JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ১১:১২ এএম
Breaking
Road Accident: রামগড়ের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, মৃত... মদ্যপানে দেশের তলানিতে বাংলা! বছরে মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা Shamik Bhattacharya: 'বিধায়কদের ঘিরে তোলাবাজি'র অভিযোগ! ফের কড়া শমীক ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধী শিবিরে তৎপরতা, চেন্নাই যাচ্ছেন মমতা-রাহুলরা! ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধী শিবিরে তৎপরতা, চেন্নাই যাচ্ছেন মমতা-রাহুলরা! Earthquake: রানওয়ে ছোঁয়ার আগেই বিমানকে আকাশে ফেরালেন নিয়ন্ত্রক, কেঁপে উঠল লস অ্যাঞ্জেলেস ব... Mallikarjun Kharge: স্ট্যালিন-পওয়ারের সঙ্গে বৈঠকে খাড়্গে, অবস্থান বদলের চেষ্টা কংগ্রেসের Sonia Gandhi: ১৯৮৩-র আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম? ৪০ বছরের পুরনো নথি খুঁজছে দিল্... Road Accident: রামগড়ের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, মৃত... মদ্যপানে দেশের তলানিতে বাংলা! বছরে মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা Shamik Bhattacharya: 'বিধায়কদের ঘিরে তোলাবাজি'র অভিযোগ! ফের কড়া শমীক ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধী শিবিরে তৎপরতা, চেন্নাই যাচ্ছেন মমতা-রাহুলরা! ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধী শিবিরে তৎপরতা, চেন্নাই যাচ্ছেন মমতা-রাহুলরা! Earthquake: রানওয়ে ছোঁয়ার আগেই বিমানকে আকাশে ফেরালেন নিয়ন্ত্রক, কেঁপে উঠল লস অ্যাঞ্জেলেস ব... Mallikarjun Kharge: স্ট্যালিন-পওয়ারের সঙ্গে বৈঠকে খাড়্গে, অবস্থান বদলের চেষ্টা কংগ্রেসের Sonia Gandhi: ১৯৮৩-র আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম? ৪০ বছরের পুরনো নথি খুঁজছে দিল্...

মদ্যপানে দেশের তলানিতে বাংলা! বছরে মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা

মদ্যপানে দেশের তলানিতে বাংলা! বছরে মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা
ছবি: সংগৃহীত

কলকাতা: মদ-বিয়ারের নেশায় দেশের বহু রাজ্য যখন এগিয়ে, তখন সেই তালিকায় বেশ পিছনের সারিতে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আওতাধীন একটি গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যানে উঠে এসেছে এমনই চিত্র। গ্রামবাংলায় বিদেশি মদ ও বিয়ারের পিছনে বছরে মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা। শহরাঞ্চলেও ছবিটা খুব একটা আলাদা নয়। কলকাতায় এই খাতে মাথাপিছু বার্ষিক ব্যয় ৫৪৮ টাকা। অথচ দেশের একাধিক রাজ্যে এই খরচ কয়েক হাজার টাকা।

পরিসংখ্যান অনুযায়ী, গ্রামাঞ্চলে বিদেশি মদ ও বিয়ারের পিছনে তেলেঙ্গানায় মাথাপিছু বার্ষিক খরচ ৩,০৬১ টাকা। সিকিমে ৩,০৪৬ টাকা এবং দিল্লিতে ২,২৯৪ টাকা। শহরাঞ্চলে সিকিমের বাসিন্দাদের খরচ ৪,২৩২ টাকা। অরুণাচল প্রদেশে ৩,৪৫৮ টাকা এবং তেলেঙ্গানায় ২,৯২৬ টাকা। সেই তুলনায় পশ্চিমবঙ্গের খরচ অনেকটাই কম।

শুধু বিদেশি মদ বা বিয়ার নয়, দেশি মদের ক্ষেত্রেও পিছিয়ে বাংলা। গ্রামাঞ্চলে এই খাতে মাথাপিছু বার্ষিক ব্যয় ২১৭ টাকা। অথচ ছত্তিশগড়ে তা ১,০৫৩ টাকা, অরুণাচল প্রদেশে ৯৮৯ টাকা এবং মণিপুরে ৯১৪ টাকা। শহরাঞ্চলে পশ্চিমবঙ্গে দেশি মদের পিছনে মাথাপিছু খরচ ১৪৫ টাকা। মণিপুরে সেই অঙ্ক ৬৯৪ টাকা, পঞ্জাবে ৬৩০ টাকা।

তাহলে কি বাঙালি নেশার জগৎ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে? পরিসংখ্যানের পরবর্তী অংশ অবশ্য অন্য ছবি তুলে ধরছে। মদে খরচ কম হলেও বিড়ি-সিগারেটের ক্ষেত্রে বাংলার অবস্থান যথেষ্ট উপরের দিকে। শহরাঞ্চলে বিড়ির পিছনে মাথাপিছু বার্ষিক ব্যয় ১৬০ টাকা। এই তালিকায় দেশের মধ্যে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ। হরিয়ানা ও হিমাচল প্রদেশের পরেই বাংলার জায়গা।

গ্রামাঞ্চলে বিড়ির পিছনে মাথাপিছু খরচ আরও বেশি, ২৮০ টাকা। রাজস্থানে এই খরচ ৪৩৮ টাকা এবং হরিয়ানায় ৪০২ টাকা। সিগারেটের ক্ষেত্রেও জাতীয় গড়ের তুলনায় এগিয়ে বাংলা। শহরে মাথাপিছু বার্ষিক খরচ ৪৮৬ টাকা, গ্রামে ১৫৯ টাকা। সেখানে দেশের গড় যথাক্রমে ২৭২ ও ১১৩ টাকা।

তবে গুটখা বা জর্দার মতো তামাকজাত নেশার ক্ষেত্রে বাংলার খরচ তুলনায় কম। গ্রামাঞ্চলে মাথাপিছু ব্যয় ১৪২ টাকা এবং শহরে ১৫০ টাকা। মধ্যপ্রদেশে এই খরচ গ্রামে ৭৯২ টাকা, শহরে ৭৩৫ টাকা।

মজার বিষয়, মদ্যপানের পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও আবগারি রাজস্ব আদায়ে কিন্তু বাংলা পিছিয়ে নেই। সিএজি-র হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে মদ থেকে আবগারি বাবদ রাজ্যের আয় হয়েছে ১৯,৫২১ কোটি টাকা। চলতি অর্থবর্ষে এই খাতে প্রায় ২৫ হাজার কোটি টাকা রাজস্ব আসার প্রত্যাশা রয়েছে। রাজ্যে প্রতিদিন গড়ে ৯০ থেকে ১০০ কোটি টাকার মদ বিক্রি হয়। 

উৎসবের মরশুমে সেই অঙ্ক বেড়ে ১২৫ কোটি টাকাতেও পৌঁছয়। অর্থাৎ, মাথাপিছু বার্ষিক খরচের পরিসংখ্যান এক ছবি দেখালেও রাজ্যের সামগ্রিক মদ বিক্রির বাজার যে যথেষ্ট বড়, রাজস্বের হিসাবেই তা স্পষ্ট।

1 Views 0 Likes 0 Comments

Related News

Shamik Bhattacharya: 'বিধায়কদের ঘিরে তোলাবাজি'র অভিযোগ! ফের কড়া শমীক
মহানগর

Shamik Bhattacharya: 'বিধায়কদের ঘিরে তোলাবাজি'র অভিযোগ! ফের কড়া শমীক

কলকাতা: দলীয় শৃঙ্খলা নিয়ে ফের কড়া অবস্থান নিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিধায়কদের একাংশের বিরুদ্ধে এলাকায় নিজস্ব গোষ্ঠী তৈরি, ঘনিষ্ঠদের পদ পাইয়ে দেওয়ার প্রলোভন এবং সেই সূত্রে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। ...

২৯ নভে ২০২৬, ১১:০৫ এএম · 2 মিনিট
Udaan 1000 Job Fair: সরকারি চাকরির অপেক্ষার অবসান? বিজেপি বিধায়কের ‘উড়ান’-এ ৯ হাজার আবেদন, ২ দিনেই ১৫০০ চাকরির টার্গেট!
মহানগর

Udaan 1000 Job Fair: সরকারি চাকরির অপেক্ষার অবসান? বিজেপি বিধায়কের ‘উড়ান’-এ ৯ হাজ...

নিউজ ডেস্ক: রাজ্যে বেকারত্বের সমস্যা নিয়ে যখন প্রতিনিয়ত আলোচনা চলছে, তখন সরকারি চাকরির গণ্ডির বাইরে গিয়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির উদ্যোগ নিলেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর উদ্যোগে কেষ্...

২৯ নভে ২০২৬, ১০:২৫ এএম · 2 মিনিট
AI দিয়ে ভুয়ো ভিডিও বানানোর অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে দায়ের স্বতঃপ্রণোদিত মামলা
মহানগর

AI দিয়ে ভুয়ো ভিডিও বানানোর অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে দায়ের স্বতঃপ্রণোদিত মামলা

কলকাতা, নিউজ ডেস্ক: জোড়াফুল প্রতীক বিতর্কে উত্তাল রাজ্য-রাজনীতি। এরই মাঝে বিস্ফোরক দাবি করে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের কালনা থানার ভিতরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জন্য ভুয়ো হলফনামা তৈরি করেছে নাকি পুলিশ।...

২৮ নভে ২০২৬, ০৭:৫৯ পিএম · 2 মিনিট
শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ
মহানগর

শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ

ফিটনেসের বার্তা ছড়িয়ে দিতে একই দিনে সাইকেলের প্যাডেলে পা রাখবে দেশের লক্ষ লক্ষ মানুষ। রবিবার, ২৯ নভেম্বর আয়োজিত হতে চলেছে ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর শততম সংস্করণ। এই বিশেষ উপলক্ষে দেশের ১০০টি জায়গায় একযোগে সাইকেল...

২৮ নভে ২০২৬, ০৭:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.