JAZZBAAT 24 BANGLA
২৮ নভে ২০২৬, ০২:৪৯ পিএম
Breaking
Anu Malik: ব্যাটম্যানের লড়াইয়ে এ বার মাধুরী দীক্ষিতের ‘সাজন সাজন’! অবাক সুরকার অনু মালিক India vs New Zealand: হ্যাগলি ওভালে ভারতের সবচেয়ে বড় শত্রু কারা? ক্যাচ ফেলায় বিপদ, ভুল শট... Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশের! কী কর... OpenAI vs Apple: অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা ওপেনএআইয়ের! গোপন তথ্য চুরির অভিযোগে নতুন স... অনুমতি ছাড়া নির্মীয়মাণ বিল্ডিংয়ে রাজনৈতিক কার্যকলাপ! তপসিয়ার তৃণমূল ভবন সিল করল পুলিশ Food Safety : বাসি খাবার থেকে মেয়াদ উত্তীর্ণ পানীয়, অভিযানে ধরা অনিয়ম Narendra Modi: মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে ফের সরব মোদী, বিরোধীদের বাধা কাটিয়ে আইন কার্... SRFTI: ক্যাম্পাসে ঢুকে ধর্নামঞ্চ ভাঙচুর, ছাত্রীদের হেনস্তার অভিযোগ, ধুন্ধুমার কাণ্ড SRFTI-... Anu Malik: ব্যাটম্যানের লড়াইয়ে এ বার মাধুরী দীক্ষিতের ‘সাজন সাজন’! অবাক সুরকার অনু মালিক India vs New Zealand: হ্যাগলি ওভালে ভারতের সবচেয়ে বড় শত্রু কারা? ক্যাচ ফেলায় বিপদ, ভুল শট... Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশের! কী কর... OpenAI vs Apple: অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা ওপেনএআইয়ের! গোপন তথ্য চুরির অভিযোগে নতুন স... অনুমতি ছাড়া নির্মীয়মাণ বিল্ডিংয়ে রাজনৈতিক কার্যকলাপ! তপসিয়ার তৃণমূল ভবন সিল করল পুলিশ Food Safety : বাসি খাবার থেকে মেয়াদ উত্তীর্ণ পানীয়, অভিযানে ধরা অনিয়ম Narendra Modi: মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে ফের সরব মোদী, বিরোধীদের বাধা কাটিয়ে আইন কার্... SRFTI: ক্যাম্পাসে ঢুকে ধর্নামঞ্চ ভাঙচুর, ছাত্রীদের হেনস্তার অভিযোগ, ধুন্ধুমার কাণ্ড SRFTI-...

OpenAI vs Apple: অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা ওপেনএআইয়ের! গোপন তথ্য চুরির অভিযোগে নতুন সংঘাত

OpenAI vs Apple: অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা ওপেনএআইয়ের! গোপন তথ্য চুরির অভিযোগে নতুন সংঘাত
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই এবং আইফোন প্রস্তুতকারক অ্যাপলের সংঘাত এবার আদালতে নতুন মাত্রা পেল। নিজেদের ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগ তুলে অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করল ওপেনএআই। শুধু তথ্য চুরিই নয়, প্রতিদ্বন্দ্বী সংস্থার সঙ্গে কাজ করা হার্ডওয়্যার সরবরাহকারীদেরও অ্যাপল ভয় দেখিয়ে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে স্যাম অল্টম্যানের সংস্থা।

শুক্রবার ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে এই পাল্টা মামলা দায়ের করেছে ওপেনএআই। তাদের অভিযোগ, অ্যাপল এমন কিছু কর্মসংস্কৃতি তৈরি করেছে, যার মাধ্যমে সংস্থা ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যাওয়া কর্মীদের ব্যক্তিগত ডিভাইস এবং অ্যাকাউন্টেও নজরদারি চালানো সম্ভব। কর্মীদের ব্যক্তিগত অ্যাপল ডিভাইস ও আইক্লাউড অ্যাকাউন্টে অফিসের কাজের ফাইল রাখতে উৎসাহিত করা হত বলেও অভিযোগ। ফলে চাকরি ছাড়ার পরেও ব্যক্তিগত ও পেশাগত তথ্যের মধ্যে স্পষ্ট বিভাজন রাখা কঠিন হয়ে পড়ে।

ওপেনএআইয়ের দাবি, তাদের এক প্রাক্তন কর্মী ছয় মাস সংস্থায় কাজ করার পর ফের অ্যাপলে যোগ দেন। সেই সময় তিনি ওপেনএআইয়ের নতুন ডিভাইস এবং ভবিষ্যতের হার্ডওয়্যার পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতেন। পরে সেই তথ্য অ্যাপলের হাতে পৌঁছেছে বলে অভিযোগ করেছে চ্যাটজিপিটি নির্মাতা সংস্থা।

এখানেই শেষ নয়। ওপেনএআইয়ের দাবি, তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী বিভিন্ন হার্ডওয়্যার সরবরাহকারীকে চাপ দিয়েছে অ্যাপল। প্রায় ৪০০ জন প্রাক্তন অ্যাপল কর্মী ইতিমধ্যেই ওপেনএআইয়ে যোগ দিয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি। তাদের অভিযোগ, ভবিষ্যতে আরও কর্মী যাতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যোগ না দেন, সে জন্য ভয় দেখানোর কৌশল নিয়েছে অ্যাপল।

ঘটনার সূত্রপাত অবশ্য কয়েক মাস আগে। জুলাই মাসে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছিল অ্যাপল। অভিযোগ ছিল, আইফোন এবং অ্যাপল ওয়াচের মতো পণ্য তৈরির সঙ্গে যুক্ত দুই প্রাক্তন কর্মী ট্যাং ট্যান ও চ্যাং লিউ সংস্থার গোপন তথ্য ওপেনএআইকে সরবরাহ করেছেন। সেই তথ্য ব্যবহার করে নিজেদের হার্ডওয়্যার ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওপেনএআই। অভিযোগ অস্বীকার করেছিল তারা।

এ বার পাল্টা আক্রমণ করল ওপেনএআই। অ্যাপল অবশ্য তাদের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। সংস্থার বক্তব্য, নিজেদের গোপন প্রযুক্তি ও পণ্যের তথ্য চুরির মূল অভিযোগ থেকে নজর ঘোরাতেই এই পাল্টা মামলা করেছে ওপেনএআই।

একসময় আইফোনে চ্যাটজিপিটি ব্যবহারের জন্য দুই সংস্থার মধ্যে সহযোগিতা ছিল। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নতুন ব্যক্তিগত ডিভাইস তৈরির দৌড়ে এখন তারাই একে অপরের প্রতিদ্বন্দ্বী।

3 Views 0 Likes 0 Comments

Related News

Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশের! কী করবে নয়াদিল্লি?
বিদেশ

Sheikh Hasina: হাসিনাকে ফেরাতে ভারতকে আন্তর্জাতিক আদালতে টানার হুঁশিয়ারি বাংলাদেশে...

নিউজ ডেস্ক: শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে এ বার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিল ঢাকা। ভারত যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ না করে, তা হলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কাছ...

২৮ নভে ২০২৬, ০২:৩১ পিএম · 2 মিনিট
Italy: ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি পড়ুয়াদের জন্য ৩০ শতাংশ কোটা! সংসদে তুমুল বিক্ষোভ
বিদেশ

Italy: ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি পড়ুয়াদের জন্য ৩০ শতাংশ কোটা! সংস...

দেক্রেতো স্কুওলা’ শীর্ষক এই বিলটি গত ২০ নভেম্বর সিনেটের অনুমোদন পাওয়ার পর পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অফ ডেপুটিজেও পাশ হয়ে যায়। বিলের পক্ষে ১৪২টি এবং বিপক্ষে ১১২টি ভোট পড়ে, চারজন সাংসদ ভোটদানে বিরত ছিলেন। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর জারি হওয়া ‘ডিক্রি-ল ১৭০’-এর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সুষ্ঠু পরিচালনা, জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়ন এবং বিদেশি শিক্ষার্থীদের মূলধারায় মিশে যাওয়ার প্রক্রিয়া সহজ করতেই এই আইন আনা হয়েছে বলে সরকারের দাবি।

২৮ নভে ২০২৬, ১২:৩২ পিএম · 2 মিনিট
আলজেরিয়া থেকে ভারত, সুদান থেকে ইন্দোনেশিয়া, কৃষ্ণসাগরে খাদ্য রফতানি নিয়ে উদ্বেগ জেলেনস্কির, রাশিয়ার বিরুদ্ধে সরব ইউক্রেন প্রেসিডেন্ট
বিদেশ

আলজেরিয়া থেকে ভারত, সুদান থেকে ইন্দোনেশিয়া, কৃষ্ণসাগরে খাদ্য রফতানি নিয়ে উদ্বেগ জে...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ এ বার বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ ব্যবস্থায়। কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রফতানি ক্রমশ কঠিন হয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, রাশিয়ার সঙ্গে যুদ্ধের ...

২৭ নভে ২০২৬, ০৮:৫২ পিএম · 2 মিনিট
Space Programme: নিজস্ব মহাকাশযান নেই, এখনও চীনের মহাকাশযানে ভর করেই মহাকাশে পাকিস্তান
বিদেশ

Space Programme: নিজস্ব মহাকাশযান নেই, এখনও চীনের মহাকাশযানে ভর করেই মহাকাশে পাকিস...

দক্ষিণ এশিয়ার একই ভৌগোলিক অঞ্চলে অবস্থিত হলেও মহাকাশ গবেষণায় ভারত ও পাকিস্তানের পথচলা আজ ভিন্ন বাস্তবতায় দাঁড়িয়ে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের নভোচারী মুহাম্মদ জিশান আলি চীনের শেনঝৌ-২৪ (Shenzhou-24) অভিযানের মাধ্যমে তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর এই তুলনা নতুন করে আলোচনায় এসেছে। একদিকে স্বাধীন রকেট ও মহাকাশযান প্রযুক্তির মাধ্যমে চাঁদ ও সূর্য অভিযানে এগিয়ে চলেছে ভারত, অন্যদিকে নিজস্ব মানববাহী মহাকাশযান না থাকায় অংশীদারত্ব ও চীনের সহায়তার ওপর নির্ভর করছে পাকিস্তান।

২৭ নভে ২০২৬, ০৭:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.