JAZZBAAT 24 BANGLA
২৭ নভে ২০২৬, ০৫:৩১ পিএম
Breaking
টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-তে নামছেন বিশ্বের সেরা তারকারা ডারবান সুপার জায়ান্টসের দায়িত্বে প্রাক্তন কিউয়ি অধিনায়ক অনুশীলনে ফিরলেন মিগুয়েল! স্বস্তিতে কোচ পানোস বিপন্ন হতে পারে পরাগবাহীদের পথ চেনার ক্ষমতা ANM Workers Protest : স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদ, গেটে তালা, চাঞ্চল্য ছাতনায়! তিন দশক ধরে তাপমাত্রা কমছে ভারতের মৈত্রী গবেষণা কেন্দ্রে কলকাতায় ফিরছে বিশ্বমানের দাবার আসর, টাটা স্টিল চেস ইন্ডিয়ায় আসতে পারেন কার্লসেনরা ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে আরও এক ধাপ এগোল ভারত! টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-তে নামছেন বিশ্বের সেরা তারকারা ডারবান সুপার জায়ান্টসের দায়িত্বে প্রাক্তন কিউয়ি অধিনায়ক অনুশীলনে ফিরলেন মিগুয়েল! স্বস্তিতে কোচ পানোস বিপন্ন হতে পারে পরাগবাহীদের পথ চেনার ক্ষমতা ANM Workers Protest : স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদ, গেটে তালা, চাঞ্চল্য ছাতনায়! তিন দশক ধরে তাপমাত্রা কমছে ভারতের মৈত্রী গবেষণা কেন্দ্রে কলকাতায় ফিরছে বিশ্বমানের দাবার আসর, টাটা স্টিল চেস ইন্ডিয়ায় আসতে পারেন কার্লসেনরা ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে আরও এক ধাপ এগোল ভারত!

ডারবান সুপার জায়ান্টসের দায়িত্বে প্রাক্তন কিউয়ি অধিনায়ক

ডারবান সুপার জায়ান্টসের দায়িত্বে প্রাক্তন কিউয়ি অধিনায়ক
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই। এবার কোচিংয়ের দুনিয়ায় নতুন ইনিংস শুরু করতে চলেছেন কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ SA20-তে ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচ নিযুক্ত হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ২০২৭ সালের প্রতিযোগিতার আগে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৩৬ বছরের তারকা।

বুধবার উইলিয়ামসনের নিয়োগের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজি। এর আগে ২০২৫ ও ২০২৬ সালের SA20-তে ডারবানের হয়ে খেলেছেন তিনি। ১৫টি ম্যাচে তাঁর সংগ্রহ ৩৪৩ রান। অর্থাৎ, যে দলের হয়ে মাঠে নেমেছেন, এ বার সেই দলের ডাগআউট থেকেই কৌশল সাজাবেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এটাই উইলিয়ামসনের প্রথম প্রধান কোচের দায়িত্ব। চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। দীর্ঘ ১৬ বছরের কেরিয়ারে নিউজিল্যান্ডের অন্যতম সফল ক্রিকেটার হয়ে উঠেছেন উইলিয়ামসন।

টেস্ট ক্রিকেটে ১১০ ম্যাচে ৯৫১৫ রান করেছেন তিনি। গড় ৫৪.০৬। নিউজিল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ১৭৫টি এক দিনের ম্যাচে তাঁর রান ৭২৫৬। দেশের হয়ে এই ফরম্যাটে চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক উইলিয়ামসন। ৯৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে করেছেন ২৫৭৫ রান।

কোচ হিসেবে তাঁর সামনে অবশ্য কঠিন চ্যালেঞ্জ। ২০২৩ সালে SA20 শুরু হওয়ার পর থেকে দলের দায়িত্বে ছিলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। তাঁর কোচিংয়ে চার মরসুমের মধ্যে তিন বারই লিগ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে ডারবানকে। ২০২৪ সালে রানার্স হয়েছিল তারা। গত মরসুমে ১০ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতে ছয় দলের প্রতিযোগিতায় পঞ্চম স্থানে শেষ করে দলটি। এবার উইলিয়ামসনের হাত ধরে ঘুরে দাঁড়াতে চাইছে ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেট ডিরেক্টর টম মুডির সঙ্গে কাজ করবেন তিনি। ২০২৭ সালের ১৯ জানুয়ারি প্রিটোরিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ডারবান সুপার জায়ান্টস।

3 Views 0 Likes 0 Comments

Related News

টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-তে নামছেন বিশ্বের সেরা তারকারা
ময়দান

টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-তে নামছেন বিশ্বের সেরা তারকারা

আন্তর্জাতিক দৌড়ের মঞ্চে ফের বিশ্বের নজর কাড়তে চলেছে কলকাতা। আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার একাদশ সংস্করণ। বিশ্ব অ্যাথলেটিক্সের স্বীকৃত গোল্ড লেভেলের এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে...

২৭ নভে ২০২৬, ০৫:০৮ পিএম · 2 মিনিট
অনুশীলনে ফিরলেন মিগুয়েল! স্বস্তিতে কোচ পানোস
ময়দান

অনুশীলনে ফিরলেন মিগুয়েল! স্বস্তিতে কোচ পানোস

ডার্বির আগে চোটের ধাক্কা সামলে ক্রমশ শক্তি বাড়াচ্ছে মোহনবাগান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২৯ নভেম্বরের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরাকে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার দলের সঙ্গে পুরোদমে অন...

২৭ নভে ২০২৬, ০৫:০২ পিএম · 1 মিনিট
পাঁচ উইকেট তুলেও স্বস্তি নেই ভারতের! জাদেজা-সিরাজকে  হাড়ে হাড়ে মিস করল গিলের দল!
ময়দান

পাঁচ উইকেট তুলেও স্বস্তি নেই ভারতের! জাদেজা-সিরাজকে হাড়ে হাড়ে মিস করল গিলের দল!

ওয়েলিংটনের পর ক্রাইস্টচার্চ, দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও পাঁচ উইকেট তুলে নিল ভারত। কিন্তু তাতেও পুরোপুরি স্বস্তিতে থাকতে পারছে না শুভমন গিলের দল। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েও নিউজিল্যান্ডের রান ২৪৬-এ আটকে রাখতে...

২৭ নভে ২০২৬, ০২:৪০ পিএম · 3 মিনিট
প্রথম একাদশ নিয়ে গাভাসকরের মন্তব্যে তোলপাড়
ময়দান

প্রথম একাদশ নিয়ে গাভাসকরের মন্তব্যে তোলপাড়

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশ ঘোষণা হতেই শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং পেসার মহম্মদ সিরাজকে ঘিরে নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। দলের এই নির...

২৭ নভে ২০২৬, ০২:৩৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.