JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০৭:৫১ পিএম
Breaking
UN Women Report: ঘরের ভিতরেই সবচেয়ে বেশি বিপন্ন নারী! ২০২৫ সালে প্রতি ঘণ্টায় খুন পাঁচ মহিল... Andy Taylor: ডুরান ডুরানের প্রতিষ্ঠাতা গিটারিস্ট অ্যান্ডি টেলর প্রয়াত, ৬৫ বছর বয়সে থামল কি... Mohammad Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে কোচ মরকেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি Ind vs Nz: দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউরেটরের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অর্ধেকেরও কম ওজন, কিন্তু প্রযুক্তিতে অনেকটাই আধুনিক জিটিএ ৬ খেলতে খেলতেই স্ত্রীর জন্য ফুল-আইসক্রিম কিনলেন স্বামী ২৬ নভেম্বর কেন পালন করা হয় সংবিধান দিবস? UN Women Report: ঘরের ভিতরেই সবচেয়ে বেশি বিপন্ন নারী! ২০২৫ সালে প্রতি ঘণ্টায় খুন পাঁচ মহিল... Andy Taylor: ডুরান ডুরানের প্রতিষ্ঠাতা গিটারিস্ট অ্যান্ডি টেলর প্রয়াত, ৬৫ বছর বয়সে থামল কি... Mohammad Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে কোচ মরকেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি Ind vs Nz: দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউরেটরের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অর্ধেকেরও কম ওজন, কিন্তু প্রযুক্তিতে অনেকটাই আধুনিক জিটিএ ৬ খেলতে খেলতেই স্ত্রীর জন্য ফুল-আইসক্রিম কিনলেন স্বামী ২৬ নভেম্বর কেন পালন করা হয় সংবিধান দিবস?

২৬ নভেম্বর কেন পালন করা হয় সংবিধান দিবস?

২৬ নভেম্বর কেন পালন করা হয় সংবিধান দিবস?
ছবি: সংগৃহীত

নয়াদিল্লি: আজ ২৬ নভেম্বর। ভারতের ইতিহাসে দিনটির গুরুত্ব অপরিসীম। ১৯৪৯ সালের এই দিনেই গণপরিষদে গৃহীত হয়েছিল স্বাধীন ভারতের সংবিধান। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর ২৬ নভেম্বর পালিত হয় সংবিধান দিবস, যা ‘সম্বিধান দিবস’ নামেও পরিচিত। শুধু একটি ঐতিহাসিক দিন উদ্‌যাপন নয়, দেশের গণতান্ত্রিক কাঠামো, নাগরিক অধিকার, কর্তব্য এবং সাংবিধানিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বাড়ানোও এই দিন পালনের অন্যতম উদ্দেশ্য।

কেন ২৬ নভেম্বর?

ভারত স্বাধীন হওয়ার পর নতুন রাষ্ট্রের প্রশাসনিক ও আইনি কাঠামো গড়ে তোলার জন্য প্রয়োজন ছিল একটি পূর্ণাঙ্গ সংবিধানের। সেই উদ্দেশ্যে ১৯৪৬ সালে গঠিত হয়েছিল গণপরিষদ। সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয় একটি খসড়া কমিটিকে। সেই কমিটির চেয়ারম্যান ছিলেন ড. ভীমরাও রামজি আম্বেডকর। তাঁর নেতৃত্বে দীর্ঘ আলোচনা, বিতর্ক এবং সংশোধনের মধ্য দিয়ে তৈরি হয় ভারতের সংবিধান।

গণপরিষদে সংবিধান তৈরির কাজ শেষ করতে সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৭ দিন। অবশেষে ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধান গৃহীত হয়। তবে সেদিনই তা সম্পূর্ণ ভাবে কার্যকর হয়নি। সংবিধান কার্যকর হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। ওই দিনই ভারত আনুষ্ঠানিক ভাবে প্রজাতন্ত্রে পরিণত হয়। ১৯৩০ সালের ২৬ জানুয়ারি পূর্ণ স্বরাজের যে ঘোষণা হয়েছিল, তার স্মৃতিকে সম্মান জানাতেই সংবিধান কার্যকর করার জন্য ২৬ জানুয়ারিকে বেছে নেওয়া হয়েছিল।

কবে থেকে সংবিধান দিবস পালন?

দীর্ঘ দিন ধরে ২৬ নভেম্বর সংবিধান গৃহীত হওয়ার দিন হিসেবে পরিচিত থাকলেও, আনুষ্ঠানিক ভাবে ‘সংবিধান দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয় ২০১৫ সালে। সে বছর ড. আম্বেডকরের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সরকার ২৬ নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে পালনের ঘোষণা করে। তার পর থেকে প্রতি বছর এই দিনটি বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হয়।

সংবিধানের প্রস্তাবনায় কী বলা হয়েছে?

ভারতীয় সংবিধানের প্রস্তাবনা দেশের রাষ্ট্রচরিত্র এবং নাগরিকদের জন্য নির্ধারিত মৌলিক আদর্শের কথা জানায়। ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে সেখানে। পাশাপাশি প্রত্যেক নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার, চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা, মর্যাদা ও সুযোগের সমতা নিশ্চিত করার লক্ষ্যও তুলে ধরা হয়েছে।

প্রস্তাবনায় ভ্রাতৃত্বের আদর্শের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। ব্যক্তির মর্যাদা এবং দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষা করার অঙ্গীকার রয়েছে সেখানে। এই আদর্শগুলিই ভারতীয় গণতন্ত্রের ভিত্তি। দেশের ভাষা, ধর্ম, সংস্কৃতি ও সামাজিক বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখার ক্ষেত্রে সংবিধানের ভূমিকা গুরুত্বপূর্ণ।

কী ভাবে পালিত হচ্ছে সংবিধান দিবস?

সংবিধান দিবস উপলক্ষে দেশ জুড়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কর্মসূচির আয়োজন করা হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি দফতরে সংবিধানের প্রস্তাবনা পাঠ, আলোচনা সভা, বক্তৃতা ও সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়।

এ বছরও কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রক মাইগভ পোর্টালের মাধ্যমে অনলাইনে সংবিধানের প্রস্তাবনা পাঠের উদ্যোগ নিয়েছে। ২২টি তফসিলভুক্ত ভাষা এবং ইংরেজি—মোট ২৩টি ভাষায় এই পাঠের ব্যবস্থা করা হয়েছে। দেশের নাগরিক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দফতর এবং বিভিন্ন সংগঠনকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কেন গুরুত্বপূর্ণ এই দিন?

সংবিধান শুধু দেশের শাসনব্যবস্থা পরিচালনার নিয়মকানুনের বই নয়। নাগরিকের অধিকার রক্ষা, রাষ্ট্রের ক্ষমতার সীমা নির্ধারণ, বিচারব্যবস্থার স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির কার্যকারিতা নিশ্চিত করার মূল ভিত্তি এটি। সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার দিয়েছে, আবার দেশের প্রতি তাঁদের কর্তব্যের কথাও মনে করিয়ে দিয়েছে।

তাই সংবিধান দিবসের তাৎপর্য কেবল অতীতের একটি ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করার মধ্যে সীমাবদ্ধ নয়। এই দিন নাগরিকদের মনে করিয়ে দেয়, গণতন্ত্রকে শক্তিশালী রাখতে অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যের অধিকার ও মর্যাদাকেও সম্মান করতে হয়। সংবিধানের আদর্শ বাস্তব জীবনে কতটা মানা হচ্ছে, তা নিয়েও আত্মসমীক্ষার সুযোগ তৈরি করে ২৬ নভেম্বর।

3 Views 0 Likes 0 Comments

Related News

Constitution Day: আজ সংবিধান দিবস, কেন ২৬ নভেম্বর ভারতের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ?
Jazzbaat প্লাস

Constitution Day: আজ সংবিধান দিবস, কেন ২৬ নভেম্বর ভারতের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ?

নিউজ ডেস্ক: আজ ২৬ নভেম্বর, সংবিধান দিবস। ‘সম্বিধান দিবস’ নামেও পরিচিত এই দিনটি ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৪৯ সালের এই দিনেই দেশের গণপরিষদ ভারতীয় সংবিধান গ্রহণ করেছিল। যদিও সংবিধান কার্যকর হয় ১৯৫০ সালের ২৬ জান...

২৬ নভে ২০২৬, ১২:২১ পিএম · 2 মিনিট
২৬/১১-র ভয়াবহ হামলায় রতন টাটার সাহসী ভূমিকা, আজও অনুপ্রেরণা জোগায় তাঁর মানবিকতা
Jazzbaat প্লাস

২৬/১১-র ভয়াবহ হামলায় রতন টাটার সাহসী ভূমিকা, আজও অনুপ্রেরণা জোগায় তাঁর মানবিকতা

আবির বিশ্বাস, বিশেষ প্রতিবেদন: ভারতের ইতিহাসে এক শোকাবহ দিন। ২০০৮ সালের এই দিনে মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল গোটা দেশ। হামলার অন্যতম কেন্দ্র ছিল ঐতিহাসিক তাজ হোটেল। সেই ভয়াবহ পরিস্থিতিতে হোটেলের অতিথি ও কর্মী...

২৬ নভে ২০২৬, ১১:৫৬ এএম · 2 মিনিট
আত্মীয়ের মধ্যে বিয়ে, প্রজন্মের পর প্রজন্মে ছড়াল বিরল জিন
Jazzbaat প্লাস

আত্মীয়ের মধ্যে বিয়ে, প্রজন্মের পর প্রজন্মে ছড়াল বিরল জিন

নিউজ ডেস্ক: এক পরিবারের সদস্যদের গায়ের রং নীলচে! কারও ঠোঁট বেগুনি, কারও আবার গোটা শরীরের রং নীল। রূপকথা বা কল্পবিজ্ঞানের গল্প নয়, আমেরিকার কেন্টাকি প্রদেশের এক পরিবারের বাস্তব ইতিহাস এমনই। কয়েক প্রজন্ম ধরে আত্মীয়ের মধ্যে...

২৫ নভে ২০২৬, ০৫:৫৩ পিএম · 4 মিনিট
বরফের ব্যবসায় ব্রিটিশদের বিলাস, আর বাইরে মৃত্যুমিছিল!
Jazzbaat প্লাস

বরফের ব্যবসায় ব্রিটিশদের বিলাস, আর বাইরে মৃত্যুমিছিল!

বিশেষ প্রতিবেদন: ঔপনিবেশিক ভারতের ইতিহাসে এমন কিছু অধ্যায় রয়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে বিস্মৃতির আড়ালে চলে গিয়েছে। ব্রিটিশ শাসনের জাঁকজমক, সাহেবদের বিলাসিতা আর প্রশাসনিক ক্ষমতার আড়ালে চাপা পড়ে রয়েছে অসংখ্য মানুষের কান্...

২২ নভে ২০২৬, ০১:৪৪ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.