JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৫:৩৪ পিএম
Breaking
Bikash Ranjan Bhattacharya: ‘শিক্ষা নয়, হুমকি’, বিজেপিকে নিশানা করে বিস্ফোরক পোস্ট বিকাশর... Mohan Bhagwat: ভারতকে দুর্বল করতে বিভাজনের ছক! ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতির প্রসঙ... Indranil Khan: ছটপুজোর আয়োজন নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ বিজেপির! ‘কালী-দুর্গ... SIR: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে ৪৮টি প্রশ্ন বিরোধীদের, জবাবদিহির দাবিতে সুপ্রিম কোর্টে ই... AI প্রযুক্তি সুরক্ষায় এবার ওয়াশিংটনের পাশে ভারত, কী প্রভাব পড়বে? Amitabh Bachchan: ‘বুলেটপ্রুফ কাচেও রক্ষা হবে না!’ অমিতাভ ও অভিষেককে খুনের হুমকি গ্যাংস্টা... Canning East : ৫ লক্ষ টাকা দাবি! ভাইরাল ফোনালাপে বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, থা... Rajat Patidar: মুস্তাক আলিতে অসমকে ওড়াল মধ্যপ্রদেশ Bikash Ranjan Bhattacharya: ‘শিক্ষা নয়, হুমকি’, বিজেপিকে নিশানা করে বিস্ফোরক পোস্ট বিকাশর... Mohan Bhagwat: ভারতকে দুর্বল করতে বিভাজনের ছক! ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতির প্রসঙ... Indranil Khan: ছটপুজোর আয়োজন নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ বিজেপির! ‘কালী-দুর্গ... SIR: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে ৪৮টি প্রশ্ন বিরোধীদের, জবাবদিহির দাবিতে সুপ্রিম কোর্টে ই... AI প্রযুক্তি সুরক্ষায় এবার ওয়াশিংটনের পাশে ভারত, কী প্রভাব পড়বে? Amitabh Bachchan: ‘বুলেটপ্রুফ কাচেও রক্ষা হবে না!’ অমিতাভ ও অভিষেককে খুনের হুমকি গ্যাংস্টা... Canning East : ৫ লক্ষ টাকা দাবি! ভাইরাল ফোনালাপে বিজেপি নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, থা... Rajat Patidar: মুস্তাক আলিতে অসমকে ওড়াল মধ্যপ্রদেশ

Bikash Ranjan Bhattacharya: ‘শিক্ষা নয়, হুমকি’, বিজেপিকে নিশানা করে বিস্ফোরক পোস্ট বিকাশরঞ্জনের

Bikash Ranjan Bhattacharya: ‘শিক্ষা নয়, হুমকি’, বিজেপিকে নিশানা করে বিস্ফোরক পোস্ট বিকাশরঞ্জনের
বিস্ফোরক বিকাশ রঞ্জন ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

 

নিউজ ডেস্ক: কয়েকটি শব্দ, কিছু ঐতিহাসিক চরিত্র আর একগুচ্ছ পরিচিত নাম। দীর্ঘ কোন রাজনৈতিক বক্তব্য নয়, বরং ছোট ছোট বাক্যেই নিজের ক্ষোভ উগরে দিলেন কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর বক্তব্যে উঠে এল বিচার ব্যবস্থা থেকে শিক্ষা, ইতিহাস এবং রাজনৈতিক সংস্কৃতি- একাধিক বিষয়। অতীতের সঙ্গে বর্তমানের তুলনা টেনে সমাজ মাধ্যমে তাঁর এই বার্তা ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে বিকাশ রঞ্জন লিখেন, 'বিচার নয়, এনকাউন্টার। ক্ষুদিরাম নয়, নাথুরাম। শিক্ষা নয়, হুমকি। রামমোহন নয়, আশা রাম।' প্রতিটি বাক্যেই রয়েছে দুটি বিপরীত অবস্থানের উল্লেখ। স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর পাশে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নাম বসিয়ে ইতিহাস ও আদর্শের সংঘাতকে সামনে এনেছেন তিনি। একইসঙ্গে রামমোহন রায়ের সঙ্গে আশারামের নামের তুলনা টেনে নিজের রাজনৈতিক সমালোচনা প্রকাশ করেছেন।

এরপরই তাঁর কটাক্ষ, 'বই নয়, তিলক পড়াও। এই বক্তব্যের পর সরাসরি আরএসএস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন তিনি। বিকাশরঞ্জন এর কথায়, 'এই সব হল আরএসএস- মোদী-শমীক-শুভেন্দুর নিউ নর্মাল।' অর্থাৎ বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রবণতা নিয়ে নিজের অসন্তোসকে শব্দবন্ধে তুলে ধরেছেন তিনি।

তবে শুধুমাত্র সমালোচনা করেই থামেননি বিকাশরঞ্জন। তাঁর বার্তায় বিশেষ গুরুত্ব পেয়েছে বাংলায় মনীষীদের ঐতিহ্য। রাজা রামমোহন রায়, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, প্রফুল্ল চন্দ্র রায়, সত্যেন বসু, অশোক এবং ভূপেন্দ্রনাথের নাম উল্লেখ করে তাঁদের আদর্শে ফিরে আসার ডাক দিয়েছেন তিনি।

তাঁর আহ্বান, 'আসুন ফিরে আসুন, রামমোহন-বিদ্যাসাগর-রবীন্দ্রনাথ- জগদীশচন্দ্র বসু-প্রফুল্ল চন্দ্র- সত্যেন-অশোক-ভূপেন্দ্রনাথের বাংলা তথা ভারতে।, সবমিলিয়ে রাজনৈতিক আক্রমণের পাশাপাশি বাংলার যুক্তিবাদ, শিক্ষা, বিজ্ঞানমনস্কতা ও নবজাগরণের ঐতিহ্যকে সামনে আনতে এই পোস্ট করেছেন বিকাশ রঞ্জন। তাঁর এই বক্তব্যকে ঘিরে শাসকবিরোধী রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া হয়, এখন সেদিকেই নজর।

2 Views 0 Likes 0 Comments

Related News

Mohan Bhagwat: ভারতকে দুর্বল করতে বিভাজনের ছক! ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতির প্রসঙ্গ টেনে বড় সতর্কবার্তা মোহন ভাগবতের
দেশ

Mohan Bhagwat: ভারতকে দুর্বল করতে বিভাজনের ছক! ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীত...

নিউজ ডেস্ক: ভারতকে বিভক্ত করার চেষ্টা চলছে! সমাজের মধ্যে ছোট ছোট পরিচয়কে বড় করে তুলে ধরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘাত তৈরির ষড়যন্ত্র করা হচ্ছে। এমনই আশঙ্কার কথা প্রকাশ করে দেশবাসীকে সতর্ক করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক স...

১৬ নভে ২০২৬, ০৫:৩০ পিএম · 2 মিনিট
SIR: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে ৪৮টি প্রশ্ন বিরোধীদের, জবাবদিহির দাবিতে সুপ্রিম কোর্টে ইন্ডিয়া জোট
দেশ

SIR: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে ৪৮টি প্রশ্ন বিরোধীদের, জবাবদিহির দাবিতে সুপ্রিম...

নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে রাজনৈতিক ও আইনি সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। এবার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে শুরু করে ভোটার তালিকার তথ্য পরিবর্তন, ভোটারদের নাম বাদ দেওয়া এবং পশ...

১৬ নভে ২০২৬, ০৫:২০ পিএম · 1 মিনিট
AI প্রযুক্তি সুরক্ষায় এবার ওয়াশিংটনের পাশে ভারত, কী প্রভাব পড়বে?
দেশ

AI প্রযুক্তি সুরক্ষায় এবার ওয়াশিংটনের পাশে ভারত, কী প্রভাব পড়বে?

নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির দুনিয়ায় ক্রমশ বাড়ছে চিন ও আমেরিকার প্রতিযোগিতা। সেই আবহেই আন্তর্জাতিক প্রযুক্তি ক্ষেত্রে বড় পদক্ষেপ করল ভারত। চিনের উপর নির্ভরতা কমিয়ে গুরুত্বপূর্ণ AI প্রযুক্তি এবং সেমি...

১৬ নভে ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট
দেশ

Kulgam Encounter : কুলগামে এনকাউন্টার, খতম লস্কর কমান্ডার লতিফ ভাট

জম্মু-কাশ্মীরের কুলগ্রামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই সন্দেহভাজন জঙ্গি। নিহতদের মধ্যে রয়েছে লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার মহম্মদ লতিফ ভাট।

১৬ নভে ২০২৬, ০৩:০৩ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.