JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ১১:২২ এএম
Breaking
Mamata Banerjee: ডিলিমিটেশন বিল ঘিরে মোদীকে পাল্টা তোপ মমতার! চোরবাগানকাণ্ডে তদন্তে গতি বাড়াল SIT, এবার ডাক পড়ল কাদের? Road Accident: রামগড়ের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, মৃত... মদ্যপানে দেশের তলানিতে বাংলা! বছরে মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা Shamik Bhattacharya: 'বিধায়কদের ঘিরে তোলাবাজি'র অভিযোগ! ফের কড়া শমীক ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধী শিবিরে তৎপরতা, চেন্নাই যাচ্ছেন মমতা-রাহুলরা! Earthquake: রানওয়ে ছোঁয়ার আগেই বিমানকে আকাশে ফেরালেন নিয়ন্ত্রক, কেঁপে উঠল লস অ্যাঞ্জেলেস ব... Mallikarjun Kharge: স্ট্যালিন-পওয়ারের সঙ্গে বৈঠকে খাড়্গে, অবস্থান বদলের চেষ্টা কংগ্রেসের Mamata Banerjee: ডিলিমিটেশন বিল ঘিরে মোদীকে পাল্টা তোপ মমতার! চোরবাগানকাণ্ডে তদন্তে গতি বাড়াল SIT, এবার ডাক পড়ল কাদের? Road Accident: রামগড়ের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, মৃত... মদ্যপানে দেশের তলানিতে বাংলা! বছরে মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা Shamik Bhattacharya: 'বিধায়কদের ঘিরে তোলাবাজি'র অভিযোগ! ফের কড়া শমীক ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধী শিবিরে তৎপরতা, চেন্নাই যাচ্ছেন মমতা-রাহুলরা! Earthquake: রানওয়ে ছোঁয়ার আগেই বিমানকে আকাশে ফেরালেন নিয়ন্ত্রক, কেঁপে উঠল লস অ্যাঞ্জেলেস ব... Mallikarjun Kharge: স্ট্যালিন-পওয়ারের সঙ্গে বৈঠকে খাড়্গে, অবস্থান বদলের চেষ্টা কংগ্রেসের

চোরবাগানকাণ্ডে তদন্তে গতি বাড়াল SIT, এবার ডাক পড়ল কাদের?

চোরবাগানকাণ্ডে তদন্তে গতি বাড়াল SIT, এবার ডাক পড়ল কাদের?
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: চোরবাগানকাণ্ডে নয়া মোড়! এবার চোরবাগান পদপিষ্টের ঘটনার দিন উপস্থিত প্রত্যক্ষদর্শী ও মৃতদের পরিবারের সদস্যদের মুখোমুখি হলেন SIT। ঠিক কী ঘটেছিল পুজো মণ্ডপে? কাদের গাফিলতি ছিল? শনিবার SIT-এর তরফে মৃতদের পরিবার ও ঘটনাস্থলের থাকা প্রত্যক্ষদর্শীদের রাইটার্স বিল্ডিংয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন SIT-এর সদস্যরা।

প্রথম সপ্তমীর রাতে চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে 19 জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে। এরপর ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করে রাজ্য সরকার। দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা এই তদন্তের মূল লক্ষ্য।কীভাবে মুহূর্তের মধ্যে উৎসবের পরিবেশ পরিণত হয়েছিল মৃত্যুমিছিলে? কেন মণ্ডপে হুড়োহুড়ি শুরু হয়েছিল? মাইকে প্যান্ডেল ভেঙে পড়ার ঘোষণা ঘিরে যে আতঙ্ক ছড়িয়েছিল, তার নেপথ্যে কী ছিল? এই সমস্ত বিষয়ই তদন্তের আওতায় রয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বাধীন SIT প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিজ্ঞতাও খতিয়ে দেখছে। 

এর আগে ঘটনার দিন ডিউটিতে ছিলেন এমন ১২ জন পুলিশকর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছিল লালবাজারে। এমনকি চোরবাগানের মণ্ডপে ও আশপাশে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে নজর রেখেছে পুলিশ। একাধিক ব্যক্তির বয়ান নেওয়া হয়েছে। এছাড়াও চোরবাগান পুজোমণ্ডপ ও থিম শিল্পী সুশান্ত শিবাণী পালকেও তলব করেছিল লালবাজারের। তদন্তে নেমে একের পর এক বিষয় খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।

2 Views 0 Likes 0 Comments

Related News

Mamata Banerjee: ডিলিমিটেশন বিল ঘিরে মোদীকে পাল্টা তোপ মমতার!
মহানগর

Mamata Banerjee: ডিলিমিটেশন বিল ঘিরে মোদীকে পাল্টা তোপ মমতার!

নিউজ ডেস্ক: সংসদের বিশেষ অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিলকে কেন্দ্র করে এবার সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিল...

২৯ নভে ২০২৬, ১১:১৮ এএম · 2 মিনিট
মদ্যপানে দেশের তলানিতে বাংলা! বছরে মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা
মহানগর

মদ্যপানে দেশের তলানিতে বাংলা! বছরে মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা

কলকাতা: মদ-বিয়ারের নেশায় দেশের বহু রাজ্য যখন এগিয়ে, তখন সেই তালিকায় বেশ পিছনের সারিতে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আওতাধীন একটি গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যানে উঠে এসেছে এমনই চিত্র। গ্রামবাংলায় বিদেশি মদ ও বিয়ারের...

২৯ নভে ২০২৬, ১১:০৮ এএম · 2 মিনিট
Shamik Bhattacharya: 'বিধায়কদের ঘিরে তোলাবাজি'র অভিযোগ! ফের কড়া শমীক
মহানগর

Shamik Bhattacharya: 'বিধায়কদের ঘিরে তোলাবাজি'র অভিযোগ! ফের কড়া শমীক

কলকাতা: দলীয় শৃঙ্খলা নিয়ে ফের কড়া অবস্থান নিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিধায়কদের একাংশের বিরুদ্ধে এলাকায় নিজস্ব গোষ্ঠী তৈরি, ঘনিষ্ঠদের পদ পাইয়ে দেওয়ার প্রলোভন এবং সেই সূত্রে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। ...

২৯ নভে ২০২৬, ১১:০৫ এএম · 2 মিনিট
Udaan 1000 Job Fair: সরকারি চাকরির অপেক্ষার অবসান? বিজেপি বিধায়কের ‘উড়ান’-এ ৯ হাজার আবেদন, ২ দিনেই ১৫০০ চাকরির টার্গেট!
মহানগর

Udaan 1000 Job Fair: সরকারি চাকরির অপেক্ষার অবসান? বিজেপি বিধায়কের ‘উড়ান’-এ ৯ হাজ...

নিউজ ডেস্ক: রাজ্যে বেকারত্বের সমস্যা নিয়ে যখন প্রতিনিয়ত আলোচনা চলছে, তখন সরকারি চাকরির গণ্ডির বাইরে গিয়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির উদ্যোগ নিলেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর উদ্যোগে কেষ্...

২৯ নভে ২০২৬, ১০:২৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.