JAZZBAAT 24 BANGLA
২৭ নভে ২০২৬, ০৮:৫৮ পিএম
Breaking
আলজেরিয়া থেকে ভারত, সুদান থেকে ইন্দোনেশিয়া, কৃষ্ণসাগরে খাদ্য রফতানি নিয়ে উদ্বেগ জেলেনস্কির... সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে! Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার বলিউডের... Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবনের অন্য... Jeet Gannguli: মাতৃহারা সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, ৭৫ বছর বয়সে প্রয়াত মা মীনা কম বেতন ও বেকারত্বের দায় কি শুধু কর্পোরেট ভারতের? বিমানের জানালা চৌকো নয় কেন? এর পিছনে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ! Space Programme: নিজস্ব মহাকাশযান নেই, এখনও চীনের মহাকাশযানে ভর করেই মহাকাশে পাকিস্তান আলজেরিয়া থেকে ভারত, সুদান থেকে ইন্দোনেশিয়া, কৃষ্ণসাগরে খাদ্য রফতানি নিয়ে উদ্বেগ জেলেনস্কির... সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে! Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার বলিউডের... Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবনের অন্য... Jeet Gannguli: মাতৃহারা সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, ৭৫ বছর বয়সে প্রয়াত মা মীনা কম বেতন ও বেকারত্বের দায় কি শুধু কর্পোরেট ভারতের? বিমানের জানালা চৌকো নয় কেন? এর পিছনে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ! Space Programme: নিজস্ব মহাকাশযান নেই, এখনও চীনের মহাকাশযানে ভর করেই মহাকাশে পাকিস্তান

আলজেরিয়া থেকে ভারত, সুদান থেকে ইন্দোনেশিয়া, কৃষ্ণসাগরে খাদ্য রফতানি নিয়ে উদ্বেগ জেলেনস্কির, রাশিয়ার বিরুদ্ধে সরব ইউক্রেন প্রেসিডেন্ট

আলজেরিয়া থেকে ভারত, সুদান থেকে ইন্দোনেশিয়া, কৃষ্ণসাগরে খাদ্য রফতানি নিয়ে উদ্বেগ জেলেনস্কির, রাশিয়ার বিরুদ্ধে সরব ইউক্রেন প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ এ বার বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ ব্যবস্থায়। কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রফতানি ক্রমশ কঠিন হয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, রাশিয়ার সঙ্গে যুদ্ধের জেরে ইউক্রেনের কৃষিজাত পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছনোর ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে। এর প্রভাব পড়তে পারে ভারত-সহ বিশ্বের বহু দেশে। খাদ্যসঙ্কটের পাশাপাশি বাড়তে পারে দামও।

শুক্রবার ‘ফুড ফ্রম ইউক্রেন’ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার যুদ্ধের কারণে কৃষ্ণসাগর অঞ্চল দিয়ে কৃষিজাত পণ্য রফতানি অনেক কঠিন হয়ে পড়েছে। আলজেরিয়া থেকে ভারত, সুদান থেকে ইন্দোনেশিয়া—বিশ্বের বহু দেশের কয়েকশো কোটি মানুষের খাদ্যের সঙ্গে এর যোগ রয়েছে।’

ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য, সে দেশের কৃষক ও খাদ্য উৎপাদকরা গম, ময়দা, সূর্যমুখী তেল-সহ বিভিন্ন কৃষিজাত পণ্য বিশ্বের বাজারে সরবরাহ করেন। এই সরবরাহে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের ঘাটতি তৈরি হবে এবং দাম বাড়বে। তাই রফতানির পথ সচল রাখা অত্যন্ত জরুরি।

জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন ইউরোপের প্রতিবেশী দেশগুলির সঙ্গে সমন্বয় রেখে ‘সলিডারিটি লেনস’ চালু রাখার চেষ্টা করছে। এর মাধ্যমে ইউক্রেনের কৃষিজাত পণ্য ইউরোপের মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া সম্ভব। আরব দেশ, তুরস্ক-সহ একাধিক রাষ্ট্রের সঙ্গেও এ বিষয়ে আলোচনা চলছে। রফতানি থেকে পাওয়া অর্থ দিয়ে আগামী বছরের চাষের জন্য প্রয়োজনীয় বীজ, সার ও অন্যান্য উপকরণ সংগ্রহ করতে পারবেন ইউক্রেনের কৃষকেরা।

এ দিন ‘ফুড ফ্রম ইউক্রেন’ কর্মসূচির কথাও তুলে ধরেন জেলেনস্কি। রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর প্রথম বছরেই এই কর্মসূচি চালু হয়েছিল। এর মাধ্যমে ইয়েমেন, ইথিওপিয়া ও সুদান-সহ বিভিন্ন দেশে কয়েক লক্ষ টন খাদ্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ দিকে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদেও কৃষ্ণসাগরে খাদ্য সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্লোর বক্তব্য, কৃষ্ণসাগরে ড্রোন হামলার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল বিপদের মুখে পড়ছে। ব্যাহত হচ্ছে খাদ্যশস্য রফতানিও।

ওই বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশও কৃষ্ণসাগরের বাণিজ্যপথ সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন। তাঁর বক্তব্য, কৃষ্ণসাগরীয় অঞ্চল এবং ভারত মিলিত ভাবে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ খাদ্যশস্য উৎপাদন করে। ফলে এই অঞ্চলের বাণিজ্যপথে বিঘ্ন ঘটলে তার প্রভাব বহু দূর পর্যন্ত ছড়াতে পারে। 

1 Views 0 Likes 0 Comments

Related News

Space Programme: নিজস্ব মহাকাশযান নেই, এখনও চীনের মহাকাশযানে ভর করেই মহাকাশে পাকিস্তান
বিদেশ

Space Programme: নিজস্ব মহাকাশযান নেই, এখনও চীনের মহাকাশযানে ভর করেই মহাকাশে পাকিস...

দক্ষিণ এশিয়ার একই ভৌগোলিক অঞ্চলে অবস্থিত হলেও মহাকাশ গবেষণায় ভারত ও পাকিস্তানের পথচলা আজ ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের নভোচারী মুহাম্মদ জিশান আলি চীনের শেনঝৌ-২৪ (Shenzhou-24) অভিযানের মাধ্যমে তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর এই তুলনা নতুন করে আলোচনায় এসেছে। একদিকে স্বাধীন রকেট ও মহাকাশযান প্রযুক্তির মাধ্যমে চাঁদ ও সূর্য অভিযানে এগিয়ে চলেছে ভারত, অন্যদিকে নিজস্ব মানববাহী মহাকাশযান না থাকায় অংশীদারত্ব ও চীনের সহায়তার ওপর নির্ভর করছে পাকিস্তান।

২৭ নভে ২০২৬, ০৭:২১ পিএম · 2 মিনিট
ব্রাজিলের রাস্তায় চোখের পলকে ছুটে গেল আলোর ঝলক!
বিদেশ

ব্রাজিলের রাস্তায় চোখের পলকে ছুটে গেল আলোর ঝলক!

ব্রাজিল: ব্রাজিলের একটি শহরের রাস্তায় আচমকাই দেখা গেল তীব্র আলোর ঝলক। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জল্পনা। আলোর রেখাটি এত দ্রুত রাস্তা পেরিয়ে যায় যে, জনপ্রিয় সুপারহিরো ‘দ্য ফ...

২৭ নভে ২০২৬, ০৫:৫৪ পিএম · 2 মিনিট
সৌরভের পর এবার অভিজিৎ-আশুতোষের বিরুদ্ধেও LOC
বিদেশ

সৌরভের পর এবার অভিজিৎ-আশুতোষের বিরুদ্ধেও LOC

মুম্বই: কক্‌রোচ জনতা পার্টি (CJP)-র বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ মুম্বই পুলিশের। দলের সহ-আহ্বায়ক সৌরভ দাসের পর এবার প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং মুখপাত্র আশুতোষ রাঙ্কার বিরুদ্ধেও জারি করা হল লুক আউট সার্কুলার (LOC)। ফলে দল...

২৭ নভে ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট
হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষ বাংলাদেশের মন্ত্রীর
বিদেশ

হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষ বাংলাদেশের মন্ত্রীর

ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা! প্রাক্তন প্রধানমন্ত্রীকে ঘিরে তাঁর এই ঘোষণাকে কার্যত উড়িয়ে দিল বাংলাদেশের বর্তমান সরকার। এমনকী, হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষ করতে গিয়ে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হ...

২৭ নভে ২০২৬, ০২:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.