JAZZBAAT 24 BANGLA
২৭ নভে ২০২৬, ০৬:৩২ পিএম
Breaking
ব্রিটেনের হয়ে টেনিসে হাতেখড়ি, ভবিষ্যতে ভারতের জার্সিতে খেলতে চান লিয়েন্ডারকন্যা! আসল না নকল? AI-এর তৈরি ভুয়ো ভিডিও ধরবেন যেভাবে ১০ দিনের মধ্যে নতুন সিদ্ধান্ত! বিরোধী দলনেতার পদ থেকে ঋতব্রতকে সরাল হাইকোর্ট, বড় ধাক্কা ব... পৃথিবীর এই ৫ রহস্যময় জায়গায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ! ব্রাজিলের রাস্তায় চোখের পলকে ছুটে গেল আলোর ঝলক! একা হোটেলে থাকছেন? বিপদ এড়াতে চেক-ইন করেই করুন এই ৫টি কাজ Papia Adhikari: পৌরাণিক দেবীর পর এবার ইতিহাসের পাতায় পাপিয়া অধিকারী! শ্যামাপ্রসাদের মায়ের... টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-তে নামছেন বিশ্বের সেরা তারকারা ব্রিটেনের হয়ে টেনিসে হাতেখড়ি, ভবিষ্যতে ভারতের জার্সিতে খেলতে চান লিয়েন্ডারকন্যা! আসল না নকল? AI-এর তৈরি ভুয়ো ভিডিও ধরবেন যেভাবে ১০ দিনের মধ্যে নতুন সিদ্ধান্ত! বিরোধী দলনেতার পদ থেকে ঋতব্রতকে সরাল হাইকোর্ট, বড় ধাক্কা ব... পৃথিবীর এই ৫ রহস্যময় জায়গায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ! ব্রাজিলের রাস্তায় চোখের পলকে ছুটে গেল আলোর ঝলক! একা হোটেলে থাকছেন? বিপদ এড়াতে চেক-ইন করেই করুন এই ৫টি কাজ Papia Adhikari: পৌরাণিক দেবীর পর এবার ইতিহাসের পাতায় পাপিয়া অধিকারী! শ্যামাপ্রসাদের মায়ের... টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-তে নামছেন বিশ্বের সেরা তারকারা

১০ দিনের মধ্যে নতুন সিদ্ধান্ত! বিরোধী দলনেতার পদ থেকে ঋতব্রতকে সরাল হাইকোর্ট, বড় ধাক্কা বিধানসভায়

১০ দিনের মধ্যে নতুন সিদ্ধান্ত! বিরোধী দলনেতার পদ থেকে ঋতব্রতকে সরাল হাইকোর্ট, বড় ধাক্কা বিধানসভায়
বিরোধীশূন্য বিধানসভা ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের বড়সড় মোড়। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ ঘিরে চলা বিতর্কে এবার গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর নেওয়া সিদ্ধান্ত খারিজ করে দিল আদালত। শুধু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নন, বিধানসভার মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানের নিয়োগও বাতিল করা হয়েছে। শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাও এই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে গোটা বিষয়টি নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে বিধানসভার অধ্যক্ষকে। আদালতের এই নির্দেশের পর রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

উল্লেখ্য, গত ৩ জুন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। একই সঙ্গে আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের শিবির। তাদের বক্তব্য ছিল, বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত এবং সাংগঠনিক নিয়মকে গুরুত্ব দেওয়া হয়নি।

প্রসঙ্গত, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের পরিষদীয় কমিটি শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে দলের মধ্যে বড়সড় ভাঙন দেখা দেয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয় পৃথক একটি শিবির। সেই শিবিরই ঋতব্রতকে বিরোধী দলনেতা এবং আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসেবে নির্ধারণ করে। এরপরই অধ্যক্ষের স্বীকৃতি ঘিরে শুরু হয় আইনি ও রাজনৈতিক সংঘাত।

গত ১৬ নভেম্বর এই মামলার শুনানিতে অধ্যক্ষের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে। বিরোধী দলের নেতা নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সংবিধান কতটা গুরুত্ব পাবে, তা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি নেতা নির্বাচনের বৈঠকের সিদ্ধান্ত বা রেজ়োলিউশন খতিয়ে দেখা হয়েছিল কি না এবং সংশ্লিষ্ট বিরোধী পক্ষের বক্তব্য শোনার প্রয়োজন ছিল কি না, সেই প্রশ্নও আদালতে ওঠে।

এবার সেই নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তই খারিজ করে দিল হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে অধ্যক্ষকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। ফলে এই সময়ের মধ্যে বিধানসভায় বিরোধী দলনেতার পদ নিয়ে কী পরিস্থিতি তৈরি হয়, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান এবং বিধানসভার পরবর্তী পদক্ষেপের দিকেই নজর থাকবে রাজ্যের রাজনৈতিক মহলের।

4 Views 0 Likes 0 Comments

Related News

আজই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল! কখন, কোথায় এবং কীভাবে দেখবেন রেজাল্ট? জানুন সম্পূর্ণ পদ্ধতি
মহানগর

আজই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল! কখন, কোথায় এবং কীভাবে দেখবেন রেজাল্ট? জা...

নিউজ ডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। শুক্রবার, ২৭ নভেম্বর প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল। ফল প্রকাশের দিনক্ষণ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যম...

২৭ নভে ২০২৬, ১২:৫৬ পিএম · 2 মিনিট
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে থানায় কাকা বাবুন
মহানগর

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে থানায় কাকা বাবুন

কলকাতা, নিউজ ডেস্ক: এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। ভয় দেখানো, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন অভিষেকের কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়।&nbsp...

২৬ নভে ২০২৬, ০৭:৪৮ পিএম · 1 মিনিট
দিল্লিতে দুই শিবরকে তলব, অভিষেক-এর নেতৃত্বে প্রতিনিধি দল পাঠাচ্ছে মমতা তৃণমূল
মহানগর

দিল্লিতে দুই শিবরকে তলব, অভিষেক-এর নেতৃত্বে প্রতিনিধি দল পাঠাচ্ছে মমতা তৃণমূল

কলকাতা, নিউজ ডেস্ক: জোড়াফুলের প্রতীক ও নাম নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলের দুই শিবিরকে ডাকল কমিশন। আগামী ২৭ নভেম্বর, শুক্রবার মমতা-ঋতব্রত তৃণমূলকে একসঙ্গে শুনানিতে ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, নির্বাচন কমি...

২৬ নভে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
মেডিক্যাল কলেজে হামলার জের, মিছিল শুরু চিকিৎসকদের
মহানগর

মেডিক্যাল কলেজে হামলার জের, মিছিল শুরু চিকিৎসকদের

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা মেডিক্যাল কলেজে হামলার ঘটনার প্রতিবাদে শুরু হল চিকিৎসকদের মিছিল। সেই মতো ইমেল করে পুলিশের কাছে অনুমতিও চেয়েছিলেন তাঁরা। কিন্তু মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। প্রথমে অনুমতি না দিলেও শেষ পর্যন্ত জুন...

২৬ নভে ২০২৬, ০৪:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.