JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ১২:০৯ পিএম
Breaking
Mahua Moitra: মামলা হতেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মহুয়া, নাম করেই দিলেন হুঁশিয়ারি! Mecheda Accident: দিঘা যাওয়ার আনন্দযাত্রা মুহূর্তে পরিণত হলো মৃত্যুমিছিলে! নিয়ন্ত্রণ হারিয়... Kunal Ghosh: প্রকাশিত হল কুণাল ঘোষের নতুন রাজনৈতিক থ্রিলার উপন্যাস ‘চিটফান্ড’ Viral Video: প্যারাগ্লাইডিংয়ের মাঝেই উদ্‌যাপন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন Mamata Banerjee: ডিলিমিটেশন বিল ঘিরে মোদীকে পাল্টা তোপ মমতার! চোরবাগানকাণ্ডে তদন্তে গতি বাড়াল SIT, এবার ডাক পড়ল কাদের? Road Accident: রামগড়ের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, মৃত... মদ্যপানে দেশের তলানিতে বাংলা! বছরে মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা Mahua Moitra: মামলা হতেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মহুয়া, নাম করেই দিলেন হুঁশিয়ারি! Mecheda Accident: দিঘা যাওয়ার আনন্দযাত্রা মুহূর্তে পরিণত হলো মৃত্যুমিছিলে! নিয়ন্ত্রণ হারিয়... Kunal Ghosh: প্রকাশিত হল কুণাল ঘোষের নতুন রাজনৈতিক থ্রিলার উপন্যাস ‘চিটফান্ড’ Viral Video: প্যারাগ্লাইডিংয়ের মাঝেই উদ্‌যাপন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন Mamata Banerjee: ডিলিমিটেশন বিল ঘিরে মোদীকে পাল্টা তোপ মমতার! চোরবাগানকাণ্ডে তদন্তে গতি বাড়াল SIT, এবার ডাক পড়ল কাদের? Road Accident: রামগড়ের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, মৃত... মদ্যপানে দেশের তলানিতে বাংলা! বছরে মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা

Mahua Moitra: মামলা হতেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মহুয়া, নাম করেই দিলেন হুঁশিয়ারি!

Mahua Moitra: মামলা হতেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মহুয়া, নাম করেই দিলেন হুঁশিয়ারি!
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: একটি বিতর্কিত ভিডিও ক্লিপিংসকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ও পুলিশ প্রশাসনের মধ্যে নতুন করে পারদ চড়তে শুরু করেছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনে দেখানো একটি ভিডিও-র সত্যতা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই মামলা রুজু করেছে রাজ্য পুলিশ। আর পুলিশের এই পদক্ষেপের পরই পাল্টা সুর চড়িয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

ঘটনার সূত্রপাত গত ২৮ নভেম্বর। এদিন রাতে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়, পূর্ব বর্ধমানের কালনা থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সাংবাদিক সম্মেলনে বেশ কিছু ‘বিকৃত এবং ভুয়ো’ ভিডিও ক্লিপ দেখিয়েছেন। ওই ভিডিওগুলিতে রাজ্য পুলিশের কয়েকজন কর্মীকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য জাল হলফনামা বা এফিডেভিট তৈরির কাজে যুক্ত থাকতে দেখা গিয়েছে বলে দেখানো হয়েছে। 

পুলিশের বিবৃতিতে আরও বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্য পুলিশের ভাবমূর্তি নষ্ট করতে এবং পুলিশ কর্মীদের মিথ্যাভাবে ফাঁসাতেই এই ভিডিওগুলি তৈরি করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং রাজ্যের সাইবার ক্রাইম উইং ইতিমধ্যেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

https://x.com/mahuamoitra/status/2126877761407234395?a=9ERGm84aCv6uVsOpzLs&s=48

পুলিশের এই বিবৃতির পরদিন অর্থাৎ ২৯ নভেম্বর সকালেই আসরে নামেন সাংসদ মহুয়া মৈত্র। পুলিশের পোস্টটি কোট করে নিজের এক্স হ্যান্ডেলে তিনি অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ শানান। পুলিশকে নিশানা করে মহুয়া লেখেন, “পশ্চিমবঙ্গ পুলিশকে একটা পরামর্শ দিই,যখন আপনারা নিজেরাই গর্তে পড়ে গিয়েছেন, তখন আর মাটি খুঁড়বেন না।” ভিডিওটির সত্যতা নিয়ে আত্মবিশ্বাসী সুরে তিনি দাবি করেন, ভিডিওটি যে একদম আসল, তা পুলিশ নিজেও জানে, সাধারণ মানুষ জানে, এমনকি গোটা বিশ্বও জানে।

শুধু তাই নয়, নিজের পোস্টে সরাসরি কয়েকজন পুলিশ আধিকারিক ও ব্যক্তির নাম উল্লেখ করে মহুয়া লেখেন, “এখন আইসি রণজিৎ মুখোপাধ্যায়, শিবু, বিশুদের বাঁচানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। তির ধনুক থেকে বেরিয়ে গিয়েছে।”

একদিকে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখার তদন্ত শুরু করার ঘোষণা, অন্যদিকে শাসকদলেরই অন্যতম হেভিওয়েট সাংসদের এমন বিস্ফোরক মন্তব্য,সব মিলিয়ে গোটা বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Mamata Banerjee: ডিলিমিটেশন বিল ঘিরে মোদীকে পাল্টা তোপ মমতার!
মহানগর

Mamata Banerjee: ডিলিমিটেশন বিল ঘিরে মোদীকে পাল্টা তোপ মমতার!

নিউজ ডেস্ক: সংসদের বিশেষ অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিলকে কেন্দ্র করে এবার সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিল...

২৯ নভে ২০২৬, ১১:১৮ এএম · 2 মিনিট
চোরবাগানকাণ্ডে তদন্তে গতি বাড়াল SIT, এবার ডাক পড়ল কাদের?
মহানগর

চোরবাগানকাণ্ডে তদন্তে গতি বাড়াল SIT, এবার ডাক পড়ল কাদের?

কলকাতা, নিউজ ডেস্ক: চোরবাগানকাণ্ডে নয়া মোড়! এবার চোরবাগান পদপিষ্টের ঘটনার দিন উপস্থিত প্রত্যক্ষদর্শী ও মৃতদের পরিবারের সদস্যদের মুখোমুখি হলেন SIT। ঠিক কী ঘটেছিল পুজো মণ্ডপে? কাদের গাফিলতি ছিল? শনিবার SIT-এর তরফে মৃতদের ...

২৯ নভে ২০২৬, ১১:১৬ এএম · 1 মিনিট
মদ্যপানে দেশের তলানিতে বাংলা! বছরে মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা
মহানগর

মদ্যপানে দেশের তলানিতে বাংলা! বছরে মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা

কলকাতা: মদ-বিয়ারের নেশায় দেশের বহু রাজ্য যখন এগিয়ে, তখন সেই তালিকায় বেশ পিছনের সারিতে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আওতাধীন একটি গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যানে উঠে এসেছে এমনই চিত্র। গ্রামবাংলায় বিদেশি মদ ও বিয়ারের...

২৯ নভে ২০২৬, ১১:০৮ এএম · 2 মিনিট
Shamik Bhattacharya: 'বিধায়কদের ঘিরে তোলাবাজি'র অভিযোগ! ফের কড়া শমীক
মহানগর

Shamik Bhattacharya: 'বিধায়কদের ঘিরে তোলাবাজি'র অভিযোগ! ফের কড়া শমীক

কলকাতা: দলীয় শৃঙ্খলা নিয়ে ফের কড়া অবস্থান নিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিধায়কদের একাংশের বিরুদ্ধে এলাকায় নিজস্ব গোষ্ঠী তৈরি, ঘনিষ্ঠদের পদ পাইয়ে দেওয়ার প্রলোভন এবং সেই সূত্রে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। ...

২৯ নভে ২০২৬, ১১:০৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.