JAZZBAAT 24 BANGLA
২৭ নভে ২০২৬, ০৮:৫১ পিএম
Breaking
সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে! Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার বলিউডের... Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবনের অন্য... Jeet Gannguli: মাতৃহারা সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, ৭৫ বছর বয়সে প্রয়াত মা মীনা কম বেতন ও বেকারত্বের দায় কি শুধু কর্পোরেট ভারতের? বিমানের জানালা চৌকো নয় কেন? এর পিছনে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ! Space Programme: নিজস্ব মহাকাশযান নেই, এখনও চীনের মহাকাশযানে ভর করেই মহাকাশে পাকিস্তান ডার্বির আগে চোটের ধাক্কা, রামিরেজকে নিয়ে স্বস্তি হাবাসের! ইকোনোমিডিসের দিকে তাকিয়ে ইস্টবেঙ... সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে! Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার বলিউডের... Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবনের অন্য... Jeet Gannguli: মাতৃহারা সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, ৭৫ বছর বয়সে প্রয়াত মা মীনা কম বেতন ও বেকারত্বের দায় কি শুধু কর্পোরেট ভারতের? বিমানের জানালা চৌকো নয় কেন? এর পিছনে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ! Space Programme: নিজস্ব মহাকাশযান নেই, এখনও চীনের মহাকাশযানে ভর করেই মহাকাশে পাকিস্তান ডার্বির আগে চোটের ধাক্কা, রামিরেজকে নিয়ে স্বস্তি হাবাসের! ইকোনোমিডিসের দিকে তাকিয়ে ইস্টবেঙ...

সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে!

সুকেশের আইনি নোটিস নেটফ্লিক্সকে!
ছবি: সংগৃহীত

নিজের জীবনকাহিনি নিয়ে তৈরি তথ্যচিত্র ঘিরে এবার আইনি পদক্ষেপ সুকেশ চন্দ্রশেখরের। আসন্ন তথ্যচিত্র ‘লাভ, স্ক্যাম অউর ধোঁকা: দ্য সুকেশ চন্দ্রশেখর স্টোরি’ নিয়ে আপত্তি জানিয়ে নেটফ্লিক্স এবং নির্মাতাদের আইনি নোটিস পাঠালেন তিনি। আগামী ১৮ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা এই তথ্যচিত্রের। কিন্তু মুক্তির আগেই তা স্থগিত রাখার দাবি তুলেছেন সুকেশ।

সুকেশের আইনজীবী অনন্ত মালিকের মাধ্যমে গত ২৬ নভেম্বর এই আইনি নোটিস পাঠানো হয়েছে। নোটিসে অভিযোগ করা হয়েছে, তথ্যচিত্রে সুকেশের জীবন এবং তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক প্রতারণার অভিযোগকে একপেশেভাবে তুলে ধরা হয়েছে। এমনকী, তথ্যচিত্র নির্মাতারা তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করেননি বা তাঁর বক্তব্য জানার চেষ্টা করেননি বলেও দাবি করেছেন সুকেশের আইনজীবী।

আইনজীবীর বক্তব্য, সুকেশের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলার বিচারপ্রক্রিয়া এখনও চলছে। বিশেষ করে প্রায় ২০০ কোটি টাকার তোলাবাজির অভিযোগ এবং তিহাড় জেলের ভিতরে তাঁর কথিত কার্যকলাপ সংক্রান্ত মামলার শুনানি চলছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ MCOCA আদালতে। সেখানে এখনও প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ চলছে। আগামী ৩০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। এই পরিস্থিতিতে বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার আগেই তথ্যচিত্র প্রকাশিত হলে সুকেশের ন্যায্য বিচারের অধিকার প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা তাঁর আইনজীবীর।

তাই মামলাগুলিতে প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তথ্যচিত্রের পাশাপাশি তার ট্রেলার এবং প্রচারমূলক সামগ্রী প্রকাশ বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, মুক্তির আগে সুকেশের আইনজীবীদের পুরো তথ্যচিত্র দেখানোর দাবিও তোলা হয়েছে। তথ্যচিত্রে কাদের বক্তব্য নেওয়া হয়েছে, কোনও তদন্তকারী আধিকারিক বা মামলার সাক্ষীকে দেখানো হয়েছে কি না, সেই তথ্যও জানতে চেয়েছেন তাঁরা। প্রচারে সুকেশকে অপরাধী হিসেবে চিহ্নিত করার বিরুদ্ধেও আপত্তি জানানো হয়েছে।

নোটিসের জবাব দেওয়ার জন্য নেটফ্লিক্স এবং সংশ্লিষ্ট নির্মাতাদের ৭২ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে। দাবি না মানা হলে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সুকেশের আইনজীবী।

উল্লেখ্য, নেটফ্লিক্সের ঘোষণা অনুযায়ী, দু'বছরেরও বেশি সময়ের গবেষণার ভিত্তিতে তৈরি হয়েছে এই তথ্যচিত্র। সুকেশের জীবন, কথিত প্রতারণার জাল এবং তিহাড় জেলে থেকেও কীভাবে তাঁর কার্যকলাপ চলেছিল, সেই বিষয়গুলি তুলে ধরার কথা রয়েছে এতে। তবে আইনি নোটিস ঘিরে এখনও পর্যন্ত নেটফ্লিক্সের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

2 Views 0 Likes 0 Comments

Related News

Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার বলিউডের তারকারা
বিনোদন

Deepika Padukone: পুরুষদের মতো মহিলাদেরও আট ঘণ্টার শিফটের দাবি দীপিকার, পাশে এবার...

চলচ্চিত্র জগতে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের কাজের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের যে দাবি তুলেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, তা এবার ইন্ডাস্ট্রির অন্দরেই জোরালো সমর্থন পেতে শুরু করেছে। গত বছর মা হওয়ার পর পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করার শর্ত দিয়েছিলেন তিনি। এই দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া দীর্ঘ বিতর্কের পর সম্প্রতি পরিচালক-প্রযোজক করণ জোহর, অভিনেতা অক্ষয় কুমার এবং অভিনেত্রী আলিয়া ভাট প্রকাশ্যে দীপিকার পাশে দাঁড়িয়েছেন।

২৭ নভে ২০২৬, ০৮:০৩ পিএম · 2 মিনিট
Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবনের অন্য সমীকরণ
বিনোদন

Familywala: একাকীত্বের অসুখ সারাতে আসছেন শিবপ্রসাদ, ‘ফ্যামিলিওয়ালা’য় উঠে আসবে জীবন...

চলতি বছর ২০ মে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে প্রযোজনা সংস্থার তরফ থেকে ‘ফ্যামিলিওয়ালা’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছিল। তখনই জানানো হয়েছিল যে, এক অত্যন্ত সাধারণ মানুষের নানাবিধ অভিব্যক্তি ও জীবনের টানাপোড়েন নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি। সম্প্রতি মুক্তি পাওয়া ১ মিনিট ২ সেকেন্ডের টিজারে ছবির গল্পের আভাস আরও স্পষ্ট হয়েছে। আধুনিক কর্মব্যস্ত জীবনে আবালবৃদ্ধবনিতাকে গ্রাস করছে এক গভীর অসুখ—‘একাকীত্ব’। সেই একাকীত্বের অন্ধকারে আলোর দিশা দেখাতে আসছে ‘ফ্যামিলিওয়ালা’। ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখা যাবে ‘রাজ বন্দ্যোপাধ্যায়’ নামের এক সাধারণ মানুষের চরিত্রে। রাজ এমন একটি সংস্থায় কাজ করে, যাদের মূল কাজ হলো সমাজের নিঃসঙ্গ মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে সময় কাটানো। কিন্তু অন্যদের জীবনে খুশি ও সঙ্গ দিতে গিয়ে রাজের নিজের ব্যক্তিগত জীবনে কতটা একাকীত্ব নেমে আসে, সেই মানবিক টানাপোড়েন ও সম্পর্কের নতুন সমীকরণই ফুটে উঠবে পর্দায়।

২৭ নভে ২০২৬, ০৭:৫৩ পিএম · 2 মিনিট
Jeet Gannguli: মাতৃহারা সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, ৭৫ বছর বয়সে প্রয়াত মা মীনা
বিনোদন

Jeet Gannguli: মাতৃহারা সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, ৭৫ বছর বয়সে প্রয়াত মা মীনা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পিতৃবিয়োগের পর এবার মাকে হারালেন খ্যাতনামা সংগীত পরিচালক ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার অর্থাৎ ২৭ নভেম্বর, সকালে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা মীনা গঙ্গোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউড ও বলিউডের সংগীত মহলে।

২৭ নভে ২০২৬, ০৭:২৬ পিএম · 1 মিনিট
Papia Adhikari: পৌরাণিক দেবীর পর এবার ইতিহাসের পাতায় পাপিয়া অধিকারী! শ্যামাপ্রসাদের মায়ের ভূমিকায় বড়পর্দায় নতুন অবতার
বিনোদন

Papia Adhikari: পৌরাণিক দেবীর পর এবার ইতিহাসের পাতায় পাপিয়া অধিকারী! শ্যামাপ্রসাদে...

সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিনোদন মহল—সর্বত্র এখন নতুন চমকের হাতছানি। পৌরাণিক কাহিনিতে দেবী দুর্গার বিভিন্ন রূপে দর্শকদের মন জয় করার পর, এবার সম্পূর্ণ ভিন্ন এক ঐতিহাসিক চরিত্রে বড়পর্দায় ফিরছেন টলিপাড়ার বর্ষীয়ান অভিনেত্রী তথা টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী অবলম্বনে নির্মিত আসন্ন হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য গ্রেট মুখার্জি’ (বা ‘দ্য গ্রেট মুখার্জি প্যাট্রিয়ট’)-তে শ্যামাপ্রসাদের মা যোগমায়া দেবীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি।

২৭ নভে ২০২৬, ০৫:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.