JAZZBAAT 24 BANGLA
২৭ নভে ২০২৬, ০৫:৫৯ পিএম
Breaking
ব্রাজিলের রাস্তায় চোখের পলকে ছুটে গেল আলোর ঝলক! একা হোটেলে থাকছেন? বিপদ এড়াতে চেক-ইন করেই করুন এই ৫টি কাজ Papia Adhikari: পৌরাণিক দেবীর পর এবার ইতিহাসের পাতায় পাপিয়া অধিকারী! শ্যামাপ্রসাদের মায়ের... টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-তে নামছেন বিশ্বের সেরা তারকারা ডারবান সুপার জায়ান্টসের দায়িত্বে প্রাক্তন কিউয়ি অধিনায়ক অনুশীলনে ফিরলেন মিগুয়েল! স্বস্তিতে কোচ পানোস বিপন্ন হতে পারে পরাগবাহীদের পথ চেনার ক্ষমতা ANM Workers Protest : স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদ, গেটে তালা, চাঞ্চল্য ছাতনায়! ব্রাজিলের রাস্তায় চোখের পলকে ছুটে গেল আলোর ঝলক! একা হোটেলে থাকছেন? বিপদ এড়াতে চেক-ইন করেই করুন এই ৫টি কাজ Papia Adhikari: পৌরাণিক দেবীর পর এবার ইতিহাসের পাতায় পাপিয়া অধিকারী! শ্যামাপ্রসাদের মায়ের... টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-তে নামছেন বিশ্বের সেরা তারকারা ডারবান সুপার জায়ান্টসের দায়িত্বে প্রাক্তন কিউয়ি অধিনায়ক অনুশীলনে ফিরলেন মিগুয়েল! স্বস্তিতে কোচ পানোস বিপন্ন হতে পারে পরাগবাহীদের পথ চেনার ক্ষমতা ANM Workers Protest : স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদ, গেটে তালা, চাঞ্চল্য ছাতনায়!

ব্রাজিলের রাস্তায় চোখের পলকে ছুটে গেল আলোর ঝলক!

ব্রাজিলের রাস্তায় চোখের পলকে ছুটে গেল আলোর ঝলক!
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

ব্রাজিল: ব্রাজিলের একটি শহরের রাস্তায় আচমকাই দেখা গেল তীব্র আলোর ঝলক। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জল্পনা। আলোর রেখাটি এত দ্রুত রাস্তা পেরিয়ে যায় যে, জনপ্রিয় সুপারহিরো ‘দ্য ফ্ল্যাশ’-এর সঙ্গে তার তুলনা টানছেন অনেকে। কারও মতে, এটি অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও। আবার কেউ মনে করছেন, কোনও বিরল প্রাকৃতিক বা বায়ুমণ্ডলীয় ঘটনা থেকে এমন আলো তৈরি হতে পারে।

ঘটনাটি ব্রাজিলের পারানা প্রদেশের পন্টা গ্রোসা শহরের। স্থানীয় সময় 24 নভেম্বর সন্ধ্যা 6টা 34 মিনিট নাগাদ একটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ওই দৃশ্য। ভিডিওতে দেখা যাচ্ছে, মুহূর্তের মধ্যে একটি তীব্র আলোর রেখা রাস্তার উপর দিয়ে ছুটে যাচ্ছে। কয়েক জন স্থানীয় বাসিন্দার দাবি, আলোটি এতটাই উজ্জ্বল ছিল যে মুহূর্তের জন্য গোটা রাস্তা আলোকিত হয়ে উঠেছিল। তার কিছুক্ষণ পরেই শুরু হয় বৃষ্টি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে নানা ধরনের মন্তব্য শুরু হয়। ডিসি কমিকসের জনপ্রিয় চরিত্র দ্য ফ্ল্যাশের মতো দ্রুতগতিতে আলো ছুটে যাওয়ার দৃশ্য দেখে অনেকে মজা করে লিখেছেন, ব্রাজিলেও কি দ্য ফ্ল্যাশের আবির্ভাব ঘটেছে? কেউ আবার জানতে চেয়েছেন, পারানা

প্রদেশে কি সত্যিই কোনও অস্বাভাবিক ঘটনা ঘটেছে?

তবে এই রহস্যের ব্যাখ্যা নিয়ে একাধিক মত উঠে এসেছে। কয়েক জনের দাবি, ক্যামেরার লেন্সের একেবারে সামনে দিয়ে উড়ে যাওয়া কোনও পোকা থেকেই এমন আলোর রেখা তৈরি হয়ে থাকতে পারে। অন্যদের বক্তব্য, বিদ্যুতের তার বা আকাশের কোনও বস্তুর সঙ্গে সম্পর্কিত ঘটনা হলে আশপাশের এলাকাও একই ভাবে আলোকিত হওয়ার কথা।
ঘটনার সময় আবহাওয়াও ছিল অশান্ত। ব্রাজিলের জাতীয় আবহাওয়া সংস্থা পন্টা গ্রোসায় লাল সতর্কতা জারি করেছিল। ভিডিও ধারণের মাত্র 12 মিনিট আগে, সন্ধ্যা 6টা 22 মিনিটে ওই সতর্কতা জারি করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সে দিন বিকেল ও সন্ধ্যায় শহরে জোরালো ঝোড়ো হাওয়া বইছিল। শহরের কেন্দ্রীয় এলাকায় একটি গাছও উপড়ে পড়ে। 

তবে ওই আলোর উৎস সম্পর্কে এখনও নিশ্চিত কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। ভিডিওটির সত্যতা ও প্রকৃত উৎসও স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি। এমনকি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে দৃশ্যটি বদলে দেওয়া বা সম্পাদনা করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে সেটি কোনও প্রাকৃতিক ঘটনা, ক্যামেরার সামনে দিয়ে উড়ে যাওয়া পোকা, না কি অন্য কিছু—তা নিয়ে রহস্য রয়েই গিয়েছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

সৌরভের পর এবার অভিজিৎ-আশুতোষের বিরুদ্ধেও LOC
বিদেশ

সৌরভের পর এবার অভিজিৎ-আশুতোষের বিরুদ্ধেও LOC

মুম্বই: কক্‌রোচ জনতা পার্টি (CJP)-র বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ মুম্বই পুলিশের। দলের সহ-আহ্বায়ক সৌরভ দাসের পর এবার প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং মুখপাত্র আশুতোষ রাঙ্কার বিরুদ্ধেও জারি করা হল লুক আউট সার্কুলার (LOC)। ফলে দল...

২৭ নভে ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট
হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষ বাংলাদেশের মন্ত্রীর
বিদেশ

হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষ বাংলাদেশের মন্ত্রীর

ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা! প্রাক্তন প্রধানমন্ত্রীকে ঘিরে তাঁর এই ঘোষণাকে কার্যত উড়িয়ে দিল বাংলাদেশের বর্তমান সরকার। এমনকী, হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষ করতে গিয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হ...

২৭ নভে ২০২৬, ০২:২৮ পিএম · 2 মিনিট
বন্ধ ৫টি ট্রেন, আটকে ৫০০ কোটি টাকা, তারেক রহমান সরকারের সিদ্ধান্তে তোলপাড় বাংলাদেশ
বিদেশ

বন্ধ ৫টি ট্রেন, আটকে ৫০০ কোটি টাকা, তারেক রহমান সরকারের সিদ্ধান্তে তোলপাড় বাংলাদে...

ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জকে ঘিরে বড়সড় সিদ্ধান্ত নিল তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। জেলার স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলির আর্থিক বরাদ্দ আপাতত স্থগিত রাখা হয়েছে। শুধু...

২৭ নভে ২০২৬, ০১:৫০ পিএম · 2 মিনিট
Ripon Mallick: শেষ বিদায়েও মুক্তি নেই, মায়ের দেহ কাঁধে নিয়েই পুলিশের পাহারায় বন্দি
বিদেশ

Ripon Mallick: শেষ বিদায়েও মুক্তি নেই, মায়ের দেহ কাঁধে নিয়েই পুলিশের পাহারায় ব...

বাংলাদেশের জেলবন্দি রিপন মল্লিককে তাঁর মায়ের শেষ কৃত্যে অংশ নেওয়ার জন্য মাত্র ৫ ঘন্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।

২৭ নভে ২০২৬, ১২:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.