JAZZBAAT 24 BANGLA
১৪ অক্টো ২০২৬, ০৯:৩৯ পিএম
Breaking
Political Controversy : “অভিষেককেও সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে”, সুকান্ত মজুমদার Arijit Singh: অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা! Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা Air France: ৩১ দেশের নাগরিক বিমানকর্মীদের নিয়ে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক Meghalaya Tourism: মেঘালয়ের এই গ্রামে প্রত্যেকের নাম এক-একটি গান, রইল পৌঁছনোর ঠিকানাও Rann of Kutch: ভারতের এই সাদা নোনা প্রান্তরে শীতেই কেন পর্যটকদের ভিড় Bengali Recipe: লুচি-ছোলার ডাল থেকে কষা মাংস, বাঙালির ভোজে কোন পদগুলি থাকতেই হবে? CJP Protest: তেরঙ্গা হাতে ফের দিল্লিতে CJP-র ডাক! ১৬ অক্টোবর বিকেল ৫টায় কী হতে চলেছে কনট প... Political Controversy : “অভিষেককেও সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে”, সুকান্ত মজুমদার Arijit Singh: অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা! Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা Air France: ৩১ দেশের নাগরিক বিমানকর্মীদের নিয়ে নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক Meghalaya Tourism: মেঘালয়ের এই গ্রামে প্রত্যেকের নাম এক-একটি গান, রইল পৌঁছনোর ঠিকানাও Rann of Kutch: ভারতের এই সাদা নোনা প্রান্তরে শীতেই কেন পর্যটকদের ভিড় Bengali Recipe: লুচি-ছোলার ডাল থেকে কষা মাংস, বাঙালির ভোজে কোন পদগুলি থাকতেই হবে? CJP Protest: তেরঙ্গা হাতে ফের দিল্লিতে CJP-র ডাক! ১৬ অক্টোবর বিকেল ৫টায় কী হতে চলেছে কনট প...

নীড়হারা ঝড়ের পাখি, বিপন্ন ছানাদের জীবন

নীড়হারা ঝড়ের পাখি, বিপন্ন ছানাদের জীবন

হাবিবুর রহমান, ঢাকা : যদিও প্রতিটি পাখি একেকজন দক্ষ প্রকৌশলী কিংবা স্থাপত্যশিল্পী। ঝড়ের কথা মাথায় রেখেই ওরা বাসা প্রস্তুত করে থাকে। তবু প্রবল ঝড়ে মাঝেমধ্যে এদের অনেকেরই বাসা উড়ে যায়। পাখি মরে, ছানা মরে, ডিম নষ্ট হয়। আবার ঝড়ের পরে বহু আহত পাখি আর পাখির ছানা দেখা যায় প্রকৃতির বুকে অসহায় অবস্থায় ছটফট করছে।

বাংলাদেশের সুলতানপুর গ্রামের এক বাড়িতে দুটো প্যাঁচার ছানা আটকে রাখা হয়েছে। জানা গেল, ছানা দুটোকে নরসিংদীর বন্য প্রাণী কেনাবেচার বিতর্কিত পুটিয়া হাটে শনিবার বিক্রি করে দেওয়া হবে। দেরি না করে অল্প কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেলাম। কিছু উৎসুক জনতাও হাজির হলো সেখানে। তাদের একজনের কাছ থেকেই জানতে পারলাম, ঝড়ে পার্শ্ববর্তী আলীনেয়াজ মুন্সির বাড়ির সামনের নারকেলগাছটি মাঝখান থেকে ভেঙে যায়। ভাঙা জায়গাটিতে একটি খোড়ল বা গর্ত ছিল, যেখানে প্যাঁচা বাসা করেছিল। গাছটি ঝড়ে ভেঙে যাওয়ায় বাসা উন্মুক্ত হয়ে প্যাঁচার বাচ্চা দুটি নিচে পড়ে যায়। তারপর এই বাড়ির কয়েকজন শিশু বাচ্চা দুটিকে এখানে নিয়ে আসে। প্যাঁচার ছানা দুটিকে খাঁচাবন্দী করে রাখা হয়েছিল। যদিও গৃহকর্তা এদের পুটিয়া বাজারে নিয়ে বিক্রির প্রস্তুতির কথা স্বীকার যাচ্ছিল না। আসলে নরসিংদীর এক বিতর্কিত নাম হচ্ছে পুটিয়া বাজার। বন বিভাগের বহু অভিযানের পরেও এখানে এখনো নিয়মিত বন্য প্রাণী কেনাবেচা চলে। এমনকি কোথাও বন্য প্রাণী পেলে অনেক মানুষের মনে প্রথমেই চলে আসে পুটিয়া বাজারে নিয়ে বিক্রির কথা; যা অত্যন্ত নেতিবাচক একটি বিষয়। তবে যাক সে কথা, এই ছানা দুটোকে এখন কীভাবে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া যায়? ওদের বিচিত্র আর সুন্দর চেহারা দেখে ছানা দুটোকে চিনতে পারলাম, ওরা হচ্ছে কণ্ঠি নিমপ্যাঁচার (Collared scopes owl) বাচ্চা। আর অল্প কিছুদিনের মধ্যেই উড়তে শিখবে। সমবেত জনতার মধ্য থেকে কয়েকজনকে সাথে নিয়ে সেই ভাঙা নারকেলগাছের নিচে এসে হাজির হলাম। একেবারে মাঝখান থেকে ভেঙেছে গাছটা, যেখানে বাসাটা ছিল। ভাঙা স্থানের খোদলের মতো জায়গায় বাসার কিছু অংশ তখনো টিকে আছে। মা প্যাঁচাটিকে কোথাও দেখা গেল না।

সেই সন্ধ্যায় প্যাঁচার ছানাগুলোকে সঙ্গে নিয়ে এসে হাজির হলাম ভাঙা নারকেলগাছের কাছে। এখানে একটা বিষয় বলে রাখতে হয়, উদ্ধার বন্য প্রাণী অবমুক্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিয়ম মেনে চলতে হয়। তা না হলে উপকারের বদলে প্রাণীটার ক্ষতি হয়ে যেতে পারে। প্যাঁচা নিশাচর পাখি, এরা অন্ধকারে বিচরণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই এদের অবমুক্ত করার সময় হচ্ছে রাত।

আরও একটু অন্ধকার ঘনিয়ে এলে একটা বাঁশের মাথায় বাঁধা কাঠিতে বসিয়ে একে একে দুটো ছানাকে বাসায় রেখে দেওয়া হলো। আমার সঙ্গে তখন মকবুল নামে এক স্বেচ্ছাসেবক। আমি অতঃপর তাকে নিয়ে নারকেলগাছ থেকে কিছুটা দূরে অবস্থান নিলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই ছানাদের কাছে মায়ের উপস্থিতি টের পাওয়া গেল। আর ঠিক তখন আমরা বাড়ির পথ ধরলাম। মা এখন তার ছানাদের নিরাপদ আশ্রয়স্থলের দিকে নিয়ে যাবে। বাংলা সাহিত্যে 'নীড়হারা ঝড়ের পাখি' বাক্যটি বহু গল্প, কবিতা আর গানে ব্যবহৃত হয়েছে। আবার বিপদগ্রস্ত মানুষের উপমা হিসেবে 'ঝড়ের পাখি' শব্দ দুটি ব্যবহৃত হয়ে থাকে। তবে সত্যিই ঝড়ের সময় পাখিদের জীবন তছনছ হয়ে যায়। যদিও প্রতিটি পাখি একেকজন দক্ষ প্রকৌশলী কিংবা স্থাপত্যশিল্পী। ঝড়ের কথা মাথায় রেখেই ওরা বাসা প্রস্তুত করে থাকে। তবু প্রবল ঝড়ে মাঝেমধ্যে এদের অনেকেরই বাসা উড়ে যায়। পাখি মরে, ছানা মরে, ডিম নষ্ট হয়। আবার ঝড়ের পরে বহু আহত পাখি আর পাখির ছানা দেখা যায় প্রকৃতির বুকে অসহায় অবস্থায় ছটফট করছে। মানুষদের কেউ কেউ এদের কুড়িয়ে নিয়ে লালন-পালন করার চেষ্টা করে। এ ক্ষেত্রে অধিকাংশ পাখির ছানা এই মৃত্যুবরণ করে। কারণ, ঝড়ে গাছ থেকে নিচে পড়া ছোট ছোট পাখির ছানাদের পরিচর্যার কিছু বিশেষ নিয়ম রয়েছে। বিশেষ করে চোখ না ফোটা ছানা বাঁচিয়ে রাখা অত্যন্ত ধৈর্যের কাজ। এ ক্ষেত্রে এদের কৃত্রিম তাপ দিতে হয়, যাতে মায়ের বুকের উষ্ণতার অভাব পূরণ হয়। আমি এই কাজ করার চেষ্টা করে থাকি। তবে সব ছানাই যে বেঁচে থাকে, তা কিন্তু নয়। প্রকৃতিতে একটা বুনো পাখি তার বাচ্চাকে যেভাবে লালন-পালন করে, অন্যের পক্ষে তা করা বেশ কঠিন কাজ।

আমাদের দেশে এখনো বন্য প্রাণী ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল। লোকবলের যেমন সংকট আছে, তেমনি অভাব রয়েছে বিপদগ্রস্ত বন্য প্রাণী উদ্ধার এবং অবমুক্ত করার প্রশিক্ষণপ্রাপ্ত মানুষের। আসলে ১৮ কোটি মানুষের এই দেশের সমস্যার অন্ত নেই, পাখির ছানাদের কথা ভাববে কে? তবু কিছু মানুষ আছে যারা বন্য প্রাণীর সুরক্ষায় সরকারি কোনো ধরনের সহায়তার চিন্তা না করে বহুদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসলে সেসব মানুষের ঝড়ের পাখি কিংবা ছানাদের সুরক্ষায় প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।

বনের পাখিরা আমাদের মতোই এ দেশের বাসিন্দা। খাদ্য-বাসস্থানের পাশাপাশি এদেরও জীবনের  নিরাপত্তার অধিকার রয়েছে। আর সেই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের।

22 Views 0 Likes 0 Comments

Related News

শান্তির শ্বেতকপোত আর বারুদের পৃথিবীতে এক ফালি জোছনা
Jazzbaat প্লাস

শান্তির শ্বেতকপোত আর বারুদের পৃথিবীতে এক ফালি জোছনা

দিব্যেন্দু ঘোষ: একুশে সেপ্টেম্বর বিশ্বজুড়ে উদযাপিত হল আন্তর্জাতিক শান্তি দিবস। বিশ্ববাসীর গভীর বেদনাবোধ এবং বুকভরা আশার এক অনন্য প্রতিচ্ছবি। চারপাশে তাকালে আজ মন অজানা আতঙ্কে শিউরে ওঠে। গোটা পৃথিবীটাই যেন আজ বিশাল বারুদখ...

২২ সেপ্টে ২০২৬, ১২:৪৭ পিএম · 3 মিনিট
করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ
Jazzbaat প্লাস

করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ

দিব্যেন্দু ঘোষ: ভারতের লৌকিক ও জনজাতি সংস্কৃতির ইতিহাসে করম উত্সব শুধুই সামাজিক আচার বা কৃষিভিত্তিক অনুষ্ঠানমাত্র নয়; এটি প্রকৃতি এবং মানুষের সহাবস্থানের শাশ্বত দলিল। ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে পালিত এই পুজো মূলত ...

২০ সেপ্টে ২০২৬, ০৪:৫৪ পিএম · 3 মিনিট
বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের
Jazzbaat প্লাস

বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের

অঙ্কন দাস: কেউ বলেন সাগরমাথা, কেউ বলেন চোমোলাংমা। আসলে এগুলি যার নাম, সেটি বিশ্বের বৃহত্তম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। হিমালয় পর্বতমালার মহালাঙ্গুর-হিমাল উপ-শ্রেণীর অন্তর্ভুক্ত নেপাল ও চীনের (তিব্বত) সীমান্তে অবস্থিত এই...

১৪ সেপ্টে ২০২৬, ০৩:১৭ পিএম · 2 মিনিট
বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা
Jazzbaat প্লাস

বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা

কবি জয় গোস্বামীর সেই চিরচেনা পঙক্তিগুলোর মতো মনে পড়ে যায়— স্মৃতির গভীরে থাকা সেই মানুষগুলোর কথা, যাঁরা আমাদের শৈশবকে ঋদ্ধ করেছেন।

১৩ সেপ্টে ২০২৬, ০৮:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.