মেষ: প্রেমের জীবনের জন্য দিনটি দারুণ কাটবে। হঠাৎই কোন বড় প্রাপ্তিযোগ আছে। কর্মক্ষেত্রে কাজের দিক থেকে সহকর্মীদের চেয়ে এগিয়ে থাকবেন।
বৃষ: জঙ্গল বা পাহাড়ে ভ্রমনের সুযোগ। কর্মক্ষেত্রে নিম্নতন কর্মীদের থেকে সমর্থন পাবেন। প্রেমে সকল বাধা কাটিয়ে সাফল্য।
মিথুন: সরকারি চাকুরিজীবীদের জন্য উন্নতির বিশেষ যোগ রয়েছে। নতুন ইলেকট্রিক গ্যাজেট কেনার শুভ সময়। আত্মীয়ের থেকে বিশেষ লাভ।
কর্কট: লিভ-ইন সম্পর্ক আরও মজবুত হবে। কোনো হোটেল বা রেস্টুরেন্টে সুখাদ্য ভোজন যোগ।কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে প্রশংসা পাবেন।
সিংহ: নতুন কোনো জীবিকা বা পেশা শুরুর সুযোগ। বয়োবৃদ্ধদের সৎ পরামর্শ লাভ। বুকের ব্যথা সেরে যাবে।
কন্যা: কর্মক্ষেত্রে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। সন্ধ্যার সময় পুরাণাদি
চর্চায় শান্তিলাভ। রাত্রে বন্ধুর বাড়ি নেমতন্ন থাকবে।
তুলা: পড়ুয়াদের জন্য সাফল্যের দিন। শেয়ার বাজার থেকে ভাল রিটার্ন পাবেন। বিশেষ বান্ধবীর সাথে লং ড্রাইভে যেতে পারেন।
বৃশ্চিক:জ্যোতিষশাস্ত্র চর্চায় আনন্দ মিলবে। উপস্থিত বুদ্ধিমত্তার জোরে শত্রুকে হারাবেন। বাড়িতে শুভ অনুষ্ঠান নিয়ে আলোচনা।
ধনু: সন্তানের কর্মসংস্থান বা কাজের ব্যবস্থার বিষয়ে ভালো অগ্রগতি হবে। সরকারি কর্মচারীরা কাজের ক্ষেত্রে ভাল খবর পাবেন। গাড়ি ব্যবসায়ীদের পক্ষে আজ বিশেষ লাভ।
মকর: অপ্রত্যাশিত যোগাযোগের মাধ্যমে অর্থলাভ। স্বামী-স্ত্রীর মধ্যে থাকা মনমালিন্য বা অভিমান কেটে গিয়ে সম্পর্ক মধুর হবে। জল-জাত ব্যবসার ক্ষেত্রে উন্নতি।
কুম্ভ: কোন ব্রাহ্মণের থেকে বিশেষ সাহায্য পাবেন। গুপ্ত কোন সম্পত্তির হদিশ পাবেন। খাদ্য-ব্যবসায়ীদের পক্ষে শুভ যোগ।
মীন: পৈতৃক সম্পত্তির দখল পাবেন। দীর্ঘদিনের রোগমুক্তির সম্ভাবনা। অঙ্কনশিল্পীদের বিশেষ সাফল্য যোগ।