JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০৭:৫১ পিএম
Breaking
New Zealand Wildlife: প্রায় ৩০ বছর পর ঘরে ফেরা! তিনটি আহত গিরগিটি থেকে সংখ্যা বেড়ে ২১ Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর দাবি দি... Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল? Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেনা’ দেশে... Gurnoor Brar: গুরনুরকে প্রথম একাদশে দেখে অবাক প্রাক্তন জাতীয় পেসার Rohit Sharma: কারা দায়িত্ব এড়িয়েছিলেন? মুম্বইয়ের ডুবন্ত নৌকায় অধিনায়কত্বে ফিরেই বুঝিয়ে দি... শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ Ravichandran Ashwin: দলে জায়গা নেই সিরাজের! অশ্বিনের আশঙ্কা, ‘এভাবে চললে ভয়ংকর পরিণতি হতে... New Zealand Wildlife: প্রায় ৩০ বছর পর ঘরে ফেরা! তিনটি আহত গিরগিটি থেকে সংখ্যা বেড়ে ২১ Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর দাবি দি... Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল? Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেনা’ দেশে... Gurnoor Brar: গুরনুরকে প্রথম একাদশে দেখে অবাক প্রাক্তন জাতীয় পেসার Rohit Sharma: কারা দায়িত্ব এড়িয়েছিলেন? মুম্বইয়ের ডুবন্ত নৌকায় অধিনায়কত্বে ফিরেই বুঝিয়ে দি... শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ Ravichandran Ashwin: দলে জায়গা নেই সিরাজের! অশ্বিনের আশঙ্কা, ‘এভাবে চললে ভয়ংকর পরিণতি হতে...

শীতে গাজরের হালুয়া ছাড়াও চেখে দেখুন চার বিশেষ ডেজার্ট, রইল সহজ রেসিপি

শীতে গাজরের হালুয়া ছাড়াও চেখে দেখুন চার বিশেষ ডেজার্ট, রইল সহজ রেসিপি
ছবি: সংগৃহীত

শীতকাল মানেই পাতে গরম গরম গাজরের হালুয়া। দুধ, ঘি, খোয়া ক্ষীর আর শুকনো ফলে তৈরি এই মিষ্টি শীতের মরশুমে অনেকেরই প্রিয়। তবে শীতের মিষ্টিমুখ মানেই যে শুধু গাজরের হালুয়া, তা কিন্তু নয়। মরশুমি উপকরণ দিয়ে তৈরি করা যায় আরও বেশ কয়েক ধরনের সুস্বাদু ডেজার্ট। স্বাদে নতুনত্ব আনতে এবার বাড়িতেই বানিয়ে দেখতে পারেন চারটি অন্য ধরনের মিষ্টি পদ।

১. আঞ্জির আখরোটের হালুয়া: শুকনো ডুমুর বা আঞ্জির এবং আখরোট দিয়ে তৈরি এই হালুয়া স্বাদে বেশ অন্যরকম। প্রথমে শুকনো আঞ্জির গরম জলে ভিজিয়ে নরম করে নিতে হবে। এরপর ঘি-তে আখরোট হালকা ভেজে নিয়ে তার সঙ্গে আঞ্জিরের পেস্ট মিশিয়ে রান্না করতে হবে। পরে দুধ, খোয়া ক্ষীর, চিনি, এলাচ ও জাফরান দিয়ে ভালো করে নাড়তে হবে। ঘন হয়ে এলে উপর থেকে আখরোট ও পেস্তা ছড়িয়ে গরম গরম পরিবেশন করে নিন ।

২. মিরচি কা হালুয়া: নাম শুনে ঝাল কোনও পদ মনে হলেও এটি আসলে একটি মিষ্টি ডেজার্ট। ক্যাপসিকাম দিয়ে তৈরি এই হালুয়া স্বাদে বেশ অন্যরকম। ক্যাপসিকামের বীজ ও খোসা ছাড়িয়ে ছোট করে কেটে ঘি-তে ভেজে নিতে হবে। এরপর দুধ, চিনি, খোয়া ক্ষীর, কাজুবাদাম, এলাচ ও সামান্য মৌরি গুঁড়ো মিশিয়ে রান্না করতে হবে। মিশ্রণটি ঘন ও চকচকে হয়ে এলে পেস্তা ছড়িয়ে পরিবেশন করতে হবে।

৩. শাহী টুকরা মিল-ফুই: পাউরুটির টুকরো ঘি মাখিয়ে সোনালি ও মুচমুচে করে ভেজে নিতে হবে। অন্যদিকে দুধ জ্বাল দিয়ে তাতে খোয়া ক্ষীর, চিনি, জাফরান ও এলাচ মিশিয়ে ঘন রাবড়ি তৈরি করতে হবে। এবার পাউরুটির স্তরের মাঝে রাবড়ি দিয়ে একের পর এক সাজিয়ে উপর থেকে পেস্তা ও আমন্ড ছড়িয়ে পরিবেশন করতে হবে।                                                      

৪. গুড়ের বুলগার হালুয়া: শীতের মরশুমে গুড়ের স্বাদ আলাদা মাত্রা যোগ করে। বুলগার গম, ঘি, দুধ ও গুড় দিয়ে তৈরি এই হালুয়া হতে পারে নতুন সংযোজন। প্রথমে গরম জলে গুড় গুলে নিতে হবে। এরপর ঘি-তে কাজুবাদাম ও কিশমিশ ভেজে সরিয়ে রেখে একই পাত্রে বুলগার গম হালকা ভেজে নিতে হবে। তাতে গুড় মেশানো জল ও দুধ দিয়ে সেদ্ধ করতে হবে। শেষে এলাচ, শুকনো আদার গুঁড়ো এবং সামান্য নুন মিশিয়ে ঘন করে নিলেই তৈরি এই বিশেষ হালুয়া।

6 Views 0 Likes 0 Comments

Related News

Destination Wedding: বিদেশে নয়, দেশেই ডেস্টিনেশন ওয়েডিং! একই জাঁকজমক, খরচে বড় ফারাক
জীবনধারা

Destination Wedding: বিদেশে নয়, দেশেই ডেস্টিনেশন ওয়েডিং! একই জাঁকজমক, খরচে বড় ফার...

বিশেষ প্রতিবেদন: সমুদ্রসৈকত, পাহাড়ি উপত্যকা কিংবা রাজপ্রাসাদের আঙিনা—স্বপ্নের বিয়ের জন্য এখন আর শুধু পরিচিত শহরের পাঁচতারা হোটেলেই আটকে থাকতে চান না বহু দম্পতি। বিয়েকে স্মরণীয় করে তুলতে দেশের বাইরে কোনও বিলাসবহুল দ্বীপ,...

২৮ নভে ২০২৬, ০৬:৫২ পিএম · 3 মিনিট
Gen Z's Alcohol Consumption: জেন-জি'র মদ্যপানে অনীহা, ৮৩০ বিলিয়ন ডলারের ধাক্কা বিশ্ব অ্যালকোহল বাজারে
জীবনধারা

Gen Z's Alcohol Consumption: জেন-জি'র মদ্যপানে অনীহা, ৮৩০ বিলিয়ন ডলারের ধাক্কা বিশ...

বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’- দের জীবনযাপনে এক বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগের প্রজন্মগুলোর তুলনায় বর্তমান তরুণরা মদ্যপান থেকে ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছেন। আর এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক অ্যালকোহল বাজারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ (Bloomberg) এবং দ্য ড্রিংকস বিজনেস (The Drinks Business)-এর প্রতিবেদন অনুযায়ী, তরুণদের মদ্যপান কমিয়ে দেওয়ার ফলে গত চার বছরে বিশ্বের শীর্ষস্থানীয় বিয়ার, ওয়াইন ও স্পিরিট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে প্রায় ৮৩০ বিলিয়ন ডলারের বাজারমূল্য হারিয়েছে।

২৮ নভে ২০২৬, ০৪:৫৪ পিএম · 2 মিনিট
Mother's Saree: মায়ের পুরনো শাড়িতে কেন ফিরে আসে শৈশব, ব্যাখ্যা দিল মনোবিজ্ঞান
জীবনধারা

Mother's Saree: মায়ের পুরনো শাড়িতে কেন ফিরে আসে শৈশব, ব্যাখ্যা দিল মনোবিজ্ঞান

আলমারির পুরনো তাক থেকে বেরিয়ে আসা মায়ের একটি পুরনো শাড়ি—তা কেবল নরম সুতির আরাম কিংবা ফ্যাশনের অনুষঙ্গ নয়। অনেক নারীর কাছে এই ছয় হাত কাপড় যেন এক জীবন্ত সময়, যার প্রতিটি ভাঁজে জড়িয়ে থাকে ফেলে আসা শৈশব, বেড়ে ওঠার দিন এবং নিঃশর্ত আশ্রয়ের স্মৃতি। আধুনিক মনোবিজ্ঞান বলে, মায়ের পুরনো পোশাকের প্রতি এই গভীর টানের নেপথ্যে কাজ করে মানুষের স্মৃতি, নিরাপত্তাবোধ এবং আত্মপরিচয়ের এক সূক্ষ্ম মনস্তাত্ত্বিক সমীকরণ।

২৮ নভে ২০২৬, ০৪:৪৪ পিএম · 2 মিনিট
পৃথিবীর এই ৫ রহস্যময় জায়গায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ!
জীবনধারা

পৃথিবীর এই ৫ রহস্যময় জায়গায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ!

পৃথিবীতে এমন অনেক সুন্দর জায়গা রয়েছে, যেখানে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখেন পর্যটকরা। কিন্তু জানেন কি, পৃথিবীর বুকেই এমন কয়েকটি স্থান রয়েছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ কার্যত নিষিদ্ধ? কোথাও রয়েছে আদিবাসীদের অস্তিত্ব রক...

২৭ নভে ২০২৬, ০৫:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.