নিউজ ডেস্ক: আবারও সরকারের বিরুদ্ধে সুর চাড়ালো সিজেপি। ভোট চুরির অভিযোগের পর এবার আসন চুরির পথে সরকার! ডিলিমিটেশন বিলের বিরোধিতা করে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ককরোচ জনতা পার্টির আহ্বায়ক সৌরভ দাস। তাঁর অভিযোগ, ভোট চুরির পর এবার আসন চুরির মাধ্যমে রাজনৈতিক সমীকরণ বদলের চেষ্টা করছে সরকার। রবিবার দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেন সৌরভ দাস।
https://x.com/PTI_News/status/2126944273627267273?a=VyDU9RwwN9g0hQfXegE&s=08




