JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৬:০১ পিএম
Breaking
Giacomo Filibeck: বিজেপির সমালোচনা করে ভারতে এসে বিপাকে! ইতালিতেই তীব্র বিরোধিতার মুখে নেত... Russia Ukraine War: ১৩৩৬ ড্রোনে কাঁপল রাশিয়া! ইউক্রেনের নজিরবিহীন হামলা রুখে দেওয়ার দাবি ম... Andaman and Nicobar Islands: আন্দামানে ৭৫ কোটি ডলারের বিদ্যুৎ প্রকল্প, বড় বিনিয়োগ শ্রীলঙ... Bikash Ranjan Bhattacharya: ‘শিক্ষা নয়, হুমকি’, বিজেপিকে নিশানা করে বিস্ফোরক পোস্ট বিকাশর... Mohan Bhagwat: ভারতকে দুর্বল করতে বিভাজনের ছক! ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতির প্রসঙ... Indranil Khan: ছটপুজোর আয়োজন নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ বিজেপির! ‘কালী-দুর্গ... SIR: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে ৪৮টি প্রশ্ন বিরোধীদের, জবাবদিহির দাবিতে সুপ্রিম কোর্টে ই... AI প্রযুক্তি সুরক্ষায় এবার ওয়াশিংটনের পাশে ভারত, কী প্রভাব পড়বে? Giacomo Filibeck: বিজেপির সমালোচনা করে ভারতে এসে বিপাকে! ইতালিতেই তীব্র বিরোধিতার মুখে নেত... Russia Ukraine War: ১৩৩৬ ড্রোনে কাঁপল রাশিয়া! ইউক্রেনের নজিরবিহীন হামলা রুখে দেওয়ার দাবি ম... Andaman and Nicobar Islands: আন্দামানে ৭৫ কোটি ডলারের বিদ্যুৎ প্রকল্প, বড় বিনিয়োগ শ্রীলঙ... Bikash Ranjan Bhattacharya: ‘শিক্ষা নয়, হুমকি’, বিজেপিকে নিশানা করে বিস্ফোরক পোস্ট বিকাশর... Mohan Bhagwat: ভারতকে দুর্বল করতে বিভাজনের ছক! ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতির প্রসঙ... Indranil Khan: ছটপুজোর আয়োজন নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ বিজেপির! ‘কালী-দুর্গ... SIR: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে ৪৮টি প্রশ্ন বিরোধীদের, জবাবদিহির দাবিতে সুপ্রিম কোর্টে ই... AI প্রযুক্তি সুরক্ষায় এবার ওয়াশিংটনের পাশে ভারত, কী প্রভাব পড়বে?

Giacomo Filibeck: বিজেপির সমালোচনা করে ভারতে এসে বিপাকে! ইতালিতেই তীব্র বিরোধিতার মুখে নেতা

Giacomo Filibeck: বিজেপির সমালোচনা করে ভারতে এসে বিপাকে! ইতালিতেই তীব্র বিরোধিতার মুখে নেতা
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ভারতে এসে শাসক দল বিজেপির সমালোচনা করে বিতর্কে জড়ালেন ইউরোপীয় সমাজতন্ত্রী দলের সাধারণ সম্পাদক জিয়াকোমো ফিলিবেক। তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করলেন ইতালির শাসক জোটের শরিক ফোরজা ইতালিয়া দলের জাতীয় উপসচিব দেবোরা বেরগামিনি। বন্ধুত্বপূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কে বিদেশি প্রতিনিধির হস্তক্ষেপকে ‘অনুচিত’ বলে মন্তব্য করেছেন তিনি।

হায়দরাবাদে ১৩-১৪ নভেম্বর আয়োজিত ভারত সামিট ২০২৬-এ যোগ দিয়েছিলেন ফিলিবেক। সেখানে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ এবং ‘ভোট চোর গদ্দি ছোড়’ প্রচারের প্রতি সমর্থন জানান। তাঁর বক্তব্য, ‘এক ব্যক্তি, এক ভোট’ নীতির পক্ষে লড়াই করছেন রাহুল। স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে তাঁর আন্দোলন এবং রামলীলা ময়দানে সাম্প্রতিক জমায়েত গণতন্ত্র রক্ষার গুরুত্ব মনে করিয়ে দেয়।

এর পরেই ফিলিবেকের মন্তব্যের বিরোধিতা করেন বেরগামিনি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন শাসক জোটের শরিক তাঁর দল। সমাজমাধ্যমে তিনি লেখেন, গণতন্ত্রে প্রত্যেকের নিজের মত ও অভিযোগ জানানোর অধিকার রয়েছে। তবে সেই অভিযোগের পক্ষে প্রমাণ থাকা প্রয়োজন।

বেরগামিনির কথায়, ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কে প্রবেশ করা ‘অনুচিত’। ভারতের সঙ্গে ইতালির বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাও বাড়ছে।

তিনি আরও বলেন, ৯৭ কোটি ভোটারের দেশ ভারতকে গণতন্ত্রের পাঠ দেওয়ার প্রয়োজন ইউরোপের নেই। ভারতের নিজস্ব রাজনৈতিক প্রতিষ্ঠান এবং বিচারব্যবস্থা রয়েছে। যাবতীয় বিরোধ গণতান্ত্রিক নিয়ম মেনেই মেটানো উচিত।

উল্লেখ্য, কংগ্রেস-সহ বিরোধী দলগুলির ‘ভোট চুরি’ প্রচারে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। বিজেপি ও নির্বাচন কমিশন অবশ্য সেই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

4 Views 0 Likes 0 Comments

Related News

Bikash Ranjan Bhattacharya: ‘শিক্ষা নয়, হুমকি’, বিজেপিকে নিশানা করে বিস্ফোরক পোস্ট বিকাশরঞ্জনের
দেশ

Bikash Ranjan Bhattacharya: ‘শিক্ষা নয়, হুমকি’, বিজেপিকে নিশানা করে বিস্ফোরক পোস্...

সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে বিকাশ রঞ্জন লিখেন, 'বিচার নয়, এনকাউন্টার। ক্ষুদিরাম নয়, নাথুরাম। শিক্ষা নয়, হুমকি।

১৬ নভে ২০২৬, ০৫:৩১ পিএম · 2 মিনিট
Mohan Bhagwat: ভারতকে দুর্বল করতে বিভাজনের ছক! ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতির প্রসঙ্গ টেনে বড় সতর্কবার্তা মোহন ভাগবতের
দেশ

Mohan Bhagwat: ভারতকে দুর্বল করতে বিভাজনের ছক! ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীত...

নিউজ ডেস্ক: ভারতকে বিভক্ত করার চেষ্টা চলছে! সমাজের মধ্যে ছোট ছোট পরিচয়কে বড় করে তুলে ধরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘাত তৈরির ষড়যন্ত্র করা হচ্ছে। এমনই আশঙ্কার কথা প্রকাশ করে দেশবাসীকে সতর্ক করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক স...

১৬ নভে ২০২৬, ০৫:৩০ পিএম · 2 মিনিট
SIR: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে ৪৮টি প্রশ্ন বিরোধীদের, জবাবদিহির দাবিতে সুপ্রিম কোর্টে ইন্ডিয়া জোট
দেশ

SIR: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে ৪৮টি প্রশ্ন বিরোধীদের, জবাবদিহির দাবিতে সুপ্রিম...

নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে রাজনৈতিক ও আইনি সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। এবার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে শুরু করে ভোটার তালিকার তথ্য পরিবর্তন, ভোটারদের নাম বাদ দেওয়া এবং পশ...

১৬ নভে ২০২৬, ০৫:২০ পিএম · 1 মিনিট
AI প্রযুক্তি সুরক্ষায় এবার ওয়াশিংটনের পাশে ভারত, কী প্রভাব পড়বে?
দেশ

AI প্রযুক্তি সুরক্ষায় এবার ওয়াশিংটনের পাশে ভারত, কী প্রভাব পড়বে?

নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির দুনিয়ায় ক্রমশ বাড়ছে চিন ও আমেরিকার প্রতিযোগিতা। সেই আবহেই আন্তর্জাতিক প্রযুক্তি ক্ষেত্রে বড় পদক্ষেপ করল ভারত। চিনের উপর নির্ভরতা কমিয়ে গুরুত্বপূর্ণ AI প্রযুক্তি এবং সেমি...

১৬ নভে ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.