JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ১২:৫৮ পিএম
Breaking
Viral Video: বারান্দা থেকে পড়ে বিদ্যুতের খুঁটিতে আটকে কুকুর! প্রাণের ঝুঁকি নিয়ে খুঁটিতে উ... India vs New Zealand: আকাশ দীপের পাঁচ উইকেটেও রক্ষা নেই! ব্যাটিং বিপর্যয়ে খাদের কিনারায় ভা... Delimitation Bill 2026: সংসদে আসছে নতুন ডিলিমিটেশন বিল, কী কী পরিবর্তন আনছে কেন্দ্র? Election Commission : SIR-এ জট কাটাতে নয়া নির্দেশিকা কমিশনের, আর আটকে থাকবে না ভোটারদের ন... Italy: ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি পড়ুয়াদের জন্য ৩০ শতাংশ কোটা! সংসদে তুমুল... Bihar Wedding: অনন্ত সিংয়ের মেয়ের রাজকীয় বিয়েতে চেয়ার পুড়িয়ে আগুন পোহালেন অতিথিরা,... Bisleri Water: এক সপ্তাহে দ্বিতীয় ধাক্কা, বাংলায় বিসলেরির জলে মিলল ক্ষতিকর ব্যাকটেরিয়া! Private School Fees : বেসরকারি স্কুলে ফি বৃদ্ধিতে লাগাম, বড় সিদ্ধান্ত রাজ্যের, কড়া বার্ত... Viral Video: বারান্দা থেকে পড়ে বিদ্যুতের খুঁটিতে আটকে কুকুর! প্রাণের ঝুঁকি নিয়ে খুঁটিতে উ... India vs New Zealand: আকাশ দীপের পাঁচ উইকেটেও রক্ষা নেই! ব্যাটিং বিপর্যয়ে খাদের কিনারায় ভা... Delimitation Bill 2026: সংসদে আসছে নতুন ডিলিমিটেশন বিল, কী কী পরিবর্তন আনছে কেন্দ্র? Election Commission : SIR-এ জট কাটাতে নয়া নির্দেশিকা কমিশনের, আর আটকে থাকবে না ভোটারদের ন... Italy: ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি পড়ুয়াদের জন্য ৩০ শতাংশ কোটা! সংসদে তুমুল... Bihar Wedding: অনন্ত সিংয়ের মেয়ের রাজকীয় বিয়েতে চেয়ার পুড়িয়ে আগুন পোহালেন অতিথিরা,... Bisleri Water: এক সপ্তাহে দ্বিতীয় ধাক্কা, বাংলায় বিসলেরির জলে মিলল ক্ষতিকর ব্যাকটেরিয়া! Private School Fees : বেসরকারি স্কুলে ফি বৃদ্ধিতে লাগাম, বড় সিদ্ধান্ত রাজ্যের, কড়া বার্ত...

Italy: ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি পড়ুয়াদের জন্য ৩০ শতাংশ কোটা! সংসদে তুমুল বিক্ষোভ

Italy: ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি পড়ুয়াদের জন্য ৩০ শতাংশ কোটা! সংসদে তুমুল বিক্ষোভ
ছবি: এ আই ও গ্রাফিক্স দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দেশের শিক্ষাব্যবস্থায় বড়সড় ও বিতর্কিত সংস্কার আনল ইতালির পার্লামেন্ট। নতুন পাশ হওয়া এই আইনে শ্রেণিকক্ষে মুখ ঢাকা পোশাক বা নেকাব-বোরকা পরা নিষিদ্ধ করার পাশাপাশি প্রথম বর্ষের ক্লাসে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ করা হয়েছে। জর্জিয়া মেলোনি সরকারের এই সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে পার্লামেন্টে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলের সাংসদরা।

‘দেক্রেতো স্কুওলা’ শীর্ষক এই বিলটি গত ২০ নভেম্বর সিনেটের অনুমোদন পাওয়ার পর পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অফ ডেপুটিজেও পাশ হয়ে যায়। বিলের পক্ষে ১৪২টি এবং বিপক্ষে ১১২টি ভোট পড়ে, চারজন সাংসদ ভোটদানে বিরত ছিলেন। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর জারি হওয়া ‘ডিক্রি-ল ১৭০’-এর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সুষ্ঠু পরিচালনা, জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়ন এবং বিদেশি শিক্ষার্থীদের মূলধারায় মিশে যাওয়ার প্রক্রিয়া সহজ করতেই এই আইন আনা হয়েছে বলে সরকারের দাবি।

নতুন নিয়ম অনুযায়ী, শ্রেণিকক্ষে বোরকা ও নিকাবের মতো মুখ ঢেকে রাখা পোশাক পরা যাবে না, তবে মুখ খোলা থাকে এমন হিজাবের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। 

অন্যদিকে, প্রথম বর্ষের ক্লাসে বিদেশি শিক্ষার্থীর ৩০ শতাংশের যে ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছে, তা সবার ক্ষেত্রে খাটবে না। যেসব বিদেশি শিক্ষার্থী ইতিমধ্যেই ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছে, তাদের এই কোটার বাইরে রাখা হবে। এছাড়া যেসব বিদেশি শিশুর স্কুলে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, তাদের অভিভাবকদের জন্যও ইতালীয় ভাষা শিক্ষার বিশেষ কর্মসূচি চালু করার কথা বলা হয়েছে নতুন আইনে। উল্লেখ্য, ২০১০ সালেও তৎকালীন শিক্ষামন্ত্রী মারিয়াস্তেলা গেলমিনি বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নিয়ন্ত্রণে এমন একটি নির্দেশিকা জারি করেছিলেন, তবে জনসংখ্যাগত বাস্তবতায় তা পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি।

বিলটি পাশ হওয়ার সময় পার্লামেন্টের ভেতরেই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। তাঁদের ব্যানারে লেখা ছিল, ‘স্কুলে কেউ বিদেশি নয়’। তবে সমালোচনার জবাবে নিজের অবস্থানে অনড় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। নিজ দল ‘ব্রাদার্স অফ ইতালি’-র যুব শাখার এক অনুষ্ঠানে তিনি সাফ জানিয়ে দেন, ইতালির নিজস্ব শ্রেণিকক্ষেই দেশটির শিশুরা সংখ্যালঘু হয়ে কোণঠাসা হয়ে পড়বে এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাস্তবতা এড়িয়ে যাঁরা কেবল আদর্শের বুলি আওড়ান, তাঁদেরও কড়া ভাষায় সমালোচনা করেন তিনি।

আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে ইতালিতে অভিবাসন ও জাতীয় পরিচয় এখন প্রধান রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অবসরপ্রাপ্ত জেনারেল রবার্তো ভান্নাচ্চির মতো নেতাদের কট্টর অভিবাসন-বিরোধী অবস্থানের কারণে ডানপন্থী শিবিরেও চাপ বাড়ছে। ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের পর এবার ইতালিও প্রকাশ্যে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মুখ ঢাকা পোশাকের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে ইউরোপের চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করল।

3 Views 0 Likes 0 Comments

Related News

আলজেরিয়া থেকে ভারত, সুদান থেকে ইন্দোনেশিয়া, কৃষ্ণসাগরে খাদ্য রফতানি নিয়ে উদ্বেগ জেলেনস্কির, রাশিয়ার বিরুদ্ধে সরব ইউক্রেন প্রেসিডেন্ট
বিদেশ

আলজেরিয়া থেকে ভারত, সুদান থেকে ইন্দোনেশিয়া, কৃষ্ণসাগরে খাদ্য রফতানি নিয়ে উদ্বেগ জে...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ এ বার বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ ব্যবস্থায়। কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রফতানি ক্রমশ কঠিন হয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, রাশিয়ার সঙ্গে যুদ্ধের ...

২৭ নভে ২০২৬, ০৮:৫২ পিএম · 2 মিনিট
Space Programme: নিজস্ব মহাকাশযান নেই, এখনও চীনের মহাকাশযানে ভর করেই মহাকাশে পাকিস্তান
বিদেশ

Space Programme: নিজস্ব মহাকাশযান নেই, এখনও চীনের মহাকাশযানে ভর করেই মহাকাশে পাকিস...

দক্ষিণ এশিয়ার একই ভৌগোলিক অঞ্চলে অবস্থিত হলেও মহাকাশ গবেষণায় ভারত ও পাকিস্তানের পথচলা আজ ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের নভোচারী মুহাম্মদ জিশান আলি চীনের শেনঝৌ-২৪ (Shenzhou-24) অভিযানের মাধ্যমে তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর এই তুলনা নতুন করে আলোচনায় এসেছে। একদিকে স্বাধীন রকেট ও মহাকাশযান প্রযুক্তির মাধ্যমে চাঁদ ও সূর্য অভিযানে এগিয়ে চলেছে ভারত, অন্যদিকে নিজস্ব মানববাহী মহাকাশযান না থাকায় অংশীদারত্ব ও চীনের সহায়তার ওপর নির্ভর করছে পাকিস্তান।

২৭ নভে ২০২৬, ০৭:২১ পিএম · 2 মিনিট
জার্মানিতে খেলার মাঠের বেঞ্চে একা বসে কান্না, জরিমানা ২৫ ইউরো!
বিদেশ

জার্মানিতে খেলার মাঠের বেঞ্চে একা বসে কান্না, জরিমানা ২৫ ইউরো!

মন খারাপ ছিল। তাই একটু নির্জনে সময় কাটাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। হাঁটতে হাঁটতে শিশুদের খেলার মাঠের একটি বেঞ্চে বসে পড়েছিলেন ৩১ বছরের হানা। কিন্তু সেখানে একা বসে থাকার ‘অপরাধে’ শেষ পর্যন্ত তাঁকে গুনতে হল ২৫ ইউরো (ভারতীয়...

২৭ নভে ২০২৬, ০৬:৩৪ পিএম · 2 মিনিট
ব্রাজিলের রাস্তায় চোখের পলকে ছুটে গেল আলোর ঝলক!
বিদেশ

ব্রাজিলের রাস্তায় চোখের পলকে ছুটে গেল আলোর ঝলক!

ব্রাজিল: ব্রাজিলের একটি শহরের রাস্তায় আচমকাই দেখা গেল তীব্র আলোর ঝলক। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জল্পনা। আলোর রেখাটি এত দ্রুত রাস্তা পেরিয়ে যায় যে, জনপ্রিয় সুপারহিরো ‘দ্য ফ...

২৭ নভে ২০২৬, ০৫:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.