JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০৭:৪৬ পিএম
Breaking
New Zealand Wildlife: প্রায় ৩০ বছর পর ঘরে ফেরা! তিনটি আহত গিরগিটি থেকে সংখ্যা বেড়ে ২১ Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর দাবি দি... Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল? Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেনা’ দেশে... Gurnoor Brar: গুরনুরকে প্রথম একাদশে দেখে অবাক প্রাক্তন জাতীয় পেসার Rohit Sharma: কারা দায়িত্ব এড়িয়েছিলেন? মুম্বইয়ের ডুবন্ত নৌকায় অধিনায়কত্বে ফিরেই বুঝিয়ে দি... শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ Ravichandran Ashwin: দলে জায়গা নেই সিরাজের! অশ্বিনের আশঙ্কা, ‘এভাবে চললে ভয়ংকর পরিণতি হতে... New Zealand Wildlife: প্রায় ৩০ বছর পর ঘরে ফেরা! তিনটি আহত গিরগিটি থেকে সংখ্যা বেড়ে ২১ Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর দাবি দি... Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল? Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেনা’ দেশে... Gurnoor Brar: গুরনুরকে প্রথম একাদশে দেখে অবাক প্রাক্তন জাতীয় পেসার Rohit Sharma: কারা দায়িত্ব এড়িয়েছিলেন? মুম্বইয়ের ডুবন্ত নৌকায় অধিনায়কত্বে ফিরেই বুঝিয়ে দি... শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ Ravichandran Ashwin: দলে জায়গা নেই সিরাজের! অশ্বিনের আশঙ্কা, ‘এভাবে চললে ভয়ংকর পরিণতি হতে...

Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল?

Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল?
রাস উৎসবে বড় ঘটনা ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ধর্মীয় উৎসবের আনন্দঘন পরিবেশের মধ্যেই আচমকা ছড়ালো উত্তেজনা। যে শোভাযাত্রাকে ঘিরে শহরজুড়ে উৎসবের আবহ সেখানেই এমন এক ঘটনা সামনে এলো, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শব্দের দাপট, প্রতিবাদ এবং তারপরেই অপ্রীতিকর পরিস্থিতি। শেষ পর্যন্ত বিষয়টি গড়ালো প্রশাসনের শীর্ষস্তর পর্যন্ত। নবদ্বীপের রাস উৎসবের বিসর্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

অভিযোগ, নবদ্বীপের রাস বিসর্জনের শোভাযাত্রায় তারস্বরে ডিজে বাজানো হচ্ছিল। সেই উচ্চ শব্দের প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ। অভিযোগ অনুযায়ী, ডিজের আওয়াজ কমানোর কথা বলতেই তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করা হয়। এমনকি তাঁর গলায় থাকা গেরুয়া উত্তরীয় ধরে টানাটানি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় ও সামাজিক মহলে ক্ষোভ ছড়িয়েছে।

ঘটনার খবর সামনে আসতেই সরব হয়েছেন রামকৃষ্ণ মিশনের সদস্যরা। রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি সভ্যসাচী মন্ডল এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। তাঁর বক্তব্য ঘিরেও বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে। ধর্মীয় অনুষ্ঠানের নামে শব্দ দূষণ এবং প্রতিবাদ করতে গিয়ে একজন সন্ন্যাসীকে হেনস্তার অভিযোগ, দুটি বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

শুধু ক্ষোভ করেই থেমে থাকেনি রামকৃষ্ণ মিশনের সদস্যরা। ঘটনার পর প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে লিখিত অভিযোগ ইমেল এর মাধ্যমে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্রসচিব, নদীয়ার জেলাশাসক, কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার, নবদ্বীপের বিধায়ক এবং নবদ্বীপ থানার আইসি সহ প্রশাসনের একাধিক আধিকারিক এর কাছেও অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, রাস উৎসব নবদ্বীপের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন। প্রতিবছর এই উৎসবকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয়। স্বাভাবিকভাবেই উৎসবের শোভাযাত্রায় শব্দের মাত্রা, সাধারণ মানুষের স্বস্তি এবং ধর্মীয় ভাবাবেগের বিষয়গুলি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই আবহে একজন সন্ন্যাসীকে হেনস্তার অভিযোগ সামনে আসার জন্য বিতর্ক আরও বেড়েছে। এখন প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না, সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল। তবে অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের পরেই ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Noise Pollution: শখের সাইলেন্সারে এবার পুলিশের কোপ, জলপাইগুড়িতে কড়া অভিযান
রাজ্য

Noise Pollution: শখের সাইলেন্সারে এবার পুলিশের কোপ, জলপাইগুড়িতে কড়া অভিযান

শনিবার জলপাইগুড়ি শহরের পূর্তদফতর মোড়ে এই অভিনব কর্মসূচির আয়োজন করে জেলা পুলিশ। শব্দদূষণ রোধে সাধারণ মানুষকে সচেতন করতেই জনসমক্ষে গুড়িয়ে দেওয়া হয় একের পর এক সাইলেন্সর ও হর্ণ।

২৮ নভে ২০২৬, ০৬:১০ পিএম · 2 মিনিট
Kalyani Expressway: পরপর দুর্ঘটনায় আতঙ্ক, পুলিশের সঙ্গে সংঘর্ষ স্থানীয়দের
রাজ্য

Kalyani Expressway: পরপর দুর্ঘটনায় আতঙ্ক, পুলিশের সঙ্গে সংঘর্ষ স্থানীয়দের

শনিবার সকালে কল্যাণী এক্সপ্রেস ওয়ের নিমতার তেঘরিয়া মোড়ে ইট বোঝাইকারী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরি টি পাশে থাকা একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা সাইফুল নামে এক যুবকের উপর গিয়ে পড়ে। ইটের স্তুপ এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

২৮ নভে ২০২৬, ০৪:৪৫ পিএম · 2 মিনিট
Food Safety : বাসি খাবার থেকে মেয়াদ উত্তীর্ণ পানীয়, অভিযানে ধরা অনিয়ম
রাজ্য

Food Safety : বাসি খাবার থেকে মেয়াদ উত্তীর্ণ পানীয়, অভিযানে ধরা অনিয়ম

শুক্রবার খাদ্য দফতরের আধিকারিকদের অভিযানের দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় সামনে এলো চাঞ্চল্যকর কিছু অনিয়মের ছবি।

২৮ নভে ২০২৬, ০২:১৬ পিএম · 2 মিনিট
Bisleri Water: এক সপ্তাহে দ্বিতীয় ধাক্কা, বাংলায় বিসলেরির জলে মিলল ক্ষতিকর ব্যাকটেরিয়া!
রাজ্য

Bisleri Water: এক সপ্তাহে দ্বিতীয় ধাক্কা, বাংলায় বিসলেরির জলে মিলল ক্ষতিকর ব্যাকট...

ভারতের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত পানীয় জল প্রস্তুতকারী সংস্থা ‘বিসলেরি ইন্টারন্যাশনাল’ (Bisleri International) ফের বড়সড় আইনি ও গুণগত মানের সংকটে পড়েছে। এবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একটি কারখানা থেকে সংগৃহীত বিসলেরির প্যাকেটজাত পানীয় জলের নমুনায় ক্ষতিকর ‘কলিফর্ম ব্যাকটেরিয়া’ (Coliform bacteria)-র উপস্থিতি ধরা পড়েছে। এই গুরুতর অভিযোগের ভিত্তিতে ২০০৬ সালের খাদ্য সুরক্ষা ও মানদণ্ড আইন (Food Safety and Standards Act, 2006) অনুযায়ী সংস্থাটির বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে দেশের খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই (FSSAI)।

২৮ নভে ২০২৬, ১১:৪৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.