JAZZBAAT 24 BANGLA
২৭ নভে ২০২৬, ০২:৫৭ পিএম
Breaking
পাঁচ উইকেট তুলেও স্বস্তি নেই ভারতের! জাদেজা-সিরাজকে হাড়ে হাড়ে মিস করল গিলের দল! প্রথম একাদশ নিয়ে গাভাসকরের মন্তব্যে তোলপাড় সৌরভের পর এবার অভিজিৎ-আশুতোষের বিরুদ্ধেও LOC ২০২৭-২৮ নিয়ে মুখ খুলে বড় ইঙ্গিত শামির, কী বললেন তারকা পেসার? এলবিডব্লিউ হতেই আম্পায়ারের ওপর ফুঁসে উঠলেন রিঙ্কু, সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা... হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষ বাংলাদেশের মন্ত্রীর নতুন ভোটার তালিকায় নাম তুলতে চান? ১৮ বছর হলেই কীভাবে করবেন আবেদন, জানুন নির্বাচন কমিশনের স... সিরাজকে দেখে আবেগপ্রবণ কার্তিক, তুলোধোনা টিম ম্যানেজমেন্টকে পাঁচ উইকেট তুলেও স্বস্তি নেই ভারতের! জাদেজা-সিরাজকে হাড়ে হাড়ে মিস করল গিলের দল! প্রথম একাদশ নিয়ে গাভাসকরের মন্তব্যে তোলপাড় সৌরভের পর এবার অভিজিৎ-আশুতোষের বিরুদ্ধেও LOC ২০২৭-২৮ নিয়ে মুখ খুলে বড় ইঙ্গিত শামির, কী বললেন তারকা পেসার? এলবিডব্লিউ হতেই আম্পায়ারের ওপর ফুঁসে উঠলেন রিঙ্কু, সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা... হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষ বাংলাদেশের মন্ত্রীর নতুন ভোটার তালিকায় নাম তুলতে চান? ১৮ বছর হলেই কীভাবে করবেন আবেদন, জানুন নির্বাচন কমিশনের স... সিরাজকে দেখে আবেগপ্রবণ কার্তিক, তুলোধোনা টিম ম্যানেজমেন্টকে

যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার বার্তা মুখ্যমন্ত্রীর

যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার বার্তা মুখ্যমন্ত্রীর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  অশান্তি ও সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই আবহেই এবার যাদবপুর নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ এবং ‘জিহাদি’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং বাইরে ‘জাতীয়তাবাদ প্রতিষ্ঠা’ করার বার্তাও দিয়েছেন।

মুখ্যমন্ত্রী দাবি করেছেন, 'যাদবপুর বন্দে মাতরম বলতে দেওয়া হয় না। তোলা হয় না জাতীয় পতাকা।  স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস পালন করা হয় না ভারতের। কিন্তু বিজেপি সরকারের আমলে সেই ছবিটা পালটে যাবে।' শিক্ষাঙ্গনে কোনও ধরনের হিংসা, বিশৃঙ্খলা বা দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করব না, বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক টানাপোড়েন রয়েছে। সাম্প্রতিক সংঘর্ষের পর সেই বিতর্ক আরও তীব্র হয়েছে।

গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি সাধারণ সভাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। এবিভিপি-র সমর্থকদের সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনগুলির সদস্যদের সংঘর্ষের অভিযোগ ওঠে। দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশ পৌঁছয়। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আগুন জ্বালানো, পাথর ছোড়া এবং ভাঙচুরের অভিযোগও সামনে আসে। ইতিমধ্যে পুরো বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

54 Views 0 Likes 0 Comments

Related News

আজই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল! কখন, কোথায় এবং কীভাবে দেখবেন রেজাল্ট? জানুন সম্পূর্ণ পদ্ধতি
মহানগর

আজই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল! কখন, কোথায় এবং কীভাবে দেখবেন রেজাল্ট? জা...

নিউজ ডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। শুক্রবার, ২৭ নভেম্বর প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল। ফল প্রকাশের দিনক্ষণ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যম...

২৭ নভে ২০২৬, ১২:৫৬ পিএম · 2 মিনিট
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে থানায় কাকা বাবুন
মহানগর

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে থানায় কাকা বাবুন

কলকাতা, নিউজ ডেস্ক: এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। ভয় দেখানো, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন অভিষেকের কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়।&nbsp...

২৬ নভে ২০২৬, ০৭:৪৮ পিএম · 1 মিনিট
দিল্লিতে দুই শিবরকে তলব, অভিষেক-এর নেতৃত্বে প্রতিনিধি দল পাঠাচ্ছে মমতা তৃণমূল
মহানগর

দিল্লিতে দুই শিবরকে তলব, অভিষেক-এর নেতৃত্বে প্রতিনিধি দল পাঠাচ্ছে মমতা তৃণমূল

কলকাতা, নিউজ ডেস্ক: জোড়াফুলের প্রতীক ও নাম নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলের দুই শিবিরকে ডাকল কমিশন। আগামী ২৭ নভেম্বর, শুক্রবার মমতা-ঋতব্রত তৃণমূলকে একসঙ্গে শুনানিতে ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, নির্বাচন কমি...

২৬ নভে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
মেডিক্যাল কলেজে হামলার জের, মিছিল শুরু চিকিৎসকদের
মহানগর

মেডিক্যাল কলেজে হামলার জের, মিছিল শুরু চিকিৎসকদের

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা মেডিক্যাল কলেজে হামলার ঘটনার প্রতিবাদে শুরু হল চিকিৎসকদের মিছিল। সেই মতো ইমেল করে পুলিশের কাছে অনুমতিও চেয়েছিলেন তাঁরা। কিন্তু মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। প্রথমে অনুমতি না দিলেও শেষ পর্যন্ত জুন...

২৬ নভে ২০২৬, ০৪:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.