JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০৭:৫১ পিএম
Breaking
New Zealand Wildlife: প্রায় ৩০ বছর পর ঘরে ফেরা! তিনটি আহত গিরগিটি থেকে সংখ্যা বেড়ে ২১ Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর দাবি দি... Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল? Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেনা’ দেশে... Gurnoor Brar: গুরনুরকে প্রথম একাদশে দেখে অবাক প্রাক্তন জাতীয় পেসার Rohit Sharma: কারা দায়িত্ব এড়িয়েছিলেন? মুম্বইয়ের ডুবন্ত নৌকায় অধিনায়কত্বে ফিরেই বুঝিয়ে দি... শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ Ravichandran Ashwin: দলে জায়গা নেই সিরাজের! অশ্বিনের আশঙ্কা, ‘এভাবে চললে ভয়ংকর পরিণতি হতে... New Zealand Wildlife: প্রায় ৩০ বছর পর ঘরে ফেরা! তিনটি আহত গিরগিটি থেকে সংখ্যা বেড়ে ২১ Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর দাবি দি... Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল? Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেনা’ দেশে... Gurnoor Brar: গুরনুরকে প্রথম একাদশে দেখে অবাক প্রাক্তন জাতীয় পেসার Rohit Sharma: কারা দায়িত্ব এড়িয়েছিলেন? মুম্বইয়ের ডুবন্ত নৌকায় অধিনায়কত্বে ফিরেই বুঝিয়ে দি... শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ Ravichandran Ashwin: দলে জায়গা নেই সিরাজের! অশ্বিনের আশঙ্কা, ‘এভাবে চললে ভয়ংকর পরিণতি হতে...

Noida Cyber Crime: ১৫ ঘণ্টার কাজ, দিনে ৩.৪ লক্ষ টাকার টার্গেট! উদ্ধার ১৬৪ বিদেশি

Noida Cyber Crime: ১৫ ঘণ্টার কাজ, দিনে ৩.৪ লক্ষ টাকার টার্গেট! উদ্ধার ১৬৪ বিদেশি
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশ থেকে তরুণ-তরুণীদের ভারতে এনে কার্যত বন্দি করে সাইবার প্রতারণার কাজে লাগানো হচ্ছিল! নয়ডার একটি বহুতলে চলা এই চক্রের পর্দা ফাঁস করে 164 জন বিদেশি নাগরিককে উদ্ধার করেছে দিল্লি পুলিশ। তাঁদের মধ্যে 92 জন ইন্দোনেশিয়ার এবং 72 জন মালয়েশিয়ার নাগরিক। উদ্ধার হওয়াদের মধ্যে 21 জন মহিলা। তদন্তকারীদের দাবি, দীর্ঘ কর্মঘণ্টা, বিপুল আর্থিক লক্ষ্যমাত্রা, পরিবারের সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞা—সব মিলিয়ে ওই বহুতল কার্যত সাইবার দাসত্বের আস্তানায় পরিণত হয়েছিল।

সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা, বিরামহীন কাজ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়ডার সেক্টর 136-এর ওই ভবনে প্রতিদিন সকাল 7টা 30 মিনিট থেকে রাত 10টা 30 মিনিট পর্যন্ত কাজ করতে বাধ্য করা হত কর্মীদের। অর্থাৎ দিনে প্রায় 15 ঘণ্টা। প্রতিদিনের কাজের জন্য নির্দিষ্ট আর্থিক লক্ষ্যমাত্রাও বেঁধে দেওয়া হয়েছিল। মালয়েশিয়ার মুদ্রায় 15 হাজার রিঙ্গিত, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 3.4 লক্ষ টাকা।

অভিযোগ, নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে অতিরিক্ত এক ঘণ্টা কাজ করতে হত। কর্মীদের বেতন ছিল মাসে 22,500 থেকে 33,700 টাকার মধ্যে। লক্ষ্যমাত্রার বেশি কাজ করতে পারলে কমিশন দেওয়ার ব্যবস্থাও ছিল। তবে কাজের পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। খাবারের প্যাকেট ও পানীয়ের বোতল ছড়িয়ে থাকত কম্পিউটার এবং কাজের টেবিলের উপর। দিনে তিন বার খাবার দেওয়া হলেও তার পরিমাণ ছিল সীমিত।

মোবাইল ব্যবহারেও নিষেধাজ্ঞা, পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ

উদ্ধার হওয়া কয়েক জনের অভিযোগ, তাঁদের মোবাইল ফোন ব্যবহারের উপর কড়া নিয়ন্ত্রণ ছিল। এমনকি একই ভবনে কাজ করা সহকর্মীদের সঙ্গেও নিজেদের মধ্যে কথা বলতে দেওয়া হত না। পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগও কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ না করতে পারলে গালিগালাজ, হেনস্থা, এমনকি মারধরের অভিযোগও উঠেছে।

এক জনের দাবি, তাঁকে ভারতে আনা হয়েছিল একটি গেমিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা বলে। পরে তাঁর পাসপোর্ট নিয়ে নেওয়া হয়। আবার কয়েক জনের অভিযোগ, দীর্ঘ সময় জেগে কাজ করার জন্য তাঁদের ধূমপান বা অন্য কিছু সেবন করতে বাধ্য করা হত। যদিও উদ্ধার হওয়া প্রত্যেকের বক্তব্য খতিয়ে দেখছে পুলিশ।

মহিলার পরিচয়ে বন্ধুত্ব, তার পর বিনিয়োগের ফাঁদ

তদন্তকারীদের অনুমান, মালয়েশিয়া ও কম্বোডিয়ায় প্রশিক্ষণ দেওয়ার পর ওই তরুণ-তরুণীদের ভারতে নিয়ে আসা হয়েছিল। তাঁদের হাতে নির্দিষ্ট স্ক্রিপ্ট তুলে দেওয়া হত। সমাজমাধ্যমে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে প্রথমে সাধারণ কথাবার্তা শুরু করতে বলা হত। অনেক ক্ষেত্রে মহিলার পরিচয় নিয়ে যোগাযোগ করতেন তাঁরা। কেউ প্রশ্ন করলে বলা হত, ভুল করে মেসেজ চলে গিয়েছে। 

সেই অজুহাতেই কথোপকথন চালিয়ে গিয়ে ধীরে ধীরে বিশ্বাস অর্জন করা হত। পরে ভুয়ো বিনিয়োগের প্রস্তাব দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চলত। এই কাজে ভুয়ো ওয়েবসাইট এবং APK-ভিত্তিক অ্যাপ্লিকেশন ব্যবহার করা হত বলে তদন্তে উঠে এসেছে। পুলিশের সন্দেহ, সমাজমাধ্যমে চাকরির খোঁজে পোস্ট বা ভিডিয়ো করা বেকার তরুণদের চিহ্নিত করেই তাঁদের কাছে চাকরির প্রস্তাব পাঠানো হত।

মাসে প্রায় ১ কোটি টাকার লেনদেন

পুলিশের হাতে আসা আর্থিক তথ্য অনুযায়ী, ওই সংস্থার মাধ্যমে মাসে প্রায় 1 কোটি টাকার লেনদেন হত বলে সন্দেহ। নোয়ডার ভবনটির ভাড়া ছিল মাসে 12 লক্ষ টাকা। কর্মীদের থাকার জন্য পিজি-র পিছনে খরচ হত আরও 8 লক্ষ টাকা। ভবনটি 2026 সালের জুলাই নাগাদ চালু হয়েছিল বলে তদন্তকারীদের অনুমান।

দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার অভিযানে উদ্ধার হওয়া কর্মীদের মধ্যে অনেকের শিক্ষাগত যোগ্যতা নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। তাঁদের অনেকেই ভারতে কী ধরনের কাজ করতে আনা হচ্ছে, তা জানতেন না বলে দাবি করেছেন। এই চক্রের সঙ্গে বিদেশের আরও কোনও নেটওয়ার্ক যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ল্যাপটপ থেকে উদ্ধার হওয়া পুরনো ডিজিটাল তথ্যের ভিত্তিতে তদন্তকারীদের সন্দেহ, অতীতে বিদেশে বসেও একই ধরনের কারবার চালানো হয়ে থাকতে পারে।

এই ঘটনায় মালয়েশিয়ার নাগরিক তান গুয়ান ওয়েইকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বয়স 25 বছর। তদন্তে আরও দুই সন্দেহভাজনের নাম উঠে এসেছে—এক জন ভারতীয় এবং অন্য জন বিদেশি নাগরিক। উদ্ধার হওয়া ব্যক্তিদের বয়ান যাচাইয়ের পাশাপাশি তাঁদের বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়ার জন্য ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের হাতে তুলে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সাইবার প্রতারণার এই চক্রের জাল কত দূর বিস্তৃত, এখন সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

5 Views 0 Likes 0 Comments

Related News

Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর দাবি দিল্লি পুলিশের
দেশ

Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর...

সূত্র মারফত জানা গিয়েছে, ১৯৮০ সালে সোনিয়া গান্ধী ভারতের নাগরিক না হওয়া সত্ত্বেও সে বছরের ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও আইনি মহলে শোরগোল পড়ে গিয়েছে।ঘটনার সূত্রপাত একটি অভিযোগকে কেন্দ্র করে।

২৮ নভে ২০২৬, ০৭:৪১ পিএম · 2 মিনিট
Haryana: চাকরির অনিশ্চয়তায় ঋণের বোঝা, আত্মহত্যার চেষ্টা হরিয়ানার পরীক্ষার্থীর
দেশ

Haryana: চাকরির অনিশ্চয়তায় ঋণের বোঝা, আত্মহত্যার চেষ্টা হরিয়ানার পরীক্ষার্থীর

নিউজ ডেস্ক: সরকারি চাকরির আশায় বছরের পর বছর প্রস্তুতি। একের পর এক পরীক্ষা দেওয়া, প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়া, শারীরিক পরীক্ষাতেও সাফল্য, তবু নিয়োগের পরবর্তী ধাপের দেখা নেই। হরিয়ানায় সরকারি চাকরিপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষা...

২৮ নভে ২০২৬, ০৭:১৫ পিএম · 3 মিনিট
Urban Flooding: শুধু নিকাশি নালা বড় করলেই বন্যা ঠেকবে না! শহরের জল ব্যবস্থাপনায় আমূল বদলের পরামর্শ
দেশ

Urban Flooding: শুধু নিকাশি নালা বড় করলেই বন্যা ঠেকবে না! শহরের জল ব্যবস্থাপনায় আ...

নয়াদিল্লি: বর্ষা এলেই জলমগ্ন রাস্তা, উপচে পড়া নিকাশি নালা, ঘরবাড়িতে জল ঢুকে পড়া—দেশের বড় শহরগুলিতে এই ছবি ক্রমশ পরিচিত হয়ে উঠছে। মুম্বই থেকে বেঙ্গালুরু, চেন্নাই থেকে দিল্লি কিংবা হায়দরাবাদ—প্রায় প্রতি বছরই প্রবল বৃষ্...

২৮ নভে ২০২৬, ০৬:৫৭ পিএম · 5 মিনিট
Uttarakhand: উত্তরাখণ্ডের পৌড়ী গড়ওয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনা,গভীর খাদে গাড়ি পড়ে চালকসহ মৃত ৭, আহত ৫
দেশ

Uttarakhand: উত্তরাখণ্ডের পৌড়ী গড়ওয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনা,গভীর খাদে গাড়ি পড়ে চালকসহ...

দুর্ঘটনার বিকট শব্দ পেয়েই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় রিখনিখাল থানায় এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পাহাড়ের খাড়াই এবং দুর্গম খাদ হওয়ার কারণে উদ্ধারকাজ চালাতে প্রথম দিকে বেশ বেগ পেতে হয়। স্থানীয় মানুষ ও পুলিশের যৌথ তৎপরতায় খাদ থেকে একে একে যাত্রীদের উপরে তুলে আনা হয়।

২৮ নভে ২০২৬, ০৬:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.