JAZZBAAT 24 BANGLA
২৭ নভে ২০২৬, ০৬:৪৪ পিএম
Breaking
জার্মানিতে খেলার মাঠের বেঞ্চে একা বসে কান্না, জরিমানা ২৫ ইউরো! ব্রিটেনের হয়ে টেনিসে হাতেখড়ি, ভবিষ্যতে ভারতের জার্সিতে খেলতে চান লিয়েন্ডারকন্যা! আসল না নকল? AI-এর তৈরি ভুয়ো ভিডিও ধরবেন যেভাবে ১০ দিনের মধ্যে নতুন সিদ্ধান্ত! বিরোধী দলনেতার পদ থেকে ঋতব্রতকে সরাল হাইকোর্ট, বড় ধাক্কা ব... পৃথিবীর এই ৫ রহস্যময় জায়গায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ! ব্রাজিলের রাস্তায় চোখের পলকে ছুটে গেল আলোর ঝলক! একা হোটেলে থাকছেন? বিপদ এড়াতে চেক-ইন করেই করুন এই ৫টি কাজ Papia Adhikari: পৌরাণিক দেবীর পর এবার ইতিহাসের পাতায় পাপিয়া অধিকারী! শ্যামাপ্রসাদের মায়ের... জার্মানিতে খেলার মাঠের বেঞ্চে একা বসে কান্না, জরিমানা ২৫ ইউরো! ব্রিটেনের হয়ে টেনিসে হাতেখড়ি, ভবিষ্যতে ভারতের জার্সিতে খেলতে চান লিয়েন্ডারকন্যা! আসল না নকল? AI-এর তৈরি ভুয়ো ভিডিও ধরবেন যেভাবে ১০ দিনের মধ্যে নতুন সিদ্ধান্ত! বিরোধী দলনেতার পদ থেকে ঋতব্রতকে সরাল হাইকোর্ট, বড় ধাক্কা ব... পৃথিবীর এই ৫ রহস্যময় জায়গায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ! ব্রাজিলের রাস্তায় চোখের পলকে ছুটে গেল আলোর ঝলক! একা হোটেলে থাকছেন? বিপদ এড়াতে চেক-ইন করেই করুন এই ৫টি কাজ Papia Adhikari: পৌরাণিক দেবীর পর এবার ইতিহাসের পাতায় পাপিয়া অধিকারী! শ্যামাপ্রসাদের মায়ের...

জার্মানিতে খেলার মাঠের বেঞ্চে একা বসে কান্না, জরিমানা ২৫ ইউরো!

জার্মানিতে খেলার মাঠের বেঞ্চে একা বসে কান্না, জরিমানা ২৫ ইউরো!
ছবি: সংগৃহীত

মন খারাপ ছিল। তাই একটু নির্জনে সময় কাটাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। হাঁটতে হাঁটতে শিশুদের খেলার মাঠের একটি বেঞ্চে বসে পড়েছিলেন ৩১ বছরের হানা। কিন্তু সেখানে একা বসে থাকার ‘অপরাধে’ শেষ পর্যন্ত তাঁকে গুনতে হল ২৫ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ২,৫৪০ টাকা) জরিমানা! ঘটনাটি জার্মানির গেলসেনকির্খেন শহরের। জার্মান সংবাদমাধ্যম ডব্লিউডিআর-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ অক্টোবর মাঠের একটি বেঞ্চে বসে আত্মীয়াকে ফোন করছিলেন হানা। পড়াশোনা এবং আর্থিক সমস্যা নিয়ে মানসিক চাপে ছিলেন তিনি। সংবাদমাধ্যমকে হানা বলেন, ‘আমি শুধু একটু একা থাকতে চেয়েছিলাম। চেয়েছিলাম, কেউ যেন আমাকে দেখতে না পায়।’

কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন পুরসভার তিন আধিকারিক। মাঠের দোলনায় খেলা দুই বালককে দেখিয়ে তাঁরা হানাকে প্রশ্ন করেন, ওই শিশুরা তাঁর সন্তান কি না। হানা না বলতেই তাঁকে ২৫ ইউরো জরিমানা করা হয়। আসলে গেলসেনকির্খেন পুরসভার নিয়ম অনুযায়ী, শহরের খেলার মাঠগুলি ১৪ বছর বা তার কমবয়সি শিশুদের জন্য সংরক্ষিত। কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি মা-বাবা বা অভিভাবক হিসাবে কোনও শিশুর সঙ্গে থাকলেই সেখানে প্রবেশ করতে বা বসতে পারেন। একা বেঞ্চে বসাও নিয়মবিরুদ্ধ।

এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। হানার প্রশ্ন, ‘এর মধ্যে মানবিকতা কোথায়? কাউকে কাঁদতে দেখলে আপনারা কি আগে জিজ্ঞেস করতে পারেন না যে, আপনি ঠিক আছেন তো? কোনও সাহায্য লাগবে?’স্থানীয়দের একাংশও পুরসভার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁদের মতে, একটু বিশ্রাম নিতে চাওয়া এক মহিলাকে এ ভাবে জরিমানা করা হাস্যকর। তবে পুরসভার সদস্য সিমোন নোভাকের দাবি, শিশুদের নিরাপত্তার স্বার্থেই এই নিয়ম। শিশু অপহরণের ঝুঁকি কমানো এবং অনুমতি ছাড়া মাঠের ব্যবহার আটকাতেই এমন ব্যবস্থা। এদিকে, নিয়ম ভাঙলে জরিমানার অঙ্ক ৫৫ ইউরো থেকে বাড়িয়ে ৬০ ইউরো করার প্রস্তাব নিয়েও আলোচনা চলছে পুরসভায়।

1 Views 0 Likes 0 Comments

Related News

পৃথিবীর এই ৫ রহস্যময় জায়গায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ!
দেশ

পৃথিবীর এই ৫ রহস্যময় জায়গায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ!

পৃথিবীতে এমন অনেক সুন্দর জায়গা রয়েছে, যেখানে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখেন পর্যটকরা। কিন্তু জানেন কি, পৃথিবীর বুকেই এমন কয়েকটি স্থান রয়েছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ কার্যত নিষিদ্ধ? কোথাও রয়েছে আদিবাসীদের অস্তিত্ব রক...

২৭ নভে ২০২৬, ০৫:৫৭ পিএম · 2 মিনিট
কলকাতায় ফিরছে বিশ্বমানের দাবার আসর, টাটা স্টিল চেস ইন্ডিয়ায় আসতে পারেন কার্লসেনরা
দেশ

কলকাতায় ফিরছে বিশ্বমানের দাবার আসর, টাটা স্টিল চেস ইন্ডিয়ায় আসতে পারেন কার্লসেনরা

দাবার শহর কলকাতায় ফের বসতে চলেছে আন্তর্জাতিক দাবার মহারণ। ২০২৭ সালের জানুয়ারি মাসে শহরেই আয়োজিত হবে টাটা স্টিল চেস ইন্ডিয়ার অষ্টম সংস্করণ। আগামী ৭ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এই চার দিনের প্রতিযোগিতা। র্যা পিড ও ব্লিৎজ...

২৭ নভে ২০২৬, ০৪:১৪ পিএম · 2 মিনিট
২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে আরও এক ধাপ এগোল ভারত!
দেশ

২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে আরও এক ধাপ এগোল ভারত!

২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের স্বপ্নপূরণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ভারত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ফিউচার হোস্ট কমিশনের সামনে নিজেদের রূপকল্প এবং প্রস্তাবিত কর্মপরিকল্পনা তুলে ধরেছে ভা...

২৭ নভে ২০২৬, ০৪:১২ পিএম · 2 মিনিট
জগন-স্ট্যালিনের সমর্থন পেলেই কি পাশ ডিলিমিটেশন বিল!
দেশ

জগন-স্ট্যালিনের সমর্থন পেলেই কি পাশ ডিলিমিটেশন বিল!

লোকসভায় ডিলিমিটেশন বিল পাশ করাতে এবার নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে আঞ্চলিক দলগুলির সমর্থন আদায়ে সক্রিয় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আর সেই অঙ্কেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অ...

২৭ নভে ২০২৬, ০৩:৫০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.