JAZZBAAT 24 BANGLA
২৭ নভে ২০২৬, ০৪:১৭ পিএম
Breaking
কলকাতায় ফিরছে বিশ্বমানের দাবার আসর, টাটা স্টিল চেস ইন্ডিয়ায় আসতে পারেন কার্লসেনরা ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে আরও এক ধাপ এগোল ভারত! ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের! ছবি পছন্দ না হলে নিজেই বানান, স্পষ্ট বা... চার জেলায় মেডিক্যাল কলেজ, অন্ডালে ৫০০ শয্যার ক্যান্সার হাসপাতাল শুধু সমুদ্র নয়, এবার দিঘায় চিড়িয়াখানারও মজা! হাতি-হরিণের পাশাপাশি সর্প উদ্যান, বড় পরিকল্... জগন-স্ট্যালিনের সমর্থন পেলেই কি পাশ ডিলিমিটেশন বিল! Muzaffarpur: ট্রেনে উঠতে না পেরে ভয়ংকর কাণ্ড! চলন্ত ট্রেন লক্ষ্য করে ... মহিলা, ভাইরাল ভিড... পাঁচ উইকেট তুলেও স্বস্তি নেই ভারতের! জাদেজা-সিরাজকে হাড়ে হাড়ে মিস করল গিলের দল! কলকাতায় ফিরছে বিশ্বমানের দাবার আসর, টাটা স্টিল চেস ইন্ডিয়ায় আসতে পারেন কার্লসেনরা ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে আরও এক ধাপ এগোল ভারত! ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের! ছবি পছন্দ না হলে নিজেই বানান, স্পষ্ট বা... চার জেলায় মেডিক্যাল কলেজ, অন্ডালে ৫০০ শয্যার ক্যান্সার হাসপাতাল শুধু সমুদ্র নয়, এবার দিঘায় চিড়িয়াখানারও মজা! হাতি-হরিণের পাশাপাশি সর্প উদ্যান, বড় পরিকল্... জগন-স্ট্যালিনের সমর্থন পেলেই কি পাশ ডিলিমিটেশন বিল! Muzaffarpur: ট্রেনে উঠতে না পেরে ভয়ংকর কাণ্ড! চলন্ত ট্রেন লক্ষ্য করে ... মহিলা, ভাইরাল ভিড... পাঁচ উইকেট তুলেও স্বস্তি নেই ভারতের! জাদেজা-সিরাজকে হাড়ে হাড়ে মিস করল গিলের দল!

জগন-স্ট্যালিনের সমর্থন পেলেই কি পাশ ডিলিমিটেশন বিল!

জগন-স্ট্যালিনের সমর্থন পেলেই কি পাশ ডিলিমিটেশন বিল!
ছবি: সংগৃহীত

লোকসভায় ডিলিমিটেশন বিল পাশ করাতে এবার নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে আঞ্চলিক দলগুলির সমর্থন আদায়ে সক্রিয় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আর সেই অঙ্কেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অন্ধ্রপ্রদেশের YSRCP এবং তামিলনাড়ুর DMK-র অবস্থান। দুই দলই শর্তসাপেক্ষে বিলকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে বলে খবর। ফলে বিরোধী শিবিরের অস্বস্তি বাড়িয়ে সংসদে নতুন করে শক্তির পরীক্ষা হতে চলেছে।

প্রস্তাবিত ডিলিমিটেশন বিলের মূল লক্ষ্য লোকসভার আসনসংখ্যা বৃদ্ধি এবং আসন পুনর্বিন্যাস। বর্তমান ৫৪৩টি আসন বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০টি করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। প্রস্তাব অনুযায়ী, রাজ্যগুলির জন্য ৮১৫টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৩৫টি আসন বরাদ্দ হতে পারে। তবে এই পরিকল্পনা ঘিরে সবচেয়ে বড় বিতর্ক দক্ষিণ ভারতের রাজ্যগুলির রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে।

YSRCP-র দাবি, আসন পুনর্বিন্যাসের ফলে কোনও রাজ্য বা অঞ্চল যেন সংসদে রাজনৈতিক গুরুত্ব না হারায়। জনসংখ্যা বৃদ্ধির হারের ভিত্তিতে আসন বণ্টন হলে দক্ষিণের রাজ্যগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা তাদের। তাই সব রাজ্যের প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখার নিশ্চয়তা পেলেই সমর্থনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে দলটি। লোকসভায় YSRCP-র চার জন সাংসদ রয়েছেন।

অন্যদিকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দল DMK-ও শর্তসাপেক্ষে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। তাদের দাবি, রাজ্যের বর্তমান ৩৯টি লোকসভা আসনের অনুপাত বজায় রাখতে হবে। শুধু মৌখিক আশ্বাস নয়, সংশ্লিষ্ট আইনের মধ্যেই দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধিত্ব সুরক্ষিত করার ব্যবস্থা রাখতে হবে। DMK-র লোকসভায় ২২ জন সাংসদ রয়েছেন।এই পরিস্থিতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শরদ পওয়ারের NCP (SP)। দলটির আট জন সাংসদের সমর্থন নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সংসদের বিশেষ অধিবেশনের আগে সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দিয়ে হুইপও জারি করেছে দলটি।

বর্তমান হিসাব অনুযায়ী, NDA-র হাতে রয়েছে ৩২০ জন সাংসদ। লোকসভায় বর্তমানে ৫৪০ জন সাংসদ থাকায় সংবিধান সংশোধনী বিল পাশ করাতে প্রয়োজন ৩৬০টি ভোট। অর্থাৎ, এখনও ৪০টি ভোটের ঘাটতি রয়েছে। DMK, YSRCP এবং NCP (SP) একসঙ্গে সমর্থন করলে সরকারের পক্ষে ভোট বেড়ে হতে পারে ৩৫৪। এরপর JMM-এর তিন সাংসদের সমর্থন মিললেও প্রয়োজনীয় সংখ্যায় পৌঁছনো কঠিন।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে একই ধরনের বিল লোকসভায় প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় আটকে গিয়েছিল। সে বার পক্ষে ২৯৮ এবং বিপক্ষে ২৩০টি ভোট পড়েছিল। আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। ফলে শেষ পর্যন্ত আঞ্চলিক দলগুলির শর্ত মেনে কেন্দ্র কতটা এগোয়, আর বিরোধী শিবিরের অঙ্ক কতটা বদলায়, তার উপরেই নির্ভর করছে ডিলিমিটেশন বিলের ভবিষ্যৎ।

5 Views 0 Likes 0 Comments

Related News

কলকাতায় ফিরছে বিশ্বমানের দাবার আসর, টাটা স্টিল চেস ইন্ডিয়ায় আসতে পারেন কার্লসেনরা
দেশ

কলকাতায় ফিরছে বিশ্বমানের দাবার আসর, টাটা স্টিল চেস ইন্ডিয়ায় আসতে পারেন কার্লসেনরা

দাবার শহর কলকাতায় ফের বসতে চলেছে আন্তর্জাতিক দাবার মহারণ। ২০২৭ সালের জানুয়ারি মাসে শহরেই আয়োজিত হবে টাটা স্টিল চেস ইন্ডিয়ার অষ্টম সংস্করণ। আগামী ৭ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এই চার দিনের প্রতিযোগিতা। র্যা পিড ও ব্লিৎজ...

২৭ নভে ২০২৬, ০৪:১৪ পিএম · 2 মিনিট
২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে আরও এক ধাপ এগোল ভারত!
দেশ

২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে আরও এক ধাপ এগোল ভারত!

২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের স্বপ্নপূরণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ভারত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ফিউচার হোস্ট কমিশনের সামনে নিজেদের রূপকল্প এবং প্রস্তাবিত কর্মপরিকল্পনা তুলে ধরেছে ভা...

২৭ নভে ২০২৬, ০৪:১২ পিএম · 2 মিনিট
Muzaffarpur: ট্রেনে উঠতে না পেরে ভয়ংকর কাণ্ড! চলন্ত ট্রেন লক্ষ্য করে ... মহিলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
দেশ

Muzaffarpur: ট্রেনে উঠতে না পেরে ভয়ংকর কাণ্ড! চলন্ত ট্রেন লক্ষ্য করে ... মহিলা, ভা...

গঙ্গা স্নান ও কার্তিক পূর্ণিমার উপচে পড়া ভিড়ে ট্রেনে উঠতে না পেরে মেজাজ হারিয়ে চলন্ত ট্রেনের দিকে চপ্পল ছুড়ে মারলেন এক নারী যাত্রী। বিহারের মুজফফরপুর জেলার কপারপুরা (কাপড়পুরা) রেলওয়ে স্টেশনের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিডিওটি নজরে আসার পরই বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে আমলে নিয়ে তদন্ত শুরু করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ও রেল পুলিশ। রেল পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কার্তিক পূর্ণিমা উপলক্ষে পুণ্যস্নান সারতে প্রচুর মানুষ ট্রেনে যাতায়াত করছিলেন, যার ফলে প্রতিটি ট্রেনেই তিল ধারণের জায়গা ছিল না। এই ভিড়ের মধ্যেই মুজফফরপুর-নরকাটিয়াগঞ্জ রুটের ৬৩৩০৯ নম্বর প্যাসেঞ্জার ট্রেনটি কপারপুরা স্টেশনে এসে দাঁড়ায়।

২৭ নভে ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিট
নতুন ভোটার তালিকায় নাম তুলতে চান? ১৮ বছর হলেই কীভাবে করবেন আবেদন, জানুন নির্বাচন কমিশনের সম্পূর্ণ সময়সূচি
দেশ

নতুন ভোটার তালিকায় নাম তুলতে চান? ১৮ বছর হলেই কীভাবে করবেন আবেদন, জানুন নির্বাচন ক...

ভোটার তালিকায় নিজের নাম নেই? অথবা ২০২৭ সালের ১ জানুয়ারি আপনার বয়স ১৮ বছর পূর্ণ হচ্ছে? তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর। নতুন ভোটারদের তালিকাভুক্ত করার পাশাপাশি ভোটার তালিকায় নাম সংশোধন ও অন্যান্য প্রয়োজনীয় পরিবর্তনের সু...

২৭ নভে ২০২৬, ০২:১৬ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.