JAZZBAAT 24 BANGLA
১৩ অক্টো ২০২৬, ০৪:৪০ পিএম
Breaking
KunalGhosh: ছাত্র-যুবদের সমাবেশে বাধা, কেন্দ্রীয় বাহিনীর ধরপাকড়ের অভিযোগে সরব কুণাল ঘোষ RJ Mitte: প্রয়াত হলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিট! মাত্র ৩৪ বছর বয়সেই মৃত্যু Shubman Gill: ৫ বার সেরার মুকুট! গিলের নজিরে ধরাছোঁয়ার বাইরে ভারত অধিনায়ক CJP : 'ভিন্নমত দমনে ভয়, নাকি গণতন্ত্র নিয়ন্ত্রণের চেষ্টা?’ যন্তর মন্তর বিতর্কে কেন্দ্রকে ত... Canada Foreign Minister : ভারত-কানাডা সম্পর্ক মজবুত করতে দিল্লিতে অনিতা আনন্দ Rahul Gandhi: ‘সব প্রতিবাদ এক’, বিরোধীদের নিয়ে বৈঠকের ডাক রাহুল গান্ধীর Prithvi Shaw: বাগদান ভেঙে ব্রেকআপ, ২৫ দিনেই প্রেমে কামব্যাক! পৃথ্বী-আকৃতির গল্পে নতুন মোড় Amit Shah : সার্বভৌমত্বের সম্মান, সংঘাত নয়, ঐক্যের বার্তা অমিত শাহের! KunalGhosh: ছাত্র-যুবদের সমাবেশে বাধা, কেন্দ্রীয় বাহিনীর ধরপাকড়ের অভিযোগে সরব কুণাল ঘোষ RJ Mitte: প্রয়াত হলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিট! মাত্র ৩৪ বছর বয়সেই মৃত্যু Shubman Gill: ৫ বার সেরার মুকুট! গিলের নজিরে ধরাছোঁয়ার বাইরে ভারত অধিনায়ক CJP : 'ভিন্নমত দমনে ভয়, নাকি গণতন্ত্র নিয়ন্ত্রণের চেষ্টা?’ যন্তর মন্তর বিতর্কে কেন্দ্রকে ত... Canada Foreign Minister : ভারত-কানাডা সম্পর্ক মজবুত করতে দিল্লিতে অনিতা আনন্দ Rahul Gandhi: ‘সব প্রতিবাদ এক’, বিরোধীদের নিয়ে বৈঠকের ডাক রাহুল গান্ধীর Prithvi Shaw: বাগদান ভেঙে ব্রেকআপ, ২৫ দিনেই প্রেমে কামব্যাক! পৃথ্বী-আকৃতির গল্পে নতুন মোড় Amit Shah : সার্বভৌমত্বের সম্মান, সংঘাত নয়, ঐক্যের বার্তা অমিত শাহের!

Canada Foreign Minister : ভারত-কানাডা সম্পর্ক মজবুত করতে দিল্লিতে অনিতা আনন্দ

Canada Foreign Minister  : ভারত-কানাডা সম্পর্ক মজবুত করতে দিল্লিতে অনিতা আনন্দ
বিদেশ মন্ত্রী ভারত সফরে ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণে নতুন করে কোন বার্তা উঠে আসতে চলেছে? বাণিজ্য থেকে শুরু করে নিরাপত্তা, জ্বালানি থেকে প্রতিরক্ষা, একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা ঘিরে নজর রয়েছে কূটনৈতিক মহলের। বিশেষ করে দুই দেশের শীর্ষ কূটনীতিবিদদের মধ্যে ধারাবাহিক বৈঠক এবং উচ্চপর্যায়ের যোগাযোগের আবহে আসন্ন এই সম্পর্কে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফরে কোন কোন বিষয়ে অগ্রগতি হয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। 

কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ১৩ থেকে ১৬ অক্টোবর ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি সফরে আসছেন কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ। মঙ্গলবার, ১৩ অক্টোবর এই সফরের ঘোষণা করেছেন তিনি। ভারত সফরকালে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা ও দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতার রোডম্যাপ এ যে বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেগুলির বাস্তবায়ন নিয়ে দুই বিদেশমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে। 

উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে অনিতা আনন্দ ও জয়শঙ্করের মধ্যে এটি হতে চলেছে একাদশতম বৈঠক। দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় থাকার বিষয়টি এই ধারাবাহিক বৈঠকের মাধ্যমে উঠে এসেছে। কূটনৈতিক মহলের নজর রয়েছে এই সফরের দিকে। তবে, আসন্ন আলোচনাই ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে ঘোষণায় বিস্তারিত কিছু জানানো হয়নি।

 অন্যদিকে, ভারত সফরের সময় নয়া দিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকনোমি ফোরামে অংশ নেবেন কানাডার বিদেশমন্ত্রী। সেখানে পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মধ্যম শক্তিধর দেশগুলির ভূমিকা নিয়ে একটি প্যানেল আলোচনায় যোগ দেবেন তিনি। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বিভিন্ন দেশের পারস্পরিক সহযোগিতা এবং বিশ্বব্যবস্থার পরিবর্তন নিয়ে এই আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে অনিতা আনন্দের এই ভারত সফর কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা এবং নিরাপত্তার মত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়টি এই সফরে বিশেষ গুরুত্ব পেতে চলেছে। পাশাপাশি, পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে মধ্যম শক্তিধর দেশগুলির ভূমিকা নিয়েও আলোচনা করবেন কানাডার বিদেশমন্ত্রী। তবে, বৈঠক শেষে দীপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কি ধরনের অগ্রগতি সামনে আসে এবং আলোচনার বিষয়গুলি বাস্তবে কতটা কার্যকর হয়, আন্তর্জাতিক মহলের সেদিকেই নজর থাকবে।দেবেন তিনি।

 

https://x.com/ANI/status/2109923701450015081

57 Views 0 Likes 0 Comments

Related News

CJP : 'ভিন্নমত দমনে ভয়, নাকি গণতন্ত্র নিয়ন্ত্রণের চেষ্টা?’ যন্তর মন্তর বিতর্কে কেন্দ্রকে তীব্র কটাক্ষ CJP-র
দেশ

CJP : 'ভিন্নমত দমনে ভয়, নাকি গণতন্ত্র নিয়ন্ত্রণের চেষ্টা?’ যন্তর মন্তর বিতর্কে কেন...

ভিন্নমত থামাতে যদি সরকারকে যন্তর মন্তরের মতো ঐতিহাসিক প্রতিবাদস্থলের স্বীকৃতিই বাতিল করতে হয়, তাহলে তারা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় ভয়টা প্রকাশ করে দিয়েছে। তাদের ভয় এমন এক জনতাকে, যারা চুপ হতে রাজি নয়; তাদের ভয় এমন এক গণতন্ত্রকে, যাকে তারা নিজেদের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারছে না।”

১৩ অক্টো ২০২৬, ০৩:১৪ পিএম · 1 মিনিট
Rahul Gandhi: ‘সব প্রতিবাদ এক’, বিরোধীদের নিয়ে বৈঠকের ডাক রাহুল গান্ধীর
দেশ

Rahul Gandhi: ‘সব প্রতিবাদ এক’, বিরোধীদের নিয়ে বৈঠকের ডাক রাহুল গান্ধীর

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: গণতন্ত্র রক্ষার আন্দোলনকে সামনে রেখে বিরোধী শিবিরের ঐক্যের বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি জানান, INDIA জোটের নেতাদের পাশাপাশি বিরোধী সাংসদ, ছাত্র স...

১৩ অক্টো ২০২৬, ০২:৪১ পিএম · 2 মিনিট
Delhi Police: মহিলা সাংবাদিকদের উপর হামলার অভিযোগে সুপ্রিম কোর্টের কড়া পদক্ষেপ! দিল্লি পুলিশকে বৃহস্পতিবার হাজিরার নির্দেশ
দেশ

Delhi Police: মহিলা সাংবাদিকদের উপর হামলার অভিযোগে সুপ্রিম কোর্টের কড়া পদক্ষেপ! দ...

নিউজ ডেস্ক: দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে মহিলা সাংবাদিকদের উপর হামলা ও হেনস্থার অভিযোগে এবার কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। অভিযোগের ব্যাখ্যা দিতে দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিককে আদালতে হাজির থাকার নি...

১৩ অক্টো ২০২৬, ০১:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.