JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ০৩:৩৭ পিএম
Breaking
Bank Holiday in December 2026: বছরের শেষে বড় ধাক্কা! ডিসেম্বরে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ, ব... Retinitis Pigmentosa: এক ইঞ্জেকশনেই ফিরতে পারে দৃষ্টিশক্তি! অন্ধত্বের বিরুদ্ধে বড় সাফল্যে... ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর সংসদে হাজিরা বাধ্যতামূলক, দলের সাংসদদের কড়া নির্দেশ কংগ্রেসের Quebec Bill 21: পাগড়ি, ক্রস, হিজাব, পরে সরকারি চাকরি নয়! কুইবেকের বিতর্কিত ধর্মীয় প্রতী... ভোট চুরির পর এবার আসন চুরি? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্রকে তুলোধোনা সৌরভের! IIT Kharagpur Platinum Jubilee: ৭৫ বছরের ঐতিহ্যে মোদীর বিশেষ উপহার! মাত্র এক সপ্তাহেই শুরু... সৈয়দ মোদিতে ভারতের জোড়া শিরোপার হাতছানি! ফাইনালে তৃষা-গায়ত্রী জুটি ও ১৭ বছরের তানভি LPG Gas: এলপিজি সিলিন্ডার নিয়ে বড় সিদ্ধান্ত! ৯০ দিনের সময়সীমা পেরোলেই কি বন্ধ হবে গ্যাস সর... Bank Holiday in December 2026: বছরের শেষে বড় ধাক্কা! ডিসেম্বরে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ, ব... Retinitis Pigmentosa: এক ইঞ্জেকশনেই ফিরতে পারে দৃষ্টিশক্তি! অন্ধত্বের বিরুদ্ধে বড় সাফল্যে... ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর সংসদে হাজিরা বাধ্যতামূলক, দলের সাংসদদের কড়া নির্দেশ কংগ্রেসের Quebec Bill 21: পাগড়ি, ক্রস, হিজাব, পরে সরকারি চাকরি নয়! কুইবেকের বিতর্কিত ধর্মীয় প্রতী... ভোট চুরির পর এবার আসন চুরি? ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্রকে তুলোধোনা সৌরভের! IIT Kharagpur Platinum Jubilee: ৭৫ বছরের ঐতিহ্যে মোদীর বিশেষ উপহার! মাত্র এক সপ্তাহেই শুরু... সৈয়দ মোদিতে ভারতের জোড়া শিরোপার হাতছানি! ফাইনালে তৃষা-গায়ত্রী জুটি ও ১৭ বছরের তানভি LPG Gas: এলপিজি সিলিন্ডার নিয়ে বড় সিদ্ধান্ত! ৯০ দিনের সময়সীমা পেরোলেই কি বন্ধ হবে গ্যাস সর...

Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশের! কী করবে নয়াদিল্লি?

Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশের! কী করবে নয়াদিল্লি?
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে এ বার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিল ঢাকা। ভারত যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ না করে, তা হলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কাছে যাওয়ার কথা ভাবছে বাংলাদেশ। এমনই জানিয়েছেন সে দেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ফলে হাসিনাকে ঘিরে ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপড়েন নতুন মাত্রা পেল।

ছয় দিনের পাকিস্তান সফরে গিয়ে ইসলামাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন হাফিজ উদ্দিন। তাঁর বক্তব্য, ভারত যদি হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দেয়, তা হলে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হবে ঢাকা। পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন, হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে সরাসরি জেলে যেতে হবে। অর্থাৎ, প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ক্ষেত্রে কোনও রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত নেই।

২০২৪ সালের অগস্টে ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার পর থেকে তিনি ভারতেই রয়েছেন। ২০২৪ সালের আন্দোলন দমনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে। যদিও হাসিনা অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

সম্প্রতি ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন হাসিনা। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছেন, ওই দিন দেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে বাংলাদেশের সংসদের স্পিকার এই ঘোষণাকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর দাবি, কর্মী-সমর্থকদের মনোবল ধরে রাখতেই এমন কথা বলছেন হাসিনা। আগামী ১০ বছরেও তাঁর দেশে ফেরার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

অন্য দিকে, হাসিনার প্রত্যর্পণের আবেদন নিয়ে ভারতের অবস্থান এখনও স্পষ্ট নয়। ২৫ নভেম্বর বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের আবেদন প্রতিষ্ঠিত নিয়ম ও প্রক্রিয়া মেনেই খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে এবং প্রয়োজনীয় ভ্রমণ নথি থাকলে, সেটি প্রত্যর্পণের আবেদন থেকে আলাদা বিষয়।

হাসিনাকে ফেরানো নিয়ে ঢাকার চাপ বাড়লেও আইসিজেতে যাওয়ার হুঁশিয়ারি মানেই যে ভারতকে তাঁকে ফেরত দিতে বাধ্য করা যাবে, এমন নয়। আন্তর্জাতিক বিচার আদালতে কোনও মামলার শুনানির জন্য সংশ্লিষ্ট দেশের সম্মতি-সহ উপযুক্ত আইনি ভিত্তি প্রয়োজন। ফলে শেষ পর্যন্ত এই বিতর্কের নিষ্পত্তি কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার উপরেই নির্ভর করছে।

6 Views 0 Likes 0 Comments

Related News

Quebec Bill 21: পাগড়ি, ক্রস, হিজাব, পরে সরকারি চাকরি নয়! কুইবেকের বিতর্কিত ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞায় সিলমোহর কানাডার সুপ্রিম কোর্টের
বিদেশ

Quebec Bill 21: পাগড়ি, ক্রস, হিজাব, পরে সরকারি চাকরি নয়! কুইবেকের বিতর্কিত ধর্মী...

কানাডার কুইবেক প্রদেশের সরকারি কর্মীদের কর্মক্ষেত্রে ধর্মীয় প্রতীক পরার ওপর জারি করা বিতর্কিত নিষেধাজ্ঞার মূল অংশ বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। গত শুক্রবার অর্থাৎ ২৭ নভেম্বর দেওয়া এক ঐতিহাসিক রায়ে ২০১৯ সালে পাস হওয়া প্রদেশটির ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত আইন বা ‘বিল ২১’ (Bill 21)-এর অধিকাংশ ধারাকে সাংবিধানিকভাবে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এই রায়ের ফলে কুইবেকের সরকারি স্কুলের শিক্ষক, পুলিশ সদস্য, বিচারক, সরকারি আইনজীবী এবং নির্দিষ্ট কিছু ক্ষমতাপ্রাপ্ত সরকারি কর্মচারী কর্মরত অবস্থায় হিজাব, পাগড়ি, কিপ্পা বা ক্রসের মতো দৃশ্যমান কোনো ধর্মীয় প্রতীক পরতে পারবেন না। তবে আদালত আইনটির একটি বিশেষ অংশ বাতিল করে জানিয়েছে, কুইবেক আইনসভার (ন্যাশনাল অ্যাসেম্বলি) নির্বাচিত সদস্যরা ধর্মীয় কারণে মুখ ঢেকে রাখার বা প্রতীক পরার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

২৯ নভে ২০২৬, ০২:৪৪ পিএম · 3 মিনিট
France Grocery Prices: বিদেশে বাজার করা কি সত্যিই এত ব্যয়বহুল? ফ্রান্সের সুপারমার্কেটের বিল দেখালেন ভারতীয় তরুণী
বিদেশ

France Grocery Prices: বিদেশে বাজার করা কি সত্যিই এত ব্যয়বহুল? ফ্রান্সের সুপারমার...

বিদেশের মাটিতে জীবনযাত্রার মান উন্নত হলেও, দৈনন্দিন বাজারদর যে কতটা চড়া হতে পারে, তার এক বাস্তব চিত্র সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন ফ্রান্সে বসবাসকারী এক ভারতীয় তরুণী। ইনস্টাগ্রামে দেওয়া মেহতা (@diyamehhta) নামের ওই তরুণীর শেয়ার করা একটি ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি দেখিয়েছেন, ফ্রান্সের একটি সাধারণ সুপারমার্কেট থেকে মাত্র ছয়টি নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেই তাঁর পকেট থেকে খসেছে প্রায় ১৪ ইউরো, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১,৪২১ টাকা।

২৯ নভে ২০২৬, ১২:১৫ পিএম · 2 মিনিট
Strait of Hormuz: হরমুজ প্রণালীর কাছে মাইনে ধাক্কা! তেলের ট্যাঙ্কারে আগুন
বিদেশ

Strait of Hormuz: হরমুজ প্রণালীর কাছে মাইনে ধাক্কা! তেলের ট্যাঙ্কারে আগুন

নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার আরও বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ল আন্তর্জাতিক তেল পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে। হরমুজ প্রণালীর পূর্ব দিকে নৌ-মাইনে ধাক্কা খেয়ে আগুন ধরে গেল একটি তেলের ট্যাঙ্কারে। শনিবার রাতের ...

২৯ নভে ২০২৬, ১২:১০ পিএম · 3 মিনিট
Sheikh Hasina: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা!
বিদেশ

Sheikh Hasina: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা!

নিউজ ডেস্ক: বাংলাদেশে ফেরার দিনক্ষণ আগেই ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর, বিজয় দিবসেই দেশে ফিরতে চান তিনি। এবার সেই প্রত্যাবর্তনের সম্ভাব্য পথ হিসেবে উঠে আসছে স্থলসীমান্ত। পশ্চিমবঙ্গ ও ত...

২৯ নভে ২০২৬, ১২:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.