JAZZBAAT 24 BANGLA
১৩ অক্টো ২০২৬, ০৬:০৫ পিএম
Breaking
'পেশ করতে হবে নির্দিষ্ট তথ্য', বেআইনি আটক নিয়ে আশ্বাস বম্বে হাই কোর্টের DurgaPuja: স্বপ্নাদেশে বর্ধমানে পুজো, ২৬৩ বছর ধরে সন্ধিক্ষণে দেবীর বিছানা পাতেন প্রামাণিকর... ছু মন্তর Panama Earthquake : কয়েক দিনের ব্যবধানে ফের ভূমিকম্প,৬.১ মাত্রার কম্পন Arjun Singh: দুর্গাপুজোয় নারী নিরাপত্তায় বিশেষ নজর, পুলিশকে নির্দেশ অর্জুন সিংয়ের Cristiano Ronaldo: রোনাল্ডোর দাবি ঘিরে তুমুল সমালোচনা, অবসর নিয়েও ইঙ্গিত? El Clasico: ফের চমক, এবার শহরে এল ক্লাসিকো, জানালেন ক্রীড়ামন্ত্রী AFC Champions League: আজ লাল-হলুদের সামনে আল শোর্তা, প্রতিপক্ষকে সমীহ হাবাসের, পাখির চোখ ৩... 'পেশ করতে হবে নির্দিষ্ট তথ্য', বেআইনি আটক নিয়ে আশ্বাস বম্বে হাই কোর্টের DurgaPuja: স্বপ্নাদেশে বর্ধমানে পুজো, ২৬৩ বছর ধরে সন্ধিক্ষণে দেবীর বিছানা পাতেন প্রামাণিকর... ছু মন্তর Panama Earthquake : কয়েক দিনের ব্যবধানে ফের ভূমিকম্প,৬.১ মাত্রার কম্পন Arjun Singh: দুর্গাপুজোয় নারী নিরাপত্তায় বিশেষ নজর, পুলিশকে নির্দেশ অর্জুন সিংয়ের Cristiano Ronaldo: রোনাল্ডোর দাবি ঘিরে তুমুল সমালোচনা, অবসর নিয়েও ইঙ্গিত? El Clasico: ফের চমক, এবার শহরে এল ক্লাসিকো, জানালেন ক্রীড়ামন্ত্রী AFC Champions League: আজ লাল-হলুদের সামনে আল শোর্তা, প্রতিপক্ষকে সমীহ হাবাসের, পাখির চোখ ৩...

Arjun Singh: দুর্গাপুজোয় নারী নিরাপত্তায় বিশেষ নজর, পুলিশকে নির্দেশ অর্জুন সিংয়ের

Arjun Singh: দুর্গাপুজোয় নারী নিরাপত্তায় বিশেষ নজর, পুলিশকে নির্দেশ অর্জুন সিংয়ের
ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: দেবীপক্ষ শুরু হতেই বড় পদক্ষেপ! উৎসবের মরশুমে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কড়া বার্তা দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। ইতিমধ্যে, দুর্গাপুজোর ভিড়ে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপের পরিকল্পনা নিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বড় পুজো মণ্ডপগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি, মহিলাদের সুরক্ষায় বিশেষ বাহিনীর তৎপরতা এবং অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় বাড়তি সতর্কতা—পুজোর প্রস্তুতিতে গুরুত্ব পাচ্ছে এই বিষয়গুলি।

সোমবার ব্যারাকপুরের সুকান্ত সদনে প্রশাসনিক বৈঠকে নারী নিরাপত্তা নিয়ে একাধিক কড়া বার্তা দেন রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। মণ্ডপে মহিলাদের উদ্দেশে কটূক্তি, হেনস্তা বা অন্য কোনও ধরনের অসদাচরণের অভিযোগ এলে তা কোনওভাবেই উপেক্ষা করা যাবে না বলে পুলিশকে নির্দেশ দেন তিনি। একইসঙ্গে পুলিশ কমিশনার অমিত কুমার সিং জানিয়েছেন, 'ব্যারাকপুর কমিশনারেটের ২৩টি থানা এলাকায় প্রায় তিন হাজার পুজোকে অনুমতি দেওয়া হয়েছে। পুজোর দিনগুলিতে নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুজো উদ্যোক্তাদের পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণ করা যায় এবং কোনও সমস্যায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

বড় মণ্ডপগুলিতে নজরদারির পাশাপাশি পুজোর সময় ডিজের অতিরিক্ত শব্দ এবং শব্দবিধি লঙ্ঘনের বিষয়েও সতর্ক করা হয়েছে। নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কাঁচরাপাড়া ও হালিশহরের বড় পুজোগুলির নিরাপত্তা ব্যবস্থাও সরেজমিনে খতিয়ে দেখেছেন পুলিশ কমিশনার। সব মিলিয়ে, উৎসবের আনন্দে যাতে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়, সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতিতে জোর দিচ্ছে প্রশাসন।

17 Views 0 Likes 0 Comments

Related News

KunalGhosh: ছাত্র-যুবদের সমাবেশে বাধা, কেন্দ্রীয় বাহিনীর ধরপাকড়ের অভিযোগে সরব কুণাল ঘোষ
মহানগর

KunalGhosh: ছাত্র-যুবদের সমাবেশে বাধা, কেন্দ্রীয় বাহিনীর ধরপাকড়ের অভিযোগে সরব কু...

এদিন সকালে নির্ধারিত কর্মসূচিস্থলে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়েন কুণাল ঘোষ। তিনি বলেন, "এটি সম্পূর্ণভাবে আমাদের ছাত্র এবং যুব সংগঠনের অনুষ্ঠান, এরা সবাই 'দিদির সৈনিক'। কিন্তু সকাল থেকেই গোটা এলাকা কার্যত ঘিরে ফেলা হয়েছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে দফায় দফায় রুট মার্চ করানো হচ্ছে।"

১৩ অক্টো ২০২৬, ০৩:৫২ পিএম · 2 মিনিট
KolkataFlyover:  ‘রঙের রাজনীতি’ নাকি করদাতার টাকার অপচয়? বিতর্ক নেটপাড়ায়
মহানগর

KolkataFlyover: ‘রঙের রাজনীতি’ নাকি করদাতার টাকার অপচয়? বিতর্ক নেটপাড়ায়

কলকাতার ফ্লাইওভার জুড়ে আঁকা হয়েছে বহুবর্ণিল রামধনু। উৎসবের এই রূপান্তর খতিয়ে দেখতে সম্প্রতি পরিদর্শনে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল।

১৩ অক্টো ২০২৬, ০২:১৪ পিএম · 2 মিনিট
আলিমুদ্দিন স্ট্রিটে চণ্ডীপাঠ, উপস্থিত সাধু-সন্তরা!
মহানগর

আলিমুদ্দিন স্ট্রিটে চণ্ডীপাঠ, উপস্থিত সাধু-সন্তরা!

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতার রাজনৈতিক মহলে পরিচিত নাম আলিমুদ্দিন স্ট্রিট। এবার দেখা গেল এক অন্য ছবি। প্রথমবারের জন্য আলিমুদ্দিন স্ট্রিটে আয়োজন করা হল চণ্ডীপাঠের। মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তৈরি হল...

১৩ অক্টো ২০২৬, ০১:৩৫ পিএম · 1 মিনিট
Sujitbasu: পুজোয় ঠাকুর দেখা নয়, জেলেই কাটবে দিন! পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রীর জামিন খারিজ
মহানগর

Sujitbasu: পুজোয় ঠাকুর দেখা নয়, জেলেই কাটবে দিন! পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্র...

সুজিতবাবুর জামিনের মামলাটি নিয়ে গত কয়েক দিনে তীব্র নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। শুরুতে বিষয়টি উঠেছিল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। শুনানি পর্ব সম্পূর্ণ হলেও এক অপ্রত্যাশিত অভিযোগকে ঘিরে তৈরি হয় জটিলতা। বিচারপতির কক্ষে ঢুকে তাঁর আইনজীবীরা একটি নির্দিষ্ট ফাইল নেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরই ক্ষুব্ধ হয়ে মামলাটি থেকে সরে দাঁড়ান বিচারপতি ঘোষ। স্বাভাবিকভাবেই এতে বড়সড় অস্বস্তিতে পড়েন অভিযুক্ত পক্ষ।

১৩ অক্টো ২০২৬, ১২:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.