JAZZBAAT 24 BANGLA
০৪ নভে ২০২৬, ০৪:২৯ পিএম
Breaking
Rohit Sharma: ৩৯ বছরেও তরুণদের টেক্কা! রোহিতের অবিশ্বাস্য রান আউটে হতবাক ক্রিকেটবিশ্ব PV Sindhu: পাঁচ বছর পর বিশ্ব ট্যুর ফাইনালে ভারতের তারকা Vaibhav Sooryavanshi: ব্যাট হাতে ঝড় তুললেও অধিনায়কত্ব এখনই নয়! সৃজিতের হাত ধরে পর্দায় ‘শাঁখচুন্নি’, সিনেমা নাকি সিরিজ! কোন পথে জাগবে অর্ণবের রহস্যলোক? কোহলির শুভেচ্ছাবার্তায় আপ্লুত ব্যালন ডি'অর জয়ী হ্যারি কেন তারাপীঠের সাধক এবার রুপোলি পর্দায়! বামাক্ষ্যাপার রূপে ২০ নভেম্বর আত্মপ্রকাশ সব্যসাচীর UEFA Champions League: ১৭ মিনিটে চার গোল পিএসজির Arshdeep Singh: নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে শ্রীনাথ-শামির এলিট ক্লাবে অর্শদীপ Rohit Sharma: ৩৯ বছরেও তরুণদের টেক্কা! রোহিতের অবিশ্বাস্য রান আউটে হতবাক ক্রিকেটবিশ্ব PV Sindhu: পাঁচ বছর পর বিশ্ব ট্যুর ফাইনালে ভারতের তারকা Vaibhav Sooryavanshi: ব্যাট হাতে ঝড় তুললেও অধিনায়কত্ব এখনই নয়! সৃজিতের হাত ধরে পর্দায় ‘শাঁখচুন্নি’, সিনেমা নাকি সিরিজ! কোন পথে জাগবে অর্ণবের রহস্যলোক? কোহলির শুভেচ্ছাবার্তায় আপ্লুত ব্যালন ডি'অর জয়ী হ্যারি কেন তারাপীঠের সাধক এবার রুপোলি পর্দায়! বামাক্ষ্যাপার রূপে ২০ নভেম্বর আত্মপ্রকাশ সব্যসাচীর UEFA Champions League: ১৭ মিনিটে চার গোল পিএসজির Arshdeep Singh: নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে শ্রীনাথ-শামির এলিট ক্লাবে অর্শদীপ

শ্যুটিংয়ে বাজিমাত, রুপো দিয়ে এশিয়ান গেমসে খাতা খুলল ভারত

শ্যুটিংয়ে বাজিমাত, রুপো দিয়ে এশিয়ান গেমসে খাতা খুলল ভারত
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: শনিবার হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। তার পরই এলাভেনিল-সোনমদের হাত ধরে এশিয়ান গেমসে পদকের খাতা খুলে ফেলল ভারত। রবিবার মহিলাদের শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রুপো জিতল ভারতীয় দল। এলাভেনিল ভালারিভান, সোনম মাসকর এবং বিদারসা বিনোদের নিয়ে গড়া ভারতীয় দল মোট ১৮৯৮.০ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় হয়েছে। অন্যদিকে সোনা জিতেছে চিন। ১৯০৪.২ পয়েন্ট নিয়ে বিশ্বরেকর্ড গড়ে শীর্ষে শেষ করেছে তারা। ১৮৯৭.১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আয়োজক জাপান।

ভারতের হয়ে এ দিন সবথেকে নজর কেড়েছেন সোনম। দলের মধ্যে সর্বোচ্চ ৬৩৪.১ পয়েন্ট সংগ্রহ করেছেন তিনিই। এ ছাড়া এলাভেনিলের স্কোর ৬৩৩.৫ এবং বিদারসার ৬৩০.৪। দলগত ইভেন্টে রুপো জেতার পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টেও ভারতের পদকের আশা জিইয়ে রেখেছেন এলাভেনিল এবং সোনম। দু’জনেই যোগ্যতা অর্জন পর্বে সেরা আটের মধ্যে থেকে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ফাইনালে জায়গা করে নিয়েছেন। ফলে একই দিনে তৈরি হয়েছে জোড়া পদকের সম্ভাবনাও। তবে ব্যক্তিগত বিভাগে ৮ শ্যুটারের ফাইনালটি অনুষ্ঠিত হবে পরে।

শ্যুটিংয়ে এ হেন সাফল্য ভারতের জন্য নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যের। গত ২০২২ সালের হাংঝৌ এশিয়ান গেমসে মোট ২২টি পদক জিতেছিলেন ভারতীয় শ্যুটাররা। তার মধ্যে ছিল ৭টি সোনা, ৯টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ। এ বারও শ্যুটিং থেকেই ছিল সবথেকে বেশি প্রত্যাশা। সেই প্রত্যাশার শুরুটা রুপো দিয়ে হওয়ায় নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস আরও বাড়বে ভারতীয় শিবিরে। বিশেষ করে, এলাভেনিল ও সোনমের ব্যক্তিগত ফাইনালে ওঠা সেই প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।

যদিও শ্যুটিংয়ের আগেই পদক নিশ্চিত করে ফেলেছিলেন ভারতের আরেক ক্রীড়াবিদ। মহিলাদের ট্র্যাডিশনাল এমএমএ-র ৬০ কেজি বিভাগের সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন সুচিকা তারিয়াল। চলতি আইচি-নাগোয়া গেমসে এটাই ভারতের প্রথম নিশ্চিত পদক। অর্থাৎ এশিয়াডের প্রথম দিনেই ভারী হতে শুরু করেছে ভারতের পদকের ঝুলি। শুরু হল শ্যুটিংয়ে রুপো দিয়ে। এর পর এলাভেনিল এবং সোনম নামবেন ব্যক্তিগত ইভেন্টে। দলগত রুপোর পর এখন ব্যক্তিগত ইভেন্টে তাঁদের দিকে তাকিয়ে আসমুদ্র হিমাচল।

49 Views 0 Likes 0 Comments

Related News

Rohit Sharma: ৩৯ বছরেও তরুণদের টেক্কা! রোহিতের অবিশ্বাস্য রান আউটে হতবাক ক্রিকেটবিশ্ব
ময়দান

Rohit Sharma: ৩৯ বছরেও তরুণদের টেক্কা! রোহিতের অবিশ্বাস্য রান আউটে হতবাক ক্রিকেটবি...

স্পোর্টস ডেস্ক: বয়স ৩৯। আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। ব্যাট হাতে একাধিকবার ভারতকে জিতিয়েছেন গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও যে এখনও তিনি কতটা ভয়ংকর, তার প্রমাণ দিলেন রোহিত...

০৪ নভে ২০২৬, ০৪:২৫ পিএম · 2 মিনিট
PV Sindhu: পাঁচ বছর  পর বিশ্ব ট্যুর ফাইনালে ভারতের তারকা
ময়দান

PV Sindhu: পাঁচ বছর পর বিশ্ব ট্যুর ফাইনালে ভারতের তারকা

স্পোর্টস ডেস্ক: ব্যাডমিন্টনের আন্তর্জাতিক মঞ্চে আবারও নিজের জায়গা পাকা করলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে চলতি মরসুমের শেষ প্রতিযোগিতা বিশ্ব ট্যুর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে...

০৪ নভে ২০২৬, ০৪:২৩ পিএম · 2 মিনিট
Vaibhav Sooryavanshi: ব্যাট হাতে ঝড় তুললেও অধিনায়কত্ব  এখনই নয়!
ময়দান

Vaibhav Sooryavanshi: ব্যাট হাতে ঝড় তুললেও অধিনায়কত্ব এখনই নয়!

স্পোর্টস ডেস্ক: বয়স মাত্র ১৫। অথচ ব্যাট হাতে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বৈভব সূর্যবংশী। অল্প বয়সেই তাঁর প্রতিভা নজর কেড়েছে ক্রিকেট মহলের। এবার তাঁর হাতে উঠেছে আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ২০২৬...

০৪ নভে ২০২৬, ০৪:২১ পিএম · 2 মিনিট
কোহলির শুভেচ্ছাবার্তায় আপ্লুত ব্যালন ডি'অর জয়ী হ্যারি কেন
ময়দান

কোহলির শুভেচ্ছাবার্তায় আপ্লুত ব্যালন ডি'অর জয়ী হ্যারি কেন

স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে সাফল্যের শিখরে পৌঁছেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। বিশ্বের একাধিক তারকা ফুটবলারকে পিছনে ফেলে জিতেছেন মর্যাদাপূর্ণ ব্যালন ডি'অর পুরস্কার। আর সেই সাফল্যের জন্য শুভেচ্ছাবার্তা পেয়েছেন ক্রিকেট...

০৪ নভে ২০২৬, ০৪:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.