JAZZBAAT 24 BANGLA
২৬ অক্টো ২০২৬, ০২:০৮ পিএম
Breaking
Muskan Simolia: হোটেলের ঘরে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই লুটিয়ে পড়লেন স্ত্রী! স্বামীর বিরু... AR Rahaman: রাম-সীতার বিয়ের গানে মুগ্ধ দর্শক, আবার বিতর্কেও এ আর রহমান! কী নিয়ে আপত্তি? Aamir Khan: আমিরকে না পেয়ে নিশানায় টাইগার! এক মাস ধরে বাড়ির সামনে নজরদারি Arshdeep Singh: টি-টোয়েন্টির পর এবার টেস্টেও অর্শদীপের চমক? কিউয়িদের বিরুদ্ধে বড় সুযোগ! WPL 2027: মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু ১৪ জানুয়ারি, নিলাম ২৮ অক্টোবর AnimalLove: প্রজাতির ভেদাভেদ ভুলে মাতৃত্বের নজির, ছাগলছানাকে নিজের দুধ খাওয়াল গাভী Real Madrid: বার্সেলোনার জয়রথ থামাল রিয়াল Devdutt Padikkal: দ্বিশতরানের এক রান আগে আউট! আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ পাডিক্কাল, উঠল... Muskan Simolia: হোটেলের ঘরে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই লুটিয়ে পড়লেন স্ত্রী! স্বামীর বিরু... AR Rahaman: রাম-সীতার বিয়ের গানে মুগ্ধ দর্শক, আবার বিতর্কেও এ আর রহমান! কী নিয়ে আপত্তি? Aamir Khan: আমিরকে না পেয়ে নিশানায় টাইগার! এক মাস ধরে বাড়ির সামনে নজরদারি Arshdeep Singh: টি-টোয়েন্টির পর এবার টেস্টেও অর্শদীপের চমক? কিউয়িদের বিরুদ্ধে বড় সুযোগ! WPL 2027: মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু ১৪ জানুয়ারি, নিলাম ২৮ অক্টোবর AnimalLove: প্রজাতির ভেদাভেদ ভুলে মাতৃত্বের নজির, ছাগলছানাকে নিজের দুধ খাওয়াল গাভী Real Madrid: বার্সেলোনার জয়রথ থামাল রিয়াল Devdutt Padikkal: দ্বিশতরানের এক রান আগে আউট! আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ পাডিক্কাল, উঠল...

Devdutt Padikkal: দ্বিশতরানের এক রান আগে আউট! আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ পাডিক্কাল, উঠল বিতর্ক

Devdutt Padikkal: দ্বিশতরানের এক রান আগে আউট! আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ পাডিক্কাল, উঠল বিতর্ক
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: দ্বিশতরানের স্বপ্ন থেকে মাত্র এক রান দূরে থামতে হল দেবদত্ত পাডিক্কালকে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে অনানুষ্ঠানিক টেস্টে দুরন্ত ব্যাটিং করেও ১৯৯ রানে আউট হলেন ভারতের এই বাঁহাতি ব্যাটার। তবে তাঁর আউট হওয়ার সিদ্ধান্ত ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় পাডিক্কালকে। তাঁর দাবি, ব্যাট ও বলের মধ্যে যথেষ্ট ফাঁক ছিল। সেই মুহূর্তের প্রতিক্রিয়াই এখন আলোচনায়।

লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে প্রথম অনানুষ্ঠানিক টেস্টের তৃতীয় দিনে ভারত ‘এ’-র ইনিংসের হাল ধরেছিলেন পাডিক্কাল। প্রথম ইনিংসে মাত্র ১১৩ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া ছিল ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে ভারত ‘এ’-র রান ছিল ২ উইকেটে ১০৬। পাডিক্কাল অপরাজিত ছিলেন ৫৬ রানে, সাই সুদর্শনের রান ছিল ৩৯।

তৃতীয় দিনে ব্যাট করতে নেমে নিজের ইনিংসকে আরও এগিয়ে নিয়ে যান পাডিক্কাল। তাঁর সঙ্গে সুদর্শনের ২১৫ রানের জুটি ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করায়। সুদর্শন করেন ৯১ রান। এরপর যশ রাঠোরের সঙ্গে আরও ১৪২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন পাডিক্কাল। রাঠোরের অবদান ৬৬ রান।

Harmanpreet Kaur: ভারতীয়দের মধ্যে এক দিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ শতরানের মালকিন

শেষ পর্যন্ত জাক গিবসনের বলে উইকেটরক্ষক মিচেল হের হাতে ক্যাচ দিয়ে আউট হন পাডিক্কাল। কিন্তু সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। দ্বিশতরান থেকে মাত্র এক রান দূরে ফিরে যাওয়ার হতাশা তাঁর মুখে স্পষ্ট ছিল। ব্যাট ও বলের মধ্যে ফাঁক থাকার দাবি তুলে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে পাডিক্কালের এই ইনিংস ভারতীয় দলের জন্য বড় স্বস্তি। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজেও দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। প্রথম টেস্টে ১৬৭ ও ৪৪ এবং দ্বিতীয় টেস্টে ১১৭ রান করেছিলেন। ভারত ‘এ’-র সামনে এখন লক্ষ্য, এই ছন্দ ধরে রেখে ম্যাচে আরও শক্তিশালী অবস্থান তৈরি করা।

2 Views 0 Likes 0 Comments

Related News

Arshdeep Singh: টি-টোয়েন্টির পর এবার টেস্টেও অর্শদীপের চমক? কিউয়িদের বিরুদ্ধে বড় সুযোগ!
ময়দান

Arshdeep Singh: টি-টোয়েন্টির পর এবার টেস্টেও অর্শদীপের চমক? কিউয়িদের বিরুদ্ধে বড়...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলে অভিষেক হতে পারে বাঁহাতি পেসার অর্শদীপ সিংয়ের। তাঁকে টেস্ট ক্রিকেটের পরিকল্পনায় রাখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের বোলিং কোচ মর্নি মরকেল। তবে চূড়ান্ত দল ...

২৬ অক্টো ২০২৬, ০১:৩১ পিএম · 2 মিনিট
WPL 2027: মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু ১৪  জানুয়ারি, নিলাম ২৮ অক্টোবর
ময়দান

WPL 2027: মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু ১৪ জানুয়ারি, নিলাম ২৮ অক্টোবর

নিউজ ডেস্ক: ২০২৭ সালের মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু হবে ১৪ জানুয়ারি। প্রতিযোগিতার পঞ্চম সংস্করণ চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ভারতীয় ক্রিকেট বোর্ড এই সূচি ঘোষণা করেছে। আগামী মরসুমের জন্য খেলোয়াড়দের নিলাম হবে ২৮ অক্টোবর, কের...

২৬ অক্টো ২০২৬, ০১:২৯ পিএম · 2 মিনিট
Real Madrid: বার্সেলোনার জয়রথ থামাল রিয়াল
ময়দান

Real Madrid: বার্সেলোনার জয়রথ থামাল রিয়াল

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার মাঠে কিলিয়ান এমবাপের জোড়া গোলে মরসুমের প্রথম এল ক্লাসিকোয় জয় পেল রিয়াল মাদ্রিদ। ক্যাম্প ন্যুতে রবিবার রাতে ২-১ গোলে জিতেছে রিয়াল। এই হারে লা লিগায় টানা ন’টি ম্যাচ জয়ের পর থামল বার্সেলোনার জয়য...

২৬ অক্টো ২০২৬, ০১:০৫ পিএম · 2 মিনিট
Bhuvneshwar Kumar: প্রত্যাশার চাপ না নিয়ে ভুবনেশ্বরকে নিজের ছন্দে ফেরার পরামর্শ কোচের
ময়দান

Bhuvneshwar Kumar: প্রত্যাশার চাপ না নিয়ে ভুবনেশ্বরকে নিজের ছন্দে ফেরার পরামর্শ কো...

স্পোর্টস ডেস্ক: চার বছর পর ভারতীয় দলে ফিরে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে তাঁর বোলিং নজর কাড়তে পারেনি। তবে ভুবনেশ...

২৬ অক্টো ২০২৬, ১২:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.