JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৬:৩৩ পিএম
Breaking
Virat Kohli: কোহলিকে দেখে প্রথমে এমনই মনে হয়েছিল স্টেইনগানের Suryakumar Yadav: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সূর্যর ঝলকে পুড়ল গুজরাত প্রোটিনের জোগান নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা Sheikh Hasina: শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট! শর্তের জল্পনা উড়িয়ে কী জান... Telegram Ban: জাতীয় নিরাপত্তার যুক্তিতে বড় পদক্ষেপ, বিপাকে কোটি কোটি ব্যবহারকারী উইকেন্ডে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা! কলকাতার কাছেই রয়েছে এই ৫ মনোরম জায়গা Gold Price: ধনতেরস পেরোতেই সোনার দামে বড় পতন! কলকাতায় ১০ গ্রাম সোনার নতুন দাম কত? Panchayat Season 5: ফুলেরায় ফিরতে আরও অপেক্ষা! কবে মুক্তি পাবে সচিবজি ও রিঙ্কির নতুন গল্প... Virat Kohli: কোহলিকে দেখে প্রথমে এমনই মনে হয়েছিল স্টেইনগানের Suryakumar Yadav: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সূর্যর ঝলকে পুড়ল গুজরাত প্রোটিনের জোগান নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা Sheikh Hasina: শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট! শর্তের জল্পনা উড়িয়ে কী জান... Telegram Ban: জাতীয় নিরাপত্তার যুক্তিতে বড় পদক্ষেপ, বিপাকে কোটি কোটি ব্যবহারকারী উইকেন্ডে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা! কলকাতার কাছেই রয়েছে এই ৫ মনোরম জায়গা Gold Price: ধনতেরস পেরোতেই সোনার দামে বড় পতন! কলকাতায় ১০ গ্রাম সোনার নতুন দাম কত? Panchayat Season 5: ফুলেরায় ফিরতে আরও অপেক্ষা! কবে মুক্তি পাবে সচিবজি ও রিঙ্কির নতুন গল্প...

Virat Kohli: কোহলিকে দেখে প্রথমে এমনই মনে হয়েছিল স্টেইনগানের

Virat Kohli: কোহলিকে দেখে প্রথমে এমনই মনে হয়েছিল স্টেইনগানের
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: বিরাট কোহলির আগ্রাসী মেজাজ এখন ক্রিকেটবিশ্বের পরিচিত ছবি। মাঠে আবেগ লুকিয়ে রাখেন না তিনি। সেই স্বভাবেরই প্রথম ঝলক দেখেছিলেন ডেল স্টেইন। যাঁকে অনেকেই পেস বোলারদের স্টেইনগান বলে ডাকেন।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসারের কাছে ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোহলিকে প্রথম দেখার অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। তরুণ ভারতীয় অধিনায়ককে দেখে তাঁর মনে হয়েছিল, ‘এ কোন দেমাকি ছোকরা!’

সম্প্রতি ফাফ ডু প্লেসির সঙ্গে ‘ক্রিকেটার্স অন ক্রিকেটার্স’ অনুষ্ঠানে কোহলিকে নিয়ে স্মৃতিচারণ করেন স্টেইন। ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। ম্যাচের পর ভারতীয় ক্রিকেটারদের মাঠে উচ্ছ্বাস করতে দেখেছিলেন স্টেইন। 

সেই ভিড়ের মধ্যে কোহলিকে দেখে তাঁর এমন প্রতিক্রিয়া হয়েছিল। স্টেইন বলেন, ‘আমি দেখেছিলাম, ভারত দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর মাঠে নেমে উচ্ছ্বাস করছে। এই ছেলেটিকে দেখে মনে হয়েছিল, এ কোন দেমাকি ছোকরা! তার পর জানতে পারলাম, ও আমারই দলে খেলবে।’

এরপর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে দু’জনের সতীর্থ হওয়ার সুযোগ আসে। স্টেইন জানান, প্রথম ধারণা বদলে যায় কোহলির সঙ্গে পরিচয়ের পর। খাবার ও গানের প্রতি দু’জনেরই ভালবাসা ছিল। বেঙ্গালুরুর বিভিন্ন রেস্তরাঁয় একসঙ্গে সময় কাটাতেন তাঁরা। হার্ড রক ক্যাফে ছিল পছন্দের জায়গা। বার্গার আর গান - এই সবের মধ্যেই তৈরি হয়েছিল বন্ধুত্ব।

স্টেইন বলেন,  ‘ক্রিকেটের দিক থেকে বোঝা যেত, বিরাট প্রতিভাবান। তবে ওর কিছুটা দিশা প্রয়োজন ছিল।’ কোহলির আগ্রাসী ক্রিকেট যে পরে বেঙ্গালুরুর খেলার ধরন বদলে দিয়েছিল, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তাঁর প্রভাবেই দলের অন্য ব্যাটারদেরও আক্রমণাত্মক হওয়ার তাগিদ তৈরি হয়েছিল।

1 Views 0 Likes 0 Comments

Related News

Suryakumar Yadav: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সূর্যর ঝলকে পুড়ল গুজরাত
ময়দান

Suryakumar Yadav: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সূর্যর ঝলকে পুড়ল গুজরাত

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন। সেই লক্ষ্যে সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতাকেই ফেরার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ঝোড়ো ব্যাটিং করলেন তিনি। এদিন করলেন ২৯ বলে ৮২ র...

১৬ নভে ২০২৬, ০৬:২৪ পিএম · 3 মিনিট
Rajat Patidar: মুস্তাক আলিতে অসমকে ওড়াল মধ্যপ্রদেশ
ময়দান

Rajat Patidar: মুস্তাক আলিতে অসমকে ওড়াল মধ্যপ্রদেশ

স্পোর্টস ডেস্ক: আইপিএলের মিনি নিলামের আগে ব্যাট হাতে নিজের বিধ্বংসী ফর্মের প্রমাণ দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসমের বিরুদ্ধে মাত্র ৪৮ বলে ১৩৫ রানের অপরাজিত ইনিং...

১৬ নভে ২০২৬, ০৪:২০ পিএম · 2 মিনিট
SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ্যাম্পিয়ন
ময়দান

SAFF Championship 2026: ইতিহাসের সামনে ভারত, পাকিস্তানকে হারালেই টানা তিনবার সাফ চ...

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবলের সামনে এবার ইতিহাস গড়ার হাতছানি। পাকিস্তানকে হারাতে পারলেই টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের নজির গড়বে ভারত। শুধু তাই নয়, সব মিলিয়ে দশমবার এই প্রতিযোগিতার খেতাব ঘরে তুলবে নীল জার্সিধারী...

১৬ নভে ২০২৬, ০৩:১৮ পিএম · 2 মিনিট
ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের সূচি ঘোষণা আইসিসির
ময়দান

ICC: ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপও! ২০৩৫ পর্যন্ত ক্রিকেটের স...

স্পোর্টস ডেস্ক: আগামী ন’বছরের আন্তর্জাতিক ক্রিকেটের বড় প্রতিযোগিতাগুলির সূচি প্রকাশ করল আইসিসি। ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের এক দিনের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনা...

১৬ নভে ২০২৬, ০৩:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.