JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০৭:৪৮ পিএম
Breaking
UN Women Report: ঘরের ভিতরেই সবচেয়ে বেশি বিপন্ন নারী! ২০২৫ সালে প্রতি ঘণ্টায় খুন পাঁচ মহিল... Andy Taylor: ডুরান ডুরানের প্রতিষ্ঠাতা গিটারিস্ট অ্যান্ডি টেলর প্রয়াত, ৬৫ বছর বয়সে থামল কি... Mohammad Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে কোচ মরকেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি Ind vs Nz: দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউরেটরের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অর্ধেকেরও কম ওজন, কিন্তু প্রযুক্তিতে অনেকটাই আধুনিক জিটিএ ৬ খেলতে খেলতেই স্ত্রীর জন্য ফুল-আইসক্রিম কিনলেন স্বামী ২৬ নভেম্বর কেন পালন করা হয় সংবিধান দিবস? UN Women Report: ঘরের ভিতরেই সবচেয়ে বেশি বিপন্ন নারী! ২০২৫ সালে প্রতি ঘণ্টায় খুন পাঁচ মহিল... Andy Taylor: ডুরান ডুরানের প্রতিষ্ঠাতা গিটারিস্ট অ্যান্ডি টেলর প্রয়াত, ৬৫ বছর বয়সে থামল কি... Mohammad Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে কোচ মরকেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি Ind vs Nz: দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউরেটরের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অর্ধেকেরও কম ওজন, কিন্তু প্রযুক্তিতে অনেকটাই আধুনিক জিটিএ ৬ খেলতে খেলতেই স্ত্রীর জন্য ফুল-আইসক্রিম কিনলেন স্বামী ২৬ নভেম্বর কেন পালন করা হয় সংবিধান দিবস?

UN Women Report: ঘরের ভিতরেই সবচেয়ে বেশি বিপন্ন নারী! ২০২৫ সালে প্রতি ঘণ্টায় খুন পাঁচ মহিলা

UN Women Report: ঘরের ভিতরেই সবচেয়ে বেশি বিপন্ন নারী! ২০২৫ সালে প্রতি ঘণ্টায় খুন পাঁচ মহিলা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: নারীদের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা, সচেতনতা প্রচার এবং আইন প্রণয়ন হয়েছে। কিন্তু বাস্তব ছবিটা যে এখনও কতটা উদ্বেগজনক, তা ফের সামনে আনল রাষ্ট্রপুঞ্জের সাম্প্রতিক রিপোর্ট। ২০২৫ সালে বিশ্বজুড়ে সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে খুন হয়েছেন ৪৭ হাজার মহিলা ও কিশোরী। অর্থাৎ, প্রতি ঘণ্টায় গড়ে পাঁচ জন। প্রতিদিনের হিসাবে সংখ্যাটা ১২৯। আরও তাৎপর্যপূর্ণ, অধিকাংশ ক্ষেত্রেই হত্যাকারী কোনও অপরিচিত ব্যক্তি নন, বরং যাঁর সঙ্গে একই ছাদের তলায় বসবাস, সেই ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্য।

মঙ্গলবার প্রকাশিত রাষ্ট্রপুঞ্জের মাদক ও অপরাধ বিষয়ক দফতর (ইউএনওডিসি) এবং ইউএন উইমেনের যৌথ রিপোর্টে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ৭৮ হাজার মহিলা ও কিশোরী ইচ্ছাকৃত হত্যার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৬০ শতাংশের মৃত্যু হয়েছে ঘনিষ্ঠ সঙ্গী অথবা পরিবারের অন্য সদস্যের হাতে। ১২২টি দেশ ও অঞ্চলের পরিসংখ্যান বিশ্লেষণ করে এই হিসাব তৈরি করা হয়েছে। রিপোর্ট প্রকাশের সময়সীমাও তাৎপর্যপূর্ণ। মহিলাদের বিরুদ্ধে হিংসা নির্মূলের আন্তর্জাতিক দিবসের প্রাক্কালে এই তথ্য সামনে এনেছে রাষ্ট্রপুঞ্জ।

পরিসংখ্যান বলছে, মহিলাদের ক্ষেত্রে বাড়িই অনেক সময় সবচেয়ে বিপজ্জনক জায়গা হয়ে উঠছে। ২০২৫ সালে বিশ্বজুড়ে হত্যার শিকার হওয়া মহিলাদের ৬০ শতাংশের মৃত্যু হয়েছে ব্যক্তিগত পরিসরে। পুরুষদের ক্ষেত্রে এই হার মাত্র ১১ শতাংশ। অর্থাৎ, মহিলাদের হত্যার ঘটনায় ঘরোয়া পরিসরের ভূমিকা অনেক বেশি। শুধু প্রেমিক বা স্বামীর হাতে নয়, পরিবারের অন্য সদস্যদের হাতেও প্রাণ হারাচ্ছেন বহু মহিলা।

অঞ্চলভিত্তিক পরিসংখ্যানেও উদ্বেগের ছবি স্পষ্ট। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে আফ্রিকায়। সেখানে ২২ হাজার ১০০ জন মহিলা ও কিশোরী সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে খুন হয়েছেন। এশিয়ায় সংখ্যাটা ১৫ হাজার ১০০। আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০। অর্থাৎ, কোনও মহাদেশই এই হিংসার বাইরে নয়। জনসংখ্যার অনুপাতে হিসাব করলেও আফ্রিকাতেই এই ধরনের হত্যার হার সবচেয়ে বেশি।

রিপোর্টে আরও বলা হয়েছে, গত কয়েক বছরে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত মহিলার সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। ২০২৫ সালের ৪৭ হাজারের হিসাব আগের বছরের ৫০ হাজারের তুলনায় কম হলেও, সেটিকে প্রকৃত অগ্রগতি বলে মনে করছে না রাষ্ট্রপুঞ্জ। বরং বিভিন্ন দেশে তথ্য সংগ্রহ ও নথিভুক্তির পদ্ধতিতে উন্নতির কারণে এই পার্থক্য তৈরি হয়ে থাকতে পারে।

বিশ্বজুড়ে সামগ্রিক হত্যার হার কমলেও মহিলাদের লিঙ্গভিত্তিক হত্যার হার (ফেমিসাইড) সেই তুলনায় ধীরে কমছে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপে এই প্রবণতা দেখা যাচ্ছে। রাষ্ট্রপুঞ্জের মতে, এর পিছনে রয়েছে সমাজের গভীরে থাকা লিঙ্গবৈষম্যমূলক ধারণা, ক্ষতিকর সামাজিক রীতিনীতি এবং বিচার পাওয়ার ক্ষেত্রে নানা বাধা।

ফেমিসাইড বলতে লিঙ্গের কারণে মহিলা ও কিশোরীদের হত্যাকে বোঝায়। শুধু ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে খুন নয়, সংগঠিত অপরাধ, জোর করে শ্রমে নিয়োগ কিংবা মানব পাচারের সঙ্গে যুক্ত হত্যাকাণ্ডও এর আওতায় পড়তে পারে। তবে পরিবারের বাইরের পরিসরে এই ধরনের হত্যার নির্ভরযোগ্য তথ্য এখনও যথেষ্ট নেই বলে জানিয়েছে রিপোর্ট।

ঘরোয়া হিংসা প্রতিরোধে শুধু দাম্পত্য বা প্রেমের সম্পর্ক নয়, পরিবারের বৃহত্তর পরিসরকেও নজরে রাখার প্রয়োজনীয়তার কথা বলেছে রাষ্ট্রপুঞ্জ। হিংসার পূর্বাভাস চিহ্নিত করা, আক্রান্তদের সুরক্ষা দেওয়া এবং অপরাধীদের বিচারের আওতায় আনার উপরেও জোর দেওয়া হয়েছে। পরিসংখ্যানের এই ছবিই দেখিয়ে দিচ্ছে, বহু মহিলার কাছে নিরাপত্তার সবচেয়ে প্রত্যাশিত জায়গা—নিজের ঘর—আজও সব সময় নিরাপদ নয়।

1 Views 0 Likes 0 Comments

Related News

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অর্ধেকেরও কম ওজন, কিন্তু প্রযুক্তিতে অনেকটাই আধুনিক
বিদেশ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অর্ধেকেরও কম ওজন, কিন্তু প্রযুক্তিতে অনেকটাই আধুনিক

নয়াদিল্লি: মহাকাশে পৌঁছনোই শুধু নয়, এ বার পৃথিবীর কক্ষপথে থাকা একটি মহাকাশ স্টেশনে বসবাস ও গবেষণার সুযোগ পেলেন পাকিস্তানের মহাকাশচারী মহম্মদ জিশান আলি। বুধবার চিনের শেনঝৌ-২৪ অভিযানে যোগ দিয়ে তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছেছ...

২৬ নভে ২০২৬, ০৭:১০ পিএম · 4 মিনিট
জিটিএ ৬ খেলতে খেলতেই স্ত্রীর জন্য ফুল-আইসক্রিম কিনলেন স্বামী
বিদেশ

জিটিএ ৬ খেলতে খেলতেই স্ত্রীর জন্য ফুল-আইসক্রিম কিনলেন স্বামী

নিউজ ডেস্ক: ভিডিয়ো গেম মানেই মারপিট, গাড়ি চুরি, অপরাধ আর হিংসা—বিশেষ করে ‘গ্র্যান্ড থেফট অটো’ বা জিটিএ সিরিজের পরিচিতি এমনই। কিন্তু নতুন সংস্করণে নাকি বদলাচ্ছে সেই ছবিও। গেমের চরিত্রকে খুশি করতে ফুল কিনতে হচ্ছে, ঘরের কা...

২৬ নভে ২০২৬, ০৭:০৫ পিএম · 3 মিনিট
Howler Monkey: মেক্সিকোর বিপন্ন হনুমানের অন্ত্রে মিলল পরিবেশ বিপর্যয়ের চিহ্ন
বিদেশ

Howler Monkey: মেক্সিকোর বিপন্ন হনুমানের অন্ত্রে মিলল পরিবেশ বিপর্যয়ের চিহ্ন

নিউজ ডেস্ক: জঙ্গল ধ্বংস হলে বন্যপ্রাণীদের বাসস্থান কমে যায়, খাবারের অভাব দেখা দেয়, বিপন্ন হয় তাদের অস্তিত্ব। কিন্তু পরিবেশের এই পরিবর্তন যে প্রাণীদের শরীরের ভিতরেও গভীর প্রভাব ফেলতে পারে, তার প্রমাণ পেলেন বিজ্ঞানীরা। মেক...

২৬ নভে ২০২৬, ০৬:১৯ পিএম · 2 মিনিট
ভুয়ো ভারতীয় নথিতে বসবাসের অভিযোগ, আলিগড়ে ধৃত ১২ সন্দেহভাজন বাংলাদেশি
বিদেশ

ভুয়ো ভারতীয় নথিতে বসবাসের অভিযোগ, আলিগড়ে ধৃত ১২ সন্দেহভাজন বাংলাদেশি

আমিনার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই গোন্ডা রোডের একটি ডেরায় হানা দেয় পুলিশ। সেখান থেকে আমিনার ছেলে মহম্মদ শরিফ উল, শাহরুখ, মহম্মদ সলমন-সহ পরিবারের আরও কয়েকজন সদস্যকে পাকড়াও করা হয়। সব মিলিয়ে আটজন প্রাপ্তবয়স্ক ও তিনজন নাবালক-সহ মোট ১২ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

২৬ নভে ২০২৬, ০৬:০৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.