JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৬:০৮ পিএম
Breaking
পুজোয় বইয়ের স্টলে হামলার প্রতিবাদ, এবার ‘ঘরে ঘরে বুকস্টল’ কর্মসূচি সিপিএমের Ambardi Safari Park: ভিআইপি-দের সিংহ দর্শনের ব্যবস্থা করতে তাড়া? গুজরাতে বাইকে সিংহকে ধাওয়... Giacomo Filibeck: বিজেপির সমালোচনা করে ভারতে এসে বিপাকে! ইতালিতেই তীব্র বিরোধিতার মুখে নেত... Russia Ukraine War: ১৩৩৬ ড্রোনে কাঁপল রাশিয়া! ইউক্রেনের নজিরবিহীন হামলা রুখে দেওয়ার দাবি ম... Andaman and Nicobar Islands: আন্দামানে ৭৫ কোটি ডলারের বিদ্যুৎ প্রকল্প, বড় বিনিয়োগ শ্রীলঙ... Bikash Ranjan Bhattacharya: ‘শিক্ষা নয়, হুমকি’, বিজেপিকে নিশানা করে বিস্ফোরক পোস্ট বিকাশর... Mohan Bhagwat: ভারতকে দুর্বল করতে বিভাজনের ছক! ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতির প্রসঙ... Indranil Khan: ছটপুজোর আয়োজন নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ বিজেপির! ‘কালী-দুর্গ... পুজোয় বইয়ের স্টলে হামলার প্রতিবাদ, এবার ‘ঘরে ঘরে বুকস্টল’ কর্মসূচি সিপিএমের Ambardi Safari Park: ভিআইপি-দের সিংহ দর্শনের ব্যবস্থা করতে তাড়া? গুজরাতে বাইকে সিংহকে ধাওয়... Giacomo Filibeck: বিজেপির সমালোচনা করে ভারতে এসে বিপাকে! ইতালিতেই তীব্র বিরোধিতার মুখে নেত... Russia Ukraine War: ১৩৩৬ ড্রোনে কাঁপল রাশিয়া! ইউক্রেনের নজিরবিহীন হামলা রুখে দেওয়ার দাবি ম... Andaman and Nicobar Islands: আন্দামানে ৭৫ কোটি ডলারের বিদ্যুৎ প্রকল্প, বড় বিনিয়োগ শ্রীলঙ... Bikash Ranjan Bhattacharya: ‘শিক্ষা নয়, হুমকি’, বিজেপিকে নিশানা করে বিস্ফোরক পোস্ট বিকাশর... Mohan Bhagwat: ভারতকে দুর্বল করতে বিভাজনের ছক! ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতির প্রসঙ... Indranil Khan: ছটপুজোর আয়োজন নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ বিজেপির! ‘কালী-দুর্গ...

Ambardi Safari Park: ভিআইপি-দের সিংহ দর্শনের ব্যবস্থা করতে তাড়া? গুজরাতে বাইকে সিংহকে ধাওয়ার ভিডিও ভাইরাল

Ambardi Safari Park: ভিআইপি-দের সিংহ দর্শনের ব্যবস্থা করতে তাড়া? গুজরাতে বাইকে সিংহকে ধাওয়ার ভিডিও ভাইরাল
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ভিআইপিদের সিংহ দর্শনের ব‍্যবস্থা করতে গিয়ে বিপাকে ফেলা হল সিংহকেই। গুজরাতের আমরেলি জেলার আম্বারডি সাফারি পার্কের ভাইরাল সেই ভিডিও ঘিরে উঠেছে এমনই প্রশ্ন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, তিনটি মোটরবাইকে চড়ে কয়েকজন ব্যক্তি একটি সিংহকে ধাওয়া করছেন। ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই তিন অস্থায়ী বনকর্মীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনাটি গুজরাতের ধারি গির ইস্ট ডিভিশনের অন্তর্গত আম্বারডি সাফারি পার্কের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনটি আলাদা মোটরবাইকে থাকা তিন ব্যক্তি সিংহটির পিছনে ছুটছেন। তাঁদের মধ্যে এক জনের হাতে ওয়াকিটকিও দেখা গিয়েছে। পাশাপাশি, ঘটনাস্থলের পাশ দিয়ে বন দফতরের একটি সরকারি বোলেরো গাড়ি যেতেও দেখা যায় বলে দাবি। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, বিভিন্ন দিক থেকে ধাওয়া করার পর সিংহটি উল্টে ধাওয়াকারীদের দিকেই ছুটে যায়।

https://x.com/ndtv/status/2122186556903661605?a=Tk_m2KpDDTa6-R9ZSiU&s=20

ছুটিতে সাফারি পার্কে আসা ভিআইপি অতিথিদের কাছ থেকে সিংহকে কাছ থেকে দেখানোর ব্যবস্থা করতেই বনকর্মীরা তৎপর হয়েছিলেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে নিশ্চিত নয়। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে বন দফতর। পরে তিন আউটসোর্সড বনকর্মীকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়।

যদিও ঘটনাটি আলাদাভাবে  ব্যাখ্যা করেছেন বন বিভাগের আধিকারিক বানিয়া। তাঁর বক্তব্য, সাফারি পার্কের সিংহদের প্রতিদিন বিকেল ৫টায় নির্দিষ্ট ঘেরা জায়গায় খাবার দেওয়া হয়। ১০০ বাই ১০০ মিটারের ওই সুরক্ষিত এলাকাকে 'ক্রাল' বলা হয়। ভিডিওতে দেখা যাওয়া সিংহটি সেই নির্দিষ্ট জায়গা থেকে বেরিয়ে গিয়েছিল। বনকর্মীরা তাকে ফের ঘেরাটোপের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। প্রাণীটিকে হেনস্থা করার কোনও উদ্দেশ্য তাঁদের ছিল না বলেই দাবি তাঁর।

প্রায় ৩০০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই সাফারি পার্কে উৎসবের মরশুমে পর্যটকদের ব্যাপক ভিড় হয়েছিল। দর্শনার্থীদের পরিষেবা ও পার্কের ব্যবস্থাপনা সামলাতে বনকর্মীদের টানা ১২ ঘণ্টা কাজ করতে হয়েছে। জানিয়েছেন বানিয়া।

সিংহকে মোটরবাইকে ধাওয়া করার ভিডিও সামনে আসতেই বন্যপ্রাণীর নিরাপত্তা এবং সাফারি পার্কে পর্যটন পরিচালনার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে। তদন্তে ঠিক কী উঠে আসে, এখন সেদিকেই নজর।

2 Views 0 Likes 0 Comments

Related News

Giacomo Filibeck: বিজেপির সমালোচনা করে ভারতে এসে বিপাকে! ইতালিতেই তীব্র বিরোধিতার মুখে নেতা
দেশ

Giacomo Filibeck: বিজেপির সমালোচনা করে ভারতে এসে বিপাকে! ইতালিতেই তীব্র বিরোধিতার...

নিউজ ডেস্ক: ভারতে এসে শাসক দল বিজেপির সমালোচনা করে বিতর্কে জড়ালেন ইউরোপীয় সমাজতন্ত্রী দলের সাধারণ সম্পাদক জিয়াকোমো ফিলিবেক। তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করলেন ইতালির শাসক জোটের শরিক ফোরজা ইতালিয়া দলের জাতীয় উপসচিব দেবোরা ...

১৬ নভে ২০২৬, ০৫:৩৯ পিএম · 1 মিনিট
Bikash Ranjan Bhattacharya: ‘শিক্ষা নয়, হুমকি’, বিজেপিকে নিশানা করে বিস্ফোরক পোস্ট বিকাশরঞ্জনের
দেশ

Bikash Ranjan Bhattacharya: ‘শিক্ষা নয়, হুমকি’, বিজেপিকে নিশানা করে বিস্ফোরক পোস্...

সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে বিকাশ রঞ্জন লিখেন, 'বিচার নয়, এনকাউন্টার। ক্ষুদিরাম নয়, নাথুরাম। শিক্ষা নয়, হুমকি।

১৬ নভে ২০২৬, ০৫:৩১ পিএম · 2 মিনিট
Mohan Bhagwat: ভারতকে দুর্বল করতে বিভাজনের ছক! ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতির প্রসঙ্গ টেনে বড় সতর্কবার্তা মোহন ভাগবতের
দেশ

Mohan Bhagwat: ভারতকে দুর্বল করতে বিভাজনের ছক! ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীত...

নিউজ ডেস্ক: ভারতকে বিভক্ত করার চেষ্টা চলছে! সমাজের মধ্যে ছোট ছোট পরিচয়কে বড় করে তুলে ধরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘাত তৈরির ষড়যন্ত্র করা হচ্ছে। এমনই আশঙ্কার কথা প্রকাশ করে দেশবাসীকে সতর্ক করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক স...

১৬ নভে ২০২৬, ০৫:৩০ পিএম · 2 মিনিট
SIR: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে ৪৮টি প্রশ্ন বিরোধীদের, জবাবদিহির দাবিতে সুপ্রিম কোর্টে ইন্ডিয়া জোট
দেশ

SIR: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে ৪৮টি প্রশ্ন বিরোধীদের, জবাবদিহির দাবিতে সুপ্রিম...

নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে রাজনৈতিক ও আইনি সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। এবার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে শুরু করে ভোটার তালিকার তথ্য পরিবর্তন, ভোটারদের নাম বাদ দেওয়া এবং পশ...

১৬ নভে ২০২৬, ০৫:২০ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.