JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ১১:১৬ এএম
Breaking
স্কুলে মোবাইল নিষিদ্ধ, পড়াশোনায় ফিরছে মন! বলছে হার্ভার্ডের গবেষণা স্মৃতিভ্রংশে আক্রান্ত দেশের 7.4% প্রবীণ! চিকিৎসার আওতায় আসেন মাত্র 10% Yogi Adityanath: ‘১.২৭ কোটি হিন্দু ভোটার কোথায় গেল?’ যোগীর দাবিতে প্রশ্ন নির্বাচন কমিশনের Narendra Modi: ম্যানিলায় তেরঙ্গার প্রতি শ্রদ্ধা প্রদর্শন মোদীর, প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া দীর্ঘায়ুর রহস্য বোঝাতে ব্রায়ান জনসনের অদ্ভুত দর্শন Bengaluru: বিচার পেতে বছরের পর বছর অপেক্ষা! বেঙ্গালুরুর নিম্ন আদালতে ঝুলে ৪.৩ লক্ষ মামলা Cyber Fraud: বিয়ের নিমন্ত্রণ থেকে পেনশনের আপডেট, এক ক্লিকেই ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট! FSSAI: ‘এনার্জি ড্রিঙ্ক’ না কি চিনির পানীয়? রেড বুলের উপাদান নিয়ে প্রশ্ন এফএসএসএআইয়ের স্কুলে মোবাইল নিষিদ্ধ, পড়াশোনায় ফিরছে মন! বলছে হার্ভার্ডের গবেষণা স্মৃতিভ্রংশে আক্রান্ত দেশের 7.4% প্রবীণ! চিকিৎসার আওতায় আসেন মাত্র 10% Yogi Adityanath: ‘১.২৭ কোটি হিন্দু ভোটার কোথায় গেল?’ যোগীর দাবিতে প্রশ্ন নির্বাচন কমিশনের Narendra Modi: ম্যানিলায় তেরঙ্গার প্রতি শ্রদ্ধা প্রদর্শন মোদীর, প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া দীর্ঘায়ুর রহস্য বোঝাতে ব্রায়ান জনসনের অদ্ভুত দর্শন Bengaluru: বিচার পেতে বছরের পর বছর অপেক্ষা! বেঙ্গালুরুর নিম্ন আদালতে ঝুলে ৪.৩ লক্ষ মামলা Cyber Fraud: বিয়ের নিমন্ত্রণ থেকে পেনশনের আপডেট, এক ক্লিকেই ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট! FSSAI: ‘এনার্জি ড্রিঙ্ক’ না কি চিনির পানীয়? রেড বুলের উপাদান নিয়ে প্রশ্ন এফএসএসএআইয়ের

দীর্ঘায়ুর রহস্য বোঝাতে ব্রায়ান জনসনের অদ্ভুত দর্শন

দীর্ঘায়ুর রহস্য বোঝাতে ব্রায়ান জনসনের অদ্ভুত দর্শন
ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিবেদন: শত্রুর প্রতি রাগ বা প্রতিশোধের আগুন নয়, বরং ক্ষমা করে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াই জীবনের আসল কৌশল! দীর্ঘায়ু ও সুস্থ জীবনযাপনের প্রচারক মার্কিন প্রযুক্তি উদ্যোগপতি ব্রায়ান জনসনের এমনই এক বার্তা ঘিরে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর দর্শন, ‘প্রথমে শত্রুকে ক্ষমা করুন, তারপর তাকে হারিয়ে দিন।’ আপাতদৃষ্টিতে পরস্পরবিরোধী মনে হলেও এই বক্তব্যের মধ্যে জীবনের একটি বিশেষ মনস্তত্ত্ব তুলে ধরতে চেয়েছেন তিনি। জনসনের মতে, ক্ষমা নেতিবাচক আবেগ দূর করে। আর সেই আবেগ থেকে মুক্ত হয়ে পাওয়া ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়েই সাফল্যের পথে এগোনো সম্ভব।

https://x.com/bryan_johnson/status/2122520506779963732?a=kTgWYJXmy6jYOllAC7A&s=20

শত্রুকে ক্ষমা করা এবং তারপর তাকে হারিয়ে দেওয়া—দুটি কাজকে সাধারণত পরস্পরের বিপরীত বলে মনে করা হয়। কিন্তু মার্কিন প্রযুক্তি উদ্যোগপতি ও দীর্ঘায়ু বিশেষজ্ঞ ব্রায়ান জনসনের মতে, এই দুইয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে জীবনে এগিয়ে যাওয়ার একটি বিশেষ কৌশল। সম্প্রতি সমাজমাধ্যমে নিজের এই দর্শনকে ‘দ্য আর্ট অফ লংজিভিটি’ বা দীর্ঘায়ুর শিল্প বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর বক্তব্য, প্রতিশোধের মানসিকতা নিয়ে বেঁচে থাকলে নিজেরই ক্ষতি। বরং শত্রুকে ক্ষমা করে সেই নেতিবাচক আবেগ থেকে মুক্ত হওয়া উচিত। তার পর নিজের কাজ, লক্ষ্য ও সাফল্যের মাধ্যমে প্রতিপক্ষকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে।

ক্ষমা করুন, কিন্তু লড়াই থামাবেন না

১৭ নভেম্বর সমাজমাধ্যমে একটি সংক্ষিপ্ত পোস্ট করেন জনসন। সেখানে তিনি লেখেন, ‘দ্য আর্ট অফ লংজিভিটি: প্রথমে শত্রুকে ক্ষমা করুন, তারপর তাকে হারিয়ে দিন।’ এর পরেই নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে লেখেন, ক্ষমা নেতিবাচক শক্তিকে দূর করে। আর কাজ সেই উদ্বৃত্ত ইতিবাচক শক্তিকে সঠিক পথে পরিচালিত করে। 

অর্থাৎ, কারও প্রতি রাগ, ক্ষোভ বা প্রতিহিংসা পুষে রাখলে নিজের মানসিক শক্তির অপচয় হয়। সেই আবেগ থেকে বেরিয়ে এসে নিজের উন্নতি ও লক্ষ্যের দিকে মনোযোগ দেওয়াই তাঁর পরামর্শ। প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার জন্য নিজের সময় ও শক্তি নষ্ট না করে নিজের সাফল্যকেই জবাব করে তোলার কথা বলেছেন তিনি।

দীর্ঘায়ু মানে শুধু শরীর সুস্থ রাখা নয়

৪৯ বছর বয়সি ব্রায়ান জনসন প্রযুক্তি দুনিয়ায় পরিচিত মুখ। দীর্ঘায়ু বা লংজিভিটি নিয়ে তাঁর নানা পরীক্ষা-নিরীক্ষা এবং জীবনযাপনের বিশেষ পদ্ধতি আন্তর্জাতিক স্তরে আলোচনার বিষয়। বয়সের ছাপ কমানো এবং শরীরের কার্যক্ষমতা দীর্ঘদিন ধরে রাখার লক্ষ্যে তিনি নিজের খাদ্যাভ্যাস, ঘুম, শরীরচর্চা ও স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন মাপকাঠি নিয়মিত পর্যবেক্ষণ করেন।

তাঁর এই উদ্যোগের নাম ‘ব্লুপ্রিন্ট’। এর মাধ্যমে শরীরের বিভিন্ন জৈবিক সূচক পর্যবেক্ষণ করে বয়সজনিত পরিবর্তনকে ধীর করার চেষ্টা করেন তিনি। তবে তাঁর সব পরীক্ষা-নিরীক্ষা বা পদ্ধতি যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এমন নয়। চিকিৎসা বিশেষজ্ঞদের কাছে দীর্ঘায়ু নিয়ে তাঁর কিছু দাবি ও পরীক্ষার কার্যকারিতা এখনও আলোচনার বিষয়।

এ বার শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক অবস্থাকেও দীর্ঘ ও সুস্থ জীবনের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তুলে ধরলেন জনসন। তাঁর বক্তব্যের মূল কথা, নেতিবাচক আবেগের বোঝা বয়ে বেড়ালে নিজের জীবনযাপনের মানও ক্ষতিগ্রস্ত হতে পারে।

প্রতিশোধ নয়, নিজের সাফল্যই হোক জবাব

জনসনের এই বক্তব্যের মধ্যে একটি মনস্তাত্ত্বিক দিকও রয়েছে। কারও প্রতি দীর্ঘদিনের ক্ষোভ বা প্রতিশোধস্পৃহা মানুষকে অতীতের ঘটনা নিয়ে আটকে রাখতে পারে। সেই পরিস্থিতিতে নিজের কাজ ও ভবিষ্যতের লক্ষ্য থেকে মনোযোগ সরে যাওয়ার আশঙ্কা থাকে। ক্ষমা করার অর্থ অন্যায়ের সঙ্গে আপস করা নয়, বরং নিজের মানসিক শান্তির স্বার্থে সেই ক্ষোভের বোঝা নামিয়ে রাখা।

আর ‘শত্রুকে হারিয়ে দেওয়া’ বলতে জনসনের বক্তব্যের প্রেক্ষিতে প্রতিশোধ নেওয়ার বদলে নিজের কর্মক্ষমতা, সাফল্য ও আত্মোন্নতির মাধ্যমে এগিয়ে যাওয়ার বার্তাই উঠে এসেছে। সব মিলিয়ে দীর্ঘায়ুর আলোচনায় ব্রায়ান জনসনের নতুন সংযোজন শুধু খাদ্যাভ্যাস, শরীরচর্চা কিংবা আধুনিক প্রযুক্তি নয়, মানসিক শক্তি ও আবেগ নিয়ন্ত্রণও। তাঁর সংক্ষিপ্ত বার্তার সারকথা—অন্যের প্রতি ক্ষোভ পুষে রেখে নিজের জীবনকে ভারাক্রান্ত করবেন না। ক্ষমা করে এগিয়ে যান, আর নিজের সাফল্য দিয়েই জবাব দিন।

3 Views 0 Likes 0 Comments

Related News

স্কুলে মোবাইল নিষিদ্ধ, পড়াশোনায় ফিরছে মন! বলছে হার্ভার্ডের গবেষণা
Jazzbaat প্লাস

স্কুলে মোবাইল নিষিদ্ধ, পড়াশোনায় ফিরছে মন! বলছে হার্ভার্ডের গবেষণা

বিশেষ প্রতিবেদন: স্মার্টফোনের পর্দায় চোখ আটকে থাকছে ঘণ্টার পর ঘণ্টা। কখনও সোশ্যাল মিডিয়া, কখনও অনলাইন গেম, আবার কখনও বন্ধুদের সঙ্গে চ্যাট। পড়াশোনার ফাঁকে সামান্য সময়ের জন্য ফোন হাতে নেওয়া, কখন যে দীর্ঘ সময়ের অভ্যাসে পরি...

১৮ নভে ২০২৬, ১১:১০ এএম · 4 মিনিট
Kunal Bahl: H-1B ভিসা বাতিল, বদলে গেল জীবন!
Jazzbaat প্লাস

Kunal Bahl: H-1B ভিসা বাতিল, বদলে গেল জীবন!

নিউজ ডেস্ক: আমেরিকার H-1B ভিসা প্রত্যাখ্যান হয়েছিল। সেই ধাক্কাতেই বদলে গিয়েছিল ভারতীয় উদ্যোগপতি কুণাল বহলের জীবনের গতিপথ। মাইক্রোসফটের মতো আন্তর্জাতিক সংস্থায় চাকরি করার সুযোগ ছেড়ে দেশে ফিরে নিজের ব্যবসা শুরু করার সিদ্ধ...

১৭ নভে ২০২৬, ০২:০২ পিএম · 2 মিনিট
মহাকাশে কী ঘটেছিল, রহস্যের সমাধান করলেন জ্যোতির্বিজ্ঞানীরা
Jazzbaat প্লাস

মহাকাশে কী ঘটেছিল, রহস্যের সমাধান করলেন জ্যোতির্বিজ্ঞানীরা

বিশেষ প্রতিবেদন: মহাকাশে কি সত্যিই উধাও হয়ে যেতে পারে একটি বিশাল গ্রহ? টানা সাত বছর ধরে একটি গ্রহকে পর্যবেক্ষণ করার পর হঠাৎই তার কোনও অস্তিত্ব খুঁজে পাচ্ছিলেন না বিজ্ঞানীরা। নিয়মিত নির্দিষ্ট সময়ে নিজের নক্ষত্রের সামনে দি...

১৬ নভে ২০২৬, ০৬:৩৩ পিএম · 4 মিনিট
প্রোটিনের জোগান নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা
Jazzbaat প্লাস

প্রোটিনের জোগান নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

বিশেষ প্রতিবেদন: বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বিশেষ করে মুরগির মাংস ও ডিম খাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। সংক্রমণের আশঙ্কায় কি খাদ্যতালিকা থেকে বা...

১৬ নভে ২০২৬, ০৬:২২ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.