JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০৭:৪৪ পিএম
Breaking
New Zealand Wildlife: প্রায় ৩০ বছর পর ঘরে ফেরা! তিনটি আহত গিরগিটি থেকে সংখ্যা বেড়ে ২১ Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেনা’ দেশে... Gurnoor Brar: গুরনুরকে প্রথম একাদশে দেখে অবাক প্রাক্তন জাতীয় পেসার Rohit Sharma: কারা দায়িত্ব এড়িয়েছিলেন? মুম্বইয়ের ডুবন্ত নৌকায় অধিনায়কত্বে ফিরেই বুঝিয়ে দি... শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ Ravichandran Ashwin: দলে জায়গা নেই সিরাজের! অশ্বিনের আশঙ্কা, ‘এভাবে চললে ভয়ংকর পরিণতি হতে... Rohit Sharma: অধিনায়কত্বের প্রস্তাবে প্রথমে পিছিয়ে গিয়েছিলেন! পরে কেন বদলালেন সিদ্ধান্ত? ন... Rohit Sharma: রোহিতের নেতৃত্ব নিয়ে সূর্যর এক লাইনের বার্তায় মুগ্ধ মুম্বই সমর্থকরা New Zealand Wildlife: প্রায় ৩০ বছর পর ঘরে ফেরা! তিনটি আহত গিরগিটি থেকে সংখ্যা বেড়ে ২১ Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেনা’ দেশে... Gurnoor Brar: গুরনুরকে প্রথম একাদশে দেখে অবাক প্রাক্তন জাতীয় পেসার Rohit Sharma: কারা দায়িত্ব এড়িয়েছিলেন? মুম্বইয়ের ডুবন্ত নৌকায় অধিনায়কত্বে ফিরেই বুঝিয়ে দি... শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ Ravichandran Ashwin: দলে জায়গা নেই সিরাজের! অশ্বিনের আশঙ্কা, ‘এভাবে চললে ভয়ংকর পরিণতি হতে... Rohit Sharma: অধিনায়কত্বের প্রস্তাবে প্রথমে পিছিয়ে গিয়েছিলেন! পরে কেন বদলালেন সিদ্ধান্ত? ন... Rohit Sharma: রোহিতের নেতৃত্ব নিয়ে সূর্যর এক লাইনের বার্তায় মুগ্ধ মুম্বই সমর্থকরা

Rohit Sharma: রোহিতের নেতৃত্ব নিয়ে সূর্যর এক লাইনের বার্তায় মুগ্ধ মুম্বই সমর্থকরা

Rohit Sharma: রোহিতের নেতৃত্ব নিয়ে সূর্যর এক লাইনের বার্তায় মুগ্ধ মুম্বই সমর্থকরা
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরছেন রোহিত শর্মা। ২০২৭ সালের আইপিএলের আগে শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি। আর সেই ঘোষণার পরেই সমাজমাধ্যমে নজর কাড়লেন ভারতের টি-টোয়েন্টি দলের প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদব। মুম্বইয়ের নেতৃত্ব পাওয়ার দৌড়ে তাঁর নামও ছিল আলোচনায়। কিন্তু শেষ পর্যন্ত রোহিতের উপরেই আস্থা রেখেছে দল পরিচালন কর্তৃপক্ষ। অধিনায়কত্ব না পেলেও সতীর্থের প্রত্যাবর্তনে যে তিনি খুশি, তা বুঝিয়ে দিয়েছেন সূর্য। রোহিতকে উদ্দেশ্য করে তাঁর ছোট্ট বার্তা ইতিমধ্যেই মুম্বই সমর্থকদের নজর কেড়েছে।

প্রথমে নিজের সমাজমাধ্যমের পাতায় নীল হৃদয়ের একগুচ্ছ চিহ্ন পোস্ট করেন সূর্যকুমার। এরপর আরও একটি বার্তায় রোহিতকে তিনটি বিশেষ পরিচয়ে অভিহিত করেন তিনি। লেখেন, ‘নেতা, ভাই এবং পরামর্শদাতা।’ শুধু তাই নয়, মুম্বইয়ের সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা, ‘পলটন, সিটবেল্ট বেঁধে নাও।’ অর্থাৎ সামনে যে দারুণ উত্তেজনাপূর্ণ সময় আসতে চলেছে, সেই ইঙ্গিতই দিয়েছেন সূর্য। তাঁর এই বার্তায় স্পষ্ট, রোহিতের নেতৃত্বে নতুন মরশুম নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি।

রোহিতের পাশাপাশি মুম্বইয়ের অধিনায়ক হওয়ার সম্ভাবনা ছিল সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ এবং তিলক বর্মারও। বিশেষ করে ভারতের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে সূর্যের নাম নিয়ে আলোচনা ছিল জোরাল। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞ রোহিতকেই বেছে নিয়েছে মুম্বই। হার্দিক পাণ্ডিয়া পাঞ্জাব কিংসে যোগ দেওয়ায় তাঁর পরিবর্তে দলের নেতৃত্বের দায়িত্ব আবারও ফিরে পেলেন হিটম্যান। হার্দিকের বদলে মুম্বই দলে এসেছেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং।

২০১৩ সালে প্রথমবার মুম্বইয়ের অধিনায়ক হয়েছিলেন রোহিত। তাঁর নেতৃত্বেই ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল ট্রফি জেতে দল। একই বছরে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও জিতেছিল তারা। তবে ২০২৩ সালের পর নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় রোহিতকে। এরপর হার্দিকের নেতৃত্বেও প্রত্যাশা পূরণ করতে পারেনি মুম্বই। ২০২৪ সালে দশম এবং ২০২৬ সালে নবম স্থানে শেষ করে তারা।

এবার আইপিএলের ২০তম মরসুমে পুরনো অধিনায়কের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে মুম্বই। রোহিতও জানিয়েছেন, নতুন চ্যালেঞ্জের জন্য তিনি প্রস্তুত। তাঁর লক্ষ্য নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলে সমর্থকদের উদ্‌যাপনের অনেক মুহূর্ত উপহার দেওয়া। আর সূর্যের বার্তা বুঝিয়ে দিচ্ছে, দলের অন্দরেও নতুন মরশুম ঘিরে তৈরি হচ্ছে বাড়তি উত্তেজনা।

5 Views 0 Likes 0 Comments

Related News

Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেনা’ দেশে শূন্যর বৃত্ত
ময়দান

Yashasvi Jaiswal: প্রথম ভারতীয় ওপেনার হিসাবে যশস্বীর লজ্জার নজির! সম্পূর্ণ হল ‘সেন...

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় টেস্টে ক্রাইস্টচার্চে ব্যাট হাতে একের পর এক ব্যর্থতা। আর তারই মধ্যে যশস্বী জয়সওয়ালের নামের পাশে যুক্ত হল এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে...

২৮ নভে ২০২৬, ০৭:৩৯ পিএম · 2 মিনিট
Gurnoor Brar: গুরনুরকে প্রথম একাদশে দেখে অবাক প্রাক্তন জাতীয় পেসার
ময়দান

Gurnoor Brar: গুরনুরকে প্রথম একাদশে দেখে অবাক প্রাক্তন জাতীয় পেসার

স্পোর্টস ডেস্ক: একদিনের ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স। মাত্র তিন ম্যাচেই বল হাতে নজর কেড়েছেন তিনি। প্রতিপক্ষের ব্যাটারদের একের পর এক সাজঘরে ফিরিয়ে জিতে নিয়েছেন সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও। আর সেই সাফল্যের হাত ধর...

২৮ নভে ২০২৬, ০৭:৩৭ পিএম · 3 মিনিট
Rohit Sharma: কারা দায়িত্ব এড়িয়েছিলেন? মুম্বইয়ের ডুবন্ত নৌকায় অধিনায়কত্বে ফিরেই বুঝিয়ে দিলেন হিটম্যান
ময়দান

Rohit Sharma: কারা দায়িত্ব এড়িয়েছিলেন? মুম্বইয়ের ডুবন্ত নৌকায় অধিনায়কত্বে ফিরেই ব...

স্পোর্টস ডেস্ক: আবার পুরনো ভূমিকায় রোহিত শর্মা। ২০২৭ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে দেখা যাবে তাঁকে। দীর্ঘদিন পর দলের নেতৃত্বে ফিরেই গত কয়েক মরসুমের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন হিটম্যান। তাঁর কথায়, মুম্বইয়...

২৮ নভে ২০২৬, ০৭:৩৫ পিএম · 2 মিনিট
Ravichandran Ashwin: দলে জায়গা নেই সিরাজের! অশ্বিনের আশঙ্কা, ‘এভাবে চললে ভয়ংকর পরিণতি হতে পারে’
ময়দান

Ravichandran Ashwin: দলে জায়গা নেই সিরাজের! অশ্বিনের আশঙ্কা, ‘এভাবে চললে ভয়ংকর পরি...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পরপর দু’টি ম্যাচে প্রথম একাদশে জায়গা হল না মহম্মদ সিরাজের। অথচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার। এমন একজন অভিজ্ঞ বোলারক...

২৮ নভে ২০২৬, ০৭:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.