JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৬:২৫ পিএম
Breaking
প্রোটিনের জোগান নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা Sheikh Hasina: শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট! শর্তের জল্পনা উড়িয়ে কী জান... Telegram Ban: জাতীয় নিরাপত্তার যুক্তিতে বড় পদক্ষেপ, বিপাকে কোটি কোটি ব্যবহারকারী উইকেন্ডে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা! কলকাতার কাছেই রয়েছে এই ৫ মনোরম জায়গা Gold Price: ধনতেরস পেরোতেই সোনার দামে বড় পতন! কলকাতায় ১০ গ্রাম সোনার নতুন দাম কত? Panchayat Season 5: ফুলেরায় ফিরতে আরও অপেক্ষা! কবে মুক্তি পাবে সচিবজি ও রিঙ্কির নতুন গল্প... পুজোয় বইয়ের স্টলে হামলার প্রতিবাদ, এবার ‘ঘরে ঘরে বুকস্টল’ কর্মসূচি সিপিএমের Ambardi Safari Park: ভিআইপি-দের সিংহ দর্শনের ব্যবস্থা করতে তাড়া? গুজরাতে বাইকে সিংহকে ধাওয়... প্রোটিনের জোগান নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা Sheikh Hasina: শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট! শর্তের জল্পনা উড়িয়ে কী জান... Telegram Ban: জাতীয় নিরাপত্তার যুক্তিতে বড় পদক্ষেপ, বিপাকে কোটি কোটি ব্যবহারকারী উইকেন্ডে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা! কলকাতার কাছেই রয়েছে এই ৫ মনোরম জায়গা Gold Price: ধনতেরস পেরোতেই সোনার দামে বড় পতন! কলকাতায় ১০ গ্রাম সোনার নতুন দাম কত? Panchayat Season 5: ফুলেরায় ফিরতে আরও অপেক্ষা! কবে মুক্তি পাবে সচিবজি ও রিঙ্কির নতুন গল্প... পুজোয় বইয়ের স্টলে হামলার প্রতিবাদ, এবার ‘ঘরে ঘরে বুকস্টল’ কর্মসূচি সিপিএমের Ambardi Safari Park: ভিআইপি-দের সিংহ দর্শনের ব্যবস্থা করতে তাড়া? গুজরাতে বাইকে সিংহকে ধাওয়...

Telegram Ban: জাতীয় নিরাপত্তার যুক্তিতে বড় পদক্ষেপ, বিপাকে কোটি কোটি ব্যবহারকারী

Telegram Ban: জাতীয় নিরাপত্তার যুক্তিতে বড় পদক্ষেপ, বিপাকে কোটি কোটি ব্যবহারকারী
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে জনপ্রিয় মেসেজিং অ্যাপ Telegram-এর বিরুদ্ধে বড় পদক্ষেপ করল ইরাক ও জর্ডন। দুই দেশেই দেশজুড়ে অ্যাপটির পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সরকারের দাবি, সন্ত্রাসবাদী কার্যকলাপ, সাইবার অপরাধ, উস্কানিমূলক বার্তা এবং বেআইনি তথ্য ছড়ানোর কাজে অপব্যবহার হচ্ছে এই প্ল্যাটফর্ম। অন্যদিকে, এই সিদ্ধান্তের ফলে ডিজিটাল স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা এবং তথ্যের অবাধ আদানপ্রদান নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

১৬ নভেম্বর, ২০২৬। জর্ডনের জননিরাপত্তা অধিদপ্তর দেশজুড়ে Telegram নিষিদ্ধ করার ঘোষণা করেছে। প্রশাসনের বক্তব্য, দেশের ডিজিটাল নিরাপত্তা আরও শক্তিশালী করা এবং সাধারণ নাগরিকদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত। কর্তৃপক্ষের অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে সাইবার অপরাধ, ব্ল্যাকমেল, হুমকি এবং বেআইনি তথ্য ছড়ানো হচ্ছে। এমনকী উগ্রপন্থী মতাদর্শ প্রচার এবং সাধারণ মানুষকে উসকানি দেওয়ার আশঙ্কাও রয়েছে।

জর্ডনে এই সিদ্ধান্তের পিছনে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতিও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৩ অক্টোবর দক্ষিণ জর্ডনের কারাক অঞ্চলে একটি গ্রিক অর্থোডক্স গির্জায় ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রাণ হারান ৯ জন। আহত হন আরও কয়েকজন। এরপর ১৫ নভেম্বর ওই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে অনলাইন মাধ্যমে উগ্রপন্থী কার্যকলাপ রুখতে আরও কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

অন্যদিকে, একই দিনে Telegram-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার নির্দেশ জারি করেছে ইরাকের যোগাযোগ ও গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পর এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে। সংস্থার অভিযোগ, বেআইনি কনটেন্ট নিয়ন্ত্রণ এবং দেশের আইন মেনে চলার ক্ষেত্রে Telegram-এর পরিচালনাকারী সংস্থা যথেষ্ট সহযোগিতা করেনি। বিদ্বেষমূলক প্রচার, হিংসায় উস্কানি, সাইবার অপরাধ এবং জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক তথ্য ছড়ানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা।

তবে ইরাকের তরফে Telegram-কে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দেশের আইন মেনে প্রয়োজনীয় নিয়মকানুন পূরণ করতে হবে সংস্থাকে। যদিও কোন নির্দিষ্ট চ্যানেল বা পোস্টের কারণে এই সিদ্ধান্ত, তা প্রকাশ্যে জানানো হয়নি।

উল্লেখযোগ্য বিষয়, ২০২৬ সালের এপ্রিলেও ইরাকে Telegram পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়েছিল। মে মাসে শর্তসাপেক্ষে পরিষেবা ফিরলেও নতুন করে নিষেধাজ্ঞা প্রমাণ করছে, প্রশাসনের সঙ্গে প্ল্যাটফর্মটির সংঘাত এখনও কাটেনি।

২০১৩ সালে পাভেল দুরভের হাত ধরে যাত্রা শুরু করা Telegram বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এবার ইরাক ও জর্ডনের এই পদক্ষেপের ফলে প্রশ্ন উঠছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে কি আরও দেশ একই পথে হাঁটবে? নাকি ডিজিটাল স্বাধীনতা রক্ষায় নতুন করে শুরু হবে আন্তর্জাতিক বিতর্ক?

1 Views 0 Likes 0 Comments

Related News

Sheikh Hasina: শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট! শর্তের জল্পনা উড়িয়ে কী জানাল বাংলাদেশ?
বিদেশ

Sheikh Hasina: শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট! শর্তের জল্পনা উড়িয়...

হাবিবুর রহমান, ঢাকা: শেখ হাসিনাকে ফেরাতে ভারত আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি বলে জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

১৬ নভে ২০২৬, ০৬:২০ পিএম · 2 মিনিট
Russia Ukraine War: ১৩৩৬ ড্রোনে কাঁপল রাশিয়া! ইউক্রেনের নজিরবিহীন হামলা রুখে দেওয়ার দাবি মস্কোর
বিদেশ

Russia Ukraine War: ১৩৩৬ ড্রোনে কাঁপল রাশিয়া! ইউক্রেনের নজিরবিহীন হামলা রুখে দেওয়া...

নিউজ ডেস্ক: ইউক্রেনের ছোড়া ১৩৩৬টি ড্রোন আটকে দেওয়ার দাবি করল রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই দাবি করা হয়েছে। মস্কোর দাবি সত্যি হলে, প্রায় পাঁচ বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটিই কি...

১৬ নভে ২০২৬, ০৫:৩৬ পিএম · 2 মিনিট
Andaman and Nicobar Islands: আন্দামানে ৭৫ কোটি ডলারের বিদ্যুৎ প্রকল্প, বড় বিনিয়োগ শ্রীলঙ্কার
বিদেশ

Andaman and Nicobar Islands: আন্দামানে ৭৫ কোটি ডলারের বিদ্যুৎ প্রকল্প, বড় বিনিয়ো...

কলম্বো: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫৭ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র তৈরি করবে শ্রীলঙ্কার সংস্থা লাকধানাভি। এই প্রকল্পের জন্য ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসির সঙ্গে ৭৫ কোটি ডলারের চুক্তি করেছে তারা। সোমবার সংস্থার তরফে...

১৬ নভে ২০২৬, ০৫:৩৩ পিএম · 1 মিনিট
Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনের সঙ্গে!
বিদেশ

Donald Trump: দেশের রাজনৈতিক চাপ সামলে এশিয়া সফরে ট্রাম্প, পরমাণু বৈঠক শি ও পুতিনে...

নিউজ ডেস্ক: দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং মধ্যবর্তী নির্বাচনে দলের বিপর্যয়ের মধ্যেই এশিয়া সফরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তাঁর সফর শুরু হচ্ছে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা থেকে। এর পর চিনের প...

১৬ নভে ২০২৬, ০৩:২০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.