JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ১২:১৩ পিএম
Breaking
Strait of Hormuz: হরমুজ প্রণালীর কাছে মাইনে ধাক্কা! তেলের ট্যাঙ্কারে আগুন Sheikh Hasina: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! Mahua Moitra: মামলা হতেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মহুয়া, নাম করেই দিলেন হুঁশিয়ারি! Mecheda Accident: দিঘা যাওয়ার আনন্দযাত্রা মুহূর্তে পরিণত হলো মৃত্যুমিছিলে! নিয়ন্ত্রণ হারিয়... Kunal Ghosh: প্রকাশিত হল কুণাল ঘোষের নতুন রাজনৈতিক থ্রিলার উপন্যাস ‘চিটফান্ড’ Viral Video: প্যারাগ্লাইডিংয়ের মাঝেই উদ্‌যাপন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন Mamata Banerjee: ডিলিমিটেশন বিল ঘিরে মোদীকে পাল্টা তোপ মমতার! চোরবাগানকাণ্ডে তদন্তে গতি বাড়াল SIT, এবার ডাক পড়ল কাদের? Strait of Hormuz: হরমুজ প্রণালীর কাছে মাইনে ধাক্কা! তেলের ট্যাঙ্কারে আগুন Sheikh Hasina: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! Mahua Moitra: মামলা হতেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মহুয়া, নাম করেই দিলেন হুঁশিয়ারি! Mecheda Accident: দিঘা যাওয়ার আনন্দযাত্রা মুহূর্তে পরিণত হলো মৃত্যুমিছিলে! নিয়ন্ত্রণ হারিয়... Kunal Ghosh: প্রকাশিত হল কুণাল ঘোষের নতুন রাজনৈতিক থ্রিলার উপন্যাস ‘চিটফান্ড’ Viral Video: প্যারাগ্লাইডিংয়ের মাঝেই উদ্‌যাপন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন Mamata Banerjee: ডিলিমিটেশন বিল ঘিরে মোদীকে পাল্টা তোপ মমতার! চোরবাগানকাণ্ডে তদন্তে গতি বাড়াল SIT, এবার ডাক পড়ল কাদের?

Sheikh Hasina: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা!

Sheikh Hasina: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা!
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: বাংলাদেশে ফেরার দিনক্ষণ আগেই ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর, বিজয় দিবসেই দেশে ফিরতে চান তিনি। এবার সেই প্রত্যাবর্তনের সম্ভাব্য পথ হিসেবে উঠে আসছে স্থলসীমান্ত। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার একাধিক সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখেছেন আওয়ামি লিগের নেতা-কর্মীরা। তাঁদের নজরে রয়েছে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল-বনগাঁ সীমান্ত। ফলে হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন করে কূটনৈতিক ও রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্কে।

২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হয়েছে। তাঁকে প্রত্যর্পণের দাবিতে দীর্ঘদিন ধরেই ভারতের উপর চাপ তৈরি করছে ঢাকার বর্তমান সরকার। এই পরিস্থিতিতে হাসিনার দেশে ফেরার ঘোষণা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন করে অস্বস্তি তৈরি করেছে।

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাব্য পথ খতিয়ে দেখতে আওয়ামি লিগের নেতা ও সমর্থকেরা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার কয়েকটি সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখেছেন। সম্ভাব্য বিকল্পগুলির মধ্যে রয়েছে পেট্রাপোল-বনগাঁ সীমান্ত। দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলের ওপারেই বাংলাদেশের বেনাপোল। দুই দেশের মধ্যে বাণিজ্য ও যাত্রী চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এটি।

পাসপোর্ট বাতিল, তাই স্থলপথের ভাবনা

হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা তাঁর বৈধ ভ্রমণ নথি। ২০২৪ সালের ২২ অগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি বাতিল করা হয় জাতীয় পরিচয়পত্রও। ফলে বৈধ পাসপোর্ট ছাড়া বিমানে চড়ে বাংলাদেশে ফেরার সুযোগ কার্যত নেই। সেই কারণেই স্থলসীমান্ত দিয়ে দেশে প্রবেশের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইনজীবী সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে বাংলাদেশের হাইকমিশনের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন জানিয়েছিলেন হাসিনার আইনজীবীরা। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের কাছে দিল্লিতে বিমান পাঠানোর আর্জিও জানিয়েছিলেন তিনি।

কিন্তু ঢাকার অবস্থান যথেষ্ট কঠোর। বাংলাদেশের তরফে জানানো হয়েছে, হাসিনাকে দেশে ফেরানো হলে তা হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যেই করতে হবে। অন্য দিকে, হাসিনা জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে প্রস্তুত। তাঁর মতে, প্রত্যর্পণের প্রয়োজন নেই।

বিজয় দিবসেই প্রত্যাবর্তনের ঘোষণা

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনেই পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সেনা এবং মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছিল। বাংলাদেশের ইতিহাসে দিনটির বিশেষ রাজনৈতিক ও আবেগঘন গুরুত্ব রয়েছে। সেই দিনকেই দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন হাসিনা।

তবে তাঁর প্রত্যাবর্তনের ঘোষণা ঘিরে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনাও বেড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে আওয়ামি লিগের সমর্থকদের সঙ্গে শাসক বিএনপির কর্মীদের সংঘর্ষের খবর সামনে এসেছে। হাসিনার উপস্থিতি নিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্কেও নতুন করে টানাপড়েনের আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতের কাছে বিষয়টি যথেষ্ট স্পর্শকাতর। একদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা, অন্য দিকে হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার চাপ। ভারত ইতিমধ্যেই জানিয়েছে, প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হবে। ফলে ১৬ ডিসেম্বর হাসিনা সত্যিই বাংলাদেশে ফেরেন কি না, তা নিয়ে এখন দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নজরদারি তুঙ্গে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Strait of Hormuz: হরমুজ প্রণালীর কাছে মাইনে ধাক্কা! তেলের ট্যাঙ্কারে আগুন
বিদেশ

Strait of Hormuz: হরমুজ প্রণালীর কাছে মাইনে ধাক্কা! তেলের ট্যাঙ্কারে আগুন

নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার আরও বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ল আন্তর্জাতিক তেল পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে। হরমুজ প্রণালীর পূর্ব দিকে নৌ-মাইনে ধাক্কা খেয়ে আগুন ধরে গেল একটি তেলের ট্যাঙ্কারে। শনিবার রাতের ...

২৯ নভে ২০২৬, ১২:১০ পিএম · 3 মিনিট
Earthquake: রানওয়ে ছোঁয়ার আগেই বিমানকে আকাশে ফেরালেন নিয়ন্ত্রক, কেঁপে উঠল লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর
বিদেশ

Earthquake: রানওয়ে ছোঁয়ার আগেই বিমানকে আকাশে ফেরালেন নিয়ন্ত্রক, কেঁপে উঠল লস অ্যাঞ...

নিউজ ডেস্ক: রানওয়ে ছোঁয়ার অপেক্ষা মাত্র কয়েক মুহূর্তের। অবতরণের জন্য দ্রুত নীচে নামছে যাত্রীবাহী বিমান। ঠিক সেই সময় কেঁপে উঠল মাটি। বিপদের আশঙ্কা বুঝে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে এল জরুরি নির্দেশ—‘গো অ্যারাউন্ড, বড় ভূমিক...

২৯ নভে ২০২৬, ১১:০২ এএম · 2 মিনিট
Bangladesh: হাসিনার প্রত্যাবর্তনের আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! ট্রেনে আগুন, একের পর এক বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণে আতঙ্ক
বিদেশ

Bangladesh: হাসিনার প্রত্যাবর্তনের আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ! ট্রেনে আগুন, একের পর এ...

নিউজ ডেস্ক: শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জল্পনার মধ্যেই নতুন করে অশান্তির আগুন ছড়াল পদ্মাপারের একাধিক জেলায়। আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্...

২৯ নভে ২০২৬, ১০:২০ এএম · 2 মিনিট
Afghan Women: পরিচয়হীনতার অন্ধকারে আফগান নারী: আধুনিক সভ্যতার বুকে এক মধ্যযুগীয় ক্ষত
বিদেশ

Afghan Women: পরিচয়হীনতার অন্ধকারে আফগান নারী: আধুনিক সভ্যতার বুকে এক মধ্যযুগীয়...

মানবসভ্যতা যখন জ্ঞান-বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ গবেষণায় নিত্যনতুন দিগন্ত উন্মোচন করছে, ঠিক সেই সময়ে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে নেমে এসেছে মধ্যযুগীয় বর্বরতার ঘোর অন্ধকার। সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে তালেবান কর্তৃপক্ষ সরকারি নথিপত্র, হাসপাতালের রেকর্ড এবং চিকিৎসকের ব্যবস্থাপত্রে নারীদের প্রকৃত নাম লেখা নিষিদ্ধ ঘোষণা করেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের এক প্রতিবেদনে উঠে এসেছে, নারীদের নামের পরিবর্তে সাধারণভাবে ‘বিবি’ লেখার নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে ‘ছাগল’ বা ‘গরু’র মতো চরম অবমাননাকর শব্দ ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। রাষ্ট্রীয়ভাবে নারীর নাম মুছে ফেলার এই প্রক্রিয়া কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি নারীর মানবিক অস্তিত্বকে অস্বীকার করার এক চরম নিদর্শন।

২৯ নভে ২০২৬, ০৯:৫৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.