JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ১১:১২ এএম
Breaking
Road Accident: রামগড়ের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, মৃত... মদ্যপানে দেশের তলানিতে বাংলা! বছরে মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা Shamik Bhattacharya: 'বিধায়কদের ঘিরে তোলাবাজি'র অভিযোগ! ফের কড়া শমীক ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধী শিবিরে তৎপরতা, চেন্নাই যাচ্ছেন মমতা-রাহুলরা! ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধী শিবিরে তৎপরতা, চেন্নাই যাচ্ছেন মমতা-রাহুলরা! Earthquake: রানওয়ে ছোঁয়ার আগেই বিমানকে আকাশে ফেরালেন নিয়ন্ত্রক, কেঁপে উঠল লস অ্যাঞ্জেলেস ব... Mallikarjun Kharge: স্ট্যালিন-পওয়ারের সঙ্গে বৈঠকে খাড়্গে, অবস্থান বদলের চেষ্টা কংগ্রেসের Sonia Gandhi: ১৯৮৩-র আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম? ৪০ বছরের পুরনো নথি খুঁজছে দিল্... Road Accident: রামগড়ের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, মৃত... মদ্যপানে দেশের তলানিতে বাংলা! বছরে মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা Shamik Bhattacharya: 'বিধায়কদের ঘিরে তোলাবাজি'র অভিযোগ! ফের কড়া শমীক ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধী শিবিরে তৎপরতা, চেন্নাই যাচ্ছেন মমতা-রাহুলরা! ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধী শিবিরে তৎপরতা, চেন্নাই যাচ্ছেন মমতা-রাহুলরা! Earthquake: রানওয়ে ছোঁয়ার আগেই বিমানকে আকাশে ফেরালেন নিয়ন্ত্রক, কেঁপে উঠল লস অ্যাঞ্জেলেস ব... Mallikarjun Kharge: স্ট্যালিন-পওয়ারের সঙ্গে বৈঠকে খাড়্গে, অবস্থান বদলের চেষ্টা কংগ্রেসের Sonia Gandhi: ১৯৮৩-র আগেই ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম? ৪০ বছরের পুরনো নথি খুঁজছে দিল্...

Shamik Bhattacharya: 'বিধায়কদের ঘিরে তোলাবাজি'র অভিযোগ! ফের কড়া শমীক

Shamik Bhattacharya: 'বিধায়কদের ঘিরে তোলাবাজি'র অভিযোগ! ফের কড়া শমীক
ছবি: সংগৃহীত

কলকাতা: দলীয় শৃঙ্খলা নিয়ে ফের কড়া অবস্থান নিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিধায়কদের একাংশের বিরুদ্ধে এলাকায় নিজস্ব গোষ্ঠী তৈরি, ঘনিষ্ঠদের পদ পাইয়ে দেওয়ার প্রলোভন এবং সেই সূত্রে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। শনিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে এই বিষয়গুলি নিয়ে সরব হন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, তোলাবাজির মতো সামাজিক ব্যাধি দল থেকে দূর করতে হবে। সংগঠনকে এড়িয়ে কেউ অনৈতিক কাজে যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে শমীকের অভিযোগ, দলের কয়েক জন বিধায়ক নিজের নিজের এলাকায় পৃথক গোষ্ঠী তৈরি করছেন। সেই গোষ্ঠীর ঘনিষ্ঠদের কাউন্সিলর বা কো-অর্ডিনেটর পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। অভিযোগ, এই প্রলোভনকে হাতিয়ার করেই কোথাও কোথাও টাকা তোলার কারবার চলছে। শুধু তাই নয়, প্রাক্তন তৃণমূল নেতা কিংবা জনপ্রতিনিধিদের বিজেপিতে যোগদান করানোর ক্ষেত্রেও আর্থিক লেনদেনের অভিযোগ সামনে এসেছে।

দলবদল নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও চূড়ান্ত না হলেও, তার আগেই এই ধরনের তৎপরতা মাথাচাড়া দিচ্ছে বলে বৈঠকে আলোচনা হয়। শমীকের বক্তব্য, তোলাবাজি কোনও রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এটি সামাজিক ব্যাধি। বিজেপির ভিতর থেকে এই প্রবণতা নির্মূল করতে হবে।

বিধায়ক ও দলীয় নেতাদের উদ্দেশে তাঁর বার্তা, সংগঠনের নিয়মের বাইরে গিয়ে কোনও কাজ বরদাস্ত করা হবে না। দলের নেতৃত্ব প্রত্যেকের কার্যকলাপের উপর নজর রাখছে। কেউ দলীয় সংগঠনকে পাশ কাটিয়ে অনৈতিক কাজে যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে চরমতম শাস্তিমূলক ব্যবস্থা নিতে পিছপা হবে না নেতৃত্ব।

এ দিনের বৈঠকে আগামী কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ১ ডিসেম্বর থেকে ২৫ দিন ধরে শুরু হচ্ছে ‘সেবা দূত’ কর্মসূচি। ব্লক, শক্তিকেন্দ্র এবং মণ্ডল স্তরে এই কর্মসূচি সফল করার নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি। দলের নেতা-কর্মীদের প্রত্যন্ত এলাকায় পৌঁছে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে বলা হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি, বিধানসভা ভিত্তিক নির্দিষ্ট রিপোর্ট তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ২৫ দিন এলাকায় থেকে মানুষের চাহিদা, অভাব-অভিযোগ এবং সরকারি প্রকল্প সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা জানতে হবে। সেই তথ্যের ভিত্তিতে সংগঠনের কাছে রিপোর্ট জমা দিতে হবে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপির অন্দরে নানা ধরনের অভিযোগ ও গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে এসেছে। নির্বাচনের আগে কাটমানি, সিন্ডিকেট এবং তোলাবাজি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু দলেরই জনপ্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠায় অস্বস্তি বেড়েছে নেতৃত্বের। এর আগে রাজ্যের পর্যবেক্ষক তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলও সংগঠনের মধ্যে অনিয়মের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য—দলের শীর্ষ নেতৃত্ব একাধিকবার সতর্ক করলেও পরিস্থিতি কতটা বদলেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বার সাংগঠনিক বৈঠকে ফের প্রকাশ্যে কড়া বার্তা দিলেন শমীক। সতর্কবার্তার পর দলের ভিতরে তোলাবাজি ও গোষ্ঠীকোন্দল কতটা নিয়ন্ত্রণে আসে, এখন সেটাই দেখার।

1 Views 0 Likes 0 Comments

Related News

মদ্যপানে দেশের তলানিতে বাংলা! বছরে মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা
মহানগর

মদ্যপানে দেশের তলানিতে বাংলা! বছরে মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা

কলকাতা: মদ-বিয়ারের নেশায় দেশের বহু রাজ্য যখন এগিয়ে, তখন সেই তালিকায় বেশ পিছনের সারিতে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আওতাধীন একটি গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যানে উঠে এসেছে এমনই চিত্র। গ্রামবাংলায় বিদেশি মদ ও বিয়ারের...

২৯ নভে ২০২৬, ১১:০৮ এএম · 2 মিনিট
Udaan 1000 Job Fair: সরকারি চাকরির অপেক্ষার অবসান? বিজেপি বিধায়কের ‘উড়ান’-এ ৯ হাজার আবেদন, ২ দিনেই ১৫০০ চাকরির টার্গেট!
মহানগর

Udaan 1000 Job Fair: সরকারি চাকরির অপেক্ষার অবসান? বিজেপি বিধায়কের ‘উড়ান’-এ ৯ হাজ...

নিউজ ডেস্ক: রাজ্যে বেকারত্বের সমস্যা নিয়ে যখন প্রতিনিয়ত আলোচনা চলছে, তখন সরকারি চাকরির গণ্ডির বাইরে গিয়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির উদ্যোগ নিলেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর উদ্যোগে কেষ্...

২৯ নভে ২০২৬, ১০:২৫ এএম · 2 মিনিট
AI দিয়ে ভুয়ো ভিডিও বানানোর অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে দায়ের স্বতঃপ্রণোদিত মামলা
মহানগর

AI দিয়ে ভুয়ো ভিডিও বানানোর অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে দায়ের স্বতঃপ্রণোদিত মামলা

কলকাতা, নিউজ ডেস্ক: জোড়াফুল প্রতীক বিতর্কে উত্তাল রাজ্য-রাজনীতি। এরই মাঝে বিস্ফোরক দাবি করে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের কালনা থানার ভিতরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জন্য ভুয়ো হলফনামা তৈরি করেছে নাকি পুলিশ।...

২৮ নভে ২০২৬, ০৭:৫৯ পিএম · 2 মিনিট
শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ
মহানগর

শততম ‘সানডেজ অন সাইকেল’, কলকাতাতেও বিশেষ আয়োজন! পা মেলাবে গোটা দেশ

ফিটনেসের বার্তা ছড়িয়ে দিতে একই দিনে সাইকেলের প্যাডেলে পা রাখবে দেশের লক্ষ লক্ষ মানুষ। রবিবার, ২৯ নভেম্বর আয়োজিত হতে চলেছে ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর শততম সংস্করণ। এই বিশেষ উপলক্ষে দেশের ১০০টি জায়গায় একযোগে সাইকেল...

২৮ নভে ২০২৬, ০৭:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.