাকের জোড়া গোল, উইর্ৎজের জাদুতে শেষ ষোলোর পথে লিভারপুল Wiaan Mulder: ত্রিশতরান, সাত উইকেট! টেস্ট ক্রিকেটে এমন অবিশ্বাস্য নজির গড়ে ইতিহাসে মুল্ডা... ১০ জুটি বদল, এতদিনে মিলল সমাধান! ভারতের টেস্ট ওপেনিংয়ে নতুন ভরসা রাহুল-জয়সওয়াল? Bengal vs Rajasthan: মুস্তাক আলিতে রাজস্থানের কাছে হেরে স্বপ্নভঙ্গ লক্ষ্মীর ছেলেদের ফুসফুসের ক্যানসার দ্রুত শনাক্ত করতে ব্রিটেনের হাসপাতালে নতুন প্রযুক্তির ব্যবহার

Bengal vs Rajasthan: মুস্তাক আলিতে রাজস্থানের কাছে হেরে স্বপ্নভঙ্গ লক্ষ্মীর ছেলেদের

Bengal vs Rajasthan: মুস্তাক আলিতে রাজস্থানের কাছে হেরে স্বপ্নভঙ্গ লক্ষ্মীর ছেলেদের
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: উত্তরপ্রদেশকে হারিয়ে যে আশা তৈরি হয়েছিল, রাজস্থানের কাছে হেরেই যেন তাতে জল পড়ল! সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বৃহস্পতিবার বাংলার সামনে ছিল কার্যত ডু অর ডাই ম্যাচ। আগের ম্যাচে কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমারদের শক্তিশালী উত্তরপ্রদেশকে উড়িয়ে দিয়েছিল লক্ষ্মীরতনের ছেলেরা। ফলে এদিনও অভিমন্যু ঈশ্বরণদের নিয়ে স্বপ্ন দেখছিলেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচেই ছন্দপতন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থানের কাছে ছয় উইকেটে হারতে হল অভিমন্যু ব্রিগেডকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে বাংলা। জবাবে ১৬.৪ ওভারেই চার উইকেট হারিয়ে ১৬২ রান তুলে নেয় রাজস্থান।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিমন্যু। কিন্তু শুরুতেই ধাক্কা খায় বাংলা। অভিষেক পোড়েল কোনও রান না করেই ফেরেন। আদিত্য পুরোহিতের সংগ্রহ মাত্র এক রান। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ১৭ বলে ২৬ রান করলেও বড় ইনিংস খেলতে পারেননি। শশাঙ্ক সিং করেন মাত্র দুই রান। 

মাত্র ৩২ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। সেখান থেকে দলের হাল ধরেন শাকির হাবিব গান্ধী। ৪৩ বলে চারটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৬৯ রান করেন তিনি। করণ লাল ২০ বলে ২৮ রান করেন। প্রদীপ্ত প্রামাণিকের ১১ এবং মহম্মদ শামির ১২ রানের সুবাদে কোনওরকমে ১৫৭ রানে পৌঁছয় বাংলা।

রাজস্থানের হয়ে বল হাতে আগুন ঝরান দীপক চাহার। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। আফরাত খানও তিনটি উইকেট পান। জবাবে শুরুতে মুকেশ কুমার পরপর দুই উইকেট তুলে নিয়ে রাজস্থানকে চাপে ফেলেছিলেন। দুই রান দিয়ে দুই উইকেট হারায় প্রতিপক্ষ। সায়ন ঘোষও দু’টি উইকেট নেন। 

কিন্তু এরপর ম্যাচের রং বদলে দেন মহীপাল লোমরর ও অভিজিৎ তোমর। লোমরর মাত্র ৩৫ বলে পাঁচটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৭৪ রান করেন। তোমর ৫২ বলে আটটি চার ও তিনটি ছয়ের সাহায্যে অপরাজিত ৭৪ রান করেন। দু'জনের জুটিতেই কার্যত ম্যাচ হাতছাড়া হয় বাংলার। 

প্রদীপ্ত প্রামাণিক চার ওভারে ৪৩ এবং ঋষভ চৌধুরী চার ওভারে ৪৭ রান দেন। শামি তিন ওভারে ১৯ রান দিলেও কোনও উইকেট পাননি।এবারের প্রতিযোগিতায় বাংলার যাত্রা অবশ্য একেবারে মন্দ নয়। প্রথম ম্যাচে কর্ণাটকের কাছে ১৯ রানে হারলেও পরের ম্যাচে চণ্ডীগড়কে ৮৫ রানে হারায় বাংলা।

ঝাড়খণ্ডকে সাত উইকেটে এবং মিজোরামকে ৯৩ রানে হারায় তারা। বরোদার কাছে চার উইকেটে হারের পর উত্তরপ্রদেশকে ৯৩ রানে উড়িয়ে দেয় অভিমন্যুর দল। অর্থাৎ রাজস্থানের বিরুদ্ধে নামার আগে ছয় ম্যাচে চারটি জয় ও দু’ টি হার ছিল বাংলার। সপ্তম ম্যাচে এসে তৃতীয় হারের মুখ দেখতে হল তাদের।

4 Views 0 Likes 0 Comments

Related News

Lille vs Bayern: কেনের অনুপস্থিতিতে ধাক্কা, চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হার বায়ার্নের
ময়দান

Lille vs Bayern: কেনের অনুপস্থিতিতে ধাক্কা, চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হার বায়ার...

স্পোর্টস ডেস্ক: চোট-আঘাতে জর্জরিত বায়ার্ন মিউনিখের জয়রথ থামল চ্যাম্পিয়ন্স লিগে।  ফ্রান্সের ক্লাব লিলের কাছে ২-১ গোলে হারল ভিনসেন্ট কোম্পানির দল। প্রথমার্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারতে হল জার্মানির ক্লাবটিকে। এই মর...

২৬ নভে ২০২৬, ০৫:২৩ পিএম · 2 মিনিট
Liverpool: ইসাকের জোড়া গোল, উইর্ৎজের জাদুতে শেষ ষোলোর পথে লিভারপুল
ময়দান

Liverpool: ইসাকের জোড়া গোল, উইর্ৎজের জাদুতে শেষ ষোলোর পথে লিভারপুল

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত প্রত্যাবর্তন লিভারপুলের। ঘরের মাঠে ম্যান ইউকে ৪-০ গোলে হারানোর পর এ বার ইউরোপের মঞ্চেও দাপট দেখাল অ্যান্ডোনি ইরাওলার দল। বুধবার রাতে বেলজিয়ামের ক্লাব ব্রুজের মাঠে গিয়ে ৩-০ গোলে জি...

২৬ নভে ২০২৬, ০৫:২২ পিএম · 2 মিনিট
Wiaan Mulder: ত্রিশতরান, সাত উইকেট! টেস্ট ক্রিকেটে এমন অবিশ্বাস্য নজির গড়ে ইতিহাসে মুল্ডার
ময়দান

Wiaan Mulder: ত্রিশতরান, সাত উইকেট! টেস্ট ক্রিকেটে এমন অবিশ্বাস্য নজির গড়ে ইতিহাস...

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে একের পর এক নজির গড়ে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ওয়িয়ান মুল্ডার। প্রথম ক্রিকেটার হিসাবে টেস্ট কেরিয়ারে ত্রিশতরান করার পাশাপাশি ইনিংসে সাত উইকেট নেওয়ার নজির গড়...

২৬ নভে ২০২৬, ০৫:১৯ পিএম · 2 মিনিট
১০ জুটি বদল, এতদিনে মিলল সমাধান! ভারতের টেস্ট ওপেনিংয়ে নতুন ভরসা রাহুল-জয়সওয়াল?
ময়দান

১০ জুটি বদল, এতদিনে মিলল সমাধান! ভারতের টেস্ট ওপেনিংয়ে নতুন ভরসা রাহুল-জয়সওয়াল?

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে ওপেনিং জুটি নিয়ে দীর্ঘদিন ধরেই পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ভারত। কখনও রোহিত শর্মা, কখনও শুভমন গিল, আবার কখনও মায়াঙ্ক আগরওয়াল কিংবা চেতেশ্বর পূজারা— গত কয়েক বছরে একাধিক ক্রিকেটারকে ওপেন করতে দ...

২৬ নভে ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.