JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০৭:৪৯ পিএম
Breaking
New Zealand Wildlife: প্রায় ৩০ বছর পর ঘরে ফেরা! তিনটি আহত গিরগিটি থেকে সংখ্যা বেড়ে ২১ Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর দাবি দি... Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল? Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেনা’ দেশে... Gurnoor Brar: গুরনুরকে প্রথম একাদশে দেখে অবাক প্রাক্তন জাতীয় পেসার Rohit Sharma: কারা দায়িত্ব এড়িয়েছিলেন? মুম্বইয়ের ডুবন্ত নৌকায় অধিনায়কত্বে ফিরেই বুঝিয়ে দি... শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ Ravichandran Ashwin: দলে জায়গা নেই সিরাজের! অশ্বিনের আশঙ্কা, ‘এভাবে চললে ভয়ংকর পরিণতি হতে... New Zealand Wildlife: প্রায় ৩০ বছর পর ঘরে ফেরা! তিনটি আহত গিরগিটি থেকে সংখ্যা বেড়ে ২১ Sonia Gandhi: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম! আদালতে চাঞ্চল্যকর দাবি দি... Nabadwip Ras Utsav: উৎসবের আনন্দের মাঝেই অশান্তি, রাসের শোভাযাত্রায় হঠাৎ কী ঘটল? Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেনা’ দেশে... Gurnoor Brar: গুরনুরকে প্রথম একাদশে দেখে অবাক প্রাক্তন জাতীয় পেসার Rohit Sharma: কারা দায়িত্ব এড়িয়েছিলেন? মুম্বইয়ের ডুবন্ত নৌকায় অধিনায়কত্বে ফিরেই বুঝিয়ে দি... শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ Ravichandran Ashwin: দলে জায়গা নেই সিরাজের! অশ্বিনের আশঙ্কা, ‘এভাবে চললে ভয়ংকর পরিণতি হতে...

চার্টার্ড বিমান নয়, এয়ার ইন্ডিয়ায় দিল্লি যাওয়ার সিদ্ধান্ত মমতার! কেন এই তড়িঘড়ি সফর?

চার্টার্ড বিমান নয়, এয়ার ইন্ডিয়ায় দিল্লি যাওয়ার সিদ্ধান্ত মমতার! কেন এই তড়িঘড়ি সফর?
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: সংসদের বিশেষ অধিবেশন ঘিরে যখন জাতীয় রাজনীতিতে চাপানউতোর তুঙ্গে, ঠিক তখনই তড়িঘড়ি দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই এই সফরের কথা জানান তিনি। মমতা বলেন, 'এদিন তিনটের সময় তাঁর কাছে মেসেজ আসে, ইমিডিয়েট দিল্লিতে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকে অ্যাটেন্ড করতে হবে। বিষয়টি খুবই সিরিয়াস বলে তাঁকে জানানো হয়। তাই আমায় দিল্লি যেতে হচ্ছে।'

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন,'দলের সাংসদদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি তাঁদের ভয় দেখানোর অভিযোগও উঠছে। বারংবার ফোন করে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। তাই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেই তাঁর দিল্লি যাত্রা। মমতার কথায়,'দলের কয়েকজন প্রবীণ নেতা বারবার তাঁকে ফোন করেছেন। তাঁর জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থাও করা হয়েছিল। যদিও সেই প্রস্তাবে সম্মতি না দিয়ে নিজেই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দিল্লি পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী।'

আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। সংবিধান সংশোধনী বিল পেশ নিয়ে উত্তাল রাজধানী। পাশপাশি মহিলা সংরক্ষণ বিল পাশে আরও এক ধাপ এগোল কেন্দ্র। সংশোধিত প্রস্তাবে প্রত্যেক রাজ্যেই ৫০ শতাংশ লোকসভা আসন বাড়বে। ১৯৭১–এর জনগণনার নিরিখে স্থির হওয়া এই লোকসভা আসনের অনুপাত বদলাবে না আগামী ২৫ বছর, অর্থাৎ ২০৫১ সাল পর্যন্ত। এই বিল নিয়ে যখন কেন্দ্র এগোচ্ছে, সেই সময় জরুরি ভিত্তিতে বৈঠক ডাকল ইন্ডি জোট। আর তাতেই ডেকে পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

অন্যদিকে, সোমবার দিল্লিতে NCPI-এর ২০ জন সাংসদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকে শতাব্দী রায়ও উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। সোমবারই দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ওইদিনই NCPI সাংসদদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারতে পারেন তিনি। কেন্দ্রীয় রাজনীতি এবং রাজ্যের আসন্ন পুরভোটের আবহে এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলের নজর এখন পরবর্তী পদক্ষেপের দিকে। তবে এই বৈঠককে ঘিরে কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

২০২৬-এর বিধানসভা ভোটের পর দুটি ভাগে ভাগ হয়ে যায় তৃণমূল। এরপর তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ যোগ দিয়েছিলেন NCPI-তে। এই দলে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, ইউসুফ পাঠান, দেব, সায়নী ঘোষ, জুন মালিয়া সহ একাধিক সাংসদ। ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠন বিস্তারে সক্রিয় হয় দলটি।

5 Views 0 Likes 0 Comments

Related News

শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ
মহানগর

শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ

ফিটনেসের বার্তা ছড়িয়ে দিতে একই দিনে সাইকেলের প্যাডেলে পা রাখবে দেশের লক্ষ লক্ষ মানুষ। রবিবার, ২৯ নভেম্বর আয়োজিত হতে চলেছে ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর শততম সংস্করণ। এই বিশেষ উপলক্ষে দেশের ১০০টি জায়গায় একযোগে সাইকেল...

২৮ নভে ২০২৬, ০৭:৩৩ পিএম · 2 মিনিট
শুভেন্দুর সঙ্গে বৈঠকে শতাব্দী, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
মহানগর

শুভেন্দুর সঙ্গে বৈঠকে শতাব্দী, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

কলকাতা, নিউজ ডেস্ক: সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু। এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। শনিবার আলিপুরের PWD ক্যাম্পে দু’জনের মধ্যে বেশ...

২৮ নভে ২০২৬, ০৫:০৫ পিএম · 2 মিনিট
Child Marriage: বাল্যবিবাহ রুখতে শুধু পুরোহিত বা কাজি নন, নজরে বাবা-মাও!
মহানগর

Child Marriage: বাল্যবিবাহ রুখতে শুধু পুরোহিত বা কাজি নন, নজরে বাবা-মাও!

কলকাতা: বাল্যবিবাহের ঘটনায় এত দিন মূলত বিয়ে সম্পন্ন করানো পুরোহিত বা কাজির ভূমিকার উপরই বেশি গুরুত্ব দেওয়া হত। কিন্তু এবার তদন্তের পরিধি আরও বাড়ানোর নির্দেশ দিল কলকাতা পুলিশ। বাল্যবিবাহের ক্ষেত্রে পুরোহিত বা কাজির পাশাপ...

২৮ নভে ২০২৬, ০৪:৪৩ পিএম · 3 মিনিট
অনুমতি ছাড়া নির্মীয়মাণ বিল্ডিংয়ে রাজনৈতিক কার্যকলাপ! তপসিয়ার তৃণমূল ভবন সিল করল পুলিশ
মহানগর

অনুমতি ছাড়া নির্মীয়মাণ বিল্ডিংয়ে রাজনৈতিক কার্যকলাপ! তপসিয়ার তৃণমূল ভবন সিল করল...

কলকাতা, নিউজ ডেস্ক: তোপসিয়ার পুরোনো তৃণমূল কংগ্রেস ভবন সিল করল পুলিশ। ওই অফিসে আর কোনও রাজনৈতিক কার্যকলাপ চালানো যাবে না। পুলিশের নির্দেশ ,এখানে শুধু নির্মাণ কাজ চালানো যেতে পারে। নির্মীয়মাণ বাড়িতে যাতায়াত করলে দুর্ঘট...

২৮ নভে ২০২৬, ০২:২২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.