JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০৫:১২ পিএম
Breaking
শুভেন্দুর সঙ্গে বৈঠকে শতাব্দী, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী? Afghanistan: আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে মৃত ৭, আহত ৯৭! নিহতদের অধিকাংশই পড়ুয়া Gen Z's Alcohol Consumption: জেন-জি'র মদ্যপানে অনীহা, ৮৩০ বিলিয়ন ডলারের ধাক্কা বিশ্ব অ্যাল... Kalyani Expressway: পরপর দুর্ঘটনায় আতঙ্ক, পুলিশের সঙ্গে সংঘর্ষ স্থানীয়দের Mother's Saree: মায়ের পুরনো শাড়িতে কেন ফিরে আসে শৈশব, ব্যাখ্যা দিল মনোবিজ্ঞান Child Marriage: বাল্যবিবাহ রুখতে শুধু পুরোহিত বা কাজি নন, নজরে বাবা-মাও! জাহাজডুবির খোঁজে সমুদ্রের তলায় ‘ফ্রিজ-ওয়াশিং মেশিনের কবরখানা’! Bangladesh: বাংলাদেশের অশান্তিতে শাপে বর ভারতের! ১৮ দিনে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের বরাত শুভেন্দুর সঙ্গে বৈঠকে শতাব্দী, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী? Afghanistan: আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে মৃত ৭, আহত ৯৭! নিহতদের অধিকাংশই পড়ুয়া Gen Z's Alcohol Consumption: জেন-জি'র মদ্যপানে অনীহা, ৮৩০ বিলিয়ন ডলারের ধাক্কা বিশ্ব অ্যাল... Kalyani Expressway: পরপর দুর্ঘটনায় আতঙ্ক, পুলিশের সঙ্গে সংঘর্ষ স্থানীয়দের Mother's Saree: মায়ের পুরনো শাড়িতে কেন ফিরে আসে শৈশব, ব্যাখ্যা দিল মনোবিজ্ঞান Child Marriage: বাল্যবিবাহ রুখতে শুধু পুরোহিত বা কাজি নন, নজরে বাবা-মাও! জাহাজডুবির খোঁজে সমুদ্রের তলায় ‘ফ্রিজ-ওয়াশিং মেশিনের কবরখানা’! Bangladesh: বাংলাদেশের অশান্তিতে শাপে বর ভারতের! ১৮ দিনে ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের বরাত

শুভেন্দুর সঙ্গে বৈঠকে শতাব্দী, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

শুভেন্দুর সঙ্গে বৈঠকে শতাব্দী, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু। এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। শনিবার আলিপুরের PWD ক্যাম্পে দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী নিজেই জানালেন, কী নিয়ে আলোচনা হয়েছে তাঁদের।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'শতাব্দী রায়ের লোকসভা কেন্দ্রের একটি কাজ। সেটা নিয়ে কথা বলবে বলেছিলেন। অ্যাপয়নমেন্ট চেয়েছিলেন আমার থেকে। আমি দিয়েছিলাম। এসেছিলেন। কথা বললাম। আমি জিজ্ঞাসা করলাম কাকে ভোট দেবেন? বললেন, আমরা মহিলা সংরক্ষণ বিলের পাশে রয়েছি। বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। যাঁরা মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাস করেন, তাঁদের এই বিলের পক্ষে থাকা উচিত। একইসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে বিলটি আটকে দেওয়ার চেষ্টার অভিযোগও তোলেন তিনি। রাজ্যে মহিলা প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষেও সওয়াল করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, রাজ্যের জনসংখ্যার প্রায় অর্ধেক মহিলা। বিধানসভায় আরও বেশি সংখ্যায় মহিলা বিধায়ক দেখতে চান তিনি।

উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। তার আগে সোমবার দিল্লিতে NCPI-এর ২০ জন সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকে শতাব্দী রায়ও উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। সোমবারই দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ওইদিনই NCPI সাংসদদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারতে পারেন তিনি। কেন্দ্রীয় রাজনীতি এবং রাজ্যের আসন্ন পুরভোটের আবহে এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলের নজর এখন পরবর্তী পদক্ষেপের দিকে। তবে এই বৈঠককে ঘিরে কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

২০২৬-এর বিধানসভা ভোটের পর দুটি ভাগে ভাগ হয়ে যায় তৃণমূল। এরপর তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ যোগ দিয়েছিলেন NCPI-তে। এই দলে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, ইউসুফ পাঠান, দেব, সায়নী ঘোষ, জুন মালিয়া সহ একাধিক সাংসদ। ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠন বিস্তারে সক্রিয় হয় দলটি।

অন্যদিকে সংসদ এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের আসন সংরক্ষণ নিয়ে ফের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন,‘নারীশক্তির’ উদ্দেশে তাঁর সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে,তা কেন্দ্র পূরণ করবেই। তাঁর কথায়, শুধুই সময়ের অপেক্ষা। শনিবার দুপুরে এক ভিডিয়োবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আমরা নারীশক্তিকে একটি প্রতিশ্রুতি দিয়েছি। তা পূরণ করতে আমরা সংকল্পবদ্ধ।'

2 Views 0 Likes 0 Comments

Related News

Child Marriage: বাল্যবিবাহ রুখতে শুধু পুরোহিত বা কাজি নন, নজরে বাবা-মাও!
মহানগর

Child Marriage: বাল্যবিবাহ রুখতে শুধু পুরোহিত বা কাজি নন, নজরে বাবা-মাও!

কলকাতা: বাল্যবিবাহের ঘটনায় এত দিন মূলত বিয়ে সম্পন্ন করানো পুরোহিত বা কাজির ভূমিকার উপরই বেশি গুরুত্ব দেওয়া হত। কিন্তু এবার তদন্তের পরিধি আরও বাড়ানোর নির্দেশ দিল কলকাতা পুলিশ। বাল্যবিবাহের ক্ষেত্রে পুরোহিত বা কাজির পাশাপ...

২৮ নভে ২০২৬, ০৪:৪৩ পিএম · 3 মিনিট
অনুমতি ছাড়া নির্মীয়মাণ বিল্ডিংয়ে রাজনৈতিক কার্যকলাপ! তপসিয়ার তৃণমূল ভবন সিল করল পুলিশ
মহানগর

অনুমতি ছাড়া নির্মীয়মাণ বিল্ডিংয়ে রাজনৈতিক কার্যকলাপ! তপসিয়ার তৃণমূল ভবন সিল করল...

কলকাতা, নিউজ ডেস্ক: তোপসিয়ার পুরোনো তৃণমূল কংগ্রেস ভবন সিল করল পুলিশ। ওই অফিসে আর কোনও রাজনৈতিক কার্যকলাপ চালানো যাবে না। পুলিশের নির্দেশ ,এখানে শুধু নির্মাণ কাজ চালানো যেতে পারে। নির্মীয়মাণ বাড়িতে যাতায়াত করলে দুর্ঘট...

২৮ নভে ২০২৬, ০২:২২ পিএম · 2 মিনিট
SRFTI: ক্যাম্পাসে ঢুকে ধর্নামঞ্চ ভাঙচুর, ছাত্রীদের হেনস্তার অভিযোগ, ধুন্ধুমার কাণ্ড SRFTI-তে
মহানগর

SRFTI: ক্যাম্পাসে ঢুকে ধর্নামঞ্চ ভাঙচুর, ছাত্রীদের হেনস্তার অভিযোগ, ধুন্ধুমার কাণ্...

কলকাতা, নিউজ ডেস্ক: ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এ। শনিবার সকালে ক্যাম্পাসে বিপুল পুলিশবাহিনীর উপস্থিতিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনরত প...

২৮ নভে ২০২৬, ০১:৩০ পিএম · 2 মিনিট
Private School Fees : বেসরকারি স্কুলে ফি বৃদ্ধিতে লাগাম, বড় সিদ্ধান্ত রাজ্যের, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
মহানগর

Private School Fees : বেসরকারি স্কুলে ফি বৃদ্ধিতে লাগাম, বড় সিদ্ধান্ত রাজ্যের, কড...

নিউটাউন এর কনভেশন সেন্টারে রাজ্যের বেসরকারি স্কুল গুলির প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই ফি বৃদ্ধির ঊর্ধ্বসীমা নির্ধারণের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

২৮ নভে ২০২৬, ১১:৩৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.