JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০৩:৩৭ পিএম
Breaking
Delimitation Bill 2026: কেন্দ্রের নয়া আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে সায় ডিএমকে-র,... Anu Malik: ব্যাটম্যানের লড়াইয়ে এ বার মাধুরী দীক্ষিতের ‘সাজন সাজন’! অবাক সুরকার অনু মালিক India vs New Zealand: হ্যাগলি ওভালে ভারতের সবচেয়ে বড় শত্রু কারা? ক্যাচ ফেলায় বিপদ, ভুল শট... Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশের! কী কর... OpenAI vs Apple: অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা ওপেনএআইয়ের! গোপন তথ্য চুরির অভিযোগে নতুন স... অনুমতি ছাড়া নির্মীয়মাণ বিল্ডিংয়ে রাজনৈতিক কার্যকলাপ! তপসিয়ার তৃণমূল ভবন সিল করল পুলিশ Food Safety : বাসি খাবার থেকে মেয়াদ উত্তীর্ণ পানীয়, অভিযানে ধরা অনিয়ম Narendra Modi: মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে ফের সরব মোদী, বিরোধীদের বাধা কাটিয়ে আইন কার্... Delimitation Bill 2026: কেন্দ্রের নয়া আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে সায় ডিএমকে-র,... Anu Malik: ব্যাটম্যানের লড়াইয়ে এ বার মাধুরী দীক্ষিতের ‘সাজন সাজন’! অবাক সুরকার অনু মালিক India vs New Zealand: হ্যাগলি ওভালে ভারতের সবচেয়ে বড় শত্রু কারা? ক্যাচ ফেলায় বিপদ, ভুল শট... Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশের! কী কর... OpenAI vs Apple: অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা ওপেনএআইয়ের! গোপন তথ্য চুরির অভিযোগে নতুন স... অনুমতি ছাড়া নির্মীয়মাণ বিল্ডিংয়ে রাজনৈতিক কার্যকলাপ! তপসিয়ার তৃণমূল ভবন সিল করল পুলিশ Food Safety : বাসি খাবার থেকে মেয়াদ উত্তীর্ণ পানীয়, অভিযানে ধরা অনিয়ম Narendra Modi: মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে ফের সরব মোদী, বিরোধীদের বাধা কাটিয়ে আইন কার্...

সৌরভের পর এবার অভিজিৎ-আশুতোষের বিরুদ্ধেও LOC

সৌরভের পর এবার অভিজিৎ-আশুতোষের বিরুদ্ধেও LOC
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

মুম্বই: কক্‌রোচ জনতা পার্টি (CJP)-র বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ মুম্বই পুলিশের। দলের সহ-আহ্বায়ক সৌরভ দাসের পর এবার প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং মুখপাত্র আশুতোষ রাঙ্কার বিরুদ্ধেও জারি করা হল লুক আউট সার্কুলার (LOC)। ফলে দলের তিন শীর্ষ নেতার বিদেশযাত্রা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পুলিশের এই পদক্ষেপকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই তাঁদের বিরুদ্ধে LOC জারি করা হয়েছে। এর ফলে বিমানবন্দর, সমুদ্রবন্দর বা অন্য কোনও আন্তর্জাতিক প্রবেশ ও প্রস্থান পথে তাঁদের গতিবিধির উপর নজরদারি চালাতে পারবে অভিবাসন দপ্তর। প্রয়োজন অনুযায়ী তাঁদের বিদেশযাত্রাও আটকানো হতে পারে।

কোন মামলায় এই পদক্ষেপ?

ঘটনার সূত্রপাত গত ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ের শিবাজি পার্কে 'চলো মুম্বই' কর্মসূচির ডাক দিয়েছিল CJP। SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছিল। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও ওই দিন সেখানে জমায়েত হয় বলে অভিযোগ।

ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি এবং পরিচালক আনন্দ পটবর্ধন। পরদিন শিবাজি পার্ক থানায় FIR দায়ের করে পুলিশ। অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস-সহ দলের একাধিক নেতা এবং ৪০০-র বেশি সমর্থকের বিরুদ্ধে বেআইনি জমায়েত ও সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ ও ২২৩ ধারা এবং মহারাষ্ট্র পুলিশ আইনের ৩৭ ও ১৩৫ ধারায় মামলা করা হয়েছে।

আগেই আটকানো হয়েছিল সৌরভকে

এর আগে ২৩ নভেম্বর লন্ডন যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটকানো হয় CJP-র সহ-আহ্বায়ক সৌরভ দাসকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি আলোচনাচক্রে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। পরে দিল্লি হাই কোর্টে কেন্দ্র জানায়, মহারাষ্ট্র পুলিশের অনুরোধেই তাঁর বিরুদ্ধে LOC জারি করা হয়েছিল। তাঁর পাসপোর্টে জন্মস্থান, ঠিকানা ও পারিবারিক পরিচয় সংক্রান্ত অসঙ্গতির অভিযোগেও পৃথক নোটিস দেওয়া হয়।সৌরভের আইনজীবী অখিল সিবাল প্রশ্ন তোলেন, বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও আগাম নোটিস ছাড়া কীভাবে তাঁর বিদেশযাত্রা আটকানো হল? এবার অভিজিৎ দীপকে ও আশুতোষ রাঙ্কার বিরুদ্ধেও একই পদক্ষেপে CJP-র তিন শীর্ষ নেতার বিদেশযাত্রা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। সৌরভ দাসের মামলার পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর দিল্লি হাই কোর্টে হওয়ার কথা।

10 Views 0 Likes 0 Comments

Related News

Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশের! কী করবে নয়াদিল্লি?
বিদেশ

Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশে...

নিউজ ডেস্ক: শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে এ বার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিল ঢাকা। ভারত যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ না করে, তা হলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কাছ...

২৮ নভে ২০২৬, ০২:৩১ পিএম · 2 মিনিট
OpenAI vs Apple: অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা ওপেনএআইয়ের! গোপন তথ্য চুরির অভিযোগে নতুন সংঘাত
বিদেশ

OpenAI vs Apple: অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা ওপেনএআইয়ের! গোপন তথ্য চুরির অভিযোগ...

নিউজ ডেস্ক: চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এবং আইফোন প্রস্তুতকারক অ্যাপলের সংঘাত এবার আদালতে নতুন মাত্রা পেল। নিজেদের ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগ তুলে অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করল ওপেনএআই। শুধু তথ্য চুরিই নয়, প্...

২৮ নভে ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট
Italy: ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি পড়ুয়াদের জন্য ৩০ শতাংশ কোটা! সংসদে তুমুল বিক্ষোভ
বিদেশ

Italy: ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি পড়ুয়াদের জন্য ৩০ শতাংশ কোটা! সংস...

দেক্রেতো স্কুওলা’ শীর্ষক এই বিলটি গত ২০ নভেম্বর সিনেটের অনুমোদন পাওয়ার পর পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অফ ডেপুটিজেও পাশ হয়ে যায়। বিলের পক্ষে ১৪২টি এবং বিপক্ষে ১১২টি ভোট পড়ে, চারজন সাংসদ ভোটদানে বিরত ছিলেন। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর জারি হওয়া ‘ডিক্রি-ল ১৭০’-এর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সুষ্ঠু পরিচালনা, জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়ন এবং বিদেশি শিক্ষার্থীদের মূলধারায় মিশে যাওয়ার প্রক্রিয়া সহজ করতেই এই আইন আনা হয়েছে বলে সরকারের দাবি।

২৮ নভে ২০২৬, ১২:৩২ পিএম · 2 মিনিট
আলজেরিয়া থেকে ভারত, সুদান থেকে ইন্দোনেশিয়া, কৃষ্ণসাগরে খাদ্য রফতানি নিয়ে উদ্বেগ জেলেনস্কির, রাশিয়ার বিরুদ্ধে সরব ইউক্রেন প্রেসিডেন্ট
বিদেশ

আলজেরিয়া থেকে ভারত, সুদান থেকে ইন্দোনেশিয়া, কৃষ্ণসাগরে খাদ্য রফতানি নিয়ে উদ্বেগ জে...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ এ বার বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ ব্যবস্থায়। কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রফতানি ক্রমশ কঠিন হয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, রাশিয়ার সঙ্গে যুদ্ধের ...

২৭ নভে ২০২৬, ০৮:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.