JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ০২:৩৮ পিএম
Breaking
IIT Kharagpur Platinum Jubilee: ৭৫ বছরের ঐতিহ্যে মোদীর বিশেষ উপহার! মাত্র এক সপ্তাহেই শুরু... সৈয়দ মোদিতে ভারতের জোড়া শিরোপার হাতছানি! ফাইনালে তৃষা-গায়ত্রী জুটি ও ১৭ বছরের তানভি LPG Gas: এলপিজি সিলিন্ডার নিয়ে বড় সিদ্ধান্ত! ৯০ দিনের সময়সীমা পেরোলেই কি বন্ধ হবে গ্যাস সর... Sunil Gavaskar: আকাশ দীপের বদলি নির্বাচন নিয়ে গম্ভীরের সিদ্ধান্তে আর কি বললেন সানি? Sonia Gandhi: সোনিয়া গান্ধীর ভারতপ্রেমের গল্পে খাবারের বিশেষ ভূমিকা টেন্ডার সংক্রান্ত তছরুপের অভিযোগ, জেলের মধ্যেই ইন্দ্রনীল সেনকে জেরা কলকাতা পুলিশের Osteoarthritis: বাতের চিকিৎসায় নতুন আশার আলো বিজ্ঞানীদের গবেষণায় D Gukesh: গুকেশ-সিন্দারভের লড়াইয়ে এখনও অধরা জয়ের স্বাদ, অপেক্ষা কি বড় চালের? IIT Kharagpur Platinum Jubilee: ৭৫ বছরের ঐতিহ্যে মোদীর বিশেষ উপহার! মাত্র এক সপ্তাহেই শুরু... সৈয়দ মোদিতে ভারতের জোড়া শিরোপার হাতছানি! ফাইনালে তৃষা-গায়ত্রী জুটি ও ১৭ বছরের তানভি LPG Gas: এলপিজি সিলিন্ডার নিয়ে বড় সিদ্ধান্ত! ৯০ দিনের সময়সীমা পেরোলেই কি বন্ধ হবে গ্যাস সর... Sunil Gavaskar: আকাশ দীপের বদলি নির্বাচন নিয়ে গম্ভীরের সিদ্ধান্তে আর কি বললেন সানি? Sonia Gandhi: সোনিয়া গান্ধীর ভারতপ্রেমের গল্পে খাবারের বিশেষ ভূমিকা টেন্ডার সংক্রান্ত তছরুপের অভিযোগ, জেলের মধ্যেই ইন্দ্রনীল সেনকে জেরা কলকাতা পুলিশের Osteoarthritis: বাতের চিকিৎসায় নতুন আশার আলো বিজ্ঞানীদের গবেষণায় D Gukesh: গুকেশ-সিন্দারভের লড়াইয়ে এখনও অধরা জয়ের স্বাদ, অপেক্ষা কি বড় চালের?

Sonia Gandhi: সোনিয়া গান্ধীর ভারতপ্রেমের গল্পে খাবারের বিশেষ ভূমিকা

Sonia Gandhi: সোনিয়া গান্ধীর ভারতপ্রেমের গল্পে খাবারের বিশেষ ভূমিকা
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: বিদেশের মাটি থেকে ভারতে আসা। নতুন দেশ, নতুন সংস্কৃতি, নতুন ভাষা। সেই সঙ্গে সম্পূর্ণ অপরিচিত খাবারের জগতের সঙ্গে পরিচয়। ধীরে ধীরে সেই খাবারের স্বাদই হয়ে উঠল নতুন দেশের সঙ্গে আত্মিক যোগাযোগের অন্যতম মাধ্যম। নিজের আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’-এ এমনই এক ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। রাজনীতির বাইরেও যে তাঁর জীবনে খাবার এবং রান্নার বিশেষ জায়গা রয়েছে, বইয়ের বিভিন্ন অংশে তারই পরিচয় পাওয়া যায়।

ইতালির একটি ছোট্ট গ্রাম থেকে ভারতের রাজনৈতিক জীবনের কেন্দ্রবিন্দুতে পৌঁছনোর দীর্ঘ যাত্রায় খাবার যেন সোনিয়ার কাছে হয়ে উঠেছিল সংস্কৃতি বোঝার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইতালীয় খাবারের প্রতি তাঁর বিশেষ দুর্বলতা ছিল। বিশেষ করে ইতালির বিভিন্ন অঞ্চলের নিজস্ব রান্না, খাবারের উপাদানের সতেজতা এবং রান্নার স্বতন্ত্র পদ্ধতি তাঁকে আকৃষ্ট করত। পাস্তা কিংবা পিৎজার বাইরেও ইতালির যে সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি রয়েছে, তার প্রতি তাঁর আগ্রহের কথা আত্মজীবনীতে উঠে এসেছে।

তবে ভারতে আসার পর ধীরে ধীরে বদলাতে থাকে তাঁর খাবারের অভ্যাস। ভারতীয় রান্নার বৈচিত্র্য, মশলার ব্যবহার এবং আঞ্চলিক খাবারের স্বতন্ত্র স্বাদ তাঁকে নতুন করে আকৃষ্ট করে। প্রথম দিকে অপরিচিত মশলা ও রান্নার ধরন বুঝে নিতে সময় লাগলেও পরবর্তী সময়ে ভারতীয় খাবারের সঙ্গে গড়ে ওঠে তাঁর গভীর পরিচয়।

আত্মজীবনীতে কাশ্মীরি মিঠে চাল রান্না শেখার অভিজ্ঞতার কথাও রয়েছে। শুধু খাবার চেখে দেখাই নয়, ভারতীয় রান্নার পদ্ধতি বুঝে নেওয়া এবং নিজে রান্না করার আগ্রহও তৈরি হয়েছিল তাঁর। দেশের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক পদ চেখে দেখার মধ্য দিয়ে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে তাঁর পরিচয় আরও গভীর হয়েছে।

সোনিয়ার এই খাদ্যযাত্রা আসলে এক বিদেশিনীর ভারতীয় হয়ে ওঠার ব্যক্তিগত অভিজ্ঞতারই প্রতিফলন। ইতালীয় রান্নার প্রতি পুরনো ভালোবাসা বজায় রেখেও কী ভাবে ভারতীয় খাবারের স্বাদ তাঁর জীবনের অংশ হয়ে উঠেছিল, আত্মজীবনীর প্রথম ভাগে তারই বিবরণ রয়েছে।

রাজনৈতিক জীবনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এই বইয়ের ব্যক্তিগত অংশে উঠে এসেছে অন্য এক সোনিয়ার ছবি। যেখানে রাজনীতি, ক্ষমতা কিংবা দলীয় দায়িত্বের পরিবর্তে জায়গা পেয়েছে পরিবার, সংস্কৃতি, স্মৃতি এবং খাবারের প্রতি ভালোবাসা। খাবারের স্বাদ যে কখনও কখনও একটি নতুন দেশের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক গড়ে তুলতে পারে, সোনিয়ার অভিজ্ঞতা তারই উদাহরণ।

2 Views 0 Likes 0 Comments

Related News

LPG Gas: এলপিজি সিলিন্ডার নিয়ে বড় সিদ্ধান্ত! ৯০ দিনের সময়সীমা পেরোলেই কি বন্ধ হবে গ্যাস সরবরাহ?
দেশ

LPG Gas: এলপিজি সিলিন্ডার নিয়ে বড় সিদ্ধান্ত! ৯০ দিনের সময়সীমা পেরোলেই কি বন্ধ হবে...

সম্প্রতি কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলির থেকে আনুষ্ঠানিক বার্তা পাওয়ার ৯০ দিনের মধ্যে যোগ্য গ্রাহকদের নতুন পিএনজি সংযোগের জন্য আবেদন করতে হবে। নির্ধারিত এই সময়সীমার মধ্যে আবেদন না করলে পরবর্তীতে তাঁদের এলপিজি সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে।

২৯ নভে ২০২৬, ০২:১৫ পিএম · 2 মিনিট
Delimitation: শুধু আসন বাড়ানো নয়, বদলে যাবে ভোটের খেলাও! ডিলিমিটেশনে কার লাভ, কার ক্ষতি?
দেশ

Delimitation: শুধু আসন বাড়ানো নয়, বদলে যাবে ভোটের খেলাও! ডিলিমিটেশনে কার লাভ, কার...

নয়াদিল্লি: কোনও রাজ্যে কতগুলি লোকসভা আসন থাকবে, কোন এলাকার ভোটার কোন কেন্দ্রে ভোট দেবেন, কোথায় সংরক্ষিত আসন থাকবে—এই সবকিছুর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন। সাধারণভাবে জনসংখ্যার পরিবর্তনের সঙ্গ...

২৯ নভে ২০২৬, ০২:০১ পিএম · 4 মিনিট
Fairness Cream: ফর্সা হওয়ার ক্রিমে বিষাক্ত পারদ! কিশোরীর কিডনি বিকল হওয়ার আশঙ্কা
দেশ

Fairness Cream: ফর্সা হওয়ার ক্রিমে বিষাক্ত পারদ! কিশোরীর কিডনি বিকল হওয়ার আশঙ্কা

নয়াদিল্লি: ফর্সা হওয়ার আকাঙ্ক্ষা। সেই চাহিদাকে পুঁজি করেই বাজারে ছড়িয়ে পড়েছে নানা ধরনের ত্বক ফর্সা করার ক্রিম। সমাজমাধ্যমে বিজ্ঞাপন, দ্রুত ফলের প্রতিশ্রুতি এবং অনলাইন বিপণির হাত ধরে বাড়ছে এই পণ্যের ব্যবহার। কিন্তু সৌন...

২৯ নভে ২০২৬, ০১:১৮ পিএম · 3 মিনিট
Amarnath Yatra: অমরনাথের তীর্থপথ চওড়া করার নামে হিমালয়ের পরিবেশ ধ্বংসের অভিযোগ, বিতর্কে BRO
দেশ

Amarnath Yatra: অমরনাথের তীর্থপথ চওড়া করার নামে হিমালয়ের পরিবেশ ধ্বংসের অভিযোগ, ব...

নিউজ ডেস্ক: বরফে ঢাকা পাহাড়, স্বচ্ছ নীল জল আর চারপাশে বিস্তীর্ণ প্রাকৃতিক সৌন্দর্য। জম্মু-কাশ্মীরের শেষনাগ হ্রদ হিমালয়ের অন্যতম মনোরম জলাশয়। অমরনাথ যাত্রাপথের এই গুরুত্বপূর্ণ এলাকায় এ বার ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু হ...

২৯ নভে ২০২৬, ০১:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.