JAZZBAAT 24 BANGLA
০৪ নভে ২০২৬, ০৪:২২ পিএম
Breaking
কোহলির শুভেচ্ছাবার্তায় আপ্লুত ব্যালন ডি'অর জয়ী হ্যারি কেন তারাপীঠের সাধক এবার রুপোলি পর্দায়! বামাক্ষ্যাপার রূপে ২০ নভেম্বর আত্মপ্রকাশ সব্যসাচীর UEFA Champions League: ১৭ মিনিটে চার গোল পিএসজির Arshdeep Singh: নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে শ্রীনাথ-শামির এলিট ক্লাবে অর্শদীপ Darjeeling Bar Association: শিশু আদালত সরানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ দার্জিলিঙের আইনজীবীরা, কর... ICDS Food Controversy : শিশুদের খিচুড়িতে কী মিলল? খাবার বাড়িতে আনতেই চমকে গেলেন অভিভাবক! Singapore Airlines: বিমানযাত্রীদের ব্যক্তিগত তথ্য চুরি! সিঙ্গাপুর এয়ারলাইন্সের ৪৬ হাজার বু... India vs New Zealand: কোহলির ব্যাটে অকল্যান্ড জয় ভারতের, বৃষ্টিবিঘ্নিত প্রথম এক দিনের ম্যা... কোহলির শুভেচ্ছাবার্তায় আপ্লুত ব্যালন ডি'অর জয়ী হ্যারি কেন তারাপীঠের সাধক এবার রুপোলি পর্দায়! বামাক্ষ্যাপার রূপে ২০ নভেম্বর আত্মপ্রকাশ সব্যসাচীর UEFA Champions League: ১৭ মিনিটে চার গোল পিএসজির Arshdeep Singh: নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে শ্রীনাথ-শামির এলিট ক্লাবে অর্শদীপ Darjeeling Bar Association: শিশু আদালত সরানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ দার্জিলিঙের আইনজীবীরা, কর... ICDS Food Controversy : শিশুদের খিচুড়িতে কী মিলল? খাবার বাড়িতে আনতেই চমকে গেলেন অভিভাবক! Singapore Airlines: বিমানযাত্রীদের ব্যক্তিগত তথ্য চুরি! সিঙ্গাপুর এয়ারলাইন্সের ৪৬ হাজার বু... India vs New Zealand: কোহলির ব্যাটে অকল্যান্ড জয় ভারতের, বৃষ্টিবিঘ্নিত প্রথম এক দিনের ম্যা...

UEFA Champions League: ১৭ মিনিটে চার গোল পিএসজির

UEFA Champions League: ১৭ মিনিটে চার গোল পিএসজির
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: মাঠে নামার পর থেকেই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ল প্যারিস সাঁ জার্মাঁ। আক্রমণের ঝড় সামলানোর কোনও সুযোগই পেল না ভিয়ারিয়াল। মাত্র ১৭ মিনিটের মধ্যে চার গোল! শেষ পর্যন্ত স্পেনের ক্লাবটিকে ৬-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস লিখল গত দু'বারের চ্যাম্পিয়ন পিএসজি।

মঙ্গলবার ভিয়ারিয়ালের ঘরের মাঠে ম্যাচের নবম মিনিটে প্রথম গোল করেন জোয়াও নেভেস। এরপর কার্যত গোলের উৎসব শুরু হয়ে যায়। দেজিরে দুয়ে, সেনি মায়ুলু এবং ফাবিয়ান রুইজের পরপর গোলে মাত্র ১৭ মিনিটেই চার গোলের নজির গড়ে ফেলে পিএসজি। ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় এত কম সময়ে চার গোল করার কৃতিত্ব আগে কোনও দলের ছিল না।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁজ কমেনি পিএসজির। নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৫-০ করেন রুইজ। এরপর ১৭ বছর বয়সি ডেভিড বলি দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন। চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচেই সিনিয়র দলের হয়ে প্রথম গোল পেলেন এই তরুণ ফুটবলার।

দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কারণে মাঠের বাইরে থাকলেও পিএসজির দাপট কমেনি। জাভিচা কাভারাসখেলিয়া, ওসমান দেম্বেলে, মারকিনিয়োস এবং নুনো মেন্দেসকে ছাড়াই দুরন্ত ফুটবল উপহার দিয়েছে লুইস এনরিকের দল।

এই জয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০টি ম্যাচ জিতল পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে চার জয় নিয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। চার ম্যাচে ২০ গোল করে ইউরোপীয় মঞ্চে নিজেদের শক্তির পরিচয় দিয়েছে তারা।
অন্যদিকে ঘরের মাঠে এমন লজ্জার হার ভিয়ারিয়ালের কাছে বড় ধাক্কা। চ্যাম্পিয়ন্স লিগে কোনও স্প্যানিশ দলের ঘরের মাঠে এটিই সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়।

1 Views 0 Likes 0 Comments

Related News

কোহলির শুভেচ্ছাবার্তায় আপ্লুত ব্যালন ডি'অর জয়ী হ্যারি কেন
ময়দান

কোহলির শুভেচ্ছাবার্তায় আপ্লুত ব্যালন ডি'অর জয়ী হ্যারি কেন

স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে সাফল্যের শিখরে পৌঁছেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। বিশ্বের একাধিক তারকা ফুটবলারকে পিছনে ফেলে জিতেছেন মর্যাদাপূর্ণ ব্যালন ডি'অর পুরস্কার। আর সেই সাফল্যের জন্য শুভেচ্ছাবার্তা পেয়েছেন ক্রিকেট...

০৪ নভে ২০২৬, ০৪:১৮ পিএম · 2 মিনিট
Arshdeep Singh: নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে  শ্রীনাথ-শামির এলিট ক্লাবে অর্শদীপ
ময়দান

Arshdeep Singh: নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে শ্রীনাথ-শামির এলিট ক্লাবে অর্শদী...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে বল হাতে নতুন ইতিহাস গড়লেন অর্শদীপ সিং। ভারতীয় পেসারদের মধ্যে মাত্র তৃতীয় বোলার হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে চার উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। এই কৃতিত্বের...

০৪ নভে ২০২৬, ০৪:০৯ পিএম · 2 মিনিট
India vs New Zealand: কোহলির ব্যাটে অকল্যান্ড জয় ভারতের, বৃষ্টিবিঘ্নিত প্রথম এক দিনের ম্যাচে ৫ উইকেটে জয়
ময়দান

India vs New Zealand: কোহলির ব্যাটে অকল্যান্ড জয় ভারতের, বৃষ্টিবিঘ্নিত প্রথম এক দি...

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলির দুরন্ত ব্যাটিং এবং ভারতীয় পেসারদের সম্মিলিত দাপটে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজে দুর্দান্ত শুরু করল ভারত। বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টিবিঘ্নিত প্রথম এক দিনের ম্...

০৪ নভে ২০২৬, ০৩:৫৫ পিএম · 3 মিনিট
Virat Kohli: তিন নম্বরে ব্যাট করে ১৩ হাজার! ক্রিকেটের ইতিহাসে নজির গড়লেন কোহলি
ময়দান

Virat Kohli: তিন নম্বরে ব্যাট করে ১৩ হাজার! ক্রিকেটের ইতিহাসে নজির গড়লেন কোহলি

স্পোর্টস ডেস্ক: রেকর্ড যেন বিরাট কোহলির পিছু ছাড়তে চায় না। ব্যাট হাতে মাঠে নামলেই নতুন কোনও মাইলফলক ছুঁয়ে ফেলছেন তিনি। এ বার এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে এমন এক নজির গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক, যা আগে কোনও ব্যাটারে...

০৪ নভে ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.