JAZZBAAT 24 BANGLA
২৭ নভে ২০২৬, ০৫:০৬ পিএম
Breaking
অনুশীলনে ফিরলেন মিগুয়েল! স্বস্তিতে কোচ পানোস বিপন্ন হতে পারে পরাগবাহীদের পথ চেনার ক্ষমতা ANM Workers Protest : স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদ, গেটে তালা, চাঞ্চল্য ছাতনায়! তিন দশক ধরে তাপমাত্রা কমছে ভারতের মৈত্রী গবেষণা কেন্দ্রে কলকাতায় ফিরছে বিশ্বমানের দাবার আসর, টাটা স্টিল চেস ইন্ডিয়ায় আসতে পারেন কার্লসেনরা ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে আরও এক ধাপ এগোল ভারত! ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের! ছবি পছন্দ না হলে নিজেই বানান, স্পষ্ট বা... চার জেলায় মেডিক্যাল কলেজ, অন্ডালে ৫০০ শয্যার ক্যান্সার হাসপাতাল অনুশীলনে ফিরলেন মিগুয়েল! স্বস্তিতে কোচ পানোস বিপন্ন হতে পারে পরাগবাহীদের পথ চেনার ক্ষমতা ANM Workers Protest : স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদ, গেটে তালা, চাঞ্চল্য ছাতনায়! তিন দশক ধরে তাপমাত্রা কমছে ভারতের মৈত্রী গবেষণা কেন্দ্রে কলকাতায় ফিরছে বিশ্বমানের দাবার আসর, টাটা স্টিল চেস ইন্ডিয়ায় আসতে পারেন কার্লসেনরা ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে আরও এক ধাপ এগোল ভারত! ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের! ছবি পছন্দ না হলে নিজেই বানান, স্পষ্ট বা... চার জেলায় মেডিক্যাল কলেজ, অন্ডালে ৫০০ শয্যার ক্যান্সার হাসপাতাল

অনুশীলনে ফিরলেন মিগুয়েল! স্বস্তিতে কোচ পানোস

অনুশীলনে ফিরলেন মিগুয়েল! স্বস্তিতে কোচ পানোস
ছবি: সংগৃহীত

ডার্বির আগে চোটের ধাক্কা সামলে ক্রমশ শক্তি বাড়াচ্ছে মোহনবাগান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২৯ নভেম্বরের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরাকে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন তিনি। ফলে ডার্বির আগে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে কোচ প্যানাজিওটিস দিলেমপেরিসের শিবিরে। যাঁকে শিবিরে ডাকা হয় পানোস নামে।

চোটের কারণে শেষ চারটি আইএসএল ম্যাচে খেলতে পারেননি মিগুয়েল। চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচেও তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি কোচ। তাই গোয়া সফরে দলের সঙ্গে পাঠানো হয়নি এই ব্রাজিলীয় ফুটবলারকে। তবে ডার্বির আগে ফিট হয়ে ওঠার পথে মিগুয়েল। তাঁকে প্রথম একাদশে রাখা হবে, নাকি পরিবর্ত হিসেবে নামানো হবে, তা নির্ভর করবে ম্যাচের আগে তাঁর শারীরিক অবস্থার উপর।

আগের ম্যাচেই চোট সারিয়ে ফিরেছেন জেমি ম্যাকলারেন। চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে পুরো ম্যাচ না খেললেও মাঠে থাকা সময়ে আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। মোহনবাগানের দুটি গোলের পিছনেই অবদান ছিল অস্ট্রেলীয় স্ট্রাইকারের। মিগুয়েলও ফিরলে আক্রমণভাগের শক্তি অনেকটাই বাড়বে। সে ক্ষেত্রে পরিবর্ত হিসেবে খেলতে পারেন লি এরউইন।

বৃহস্পতিবার অনুশীলনে একাধিক কম্বিনেশন পরীক্ষা করে দেখেছেন দিলেমপেরিস। কখনও ম্যাকলারেন, মনবীর সিং ও লিস্টন কোলাসোকে একসঙ্গে খেলিয়েছেন, কখনও বদলেছেন আক্রমণের বিন্যাস। চার্চিল ম্যাচে মাঝমাঠের কিছু দুর্বলতা চোখে পড়েছিল। সেই জায়গায় আপুইয়ার প্রত্যাবর্তনও স্বস্তি দিচ্ছে কোচকে। তবে চোটের কারণে সাহাল আবদুল সামাদ এখনও অনিশ্চিত। ক্লান্তির কারণে বৃহস্পতিবার অনুশীলনে ছিলেন না দ্রাজিচ ও অভিষেক সিং। আইএসএলে প্রথম ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে হারের পর টানা পাঁচ ম্যাচ জিতেছে মোহনবাগান। ডার্বির আগে সেই ছন্দ ধরে রাখাই এখন লক্ষ্য সবুজ-মেরুনের।

1 Views 0 Likes 0 Comments

Related News

পাঁচ উইকেট তুলেও স্বস্তি নেই ভারতের! জাদেজা-সিরাজকে  হাড়ে হাড়ে মিস করল গিলের দল!
ময়দান

পাঁচ উইকেট তুলেও স্বস্তি নেই ভারতের! জাদেজা-সিরাজকে হাড়ে হাড়ে মিস করল গিলের দল!

ওয়েলিংটনের পর ক্রাইস্টচার্চ, দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও পাঁচ উইকেট তুলে নিল ভারত। কিন্তু তাতেও পুরোপুরি স্বস্তিতে থাকতে পারছে না শুভমন গিলের দল। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েও নিউজিল্যান্ডের রান ২৪৬-এ আটকে রাখতে...

২৭ নভে ২০২৬, ০২:৪০ পিএম · 3 মিনিট
প্রথম একাদশ নিয়ে গাভাসকরের মন্তব্যে তোলপাড়
ময়দান

প্রথম একাদশ নিয়ে গাভাসকরের মন্তব্যে তোলপাড়

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশ ঘোষণা হতেই শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং পেসার মহম্মদ সিরাজকে ঘিরে নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। দলের এই নির...

২৭ নভে ২০২৬, ০২:৩৭ পিএম · 2 মিনিট
২০২৭-২৮ নিয়ে মুখ খুলে বড় ইঙ্গিত শামির, কী বললেন তারকা পেসার?
ময়দান

২০২৭-২৮ নিয়ে মুখ খুলে বড় ইঙ্গিত শামির, কী বললেন তারকা পেসার?

ভারতীয় দলে প্রত্যাবর্তনের অপেক্ষা কি তবে আর করছেন না মহম্মদ শামি? ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ কিংবা ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোনও কিছু নিয়েই আপাতত ভাবতে চান না অভিজ্ঞ এই পেসার। জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে ...

২৭ নভে ২০২৬, ০২:৩২ পিএম · 2 মিনিট
এলবিডব্লিউ হতেই আম্পায়ারের ওপর ফুঁসে উঠলেন  রিঙ্কু, সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
ময়দান

এলবিডব্লিউ হতেই আম্পায়ারের ওপর ফুঁসে উঠলেন রিঙ্কু, সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায়...

এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে শ্রীলঙ্কা এ দলের কাছে বড় ব্যবধানে হার। আর সেই ম্যাচেই আম্পায়ারের একটি সিদ্ধান্ত ঘিরে তৈরি হল বিতর্ক। এলবিডব্লিউয়ের সিদ্ধান্তে আউট হতেই কার্যত ক্ষোভে ফেটে পড়লেন ভারতের তারকা ব্যাটার ...

২৭ নভে ২০২৬, ০২:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.