JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০৭:৩৬ পিএম
Breaking
শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ Ravichandran Ashwin: দলে জায়গা নেই সিরাজের! অশ্বিনের আশঙ্কা, ‘এভাবে চললে ভয়ংকর পরিণতি হতে... Rohit Sharma: অধিনায়কত্বের প্রস্তাবে প্রথমে পিছিয়ে গিয়েছিলেন! পরে কেন বদলালেন সিদ্ধান্ত? ন... Rohit Sharma: রোহিতের নেতৃত্ব নিয়ে সূর্যর এক লাইনের বার্তায় মুগ্ধ মুম্বই সমর্থকরা Women's Asian Champions Trophy: দীপিকার দুই গোল, মালয়েশিয়াকে ৬-২ ব্যবধানে হারিয়ে এশিয়ান... Kolkata Derby: আলবার্তোর ঘাড়ে চোট, অনিশ্চিত জিভুলিচ! ডার্বির আগে বাড়ছে দুই কোচের দুশ্চিন... Haryana: চাকরির অনিশ্চয়তায় ঋণের বোঝা, আত্মহত্যার চেষ্টা হরিয়ানার পরীক্ষার্থীর শীতে গাজরের হালুয়া ছাড়াও চেখে দেখুন চার বিশেষ ডেজার্ট, রইল সহজ রেসিপি শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ Ravichandran Ashwin: দলে জায়গা নেই সিরাজের! অশ্বিনের আশঙ্কা, ‘এভাবে চললে ভয়ংকর পরিণতি হতে... Rohit Sharma: অধিনায়কত্বের প্রস্তাবে প্রথমে পিছিয়ে গিয়েছিলেন! পরে কেন বদলালেন সিদ্ধান্ত? ন... Rohit Sharma: রোহিতের নেতৃত্ব নিয়ে সূর্যর এক লাইনের বার্তায় মুগ্ধ মুম্বই সমর্থকরা Women's Asian Champions Trophy: দীপিকার দুই গোল, মালয়েশিয়াকে ৬-২ ব্যবধানে হারিয়ে এশিয়ান... Kolkata Derby: আলবার্তোর ঘাড়ে চোট, অনিশ্চিত জিভুলিচ! ডার্বির আগে বাড়ছে দুই কোচের দুশ্চিন... Haryana: চাকরির অনিশ্চয়তায় ঋণের বোঝা, আত্মহত্যার চেষ্টা হরিয়ানার পরীক্ষার্থীর শীতে গাজরের হালুয়া ছাড়াও চেখে দেখুন চার বিশেষ ডেজার্ট, রইল সহজ রেসিপি

শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ

শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ
ছবি: সংগৃহীত

ফিটনেসের বার্তা ছড়িয়ে দিতে একই দিনে সাইকেলের প্যাডেলে পা রাখবে দেশের লক্ষ লক্ষ মানুষ। রবিবার, ২৯ নভেম্বর আয়োজিত হতে চলেছে ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর শততম সংস্করণ। এই বিশেষ উপলক্ষে দেশের ১০০টি জায়গায় একযোগে সাইকেল র্যা লির আয়োজন করা হয়েছে। বাদ যাচ্ছে না কলকাতাও। সল্টলেকের সাই নেতাজি সুভাষ ইস্টার্ন সেন্টারে সকাল থেকেই চলবে একাধিক কর্মসূচি। সাইকেল চালানোর পাশাপাশি যোগাসন, দৌড়, নাচ এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফিটনেসের বার্তা দেওয়া হবে।

কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রক, স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মূল অনুষ্ঠানটি হবে মহারাষ্ট্রের পুণের পিম্পরি-চিঞ্চওয়াড়ে। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। দেশের বিভিন্ন প্রান্তে ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন। আয়োজকদের আশা, দেশজুড়ে দেড় লক্ষেরও বেশি ‘মাই ভারত’ স্বেচ্ছাসেবক এই উদ্যোগে সামিল হবেন।

কলকাতায় সল্টলেকের সাই নেতাজি সুভাষ ইস্টার্ন সেন্টারে সকাল ৬টায় শুরু হবে অনুষ্ঠান। তবে অংশগ্রহণকারীদের সকাল ৫টার মধ্যে পৌঁছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাইকেল র্যা লির পাশাপাশি থাকবে ম্যারাথন, যোগাসন, মল্লখম্ব, জুম্বা এবং শিশুদের জন্য বিশেষ আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকছে। পাশাপাশি ক্রীড়াবিদদের সঙ্গে সরাসরি দেখা করা এবং তাঁদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন উপস্থিত মানুষজন। এবারের শততম সংস্করণের মূল ভাবনা ‘পেডলিং টুওয়ার্ডস ইন্ডিয়াজ অলিম্পিক ড্রিম’। অর্থাৎ সাইকেলের প্যাডেলে পা রেখেই ভারতের অলিম্পিক স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হবে। অলিম্পিকের তিনটি আদর্শ—উৎকর্ষ, সম্মান ও বন্ধুত্বকে সামনে রেখে এই আয়োজন। ভবিষ্যতে ভারতে অলিম্পিক আয়োজনের লক্ষ্যকে আরও শক্তিশালী করাও এর অন্যতম উদ্দেশ্য।

২০২৪ সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’ কর্মসূচি। নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা এবং সাধারণ মানুষকে সুস্থ জীবনযাপনে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ফিটনেস কা ডোজ, আধা ঘণ্টা রোজ’ বার্তাও এই কর্মসূচিতে তুলে ধরা হয়। পাশাপাশি মাদকমুক্ত ভারত গড়ার শপথ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সাইকেল চালানোর মাধ্যমে শরীর সুস্থ রাখার পাশাপাশি পরিবেশদূষণ কমানোর বার্তাও দেওয়া হচ্ছে। শত

2 Views 0 Likes 0 Comments

Related News

চার্টার্ড বিমান নয়, এয়ার ইন্ডিয়ায় দিল্লি যাওয়ার সিদ্ধান্ত মমতার! কেন এই তড়িঘড়ি সফর?
মহানগর

চার্টার্ড বিমান নয়, এয়ার ইন্ডিয়ায় দিল্লি যাওয়ার সিদ্ধান্ত মমতার! কেন এই তড়িঘড়ি স...

কলকাতা, নিউজ ডেস্ক: সংসদের বিশেষ অধিবেশন ঘিরে যখন জাতীয় রাজনীতিতে চাপানউতোর তুঙ্গে, ঠিক তখনই তড়িঘড়ি দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই...

২৮ নভে ২০২৬, ০৬:০৬ পিএম · 2 মিনিট
শুভেন্দুর সঙ্গে বৈঠকে শতাব্দী, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
মহানগর

শুভেন্দুর সঙ্গে বৈঠকে শতাব্দী, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

কলকাতা, নিউজ ডেস্ক: সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু। এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। শনিবার আলিপুরের PWD ক্যাম্পে দু’জনের মধ্যে বেশ...

২৮ নভে ২০২৬, ০৫:০৫ পিএম · 2 মিনিট
Child Marriage: বাল্যবিবাহ রুখতে শুধু পুরোহিত বা কাজি নন, নজরে বাবা-মাও!
মহানগর

Child Marriage: বাল্যবিবাহ রুখতে শুধু পুরোহিত বা কাজি নন, নজরে বাবা-মাও!

কলকাতা: বাল্যবিবাহের ঘটনায় এত দিন মূলত বিয়ে সম্পন্ন করানো পুরোহিত বা কাজির ভূমিকার উপরই বেশি গুরুত্ব দেওয়া হত। কিন্তু এবার তদন্তের পরিধি আরও বাড়ানোর নির্দেশ দিল কলকাতা পুলিশ। বাল্যবিবাহের ক্ষেত্রে পুরোহিত বা কাজির পাশাপ...

২৮ নভে ২০২৬, ০৪:৪৩ পিএম · 3 মিনিট
অনুমতি ছাড়া নির্মীয়মাণ বিল্ডিংয়ে রাজনৈতিক কার্যকলাপ! তপসিয়ার তৃণমূল ভবন সিল করল পুলিশ
মহানগর

অনুমতি ছাড়া নির্মীয়মাণ বিল্ডিংয়ে রাজনৈতিক কার্যকলাপ! তপসিয়ার তৃণমূল ভবন সিল করল...

কলকাতা, নিউজ ডেস্ক: তোপসিয়ার পুরোনো তৃণমূল কংগ্রেস ভবন সিল করল পুলিশ। ওই অফিসে আর কোনও রাজনৈতিক কার্যকলাপ চালানো যাবে না। পুলিশের নির্দেশ ,এখানে শুধু নির্মাণ কাজ চালানো যেতে পারে। নির্মীয়মাণ বাড়িতে যাতায়াত করলে দুর্ঘট...

২৮ নভে ২০২৬, ০২:২২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.