JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৬:৩৮ পিএম
Breaking
মহাকাশে কী ঘটেছিল, রহস্যের সমাধান করলেন জ্যোতির্বিজ্ঞানীরা Virat Kohli: কোহলিকে দেখে প্রথমে এমনই মনে হয়েছিল স্টেইনগানের Suryakumar Yadav: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সূর্যর ঝলকে পুড়ল গুজরাত প্রোটিনের জোগান নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা Sheikh Hasina: শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট! শর্তের জল্পনা উড়িয়ে কী জান... Telegram Ban: জাতীয় নিরাপত্তার যুক্তিতে বড় পদক্ষেপ, বিপাকে কোটি কোটি ব্যবহারকারী উইকেন্ডে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা! কলকাতার কাছেই রয়েছে এই ৫ মনোরম জায়গা Gold Price: ধনতেরস পেরোতেই সোনার দামে বড় পতন! কলকাতায় ১০ গ্রাম সোনার নতুন দাম কত? মহাকাশে কী ঘটেছিল, রহস্যের সমাধান করলেন জ্যোতির্বিজ্ঞানীরা Virat Kohli: কোহলিকে দেখে প্রথমে এমনই মনে হয়েছিল স্টেইনগানের Suryakumar Yadav: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সূর্যর ঝলকে পুড়ল গুজরাত প্রোটিনের জোগান নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা Sheikh Hasina: শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট! শর্তের জল্পনা উড়িয়ে কী জান... Telegram Ban: জাতীয় নিরাপত্তার যুক্তিতে বড় পদক্ষেপ, বিপাকে কোটি কোটি ব্যবহারকারী উইকেন্ডে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা! কলকাতার কাছেই রয়েছে এই ৫ মনোরম জায়গা Gold Price: ধনতেরস পেরোতেই সোনার দামে বড় পতন! কলকাতায় ১০ গ্রাম সোনার নতুন দাম কত?

মহাকাশে কী ঘটেছিল, রহস্যের সমাধান করলেন জ্যোতির্বিজ্ঞানীরা

মহাকাশে কী ঘটেছিল, রহস্যের সমাধান করলেন জ্যোতির্বিজ্ঞানীরা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

বিশেষ প্রতিবেদন: মহাকাশে কি সত্যিই উধাও হয়ে যেতে পারে একটি বিশাল গ্রহ? টানা সাত বছর ধরে একটি গ্রহকে পর্যবেক্ষণ করার পর হঠাৎই তার কোনও অস্তিত্ব খুঁজে পাচ্ছিলেন না বিজ্ঞানীরা। নিয়মিত নির্দিষ্ট সময়ে নিজের নক্ষত্রের সামনে দিয়ে যাতায়াত করত গ্রহটি। কিন্তু ধীরে ধীরে তার যাতায়াতের সময় বদলাতে শুরু করে। কখনও নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে, কখনও আবার পরে দেখা যাচ্ছিল তাকে। একসময় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তার উপস্থিতির চিহ্ন। বিষয়টি নিয়ে তৈরি হয় জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল। অবশেষে জানা গেল, গ্রহটি ধ্বংস হয়ে যায়নি, মহাকাশে হারিয়েও যায়নি। বরং অন্য একটি অদৃশ্য গ্রহের মহাকর্ষীয় টানেই বদলে গিয়েছে তার কক্ষপথের অবস্থান।

কোন গ্রহকে ঘিরে রহস্য?

বিজ্ঞানীদের নজরে থাকা গ্রহটির নাম TOI-2535 b। পৃথিবী থেকে প্রায় 1,000 আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটি আকার ও গঠনের দিক থেকে অনেকটা বৃহস্পতির মতো। তবে এর বিশেষত্ব হল, নিজের নক্ষত্রের অত্যন্ত কাছ দিয়ে প্রদক্ষিণ করে এটি। এই ধরনের গ্যাসীয় বৃহৎ গ্রহকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় 'হট জুপিটার'। গ্রহটি মাত্র 8.25 দিনে নিজের নক্ষত্রকে এক বার প্রদক্ষিণ করে। 

তুলনায়, আমাদের সৌরজগতের সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধের এক বার প্রদক্ষিণ করতে সময় লাগে 88 দিন। 2019 সালের এপ্রিল মাস থেকে 2026 সালের মার্চ পর্যন্ত নাসার TESS (Transiting Exoplanet Survey Satellite) মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে গ্রহটিকে পর্যবেক্ষণ করেন বিজ্ঞানীরা। এই যন্ত্র মূলত কোনও গ্রহ তার নক্ষত্রের সামনে দিয়ে যাওয়ার সময় নক্ষত্রের আলোর সামান্য হ্রাস মেপে গ্রহের উপস্থিতি শনাক্ত করে।

কী ভাবে ধরা পড়ল অস্বাভাবিকতা?

প্রথম দিকে TOI-2535 b নিয়ম মেনেই নিজের নক্ষত্রের সামনে দিয়ে যাতায়াত করছিল। কিন্তু কয়েক বছর পর বিজ্ঞানীরা লক্ষ্য করেন, তার প্রদক্ষিণের সময়সূচিতে অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে। কখনও নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা আগে, কখনও ছয় ঘণ্টা পরে নক্ষত্রের সামনে দিয়ে যাচ্ছে গ্রহটি।

শুধু তাই নয়, প্রতিবার তার যাতায়াতের সময়কালও কমতে থাকে। নক্ষত্রের আলোও ক্রমশ কম পরিমাণে বাধাপ্রাপ্ত হচ্ছিল। অর্থাৎ, পৃথিবী থেকে গ্রহটিকে যতটা স্পষ্ট দেখা যাওয়ার কথা, ধীরে ধীরে তার চেয়েও কম দেখা যাচ্ছিল। 2026 সালের মার্চে এসে বিজ্ঞানীরা আর গ্রহটির কোনও ট্রানজিট শনাক্ত করতে পারেননি। অর্থাৎ, পৃথিবী থেকে পর্যবেক্ষণের সময় নক্ষত্রের সামনে দিয়ে গ্রহটির যাতায়াতের কোনও চিহ্নই আর পাওয়া যাচ্ছিল না।

অদৃশ্য প্রতিবেশী গ্রহের মহাকর্ষীয় টান!

গবেষণায় বিজ্ঞানীরা বুঝতে পারেন, TOI-2535 b একা নয়। তার নক্ষত্রকে প্রদক্ষিণ করছে আরও একটি গ্রহ, যা এখনও সরাসরি পর্যবেক্ষণে ধরা পড়েনি। সেই অদৃশ্য প্রতিবেশী গ্রহের মহাকর্ষীয় আকর্ষণই TOI-2535 b-এর কক্ষপথে অস্বাভাবিক পরিবর্তন ঘটাচ্ছে।

দুটি গ্রহের পারস্পরিক মহাকর্ষীয় টানে তাদের কক্ষপথ ক্রমাগত হেলে যাচ্ছে এবং দুলছে। অনেকটা লাট্টুর মতো। এর ফলে TOI-2535 b আর পৃথিবী থেকে দেখলে নিজের নক্ষত্রের ঠিক সামনে দিয়ে যাচ্ছে না। কখনও নক্ষত্রের উপর দিয়ে, কখনও নীচ দিয়ে অতিক্রম করছে। তাই পৃথিবী থেকে তাকে আর দেখা যাচ্ছে না।

গবেষণার অন্যতম লেখক এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (লস অ্যাঞ্জেলেস) জ্যোতির্বিজ্ঞানী স্যামুয়েল ইয়ের মতে, মহাবিশ্বকে অনেক সময় ঘড়ির কাঁটার মতো নিয়ম মেনে চলা একটি ব্যবস্থা বলে মনে করা হয়। কিন্তু কোনও নক্ষত্রের চারপাশে একাধিক গ্রহ থাকলে তারা পরস্পরের কক্ষপথে প্রভাব ফেলতে পারে। TOI-2535 b-এর ক্ষেত্রে সেই প্রভাব অত্যন্ত শক্তিশালী। বিজ্ঞানীদের পর্যবেক্ষণে এমন চরম উদাহরণ আগে দেখা যায়নি।

পৃথিবীর গ্রহণের সঙ্গে কী মিল?

এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বিজ্ঞানীরা পৃথিবীতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের উদাহরণ দিয়েছেন। পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় চাঁদের কক্ষপথ যদি সূর্যকে প্রদক্ষিণ করার পৃথিবীর কক্ষপথের সঙ্গে সম্পূর্ণ একই সমতলে থাকত, তা হলে প্রতি মাসেই গ্রহণ দেখা যেত। 

কিন্তু চাঁদের কক্ষপথ কিছুটা হেলে থাকার কারণে প্রতি মাসে গ্রহণ হয় না। ঠিক একই ভাবে TOI-2535 b-এর কক্ষপথের অবস্থান বদলে যাওয়ায় পৃথিবী থেকে তার নক্ষত্রের সামনে দিয়ে যাতায়াত আর দেখা যাচ্ছে না। অর্থাৎ, গ্রহটি রয়েছে, কিন্তু আমাদের দেখার দৃষ্টিকোণ থেকে আপাতত আড়ালে চলে গিয়েছে।

আবার কবে দেখা যাবে গ্রহটিকে?

বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, TOI-2535 b-কে নিজের নক্ষত্রের সামনে দিয়ে আবার দেখা যেতে পারে আগামী 30 থেকে 50 বছরের মধ্যে। তবে তার অদৃশ্য প্রতিবেশী গ্রহটিকে তার আগেই শনাক্ত করার সম্ভাবনা রয়েছে। এই আবিষ্কার শুধু একটি গ্রহের রহস্য সমাধান করেনি, বৃহৎ গ্যাসীয় গ্রহ কী ভাবে তৈরি হয় এবং নক্ষত্রের কাছাকাছি চলে আসে, সেই বিষয়েও নতুন প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করতে পারে। 

সাধারণত হট জুপিটারদের নক্ষত্রের কাছাকাছি পৌঁছনোর পিছনে একাধিক সম্ভাব্য প্রক্রিয়ার কথা বলেন বিজ্ঞানীরা। কোনও ক্ষেত্রে অন্য মহাজাগতিক বস্তুর মহাকর্ষীয় প্রভাবে গ্রহের কক্ষপথ বদলে যেতে পারে। আবার কোনও ক্ষেত্রে নক্ষত্রকে ঘিরে থাকা গ্যাস ও ধুলোর চাকতির মধ্যে দিয়ে ধীরে ধীরে নক্ষত্রের কাছাকাছি পৌঁছতে পারে গ্রহ। TOI-2535 b-এর পাশে আর একটি বৃহৎ গ্রহের উপস্থিতি এবং তাদের কক্ষপথের অস্বাভাবিক হেলানো অবস্থান এই বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।

গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞানপত্রিকা 'দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স'-এ। মহাকাশে কোনও গ্রহের এ ভাবে পর্যবেক্ষণ চলাকালীন দৃষ্টিসীমা থেকে হারিয়ে যাওয়ার ঘটনা জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত বিরল। বিজ্ঞানীদের কাছে তাই TOI-2535 b এখন শুধুই রহস্যময় গ্রহ নয়, গ্রহমণ্ডলীর পারস্পরিক মহাকর্ষীয় সম্পর্ক বোঝার এক নতুন জানালা।

2 Views 0 Likes 0 Comments

Related News

প্রোটিনের জোগান নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা
Jazzbaat প্লাস

প্রোটিনের জোগান নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

বিশেষ প্রতিবেদন: বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বিশেষ করে মুরগির মাংস ও ডিম খাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। সংক্রমণের আশঙ্কায় কি খাদ্যতালিকা থেকে বা...

১৬ নভে ২০২৬, ০৬:২২ পিএম · 3 মিনিট
যাত্রীদের মাথায় নিম্নমানের প্লাস্টিকের ঢাকনা, সংক্রমণের আশঙ্কাও
Jazzbaat প্লাস

যাত্রীদের মাথায় নিম্নমানের প্লাস্টিকের ঢাকনা, সংক্রমণের আশঙ্কাও

বিশেষ প্রতিবেদন: অফিসে যাওয়ার তাড়া, যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছনোর সুবিধা—সব মিলিয়ে শহরে জনপ্রিয় হয়ে উঠেছে বাইক-ট্যাক্সি। ওলা, উবের কিংবা র‌্যাপিডোর মতো অ্যাপে বাইক বুক করলেই চালকের সঙ্গে মেলে একটি হেলমেট। কিন্তু স...

১৫ নভে ২০২৬, ০১:৪৩ পিএম · 4 মিনিট
টম অ্যান্ড জেরি থেকে ইনস্টাগ্রাম রিলস! কার্টুনের জায়গা দখল করেছে রিলস, বদলে যাচ্ছে শৈশব
Jazzbaat প্লাস

টম অ্যান্ড জেরি থেকে ইনস্টাগ্রাম রিলস! কার্টুনের জায়গা দখল করেছে রিলস, বদলে যাচ্ছে...

নিউজ ডেস্ক: একটা সময় শিশুদের বিনোদন মানেই ছিল টেলিভিশনের সামনে বসে প্রিয় কার্টুন দেখার অপেক্ষা। টম অ্যান্ড জেরি, ডোরেমন, ছোটা ভীম কিংবা শিনচ্যান—এই চরিত্রগুলোর সঙ্গে জড়িয়ে ছিল এক একটা প্রজন্মের শৈশব। নির্দিষ্ট সময়ে টিভির...

১৪ নভে ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
হাতে বইয়ের বদলে কাজের সরঞ্জাম! স্কুলে যাওয়ার বয়সেই জীবিকার লড়াই, কোথায় শৈশব?
Jazzbaat প্লাস

হাতে বইয়ের বদলে কাজের সরঞ্জাম! স্কুলে যাওয়ার বয়সেই জীবিকার লড়াই, কোথায় শৈশব?

নিউজ ডেস্ক: যে বয়সে স্কুলের বই হাতে নিয়ে পড়াশোনা করার কথা, যে বয়সে বন্ধুদের সঙ্গে মাঠে খেলার কথা, সেই বয়সেই অনেক শিশুকে নামতে হচ্ছে জীবিকার লড়াইয়ে। কারও হাতে চায়ের কাপ, কেউ কাজ করছে দোকানে, কেউ আবার হোটেল কিংবা কারখানায়।...

১৪ নভে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.