JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০৮:০১ পিএম
Breaking
AI দিয়ে ভুয়ো ভিডিও বানানোর অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে দায়ের স্বতঃপ্রণোদিত মামলা New Zealand Wildlife: প্রায় ৩০ বছর পর ঘরে ফেরা! তিনটি আহত গিরগিটি থেকে সংখ্যা বেড়ে ২১ Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর দাবি দি... Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল? Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেনা’ দেশে... Gurnoor Brar: গুরনুরকে প্রথম একাদশে দেখে অবাক প্রাক্তন জাতীয় পেসার Rohit Sharma: কারা দায়িত্ব এড়িয়েছিলেন? মুম্বইয়ের ডুবন্ত নৌকায় অধিনায়কত্বে ফিরেই বুঝিয়ে দি... শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ AI দিয়ে ভুয়ো ভিডিও বানানোর অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে দায়ের স্বতঃপ্রণোদিত মামলা New Zealand Wildlife: প্রায় ৩০ বছর পর ঘরে ফেরা! তিনটি আহত গিরগিটি থেকে সংখ্যা বেড়ে ২১ Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর দাবি দি... Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল? Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেনা’ দেশে... Gurnoor Brar: গুরনুরকে প্রথম একাদশে দেখে অবাক প্রাক্তন জাতীয় পেসার Rohit Sharma: কারা দায়িত্ব এড়িয়েছিলেন? মুম্বইয়ের ডুবন্ত নৌকায় অধিনায়কত্বে ফিরেই বুঝিয়ে দি... শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ

Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর দাবি দিল্লি পুলিশের

Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর দাবি দিল্লি পুলিশের
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ভারতের নাগরিকত্ব পাওয়ার প্রায় তিন বছর আগেই ভোটার তালিকায় নাম উঠেছিল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর,শনিবার দিল্লির একটি আদালতে এমনই চাঞ্চল্যকর তথ্য পেশ করল দিল্লি পুলিশ।

সূত্র মারফত জানা গিয়েছে, ১৯৮০ সালে সোনিয়া গান্ধী ভারতের নাগরিক না হওয়া সত্ত্বেও সে বছরের ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও আইনি মহলে শোরগোল পড়ে গিয়েছে।ঘটনার সূত্রপাত একটি অভিযোগকে কেন্দ্র করে।

অভিযোগকারীর দাবি, সোনিয়া গান্ধী ১৯৮৩ সালের এপ্রিল মাসে ভারতের নাগরিকত্ব লাভ করেন। অথচ তার প্রায় তিন বছর আগে, অর্থাৎ ১৯৮০ সালেই ভোটার তালিকায় তাঁর নাম কীভাবে নথিভুক্ত হলো, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এটি একটি জালিয়াতির ঘটনা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে পুলিশি তদন্তের দাবি জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আইপি এস্টেট থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে 'অ্যাকশন টেকেন রিপোর্ট' তলব করেছিল।

শনিবার সেই মামলার শুনানিতে দিল্লি পুলিশ আদালতকে জানায়, সোনিয়া গান্ধী ১৯৮৩ সালেই ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। জেলাশাসক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নথিপত্র যাচাই করে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে বলেও পুলিশের তরফে জানানো হয়।

মামলার অভিযোগকারী পক্ষের আইনজীবী বিকাশ ত্রিপাঠী সংবাদমাধ্যমকে জানান, তদন্তকারী আধিকারিক আদালতে স্বীকার করেছেন যে ১৯৮০, ১৯৮১, ১৯৮২ এবং ১৯৮৩ এই চার বছরের ভোটার তালিকাতেই সোনিয়া গান্ধীর নাম ছিল। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট বলছে, ১৯৮৩ সালের ৩০ এপ্রিল তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন। তার আগে পর্যন্ত তিনি ইতালির নাগরিক ছিলেন।

তদন্তের অগ্রগতি প্রসঙ্গে পুলিশ আদালতকে জানায়, তারা এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, যা এখনও হাতে আসেনি। তবে পুলিশের এই বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বিচারক। আইনজীবী ত্রিপাঠীর কথায়, “সব তথ্য যখন স্পষ্ট, তখন কেন এখনও এফআইআর দায়ের করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।”

আদালত দিল্লি পুলিশকে তদন্ত শেষ করার জন্য আরও কিছুটা সময় দিয়েছে। পাশাপাশি তুঘলক রোড থানার ওসিকেও তলব করা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

3 Views 0 Likes 0 Comments

Related News

Haryana: চাকরির অনিশ্চয়তায় ঋণের বোঝা, আত্মহত্যার চেষ্টা হরিয়ানার পরীক্ষার্থীর
দেশ

Haryana: চাকরির অনিশ্চয়তায় ঋণের বোঝা, আত্মহত্যার চেষ্টা হরিয়ানার পরীক্ষার্থীর

নিউজ ডেস্ক: সরকারি চাকরির আশায় বছরের পর বছর প্রস্তুতি। একের পর এক পরীক্ষা দেওয়া, প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়া, শারীরিক পরীক্ষাতেও সাফল্য, তবু নিয়োগের পরবর্তী ধাপের দেখা নেই। হরিয়ানায় সরকারি চাকরিপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষা...

২৮ নভে ২০২৬, ০৭:১৫ পিএম · 3 মিনিট
Urban Flooding: শুধু নিকাশি নালা বড় করলেই বন্যা ঠেকবে না! শহরের জল ব্যবস্থাপনায় আমূল বদলের পরামর্শ
দেশ

Urban Flooding: শুধু নিকাশি নালা বড় করলেই বন্যা ঠেকবে না! শহরের জল ব্যবস্থাপনায় আ...

নয়াদিল্লি: বর্ষা এলেই জলমগ্ন রাস্তা, উপচে পড়া নিকাশি নালা, ঘরবাড়িতে জল ঢুকে পড়া—দেশের বড় শহরগুলিতে এই ছবি ক্রমশ পরিচিত হয়ে উঠছে। মুম্বই থেকে বেঙ্গালুরু, চেন্নাই থেকে দিল্লি কিংবা হায়দরাবাদ—প্রায় প্রতি বছরই প্রবল বৃষ্...

২৮ নভে ২০২৬, ০৬:৫৭ পিএম · 5 মিনিট
Noida Cyber Crime: ১৫ ঘণ্টার কাজ, দিনে ৩.৪ লক্ষ টাকার টার্গেট! উদ্ধার ১৬৪ বিদেশি
দেশ

Noida Cyber Crime: ১৫ ঘণ্টার কাজ, দিনে ৩.৪ লক্ষ টাকার টার্গেট! উদ্ধার ১৬৪ বিদেশি

নিউজ ডেস্ক: চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশ থেকে তরুণ-তরুণীদের ভারতে এনে কার্যত বন্দি করে সাইবার প্রতারণার কাজে লাগানো হচ্ছিল! নয়ডার একটি বহুতলে চলা এই চক্রের পর্দা ফাঁস করে 164 জন বিদেশি নাগরিককে উদ্ধার করেছে দিল্লি পুলিশ।...

২৮ নভে ২০২৬, ০৬:৫৪ পিএম · 3 মিনিট
Uttarakhand: উত্তরাখণ্ডের পৌড়ী গড়ওয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনা,গভীর খাদে গাড়ি পড়ে চালকসহ মৃত ৭, আহত ৫
দেশ

Uttarakhand: উত্তরাখণ্ডের পৌড়ী গড়ওয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনা,গভীর খাদে গাড়ি পড়ে চালকসহ...

দুর্ঘটনার বিকট শব্দ পেয়েই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় রিখনিখাল থানায় এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পাহাড়ের খাড়াই এবং দুর্গম খাদ হওয়ার কারণে উদ্ধারকাজ চালাতে প্রথম দিকে বেশ বেগ পেতে হয়। স্থানীয় মানুষ ও পুলিশের যৌথ তৎপরতায় খাদ থেকে একে একে যাত্রীদের উপরে তুলে আনা হয়।

২৮ নভে ২০২৬, ০৬:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.