JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০৭:৪৭ পিএম
Breaking
UN Women Report: ঘরের ভিতরেই সবচেয়ে বেশি বিপন্ন নারী! ২০২৫ সালে প্রতি ঘণ্টায় খুন পাঁচ মহিল... Andy Taylor: ডুরান ডুরানের প্রতিষ্ঠাতা গিটারিস্ট অ্যান্ডি টেলর প্রয়াত, ৬৫ বছর বয়সে থামল কি... Mohammad Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে কোচ মরকেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি Ind vs Nz: দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউরেটরের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অর্ধেকেরও কম ওজন, কিন্তু প্রযুক্তিতে অনেকটাই আধুনিক জিটিএ ৬ খেলতে খেলতেই স্ত্রীর জন্য ফুল-আইসক্রিম কিনলেন স্বামী ২৬ নভেম্বর কেন পালন করা হয় সংবিধান দিবস? UN Women Report: ঘরের ভিতরেই সবচেয়ে বেশি বিপন্ন নারী! ২০২৫ সালে প্রতি ঘণ্টায় খুন পাঁচ মহিল... Andy Taylor: ডুরান ডুরানের প্রতিষ্ঠাতা গিটারিস্ট অ্যান্ডি টেলর প্রয়াত, ৬৫ বছর বয়সে থামল কি... Mohammad Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে কোচ মরকেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি Ind vs Nz: দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউরেটরের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অর্ধেকেরও কম ওজন, কিন্তু প্রযুক্তিতে অনেকটাই আধুনিক জিটিএ ৬ খেলতে খেলতেই স্ত্রীর জন্য ফুল-আইসক্রিম কিনলেন স্বামী ২৬ নভেম্বর কেন পালন করা হয় সংবিধান দিবস?

Mohammad Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে কোচ মরকেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে

Mohammad Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে কোচ মরকেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় একাদশে জায়গা হয়নি মহম্মদ সিরাজের। তাঁর মতো অভিজ্ঞ পেসারকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে সমর্থক থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারদের একাংশ প্রশ্ন তুলেছিলেন। এবার সেই বিতর্কে মুখ খুললেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মরকেল। সিরাজের পাশে দাঁড়ালেও দল নির্বাচন নিয়ে নিজের সীমাবদ্ধতার কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

মরকেলের কথায়, সিরাজকে নিজের বোলিং ও পারফরম্যান্স নিয়ে নতুন করে ভাবতে বলেছেন তিনি। কোথায় উন্নতির সুযোগ রয়েছে, তা খতিয়ে দেখার পরামর্শও দিয়েছেন। তবে একাদশে কে খেলবেন, সেই সিদ্ধান্ত তাঁর হাতে নেই বলেও বুঝিয়ে দিয়েছেন ভারতীয় দলের বোলিং কোচ। তাঁর বক্তব্য, কঠিন সিদ্ধান্ত নিতে হয় দলকে, আর নির্বাচন নিয়ন্ত্রণ করা তাঁর পক্ষে সম্ভব নয়।

পাশাপশি প্রাক্তন প্রোটিয়া পেসার মরকলে বলেছেন, সিরাজের সঙ্গে তাঁর কথা হয়েছে। ভারতীয় পেসারকে বিশ্বমানের বোলার বলেও উল্লেখ করেছেন তিনি। ভারতের বোলিং কোচ বলেছেন, যাঁরা দলে সুযোগ পেয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো, আত্মবিশ্বাস জোগানো এবং উৎসাহ দেওয়াই এখন তাঁদের কাজ। কারণ, তাঁরাও দেশের হয়ে খেলার স্বপ্ন নিয়ে মাঠে নামছেন। 

অর্থাৎ, আপাতত মাঠের বাইরে থেকেই সতীর্থদের মনোবল বাড়ানোর দায়িত্ব পালন করতে হবে সিরাজকে।  প্রথম টেস্টে সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবং কিংবদন্তি সুনীল গাভাসকর। জসপ্রীত বুমরাহর পর বিদেশের মাটিতে ভারতীয় পেস আক্রমণের অন্যতম ভরসা হিসেবে পরিচিত সিরাজ।

ছয় বছরের আন্তর্জাতিক কেরিয়ারে এখনও নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা হয়নি তাঁর। শুক্রবার থেকে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। সিরাজকে এই ম্যাচে খেলানো হবে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে।

এদিকে প্রথম টেস্টে অংশুল কম্বোজের বোলিং নিয়েও প্রশ্ন উঠেছিল। ম্যাচের শেষ দিকে তাঁর বোলিংয়ের গতি ও ধার কিছুটা কমে যায়। তবে অংশুলকে আলাদা করে কাঠগড়ায় দাঁড় করাতে নারাজ মরকেল। তাঁর মতে, কঠিন পরিস্থিতিতে দলকে নিয়ন্ত্রণ এনে দিয়েছিলেন এই পেসার। পিচের গতি দ্রুত কমে যাওয়ায় বোলারদের গতিতেও প্রভাব পড়েছিল। তাই আনশুলের পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন করার বার্তাই দিয়েছেন বোলিং কোচ।

1 Views 0 Likes 0 Comments

Related News

Ind vs Nz: দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউরেটরের
ময়দান

Ind vs Nz: দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউরেটরের

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনে প্রথম টেস্টে ব্যাটারদের দাপটে নিষ্প্রাণ হয়ে উঠেছিল পিচ। পাঁচ দিনের খেলায় দুই দল মিলিয়ে উঠেছিল ১,৩২৭ রান, অথচ উইকেট পড়েছিল মাত্র ২৪টি। ফলে ড্র হওয়া সেই ম্যাচের পর দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বাড়তি...

২৬ নভে ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট
IPL 2027: জোফ্রা আর্চারকে ছাড়তে নারাজ, হাতছাড়া হল বড় সুযোগ
ময়দান

IPL 2027: জোফ্রা আর্চারকে ছাড়তে নারাজ, হাতছাড়া হল বড় সুযোগ

আইপিএলের ইতিহাসে অন্যতম বড় ট্রেড হতে পারত। হার্দিক পাণ্ড্যকে দলে নেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছিল রাজস্থান রয়্যালস। এমনকী চুক্তি চূড়ান্ত করতে বেঙ্গালুরুতে উড়ে গিয়েছিলেন দলের মালিকপক্ষ এবং ক্রিকেট ডিরেক্টর কুমার স...

২৬ নভে ২০২৬, ০৬:২৫ পিএম · 2 মিনিট
Lille vs Bayern: কেনের অনুপস্থিতিতে ধাক্কা, চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হার বায়ার্নের
ময়দান

Lille vs Bayern: কেনের অনুপস্থিতিতে ধাক্কা, চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হার বায়ার...

স্পোর্টস ডেস্ক: চোট-আঘাতে জর্জরিত বায়ার্ন মিউনিখের জয়রথ থামল চ্যাম্পিয়ন্স লিগে।  ফ্রান্সের ক্লাব লিলের কাছে ২-১ গোলে হারল ভিনসেন্ট কোম্পানির দল। প্রথমার্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারতে হল জার্মানির ক্লাবটিকে। এই মর...

২৬ নভে ২০২৬, ০৫:২৩ পিএম · 2 মিনিট
Liverpool: ইসাকের জোড়া গোল, উইর্ৎজের জাদুতে শেষ ষোলোর পথে লিভারপুল
ময়দান

Liverpool: ইসাকের জোড়া গোল, উইর্ৎজের জাদুতে শেষ ষোলোর পথে লিভারপুল

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত প্রত্যাবর্তন লিভারপুলের। ঘরের মাঠে ম্যান ইউকে ৪-০ গোলে হারানোর পর এ বার ইউরোপের মঞ্চেও দাপট দেখাল অ্যান্ডোনি ইরাওলার দল। বুধবার রাতে বেলজিয়ামের ক্লাব ব্রুজের মাঠে গিয়ে ৩-০ গোলে জি...

২৬ নভে ২০২৬, ০৫:২২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.